নারীরা যখন রাজনীতিতে ছিলো না তখন নেতৃত্বে ছিলেন ফাতেমা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ফাতেমা ইসলাম বঙ্গবন্ধুর আজীবন সহচর আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার বোন। তার স্বামী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মোহাম্মদ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাদের পারিবারিক ধারাবাহিক রাজনীতি ও বঙ্গবন্ধুর আদর্শের উত্তরসূরী হিসেবে ফাতেমা ইসলাম খুলনায় মহিলা আওয়ামী লীগের যাত্রা শুরু করেছিলেন। ফাতেমা ইসলাম প্রথমে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং পরবর্তীতে মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। ফাতেমা ইসলাম মহিলা আওয়ামী লীগের একজন ত্যাগী, নিবেদিত প্রাণ নেত্রী ছিলেন। যখন কোন নারীরা সামাজিক কারণে রাজনীতিতে আসতো না সে সময়ে ফাতেমা ইসলামসহ দু-চারজন খুলনার রাজনীতিকে অংশগ্রহণ করেছিলেন। তখন মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন ফাতেমা ইসলাম। তাদের শ্রম ও ত্যাগের বিনিময় খুলনায় মহিলা আওয়ামী লীগ আজ শক্তিশালী। আজ আমাদের সকলকে ফাতেমা ইসলামে মতো ত্যাগী, আদর্শিক মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। তাহলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা সম্ভব হবে।
গতকাল সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফাতেমা ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে আরো বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সী মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, এ্যাড. অলোকা নন্দা দাস, এস এম আনিছুর রহমান, শেখ জাহিদ হোসেন, মোঃ শিহাব উদ্দিন, রনজিত কুমার ঘোষ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মোঃ সফিকুর রহমান পলাশ, এ্যাড. শামীম আহমেদ পলাশ, শেখ নজিবুর রহমান নজিব, নূর জাহান রুমি, নূরিনা রহমান বিউটি, আঞ্জুমনোয়ারা, জেসমিন সুলতানা শম্পা, মিনু ইসলাম, কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, মল্লিক নওশের আলী, মো. আজিম উদ্দিন, কবির পাঠান, গোলাম মওলা টিংকু, আব্দুল ওহাব, মাজহারুল ইসলাম লেলিন, রেয়াজাত হোসেন জন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মরণ সভা শেষে মরহুমা ফাতেমা ইসলামের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আব্দুর রহীম ও মাওলানা রফিকুল ইসলাম।
বৃক্ষরোপন উপলক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসীর প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
প্রতি বছরের ন্যায় এ বছর ও বৃক্ষরোপন কর্মসুচি পালনের লক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সংগঠণের অস্থায়ী কার্যালয়ে সভাপতি ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিতে অনুষ্ঠিত্ব হয়।
সপ্তাহব্যপি এই কর্মসুচির উদ্বোধন হবে আগামী ১৯ জুলাই। বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে সকল নেতৃবৃন্দদের উপসিস্থত থাকার জন্য আহ্বান জানানো হয়। এাছাড়া শহরকে শোভা বর্ধনের লক্ষে শেরে বাংলা রোডের সোনাপোতা মোড় হতে জিরো পয়েন্ট পর্যন্ত চারলেন সড়কের ডিভাইডারের মাঝ খানে বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগিয়ে শহরে শোভা বর্ধন পায় সে জন্য সংশ্লিষ্ট কৃতপক্ষের প্রতি ও আহ্বান হয়।
সভায় বক্তব্য রাখেন ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. আরিফ আহমেদ, মো. মিকাইল হোসেন, মো. জিসান রহমান, মো. রেজোয়ান হোসেন প্রমুখ ।
খুলনা বিআরটিএ’তে চালকদের প্রশিক্ষণ কর্মশালায় বিভাগীয় পরিচালক মাসুদ আলম
ট্রাফিক আইন লঙ্ঘন এবং চালকদের অসুস্থ প্রতিযোগিতায় সড়ককে বৃদ্ধি পেয়েছে দূর্ঘটনা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বিআরটিএ শিরোমণিস্থ বাদামতলা খুলনা সার্কেল কার্যালয়ে পেশাজীবি গাড়ীচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালায় খুলনা বিভাগের পরিচালক(ইঞ্জি) মো. মাসুদ আলম বলেছেন‘‘ চালক এবং যাত্রীরাই পারে সড়কের শৃংখলা ফিরিয়ে এনে দূর্ঘটনারোধ করতে। চালকদের অনিয়ন্ত্রিত গতিবেগ মুহুর্তের মধ্যে একটি পরিবারকে নি.শ্ব করে দিতে পারে। বর্তমানে ব্যপোক ভাবে সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পাওয়ার মূল কারণ চালকদের ট্রাফিক আইন লঙ্ঘন করা এবং অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত থাকা। তিনি বলেন আমরা যতই প্রশিক্ষণ দেই না কেন চালক এবং যাত্রী সাধারণ যদি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইন না মেনে চলে তা হলে সড়ক দূর্ঘটনা থেকে বেরিযে আসা কঠিন হবে। ’’। তিনি গতকাল ১৭জুলাই সোমবার সকাল ১০টায় বিআরটিএ’র সেমিনার কক্ষে প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন ।
বিআরটিএ খুলনা সার্কেলের আয়োজনে নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দূর্ঘটনার কারণ ও প্রতিকার সম্পকৃত প্রশিক্ষণ কর্মশালায় সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) প্রকৌশলী তানভীর আহমেদ এর সভাপতিত্বে এবং বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. স্ইাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সরকারি পলিটেকনিক কলেজের শক্তি কৌশল বিভাগের বিভাগীয় প্রধান মো. মশিউর রহমান, খুলনা জেলা ট্রাফিক পুলিশের ইন্সেপেক্টও মো. আশিকুর রহমান এবং খুলনার অতিরিক্ত সিভিল সার্জন মো. কামাল হোসেন , অফিসের অতিরিক্ত সিভিল সার্জন মনোয়ার হোসেন।
বাগেরহাটের খাঁনপুর ইউনিয়নের তিনটি ওর্য়াডে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ১,২ ও ৩ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটির গঠন অনুষ্ঠান সোমবার (১৭ জুলাই) বিকেল ৫টায় চুলকাটি প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠিত হয়েছে। শেখ আব্দুল মান্নান এর সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কমিটির উপ-গ্রন্থগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এ্যাডঃ শেখ নবীরুজ্জামান বাবু। প্রধান বক্তা ছিলেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বিশেষ বক্তা ছিলেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজি জাহিদ সরোয়ার টিটু, পৌর যুবলীগের আহবায়ক শেখ হুমায়ুন কবির পলি, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ আব্দুস সাত্তার ও রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম ফারাজি।
