Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

79

পূজা পরিষদের সহ-সভাপতি সমরেশ সাহার মাতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সহ-সভাপতি, বাংলাদেশ জুয়েলারী সমিতি খুলনা জেলা সভাপতি ও পলাশ জুয়েলার্স-এর স্বত্বাধিকারী সমরেশ সাহার মাতা কমলা বালা সাহা (৯৫) বার্ধক্যজনিত কারণে খুলনা মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জুলাই ’২৩ রবিবার রাত ৯টায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ৪ কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনি,আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সমরেশ সাহার মাতা কমলা বালা সাহার মৃত্যুতে গভীর শোক, সমবেদনা ও তাঁর আত্মার সদগতি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর পূজা পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, মহানগর সহ-সভাপতি অরবিন্দ সাহা, এড. অলোকা নন্দা দাস, প্রকৌশলী পরিমল দাস, অধ্যাপক তারক চাঁদ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক তিলক কুমার গোস্বামী, বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, সম্পাদকমণ্ডলীর সদস্য সাংবাদিক অমিয় কান্তি পাল, সাংবাদিক বিমল সাহা, সাংবাদিক প্রবীর বিশ্বাস, শ্যামাপ্রসাদ কর্মকার, শঙ্কর কর্মকার, শিবনাথ ভক্ত, পরিতোষ দত্ত, উজ্জ্বল গাঙ্গুলী, কমলেশ সাহা, অভিজাত দাস লভি, বাসুদেব কর্মকার, এড. বিজন কৃষ্ণ মণ্ডল, এড. আনন্দ কুমার ঘোষ, বাবলু বিশ্বাস, তাপস সাহা, তরুণ রায় শিবু, মহাদেব সাহা, ভবেশ সাহা, অভিজিৎ পাল, গৌরাঙ্গ সাহা, অসীত চক্রবর্ত্তী, শ্যাম ভক্ত, সুজিত মজুমদার, পঙ্কজ দত্ত, রূপন দে, ভোলানাথ দত্ত, দীপক দত্ত, বীর মুক্তিযোদ্ধা নিখিল বিশ্বাস, অনিমেশ কান্তি নন্দী, বিদ্যুৎ দাস, সুরেশ চক্রবর্ত্তী, সুশান্ত ব্যানার্জী, গৌতম কুণ্ডু, বিশ্বজিৎ সাহা, অলোক দে, সুশীল দাস, রবীন দাস, গোবিন্দ কুণ্ডু, প্রদীপ সাহা, সত্যপ্রিয় সোম, দীপঙ্কর সাধু, খুলনা সদর থানা সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, দৌলতপুর থানা সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, খালিশপুর থানার সভাপতি রজত কান্তি দাস, সাধারণ সম্পাদক দীপক দত্ত, লবণচরা থানা সভাপতি ডাঃ শেখর পাল, হরিণটানা থানা সাধারণ সম্পাদক রঞ্জন কুমার রায়, খানজাহান আলী থানা সভাপতি দুলাল সরকার, আড়ংঘাটা থানা আহ্বায়ক আশিষ কবিরাজ প্রমুখ।

কালীগঞ্জে ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জে আনোয়ার হোসেন নামের এক ইউপি সদস্যের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার মালিয়াট গ্রামে। বুধবার দুপুর ১ টার দিকে মালিয়াট গ্রামের নিজ বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যু নিয়ে পরিবার, প্রতিবেশী ও ইউপি চেয়ারম্যানের নিকট থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। আনোয়ার হোসেন কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি মালয়াট গ্রামের আব্দুল বারেক মন্ডলের ছেলে এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

