Home আন্তর্জাতিক সিঙ্গাপুরে শীর্ষ পর্যায়ের দুর্নীতি তদন্ত, মন্ত্রী-ধনকুবের গ্রেপ্তার

সিঙ্গাপুরে শীর্ষ পর্যায়ের দুর্নীতি তদন্ত, মন্ত্রী-ধনকুবের গ্রেপ্তার

19

আন্তর্জাতিক ডেস্ক||

বিশ্বে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত সিঙ্গাপুর। তবে এবার সিঙ্গাপুরে শীর্ষ পর্যায়ের দুর্নীতি তদন্তে দেশটির পরিবহন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ক্ষেত্রে এই ধরনের গ্রেপ্তারের ঘটনা বেশ বিরল।

প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তে একজন ধনকুবের হোটেল টাইকুনের নাম উঠে আসায় তাকেও গ্রেপ্তার করা হয়। সিঙ্গাপুরের দুর্নীতি দমন সংস্থা এই কথা জানিয়েছে। করাপ্ট প্র্যাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরোর (সিপিআইবি) শুক্রবার সন্ধ্যায় প্রথমবারের মতো এমন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে।

এ নিয়ে এক বিবৃতিতে বলা হয়, পরিবহন মন্ত্রী এস. ইশ্বরানকে গত ১১ জুলাই গ্রেপ্তার করা হয় এবং পরে তিনি জামিনে মুক্তি পান।

সিপিআইবি আরও জানায়, তদন্তে নাম উঠে আসায় সিঙ্গাপুরের অন্যতম ধনী ব্যক্তি হোটেল ব্যবসায়ী ওং বেং সেং’কে একই দিন গ্রেপ্তার করা হয়। তবে একইদিনে তিনিও জামিনে মুক্তি পান।

 

তবে তদন্তের বিস্তারিত প্রকাশ করেনি সিপিআইবি। দেশটিতে দুর্নীতি রোধে মন্ত্রীদের বেসরকারি খাতে শীর্ষ উপার্জনকারীদের মতো বেতন দেওয়া হয়।