জেলা যুবলীগের সহ-সভাপতি লিটন সরকার এর সঞ্চালনায় সম্মেলনের শুভ উদ্ভোধন করেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি। এতে আরো বক্তৃতা করেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হৃষিকেষ কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ আব্দুল গনি, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আলফাজ হোসেন মোল্লা ও ১নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি চিন্ময় কুমার দেবনাথ। সম্মেলন শেষে ১নং ওর্য়াডে শেখ আব্দুর মান্নান সভাপতি ও সুমন কুমার দাশ সাধারন সম্পাদক, ২নং ওর্য়াডে প্রদীপ সাহা বাপ্পি সভাপতি ও আব্দুল আলী বিশ^াস সাধারন সম্পাদক, ৩নং ওর্য়াডে মোঃ জিয়াউল হাসান বাদল সভাপতি ও সালাউর রহমান শান্থ-কে সাধারন সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়। ##
খুলনায় তারুণ্যের সমাবেশে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ছিলো চেয়ার
কাজী মোহাম্মদ ইউনুছ
খুলনায় তারুণ্যের সমাবেশে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দুটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। চেয়ার দুটিতে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি রাখা হয়েছে। গতকাল সোমবার বিকাল পৌনে ৪টার দিকে নগরীর সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশ শুরু হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে তরুণ প্রজন্মকেও জাগ্রত করতে তারুণদের নিয়ে এ সমাবেশ। জাতীয়াতাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল এ সমাবেশের আয়োজন করেছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখবেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। সমাবেশে সভাপতিত্ব করেছেন ছাত্র দলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন।
পাইকগাছায় আসামি পুলিশ ভ্যান থেকে হাত কড়া অবস্থা পালায়ন: ৪ ঘন্টা পর গ্রেফতার
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় ডাকাতি মামলার আসামি পুলিশ ভ্যান থেকে পুলিশকে আহত করে হাত কড়া অবস্থা পালিয়ে যায়। পরে রাত সাড়ে দশটার সময় পুলিশ জনতার সমন্বয় তাকে আটক করা হয়। ঘটনাটি রোববার সন্ধ্যা ছয়টায় পৌর সদরের পোস্ট অফিস মোড়। পুলিশকে আহত করার অপরাধে থানায় মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সুভাষ রায় জানান, গত ৫ জুন লস্কর ইউনিয়নের ডাকাতি প্রস্তুতি মামলার সন্দিগ্ধ আসামি উপজেলার বিরাশী গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম মোড়ল (৩৫)। তাকে রোববার বিকাল সাড়ে ৬ টার দিকে আগড়ঘাটা বাজর এলাকা থেকে আটক করা হয়। আটক ব্যক্তিকে নিয়ে থানায় আসার পথে পাইকগাছা পোষ্ট অফিস মোড় এলাকা থেকে সহকারী উপ-পুলিশ পরিদর্শক নাসির উদ্দীন কে আহত করে হাতকড়া অবস্থায় পালিয়ে যায়। রাত সাড়ে ১০ টার দিকে পুলিশ ও জনতার সমন্বয় ৬ নং ওয়ার্ডের বাতিখালী ওয়াপদা রাস্তার উপর থেকে পুলিশ গ্রেফতার করে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গ্রেফতার ডাকাত মনিরুল ইসলামকে সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
রূপসায় প্রবীণ আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলী খানের জানাযা ও দাফন সম্পন্ন
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী খান ১৬ জুলাই দুপুর ১টার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মরহুমের মৃত্যুর সংবাদ পেয়ে সমবেদনা জানাতে তার বাড়িতে ছুটে আসেন খুলনা -৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম খালেদিন রশিদী সুকর্ণ, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল মিত্র, কমরেড আব্দুল হালিম, ইউপি সদস্য কামরুজ্জামান সোহেল, আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম রবি, যুবলীগ নেতা আশিষ রায়সহ তৃর্ণমূল পর্যায়ের অসংখ্য নেতাকর্মীরা। রাত সাড়ে ৯ টায় আমদাবাদ স্কুল মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে ইমামতি করেন, মরহুমের নাতি হাফেজ আলিফ, এসময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামী লীগ নেতা জামিল খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, প্রচার সম্পাদক আঃ গফুর খান, দপ্তর সম্পাদক আকতার ফারুক, উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা নাসির হোসেন সজল, রবিউল ইসলাম লিটু, নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, জেলা সেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এসএম নজরুল ইসলাম, জিয়াউল আহসান লিপন, নুরুল আমিন, আশিক আহসান লিখন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইফতেখায়রুল আলম ইতু, সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, যুবলীগ নেতা মোল্লা কামরুল ইসলাম, আবু আহাদ হাফিজ বাবু, , ইউনিয়ন যুবলীগ সভাপতি তারেক আজিজ, উপজেলা যুবলীগ নেতা বাদশা মিয়া, শেখ সাগর, আঃ রশিদ শেখ, মারুফ হোসেন খান, শাহরিয়ার হোসেন মানিক, জাহিদুর ইসলাম, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জব্বার আলি হীরা, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত খান, ওয়ায়েসকুরুনী বাবু, যুবলীগ নেতা খায়রুল হাওলাদার, এহতেশামুল হক অপু, মনিরুল ইসলাম মনি, সাইফুল ইসলামসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
রামপালে ওয়ারেন্টভূক্ত ৩ আসামী গ্রেফতার
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল থানা পু্লশি অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৩ জন আসামীকে আটক করেছে। রবিবার (১৬ জুলাই) রাতে রামপালের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ভাগা গ্রামের মুজিবরের পুত্র মো. আশরাফুল শেখ, বাছাড়েরহুলা গ্রামের মৃত জালাল শেখের পুত্র মো. জয়নাল শেখ ও দক্ষিণ বেতকাটা গ্রামের বিদ্যাধর শিকদারের পুত্র বিজন শিকদার। আসামীদের সোমবার (১৭ জুলাই) সকাল ১০ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম।
