Home খেলাধুলা ‘বায়ো’ পরিবর্তন করলেন শোয়েব, সানিয়ার সঙ্গে ফের বিচ্ছেদের গুঞ্জন

‘বায়ো’ পরিবর্তন করলেন শোয়েব, সানিয়ার সঙ্গে ফের বিচ্ছেদের গুঞ্জন

62

স্পোর্টস ডেস্ক।।

বিচ্ছেদের গুঞ্জনের কারণে গত বছরে বেশ কয়েকবারই সংবাদের শিরোনাম হয়েছেন তারকা দম্পতি শোয়েব মালিক ও সানিয়া। সম্প্রতি শোয়েবের ইনস্টাগ্রাম ‘বায়ো’ পরিবর্তনের পর তাদের বিচ্ছেদের গুঞ্জন আবারও জোরালো হয়ে উঠেছে।

অন্যান্য তথ্যের সঙ্গে সানিয়াকে মেনশন করে শোয়েবের ইনস্টাগ্রাম বায়োতে আগে লেখা ছিল, ‘একজন সুপারওম্যানের স্বামী।’ কিন্তু বর্তমানে সেই ‘বায়ো’র জায়গায় লেখা, ‘একজন আশীর্বাদতুল্য (সন্তানের) বাবা।’

২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। ২০১৮ সালে ইজহান মির্জা মালিক নামে এক পুত্রসন্তানের জন্ম দেন এই দম্পতি।

বিয়ের প্রায় ১২ বছর গত বছরের নভেম্বরে এই দম্পতির গুঞ্জন ওঠে। বেশ কয়েকটি ঘটনার সূত্র ধরে ভক্তরা তাদের বিচ্ছেদের ব্যাপারে আলোচনা তোলেন।

 

এমনকি এই বিচ্ছেদের গুঞ্জন হঠাতে ‘দ্য মির্জা মালিক শো’ নামে একটি অনুষ্ঠান আয়োজনও করেন শোয়েব ও সানিয়া। মালিক অনেকবারই জানিয়েছেন, এমন কিছু (বিচ্ছেদ) নেই, বরং দুইজন তাদের ক্যারিয়ারের দিকেই ফোকাস রাখছেন।