স্থানীয়রা জানায়, কয়েক মাস আগে স্ট্রোক করার পর থেকে তিনি অসুস্থ ছিলেন। একদিন আগেও যশোর সিএমএইচ থেকে ডাক্তার দেখিয়ে আনা হয়। বুধবার দুপুরে ঘরের মধ্যে পড়ে গিয়ে শোকেসের গ্লাস ভেঙ্গে গলা কেটে যায়। এরপর তাকে উদ্ধার করে যশোর সদর হাসাপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান খাঁ প্রথমে মুঠোফোনে পরিবারের উদ্বৃতি দিয়ে জানান, পারিবারিক নানা সমস্যার কারনে সে নিজের গলা নিজে কেটে আত্মহত্যা করেছে। তবে কিছুক্ষণ পর তিনি পড়ে গিয়ে শোকেসের গ্লাস ভেঙে গলা কেটে মারা গেছেন বলে জানান।

নিহতের স্ত্রী মাহফুজা বেগম জানান, দুপুরে ঘরেই ঘুমিয়ে ছিলেন তিনি। ঘুম থেকে উঠার পর মাথা ঘুরে শোকেসের গ্লাসের উপর পড়ে যায়। গ্লাসে তার গলার বিভিন্ন স্থানে কেটে যায়।

কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউপি সদস্য আনোয়ার হোসেন পড়ে গিয়ে শোকেজের গ্লাসে তার মুখ ও গলা কেটে যায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

চালনা পৌরসভায় নব-নির্মিত খাল উন্মুক্ত করা হয়েছে
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ সদর চালনা পৌরসভার বৌমার গাছতলায় চালনা খালের উপর নির্মিত স্লুইজ গেট আনুষ্ঠানিকভাবে উন্মুক্তকরন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় দাকোপের নবাগত উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে গেট উন্মুক্ত করেন। চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং কাউন্সিলর রুস্তুম আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে মান্যবর অতিথি হিসাবে বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, চালনা পৌর আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল। বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূইয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজা, শিক্ষক দেবাশীষ ঢালী, কৃষক প্রতিনিধি সাহেব আলী সরদার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সভাপতি গোলাম হোসেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস, পৌরসভার কাউন্সিলর আঃ গফুর সানা, আইয়ুব আলী কাজী, আঃ বারিক শেখ, চয়ন সাহা, আঃ সাত্তার সরদার, হাসিনা বেগম, আমোদীনি রায়, উপসহকারী প্রকৌশলী রতন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক সাধারন সভা
খবর বিজ্ঞপ্তি
মোরেলগঞ্জ, বাগেরহাট গত ১২/০৭/২০২৩ ইং তারিখ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক সাধারন সভা ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। অধ্যাপক জাকির হোসেন রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস।সভায় বৃক্ষরোপন কর্মসূচীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে ২০২২-২০২৩ সালের বার্ষিক কর্মসূচী ও বাস্তবায়িত কর্মসূচী নিয়ে বক্তব্য রাখেন রোভার নেতা প্রভাষক মোঃ মনিরুল ইসলাম, গার্ল-ইন-রোভার লিডার প্রভাষক ফাতেমা জোহরা, রোভার লিডার প্রভাষক আঃ ওয়াদুদ হাওলাদার, রোভার লিডার মোঃ মশিউর রহমান খান, সিনিয়র রোভার মেট আব্দুল্লাহ প্রমুখ। সভায় প্রধান অতিথি রোভার স্কাউটের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং বার্ষিক কর্মসূচীর সাথে একটি বাজেট প্রনয়নের আহবান জানান।