মহেশপুরে এক সন্তানের জননী লিজার মৃত্যু নিয়ে নানান গুঞ্জন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
যৌতুকের দাবিতে নিজ স্ত্রী এক সন্তানের জননী লিজা খাতুনকে (২২) পিটিয়ে হত্যা করে ঘরে ঝুলিয়ে রেখে মৃত্যুর পর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আত্নহত্যা বলে চালানোর চেষ্টা করেছে স্বামীসহ তার পরিবারের স্বজনরা। এমন অভিযোগ করেছেন নিহত লিজা খাতুনের পিতা হারুন আর রশিদ।
এ ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে।
থানা পুলিশ রোববার রাতে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত লিজা খাতুনের লাশ উদ্ধার করে গতকাল সোমবার সকালে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে প্রেরণ করেছে।
নিহত লিজা খাতুনের পিতা হারুন আর রশিদ জানান, তিন বছর পুর্বে আমার মেয়েকে মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিকুর রহমান আশিকের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের টাকার দাবিতে আশিক আমার মেয়েকে মারপিট করে আসছিলো। তাদের ঘরে ১৬ মাস বয়সের একটি ছেলে রয়েছে। তিনি আরো জানান, রোববার বিকালে আশিক যৌতুকের টাকার জন্য আমার মেয়েকে মারপিট করে গলাই ফাঁস দিয়ে ঘরের আড়াই ঝুলিয়ে রেখে মৃত্যুর পর হাসপাতালে নিয়ে আসে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশপুর থানার এস আই রেজাউল ইসলাম জানান, লাশের শরীরে যা দেখেছি আর যা পেয়েছে ময়না তদন্তের রিপোট হাতে না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা। তবে নিহত লিজার স্বামী আশিক একজন মাদক ব্যবসায়ী। তার নামে কয়েকটি মাদকের মামলাও রয়েছে।
ছোট বড় খাল স্থায়ী বন্দোবস্থ দেওয়ায় কয়রায় প্রতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় বীজতলা সহ রোপা আমন ক্ষতিগ্রস্থ হয়
কয়রা প্রতিনিধি
খুলনার উপকূলীয় কৃষকদের সংকট যেন কাটছেই না। আমন মৌসুমের শুরুতেই একটানা দাবদাহ ও অনাবৃষ্টিতে মাঠ ফেটে হয়েছিল চৌচির। দীর্ঘ প্রতিক্ষার পর স্বস্তির বৃষ্টি যখন ঝরেছে; তখন কৃষকের বুকেও আশা বেঁধেছিল। কিন্তু হঠ্যাৎই একদিকে টানা বর্ষণ, অন্যদিকে বেড়েছে জোয়ারের পানি। বিস্তীর্ণ খেতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এর মধ্যে দাম বেড়েছে সারের। এসব নানা সংকট ঘিরেই উপকূলীয় কৃষকের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। উপকূলীয় উপজেলা কয়রায় অধিকাংশ ছোট বড় খাল চিরস্থায়ী বন্দেবস্থ সহ অবৈধ দখলদারদের দখলে থাকায় প্রতি বছর বর্ষা মৈৗসুমে উপজেলার সর্বত্রই জলাবদ্ধতা দেখা দেয়। ফলে আমন ধানের বীজতলা সহ রোপা আমন মারাক্তক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। জানা গেছে, ৭০ ও ৮০ দশকে উপজেলার বিভিন্ন মৌজায় ছোট বড় সরকারি খাল জেলা প্রসাশকের মাধ্যমে ১.৫০ থেকে ২.০০ একর চিরস্থায়ী বন্দোবস্থ দেওয়া হয়। এসব জমি মালিকরা একাধিক শর্ত সাপেক্ষে দলিল পেয়ে খালের মধ্যে ঘরবাড়ী, পুকুর সহ ক্ষেত খামার এবং ঘনঘন বাঁধ নির্মাণ করায় অতি বৃষ্টির পানি বড় বড় খাল ও নদীতে যেতে অনেক বিলম্ব হয়। যে কারনে এসব খালের আশে পাশের বীজতলা সহ রোপা আমন নষ্ট হয়। এ বিষয় বিভন্ন মৌজার একাধিক কৃষক জানান, চলতি জুলাই মাসের শুরুতেই টানা কয়েক দিনের বৃষ্টিতে বীজ তলার মাঠ তলিয়ে যাওয়ায় অধিকাংশ কৃষক জলবদ্ধতার কারনে মাঠে বীজতলা ফেলাতে পারিনি।তবে এ ধরনের সমস্যা দীর্ঘদিনের হলেও উপজেলা প্রশাসন সহ জনপ্রতিনিধিরা জলাবদ্ধতার ভবিষ্যৎ নিয়ে এখনও কোন সিদ্ধান্ত দিতে না পারায় জলাবদ্ধতা স্থায়ী রুপ নিয়েছে। এবিষয় মহারাজপুর গ্রামের কৃষক আরশাদ আলী গাজী জানান, তিনি প্রতি বছর প্রায় ৩০ বিঘা জমিতে আমন চাষ করেন। কিন্তু একমাত্র জলাবদ্ধতার কারনে প্রতি বছর মারাক্তক ক্ষতিগ্রস্থ হতে হয় বলে তিনি বেদনাদায়ক কন্ঠে আক্ষেপ করে বলেন ‘কৃষক এবার শ্যাষ (শেষ) । অনুরুপ মদিনাবাদ গ্রামের কৃষক নজরুল ইসলাম গাজী জানিয়েছেন, বৃহত্তর মদিনাবাদ ও মহারাজপুর বিলের মধ্যে শতাধিক ছোট বড় খাল সরকার চিরস্থায়ী বন্দোবস্থ দেওয়ায় এসব খাল ভরাট করাসহ ঘনঘন বাঁধ দিয়ে বাড়ীঘর করায় বিলের পানি দ্রুত নদীতে যাওয়ার পথ বন্ধ হয়েছে। এছাড়া এ দুটো মৌজার বড় দেউলিয়া, ছোট দেউলিয়া, অর্জুনি, শাকবাড়ীয়ার আগাসহ দরগাবাড়ী খাল জলমহল হিসেবে মৎস্য চাষীদের ইজারা দেওয়া হয়েছে। ফলে ইজারাদার এসব খালে ঘনঘন আটল পাটা ও নেট সহ ঘনঘন বাঁধ দেওয়ায় বৃষ্টির পানি চলাচলে ৭ থেকে ১০ দিন সময় লাগে। যে কারনে মানব সৃষ্টি এই জলাবদ্ধতার কবল থেকে কৃষকদের বাঁচাতে হলে, কিছু কিছু খালের স্থায়ী বন্দোবস্থ এবং কিছু কিছু জলমহল ইজারা বাতিল করা আশু প্রয়োজন। এ বিষয় মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবুর সাথে কথা বললে তিনি বলেন, বিষয়টি খুবই দুঃখজনক কারন কৃষক বাঁচলে দেশ বাঁচবে রাষ্ট্রের শ্লোগান কিন্তু কিছু কিছু সরকারি কর্মকর্তা কর্মচারি সুবিধা নিয়ে শত শত জলমহলও স্থায়ী বন্দোবস্থ দিয়ে গেছেন। তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি অথ্যাৎ ইউপি চেয়ারম্যান ও সদস্যরা এ বিষয়ে দেখভাল করেন। তবে বিষয়টি নিয়ে শ্রীঘ্রই উপজেলা সমন্ময় কমিটিতে বিষয়টি নিয়ে সমাধানের টেষ্টা করবেন বলে জানিয়েছেন।
১৭নং ওয়ার্ড আ’লীগ নেতা আলম শরীফের মায়ের মৃত্যু : শোক
খবর বিজ্ঞপ্তি
১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘের সাবেক সাধারণ সম্পাদক মো. আলম শরীফের মাতা সুফিয়া খাতুন (৮০) রবিবার রাত আনুমানিক ২টার দিকে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার সকাল ১০টায় সোনাডাঙ্গা নূরানী জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তঁাঁকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নূর ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী খান, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা মো. নূর ইসলাম ফরাজী, বাচ্চু শেখ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবুর রহমান, আবুল কালাম মোল্লা প্রমুখ।
