Home আঞ্চলিক মহেশপুরে দুই পক্ষের স্বত্ব দাবির দ্বন্দ্বে রাস্তা অবরুদ্ধ, জনদূর্ভোগ

মহেশপুরে দুই পক্ষের স্বত্ব দাবির দ্বন্দ্বে রাস্তা অবরুদ্ধ, জনদূর্ভোগ

16

 

মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি।।

একটি জন গুরুত্বপূর্ণ রাস্তা, পাকাকরণ করতে গিয়ে দুই পক্ষের স্বত্ব দাবিতে রাস্তাটি অবরুদ্ধ করে রেখেছে দুইটি পরিবার। শত চেষ্টা করেও খুলতে পারেনি রাস্তার মুখ । ব্যপক জনদূর্ভোগে কয়েক শ” পরিবার সহ এলাকার হাজারও মানুষ। ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউপির কুরিপোল আক্কেল পাড়ার রাস্তাটি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে এলাকার মানুষ সস্তার বাজাজে যেতে চলাফেরা করে এই রাস্তা ধরে। সরকারী রাস্তাটি প্রথমে মাটির থাকলেও পরে ফ্লাট ছলিং করে ইউনিয়ন পরিষদ।সড়কটি ব্যপক গুরুত্বপূর্ণ হওয়ায়, ২০১৯-২০২০ অর্থ বছরে প্রায় ২ কিঃমিঃ রাস্তা পাকা করনের কাজ হাতে নেই সড়ক বিভাগ। চলমান রাস্তার কাজ প্রায় শেষের দিকে গেলে মেইন রাস্তায় উঠতে ০১ শতকের বেশী জমি নিজেস্য দাবি করে বাধা প্রদান করে একটি পক্ষ। পর্যায়ক্রমে রাস্তার উপর পাকা দোকান নির্মান করে। এদিকে সরকারী নক্সা এবং রেকর্ড অনুযায়ী যেদিকে রাস্তা আছে, পূর্বকাল থেকে আধাপাকা স্থাপনা করে বসে আছে অপর পক্ষ। ফলে সম্পুর্ণ ভাবে বন্ধ হয়ে গেছে রাস্তাটি। কৃষকের কৃষি পন্য, ছাত্র ছাত্রীদের স্কুলে যাওয়া সহ সকল কাজে ঘুরতে হচ্ছে প্রায় ২ কিঃ মিঃ রাস্তা। স্বত্বে দাবিতে দুই পক্ষের মামলা চলমান রেখেছে আদালতে। আব্দুল আজিজ ভুয়ো বলেন, আমার জমির বৈধ কাগজ পত্র আছে। আমার জমিতে আমি ঘড় নির্মান করেছি রাস্তার জায়গায় না। এই জায়গা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানান। এদিকে দুই বছর পার হলেও নিষ্পত্তি হয়নি মামলাটি, চলতে পারছে না এলাকা বাসী। অবরুদ্ধ রাস্তার মুখ খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। পল্লি চিকিৎসক মোতালেব হোসেন বলেন,রাস্তার উপর পাকা দোকান নির্মান করায় ২কঃি মিঃ রাস্তা ঘুরে বাড়িতে যেতে হচ্ছে। এলাকার কৃষকের কৃষিপন্য তুলতে ভাড়া দিতে হচ্ছে দিগুন। ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল ইসলাম বলেন, ছাত্র ছাত্রীদের স্কুলে যাওয়া , গ্রাম্য ডাক্তারদের রোগি দেখতে যাওয়া সহ সকল শ্রেণী পেষার মানুষদের ঘুরতে হচ্ছে ২ কিঃমিঃ। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন,বিভিন্ন মহল থেকে রাস্তার মুখ খোলার আশ্বাস দিলেও আশার বাতি জ্বলেনি এ পর্যন্ত। ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জানান, দ্রুত মামলা নিষ্পত্তি করে রাস্তার মুখ খুলে দেওয়ার ব্যবস্তা নেওয়া হবে।