Home জাতীয় স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রের নেতৃত্বে বিএনপি: ওবায়দুল কাদের

স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রের নেতৃত্বে বিএনপি: ওবায়দুল কাদের

77

 

ঢাকা অফিস।।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতাবিরোধীরা আজও বিএনপির নেতৃত্বে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তারা স্বাধীনতার বিরুদ্ধে আঘাত আনতে চায়। সবাইকে সতর্ক থেকে তাদের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। গতকাল মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে

ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

স্বাধীনতাবিরোধী ও গণতন্ত্রবিরোধী শক্তিকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির অভিন্ন শত্রু হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু হত্যাকা- না ঘটলে বাংলাদেশ এতদিনে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হতো।