এদিকে সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘের সাবেক সাধারণ সম্পাদক মো. আলম শরীফের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিদাতারা হলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মো. নূর ইসলাম ফরাজী, সদস্য সচিব তপন কুমার রায়, রতন সাহা, আলাউদ্দিন মৃধা, বাচ্চু শেখ, জালাল মৃধা, জয়নাল ফরাজী, আজিজুল ফরাজীসহ সংগঠনের নেতৃবৃন্দ।
দামুড়হুদার কার্পাসডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান, ক্রীড়া সামগ্রী বিতরণ
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান, ক্রীড়া সামগ্রী বিতরণ ও ইউনিয়ন পরিষদের গেইট নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২ টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত কার্পাসডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান আঃ করিমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। প্রধান অতিথি রোকসানা মিতা বলেন, এসরকার জনবান্ধব সরকার।সরকার গ্রামাঞ্চল থেকে শুরু করে সর্ব মহলে সেবা দেবার মনমানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে।এ সময় তিনি বিভিন্ন স্কুলের শিক্ষক প্রতিনিধিদের কাছে সিলিং ফ্যান ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী তুলে দেন।এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হান্নান, আব্দুল কাদের বিশ্বাস, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, কার্পাসডাঙ্গা ফাজিল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাওঃ জুলফিক্কার আলীসহ সকল ইউপি সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের গেইট নির্মাণ কাজের উদ্বোধন করেন।
দাকোপে নির্বাহী অফিসারের সাথে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলার নতুন যোগদান করা নির্বাহী অফিসারের সাখে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কলন্যান সমিতি খুলনা জেলা শাখার সহযোগীতায় ও দাকোপ উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ই জুলাই সোমবার বেলা সাড়ে ১১ টায় দাকোপ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন খুলনা জেলা শাখার সভাপতি ( অবঃ) প্রাপ্ত অতঃসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ গাউস, সাধারণ সম্পাদক মল্লিক আশরাফ আলী, অবসরপ্রাপ্ত অরেন্ট অফিসার নুরমহাম্মদ গাজী, দাকোপ উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন কুমার রায়, কুমারেশ বিশ্বাস, জগদীশ চন্দ্র মন্ডল, এস এম এ রশিদ, সঞ্জয় কুমার সরকার, মোঃ হায়দার আলী শেখ, বিনয় কৃষ্ণ গাইন, মোহনলাল বিশ্বাস, নন্দ লাল বিশ্বাস, অমল কৃষ্ণ রায়, তারিনী কান্তি রায়, নিলিমা রানী রায়, অসীম কুমার রায়, প্রমুখ।
বয়রা ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির পরিচিতি ও সমন্বয় সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর ঐতিহ্যবাহী স্বনামধন্য বিদ্যাপীঠ বয়রা ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩-২০২৫ খ্রি. মেয়াদে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি পোস্ট মাস্টার জেনারেল মোঃ শামসুল আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক এফ. এম. হারুন-অর-রশীদ, সদস্য শেখ ফরহাদুল ইসলাম, মোঃ কবির হোসেন সানা, মোঃ জিলহাজ্জ হাওলাদার, সৈয়েদা মুন্নি আক্তার ও সাজেদা খাতুন। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেন লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করা হয়। এর আগে বিদ্যালয়ের পক্ষ থেকে ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কালিগঞ্জ কৃষ্ণনগরে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে গণভোজ-বস্ত্র বিতরণ করেন প্রতিবন্ধী মহাসিন
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন এর হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষদের মাঝে গণভোজ-বস্ত্র বিতরণ করেন প্রতিবন্ধী ইটভাটার সরদার মহাসিন গাইন রবিবার (১৬ ই জুলাই) জোহর বাদ সাহাপুর গ্রামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে দরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের চিহ্নিত করে তাদেরকে দাওয়াত দিয়ে গণভোজ ও বস্ত্র বিতরণ করেন। ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর কৃষ্ণনগরের সাবেক চেয়ারম্যান কে এম মোশারফ হোসেন এর মৃত্যুর পূর্বে ২০১৮ সালের ২৮ জুলাই মহাসিন গাইন কৃষ্ণনগর বাজার থেকে রাত্র আনুমানিক ১০টার সময়ে বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে আশঙ্কাজন হওয়ায় ঐ রাতে অ্যাম্বুলেন্স যোগে খুলনা পাঁচশত শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
চেয়ারম্যান মোশারফ হত্যার সময় মহাসিন গাইন ঐ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।কিন্তু পরবর্তীতে দেখা যায় চেয়ারম্যান মোশারফ হত্যা মামলায় প্রাথমিক পর্যায়ে তিনি আসামি না থাকলেও পরবর্তীতে তাকে ঐ মামলায় অন্তর্ভুক্ত করে চাজসিটে আদালতে প্রায়ন করা হয়।
বর্তমান মহাসিন গাইন ঐ মামলায় বিচারাধীন আছেন।ঐ মামলায় নিজেকে নির্দোষ মনে করে দরিদ্র প্রতিবন্ধীদের দোয়া নিতে গণভোজ ও বস্ত্র বিতরণের আয়োজন করেছেন। উক্ত মামলা থেকে পরিত্রান পাওয়ার জন্য অসহায় দরিদ্র প্রতিবন্ধীদের কাছে দোয়া চেয়েছেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ উজ্জল, সাবেক যুবলীগ নেতা শেখ সাদেকুর রহমান ও জমাত আলী প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আইয়ুব হোসেন ও মাওলানা আবু জাফর সিদ্দিকী।
কালিগঞ্জ-তালতলা সড়ক সংস্কার ৬ বছরেও হয়নি জনদুর্ভোগ চরমে
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ কলেজ মোড় ভায়া তালতলা সড়কটি দীর্ঘ ছয় বছরেও সংস্কার হয়নি। কালিগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন ও শ্যামনগর উপজেলার আংশিক সর্বসাধারণের চলাচলের একমাত্র সড়ক এটি। এই সড়কটি দিয়ে উপজেলা ও জেলা শহরের বিভিন্ন জরুরি প্রয়োজনে কাজে যেতে হয় হাজারো মানুষের নিত্যদিন। কিন্তু বিগত ২০১৭ সাল থেকে সড়কটি বেহাল দশায় চলাচলের অনুপযোগী হয়ে আছে।
তবে কালিগঞ্জ থেকে পুলিন বাবুর হাটখোলা পর্যন্ত ৬ কিলোমিটার সড়কটির সংস্কারের জন্য গত এক বছর পূর্ব থেকে কাজ শুরু করেন । ধীর গতির কারণে সংস্কার এখনো শেষ হয়নি।
