আন্তর্জাতিক ডেস্ক।।
রাশিয়ায় পেট্রল স্টেশনে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাজেস্তান অঞ্চলে এক পেট্রেল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দাজেস্তানের রাজধানী মাখাচকালায় একটি রাস্তারধারে অটো মেরামতের দোকানে প্রথনে আগুনের সূত্রপাত হয়। এরপরেই কাছের এক পেট্রল স্টেশনে ছড়িয়ে পড়ে এবং তাতে বিস্ফোরণ হয়।
এই ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কুমতোরকালিনিস্কি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
আঞ্চলিক প্রশাসনিক প্রধান সের্গেই মেলিকোভ জানিয়েছেন, ২৬০ জরুরি ব্যবস্থানাকর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বেশি দগ্ধদের আকাশপথে মস্কো নিয়ে যাওয়া হয়েছে জরুরি চিকিতসার জন্য।
সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, আগুনের লেলিহান শিখায় পুরো এলাকা লালবর্ণ ধারণ করে আছে। এখনও উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ৬০০ বর্গমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে ও আরো বিস্ফোরণের শঙ্কা তৈরি হয়।
একজন প্রত্যক্ষদর্শী জানায়, বিস্ফোরণের পর মনে হচ্ছিল সব আমাদের মাথার ওপর ভেঙে পড়ছে। আমরা কিছুই দেখতে পারছিলাম না। রাশিয়ার তদন্ত কমিটি জানায়, গাড়ির কাজ করতে গিয়ে এই বিস্ফোরণের সূচনা।










