কালিগঞ্জ কলেজ মোড় থেকে কৃষ্ণনগর ভেগীরহাট পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার জুড়ে সড়কের পিচ উঠে বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত হয়ে এ যেন মরণফাঁদে পরিণত হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে অবৈধ টলী ও ডাম্পার চলাচলের কারণে উপজেলার শাখা সড়ক ডেবে মাটি বের হয়ে গেছে, খানা-খন্দরে পরিণত হয়েছে। ফলে অল্প বৃষ্টি হলে কাদায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো সড়কজুড়ে। জানা যায়, দীর্ঘদিন ধরে বাইপাস সড়কসহ উপজেলার সংযোগ সড়কে কোনো সংস্কার না হওয়ায় এ দুরবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে গত ৫/৬ দিনের টানা বৃষ্টিতে সড়কটি একেবারে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়লেও নজরে পড়েনি প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগের। এলাকাবাসী জানায়, সামান্য বৃষ্টি হলেই সড়কজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বড় বড় গর্তের কারণে যানবাহন ধীরগতিতে চলায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকছে যানবাহন। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করছে যাত্রী ও পণ্যবাহী অনেক পরিবহণ।
কালিগঞ্জ উপজেলা প্রকৌশলীর মুঠোফোনে জানার চেষ্টা করলে, ফোনটি সুইচ অফ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
ডুমুরিয়ায় শোভনা মাদরাসায় ইউপি সদস্য শফিউল্লাহ সভাপতি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় শোভনা দারুস সুন্নাহ দাখিল মাদরাসায় মোঃ শফিউল্লাহ সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি শোভনা ইউনিয়নে ১নং ওয়ার্ড সদস্য। সোমবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গোপন ব্যালটের মাধ্যমে এ ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৯জন ভোটারের মধ্যে ৫ ভোট পেয়ে মোঃ শফিউল্লাহ সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস। এ সময় উপ¯ি’ত ছিলেন সহকারী শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা ও মাদ্রাসা সুপার মাওলানা এসএম জাকির হোসেন। এর আগে অভিভাবক সদস্য পদে আব্দুস সালাম সরদার,নিছার আলী শেখ, রফিকুল খন্দকার, আনিচুর শেখ,দাতা সদস্য রফিকুল সরদার, প্রতিষ্ঠাতা সদস্য মোসলেম উদ্দিন শেখ, শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমান শেখ, শহিদুল ইসলাম শেখ, তাসলিমা বেগম নির্বাচিত হন।
জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের সুযোগ বিষয়ে খুবিতে সেমিনার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ডিএএডি-বাংলাদেশ এর আয়োজনে ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব জার্মান ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ এর সহযোগিতায় জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের সুযোগ বিষয়ে এক সেমিনার ১৭ জুলাই (সোমবার) সকাল ১১.৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সেমিনারে জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণ, গবেষণা পরিচালনা ও শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী। এর আগে স্বাগত বক্তব্যে জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের সুযোগ-সুবিধাদি তথ্য তুলে ধরেন ডিএএডি-বাংলাদেশ এর রিজিওনাল অফিসার মাহমুদুল হাসান সুমন। ছাত্র বিষয়ক পরিচালকের পক্ষে বক্তব্য রাখেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক রকিবুল হাসান সিদ্দিকী। সেমিনার সঞ্চালনা করেন অ্যালামনাই এসোসিয়েশনস অব জার্মান ইউনিভার্সিটিস অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। পরে এক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারে খুলনা বিশ্ববিদ্যায়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
মাগুরাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সোমবার সকাল ১১টায় শহরের নোমানি ময়দানের সামনে রাস্তার উপর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহবায়ক মোঃ ফজলুর রহমান। প্রধান অতিথি ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার,জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ,সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু,মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু,মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল।
এ সময় জেলা,উপজেলা ও ইউনিয়ন থেকে আসা যুবলীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগের বর্ধিত সভায় শেখ হারুন
শেখ হাসিনার সম্মানে আ’লীগ যুবলীগসহ সহযোগী সংগঠন প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ বলেছেন, যুবলীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে সরকারের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবলীগ রাজপথে থেকে মোকাবেলা করে আসছে। শেখ হাসিনার সম্মানও অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে যুবলীগ সবসময় রাজপথে তৎপর থাকবে প্রয়োজনে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও রাজপথে শেখ হাসিনার মান সম্মান রক্ষা করতে সর্বদা প্রস্তুত যুবলীগ। তিনি আরো বলেন, বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সাধারণ মানুষের মাঝে অপপ্রচার ছড়াচ্ছে। এটাই এখন বিএনপির একমাত্র হাতিয়ার। বিএনপির এই অপপ্রচার ও ষড়যন্ত্রের রুখতে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় ও প্রেসিডিয়াম মেম্বার শেখ সোহেলের তত্ত্বাবধানে যে “তারুণ্যের জয়যাত্রা” মাধ্যমে দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ।
গতকাল সোমবার বিকেল ৫টায় শঙ্খ মার্কেট দলীয় কার্যালয়ে খুলনা জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রাযহান ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ মাহফুজুর রহমান সোহাগের পরিচালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন খুলনা এবিএম কামরুজ্জামান, মো. আব্দুল জলিল তালুকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, গৌর পদ বাছাড়, প্রভাষক গোবিন্দ কুমার ঘোষ, এফ এম মফিজুল হক, এ্যাড. আশরাফুল আলম রাজু, মো. ইয়াজুল ইসলাম, জিএম মিলন গোলদার ও জিএম মাসুদ। এ সময়ে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,
মোহাম্মদ হারুন আর রশিদ, এস এম মুশফিকুর রহমান সাগর, মোঃ হাবিবুল্লাহ বাহার হাবিব, মোঃ তরিকুল ইসলাম সুমন, বিধানচন্দ্র রায়, কবির আহমেদ মনা, মারুফুজ্জামান ড্যানি, তালিউর রহমান সানি, ইঞ্জি. মোঃ নাজমুল ইসলাম, জাকির রহমান ওমান, আরাফাত হোসেন মিয়া, আমিনুল ইসলাম শাওন, মো. মনিরুল ইসলাম, মোঃ মিজানুর রহমান হিরাদ, মোহাম্মদ ইকবাল হোসেন, মো. মিল্টন, সর্দার জসিম উদ্দিন, তাপস জোয়াদ্দার, আব্দুর রাজ্জাক রাজু, জামাল ফকির, বিকাশ হালদার, শামীম আহমেদ তুহিন, বিবেকানন্দ রায়, অরিন্দম গোলদার, মোঃ আমিরুল ইসলাম বাবু, ওয়াসকরোনী বাবু, নাভিদ গজনাভি, নবিরুল ইসলাম রাজা, এ্যাড. এম আলমগীর হোসেন মোড়ল, মোহাম্মদ রেজাউল ইসলাম, মোঃ জাহিদুল কবির, আব্দুল হাই বিশ্বাস, টিপু মোল্লা, মেজবাহ উদ্দিন, নাঈম ফারহান, সাফিন হোসেন তুহিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সফল করার লক্ষ্যে ১৮ জুলাই বিকাল ৫ টায় ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এবং সন্ধ্যা ৭টায় ফুলতলা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ও ১৯ জুলাই সকাল ১০টায় রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে খুলনা জেলা যুবলীগের তত্ত্বাবধানে এবং স্ব-স্ব উপজেলা যুবলীগের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
জেলা আ’লীগের প্রস্তুতি সভা আজ
খবর বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী আগামী ১৯ জুলাই ‘২৩ বুধবার খুলনা বিভাগের অন্তর্গত সকল জেলা আওয়ামী লীগের উদ্যোগে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি সফলভাবে পালনের লক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা এবং খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশীদি সুজার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা আহবান করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা শাখার সভাপতি ও সাধারন সম্পাদকদের আজ ১৮ জুলাই মঙ্গলবার বিকাল ৪ টায় জেলার দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন খুলনা জেলা খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী ।
দাকোপে যুবলীগের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ দাকোপ উপজেলা শাখার উদ্যোগে খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা আনুষ্ঠিত হয়েছে। ১৬ ই জুলাই রবিবার বিকেলে চালনা পৌরসভা মিলনায়তনে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোয়ার্দার। মান্যবর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাধারণ সম্পাদক দাকোপ উপজেলা আওয়ামী লীগের বিনয় কৃষ্ণ রায়। চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, চালনা পৌরসভার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল আরো উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।
মাগুরাতে সেবাখাতে আ্যাম্বুলেন্সের প্রাইভট আয়কর নানেয়ার দাবিতে মানববন্ধন
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরাতে সেবাখাতে আ্যাম্বুলেন্সের প্রাইভট আয়কর নানেয়ার দাবিতে মানববন্দন করেছে বাংলাদেশ আ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি মাগুরা জেলা শাখা।
সোমবার সকাল ১০টায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সামনে তারা এ মানববন্ধন করেন।মানববন্ধনের নেতৃত্ব দেন বাংলাদেশ আ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি মাগুরা জেলা শাখা সভাপতি চেয়ারম্যান নাসিরুল হক মিলন ও সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম।
জেলার ৫০/৬০ টি অ্যাম্বুলেন্স মালিক এ মানববন্ধনে অংশ নেয়।মানববন্ধন শেষে অ্যাম্বুলেন্সের একটি শোভাযাত্রা সদর হাসপাতালের সামনে থেকে ভায়না মোড় চৌরঙ্গীর মোড়,ঢাকা রোড হয়ে সেখানে এসে শেষ হয়।
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্নয়ে দেবহাটায় মেডিকেল ক্যাম্প
দেবহাটা প্রতিনিধি
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্নয়ে দেবহাটায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮ টা থেকে উপজেলার প্রত্যন্ত জনপদ টিকেট কমিউনিটি ক্লিনিকে উক্ত মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। দেবহাটার বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ার ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় ক্যাম্প আয়োজন ও রেফারেল’র মাধ্যমে বিনামুল্যে এলাকার কয়েকশ নারী ও পুরুষের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্নয়ে পরীক্ষা নীরিক্ষা করা হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসকের দায়িত্ব পালন করেন আমেরিকেয়ার ফাউন্ডেশনের সমন্বয়কারি ডা. ইমতিয়াজ আহমেদ এবং ল্যাব টেকনোলজিষ্টের দায়িত্বে ছিলেন নলতা হাসপাতালের আব্দুস সবুর। এসময় আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্যাহ আল আজাদসহ অর্থায়ন ও বাস্তবায়কারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেবহাটায় জুয়েলার্স এ্যাসোসিয়ানের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়ানের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা,বর্ণ্যাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় দেবহাটা উপজেলা জুয়েলার্স এ্যাসোসিয়ানের কার্যালয়ে বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়ানের দেবহাটা শাখার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়ানের দেবহাটা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়ান দেবহাটা শাখার সহ-সভাপতি রবিন কুমার দে, যুগ্ন সাধারণ সম্পাদক সত্যজিৎ সরকার, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় অধিকারী, প্রচার সম্পাদক লতিফুর রহমান, দপ্তর সম্পাদক এস কে অভি।
অনুষ্ঠানে কোষাধ্যক্ষ বিশ্বজিত পাল, সদস্য নিত্য গোপাল আমিন, সমরেশ আমিন, শংকর স্বর্ণকার, পঙ্কজ তরফদার, সুভাষ পালিত, জগন্নাথ স্বর্ণকার, অমিত কর্মকার, গোলাম মোস্তফা রাম প্রসাদ সান্যাল ও রনজিৎ কর্মকার, শিবু দাস, গোপাল বিশ্বাস, স্বপন ঘোষ, নিপুল মজুমদার, আল-আমিন, আব্দুল ছত্তার, সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
দেবহাটার নওয়াপাড়ায় বিট পুলিশিং সভা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা নওয়াপাড়া ইউনিয়নে বিট পুলিশিং কার্য্যক্রম গতিশীল ও জনসচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নওয়াপাড়া বিট পুলিশিং কার্য্যক্রম গতিশীল ও জনসচেতনতা বৃদ্ধিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা থানা অফিসার ইনচার্জ বাবুল আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আহম্মেদ, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী।
দেবহাটা থানার এসআই অরুবা সুলতানার সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়ন পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বকুল, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, যুবনেতা আলিম হোসেন পলাশ প্রমুখ।
এসময় বক্তারা সাধারন মানুষের জানমাল রক্ষা ও সকল প্রকারের সন্ত্রাস ও নাশকতা দূর করতে পুলিশিং কমিটির সাথে সাথে সাধারন মানুষকে পুলিশকে সহযোগীতা করার আহবান জানান।
শেখ নাজিলা’র আশু-সুস্থতা কামনা করে নগর শ্রমিক লীগের দোয়া অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, বিসিবির পরিচালক ও যুব সমাজের আইকন শেখ সোহেল উদ্দিন এর ছোট কন্যা শেখ নাজিলা অসুস্থ হয়ে চিকিৎসাধীণ আছেন। তার আশু-সুস্থতা ও দীর্ঘায়ু জীবন কামনা করে আজ বাদ-মাগরিব সংগঠনের কার্যালয়ে, খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক রনজিত কুমার ঘোষ, মল্লিক নওশের আলী, কাজী আব্দুল ওহাব, আব্দুর রহিম খান, ১৯নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব, মোল্যা আজাদ আলী, কিংকর সাহা, মো: আলমগীর মল্লিক, মঈনুল ইসলাম মহোন, মোঃ শরিফুল ইসলাম, মো: আজিম উদ্দিন, সেলিম ফরাজী, প্রশান্ত কুমার ঘোষ, মোঃ এরশাদ আলী, খোকন শীল কুটি, মানু সাহা, অসিম পাল, নির্মল, সাইদুর রহমান’সহ বিভিন্ন প্রমূখ নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম খান।
অপরদিকে আগামী ২০ জুলাই ২০২৩ ইং বৃহস্পতিবার খুলনা বিভাগীয় মহা-সমাবেশ ‘‘তারুণ্যের জয়যাত্রা’’ সফল করতে সবাইকে দলে দলে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া ও সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।
মুরগির খোপে ১৫ ফুট অজগর
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলার মধ্য সোনাতলা গ্রাম থেকে বিশাল এক অজগর উদ্ধার হয়েছে। সোমবার সকালে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যরা (ভিটিআরটি) জেলে রফিকুল হাওলাদারের বাড়ির মুরগির খোপ থেকে উদ্ধার করেন অজগরটি। ১৫ ফুট লম্বা এবং প্রায় ৩০ কেজি ওজনের অজগরটি দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
ভিটিআরটি দলনেতা মো. খলিল হাওলাদার জানান, সকালে মুরগি ছাড়াতে যান রফিকুল হাওলাদারের স্ত্রী শাহনাজ বেগম। খোপ খুলতে গিয়ে ভেতরে অজগর দেখে ভয়ে চিৎকার দিয়ে সরে যান। বিষয়টি গৃহকর্তা রফিকুল ফোন করে জানালে বেলা ১১টার দিকে গিয়ে ওই বাড়ির মুরগির খোপ থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে ওয়াইল্ড টিমের মাঠ সমন্বয়কারী আলম হাওলাদারের কাছে হস্তান্তর করা হয় অজগরটি।
ওয়াইল্ড টিমের মাঠ সমন্বয়কারী মো. আলম হাওলাদার জানান, ভিটিআরটির সদস্যরা অজগরটি উদ্ধার করে তার হাতে তুলে দেন। পরে সাপটি শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। অজগরটি রাতের কোনো এক সময় মুরগির খোপে ঢুকে সাতটি মুরগি খেয়ে খোপেই অবস্থান করছিল।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান জানান, ওয়াইল্ড টিম ও ভিটিআরটি সদস্যরা অজগরটি উদ্ধার করে অফিসে নিয়ে আসেন। দুপুরে সেটি বনে ছেড়ে দেওয়া হয়েছে। ১৫ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ৩০ কেজি।
‘বুঝতি পারলি ভালো, না পারলি সমস্যা’
বেনাপোল (যশোর) প্রতিনিধি
১২ বছর পর উৎসবমুখর পরিবেশে যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ১২টি কেন্দ্রে ইভিএমে ভোট শুরু হয়। ইভিএমে ভোট দেওয়ার পর ভোটাররা প্রতিক্রিয়ায় জানান, ‘বুঝতি পারলি ভালো, না পারলি সমস্যা।’
প্রতিটি কেন্দ্রে ভোটারদের বিপুল উপস্থিতি ছিল। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ইভিএম নিয়ে অনভ্যস্ততার কারণে কোনো কোনো কেন্দ্রে ভোটদান কার্যক্রম ধীরগতিতে চলছে বলে ভোটাররা জানিয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোল বাজার পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক ভোটার উপস্থিতি দেখা দেখা যায়। একাধিক লাইনে দাঁড়িয়ে রয়েছেন নারী-পুরুষ। প্রায় সবার হাতে ছিল ভোটার স্লিপ। কেন্দ্রের পরিবেশ উৎসবমুখর ও শান্তিপূর্ণ। তবে ইভিএমে ভোটদানে ধীরগতির অভিযোগ তুলেছেন ভোটাররা। এ সমস্যায় বেশিরভাগ ভোটার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে বিরক্ত হয়ে যাওয়ার অভিযোগ করেছেন।
এই কেন্দ্রে কথা হয় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিম উদ্দীন গাজীর সঙ্গে। তিনি কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ দাবি করে প্রশাসনের নজরদারি দাবি করেছেন। তবে এখনো পর্যন্ত কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হচ্ছে বলে জানান তিনি।
আজিম উদ্দিন বলেন, ইভিএমের কারণে এই কেন্দ্রে ভোটদান একটু দেরি হচ্ছে। সাধারণ ভোটাররা এই পদ্ধতিতে খুব একটা অভ্যস্ত না হওয়ায় এটা হচ্ছে। তবে সময় যত যাবে সব স্বাভাবিক হয়ে যাবে।
দিঘীরপাড় ৫ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন ভোট দিয়েছেন বেনাপোল বাজার পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তিনি বলেন, চারবার বোতাম চাপার পর মার্কা উঠেছে। প্রায় ১০ মিনিট সময় লেগেছে এখানে।
তবে ইভিএমে ভোট দেয়ার অভিজ্ঞতা নতুন দাবি করে তিনি বলেন, ‘বুঝতি পারলি ভালো, না পারলি সমস্যা।’
এদিকে ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল কেন্দ্রে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বেনাপোল বাজার পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রফিকুল ইসলাম জানান, ইভিএম জটিলতার কারণে ভোটগ্রহণ ধীরগতিতে হয়। দুই একটি ইভিএম কাজ না করায় সমস্যা সৃষ্টি হয়।
বেনাপোল পৌর নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী মফিজুর রহমান সজন অভিযোগ করেন, সন্ত্রাসীরা বাইরের এলাকা থেকে পৌরসভা এসে মহড়া দেয়, তারা ভীতির সঞ্চার করছে। কেন্দ্রগুলো থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়। ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেয়া হয়।
তবে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নাসির উদ্দিন বলেছেন, অভিযোগ করা স্বতন্ত্র প্রার্থীর একটি নির্বাচনী অপকৌশল। আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে ভাবছি না। আমি ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা এবং আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডে প্রচারণা চালিয়ে যাচ্ছি।
যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, সব কেন্দ্র পরিদর্শন করেছি। ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে।
বেনাপোল পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১৬২ ও নারী ভোটার ১৫ হাজার ২২৫ জন।
মানি লন্ডারিং আইন সংশোধন করে দুদকের ক্ষমতা ফিরিয়ে দিন
ঢাকা অফিস
মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা ২০১৯ সংশোধন করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার এক বিবৃতিতে সরকারের কাছে এ আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ অনুযায়ী ২৭ ধরনের অপরাধ-সম্পৃক্ত মানি লন্ডারিংয়ের তদন্ত ও অনুসন্ধানের ক্ষমতা ছিল দুদকের হাতে। এগুলো আবার দুদকের এখতিয়ারভুক্ত করার দাবি জানিয়ে সোমবার মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে কমিশন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ অনুযায়ী দুদককে ২৭ ধরনের সম্পৃক্ত অপরাধ তদন্ত ও অনুসন্ধানের ক্ষমতা দেওয়া হয়েছিল। কিন্তু ২০১৫ সালে তা সংশোধন করে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা-২০১৯-এর তপশিলে ‘ঘুষ ও দুর্নীতি’ব্যতীত অন্য ২৬টি অপরাধ-সংশ্লিষ্ট মানি লন্ডারিং অনুসন্ধান ও তদন্তের দায়িত্ব দুদকের কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এটা দুর্নীতি দমনে অন্তরায় হিসেবে কাজ করছে।
কলাপাড়ায় নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে বাংলাদেশি ও চীনা শ্রমিকদের সংঘর্ষ, আহত ১৫
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী এলাকায় নির্মাণাধীণ ১ হাজার ৩২০ মেগাওয়াট রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) বিদ্যুৎকেন্দ্রে বেতন ভাতা নিয়ে অসন্তোষের জেরে বাংলাদেশি ও চীনা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ শ্রমিক ও নিরাপত্তা সদস্য আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে কয়েক দফায় এ সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয়েছে প্রতিষ্ঠানের অফিসসহ একাধিক যানবাহন। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পরে বাংলাদেশি শ্রমিকদের স্থানীয় প্রশাসনের সহায়তায় বিদ্যুৎকেন্দ্রের বাইরে বের করে দেয়া হয়েছ। পরিস্থিতি এখনো থমথমে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ৪ জনকে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন, ওবায়দুল (৪০), শাহিন মোল্লা (৩৫), নিরাপত্তা কর্মী রাকিবুল ইসলাম (৩২) ও জিদান (৩০)। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বেতনের কিছু টাকা সার্ভিস চার্জের নামে কেটে রাখা হচ্ছে। তারা বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেয়ায় আজ শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এতে বাংলাদেশি ও চীনা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। হামলা ও পাল্টা হামলায় বিদ্যুৎকেন্দ্রটির অফিস ও কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে আরপিসিএল বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী মো. তৌফিক ইসলাম জানান, তুচ্ছ বিষয় নিয়ে এই ঘটনা ঘটেছে। তবে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তারা শ্রমিকদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সৌন্দর্য বিলাচ্ছে পুরোনো শিমুল
খুলনাঞ্চল রিপোর্ট
বাংলাদেশে এমন কোনো অঞ্চল নেই যেখানে শিমুল গাছের দেখা মেলে না। ফাল্গুন মাসে শিমুল ফুল লাল পাপড়ি মেলে সৌন্দর্য বিলালেই সবার আকর্ষণ বাড়ে। তবে ময়মনসিংহের একটি শিমুল গাছ সারাবছরই সৌন্দর্য বিলাচ্ছে।
জেলার ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের বালির বাজার এলাকায় গাছটির অবস্থান। প্রতিদিন গাছটি দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন ছুটে আসেন। তবে সবচেয়ে বেশি লোকজন আসেন ছুটির দিনে।
স্থানীয়রা জানান, এটির বয়স কয়েকশ’ বছর হবে। বিশাল আকৃতির এই গাছটি কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে। ফাল্গুন মাসে পুরোনো এ শিমুল গাছজুড়ে এখনো টকটকে লাল শিমুল ফুল ফোটে। ফুল লাল পাপড়ি মেলে সৌন্দর্য বিলায়। তখন দূর থেকে হঠাৎ দেখলে ঠিক মনে হবে, কেউ লাল গালিচা বিছিয়ে রেখেছেন। শিমুল ফুলের সৌন্দর্যে মুগ্ধ হন সবাই।
সত্তর বছর বয়সী আবুল হাশেম নামে একজন বলেন, আমি জন্মের পর থেকেই গাছটা এই এক রকম দেখে আসছি। আমার বাবাও একই কথা বলতেন গাছটির ব্যাপারে, শুনেছি বাবার বাবাও তাই বলেছেন। তাছাড়া এই গাছের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক গল্প।
সারোয়ার হোসেন নামে আরেকজন বলেন, এটি আমাদের এলাকার পুরোনো একটি গাছ। এটি আমাদের ঐতিহ্য। তাই সব দিক বিবেচনা করে এটিকে কাঁটার কথা এখন কেউ চিন্তা করেন না।
ফরহাদ হোসেন নামে একজন দর্শনার্থী বলেন, পরিবারসহ গাজীপুর থেকে ময়মনসিংহে ঘুরতে এসেছিলাম। এসে জানতে পারি, ত্রিশালে ৫শ’ বছরের আলোচিত একটি শিমুল গাছ রয়েছে। পরে এখানে এসে গাছটির নিচে বসে ও ছবি তুলে অনেক আনন্দ করেছি।
এ বিষয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুয়েল আহমেদ বলেন, গাছটি অনেক পুরোনো। গাছটির আকৃতি ও সৌন্দর্য সবাইকে আকর্ষণ করে। তবে এটিকে নিয়ে কেউ যেন ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াতে না পারেন- সেদিকে সবার সচেতন থাকতে হবে।











