জেলা শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ নুরুন্নাহার মনি
জ্বলেমিন হোসেন,আশাশুনি
সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছেন ডাঃ নুরুন্নাহার মনি।
সাতক্ষীরা জেলার ৭২ জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের মধ্যে তিনি শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার সাহা প্রমূখ। উল্লেখ্য ডাক্তার নুরুন্নাহার মনি ২০০৯ সালে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। তিনি জেলা বিডিএমএর সভাপতি ডাঃ সাহিনুর আলম সাহিনের সহধর্মিনী। বর্তমান তিনি বুধহাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োজিত রয়েছেন। ডাঃ নুরুন্নাহার মনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলে
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আগামী ১৭ জুলাই ডাকবাংলার সোনালী ব্যাংক চত্ত্বরের যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে খুলনার বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ করা হয়। গতকাল আছরবাদ শিরোমনিতে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস এ রহমান বাবুল । আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মোঃ ফরহাদ হোসেন এর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব আবু সাইদ হাওলাদার আব্বাস । বক্তৃতা করেন কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ ইমদাদুল হক, মোঃ রফিকুল ইসলাম, ফকির রবিউল ইসলাম, মিনা মুরাদ হোসেন, আলহাজ¦ শেখ আল আমিন, সৈয়দ হাফিজুর রহমান শাফি, সরদার নজরুল ইসলাম, মোল্লা লোকমান হোসেন, সিরাজ সিকদার, নুরুল ইসলাম নুরু, সরদার মোস্তাক আহম্মেদ, মোল্লা শরিফুল ইসলাম , লিমন মোল্লা, গোলাম মোস্তফা, ফকির শরিফুল ইসলাম, আঃ সামাদ, সরদার বিল্লাল হোসেন, শেখ আসলাম হোসেন, শেখ সাহেব আলী, এনায়েত হোসেন, গাজী নজরুল ইসলাম, মুন্সি আজগার হোসেন, আঃ রহমান, মোঃ গোলাম সরওয়ার, শরীফ ওবায়দুর রহমান চয়ন, ইলিয়াস সরদার, আলমগীর হোসেন, বাচ্চু শেখ, হেদায়েত কাজী, সম বাবর আলী, আবু মুছা, গোলাম মোস্তফা, বিল্লাল হোসেন, আঃ রাজ্জাক, এহসান, ইমান আলী, শওকত হোসেন হিট্টু, মোঃ আতিক হোসেন, আনোয়ার হোসেন, আবুল হোসেন, ইলিয়াস হোসেন, মোঃ রিয়াজ হোসেন, শেখ শাহেদ আহম্মেদ, ইস্তিয়াক হোসেন দিপু, শেখ একরাম হোসেন, শেখ শাহাজান, শাহ মোঃ হাফিজুর রহমান, মোঃ মহিউদ্দীন, মোঃ ইকবাল হোসেন, মোঃ শরিফ, জসিম প্রমুখ প্রস্তুতি সভা শেষে দলীয় নেতা কর্মীরাদের সাথে নিয়ে শিরোমনি এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষে খানজাহান আলী থানা ছাত্রদলের লিফলেট বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আগামী ১৭ জুলাই ডাকবাংলার সোনালী ব্যাংক চত্ত্বরের যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে খুলনার বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে খানজাহান ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে গতকাল আছরবাদ ফুলবাড়ীগেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ে থেকে শুরু করে কুয়েট রোড, মিরেরডাঙ্গা টিবি হাসপাতাল রোড, ফুলবাড়ীগেট বাজার সহ বিভিন্নস্থানে লিফিলেট বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের আহবায়ক ইস্তিয়াক আহমেদ ইসতি। খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মো. মাসুম বিল্লাহ, সদস্য সচিব মো. হাবিবুর রহমান বিপ্লব ,খানজাহান আলী থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান শুভ, যুগ্ন আহবায়ক মো. ফয়সাল আহমেদ, মো. মশিউর রহমান, মো. সাইফুল্লাহ তাজিম, যোগিপোল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো, স্বাধিন মির্জা, সাধারণ সম্পাদক আলী হোসাইন, মামুনুর রশিদ মুন্না, ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. সিয়াম হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আলমগীর হোসেন ইমন, সাধারন সম্পাদক জি এম মঞ্জুরুল ইমাম, রাকিবুল ইসলাম, রবিউল ইসলাম, শেখ রাব্বি, মিরাজুল ইসলাম, ফারহান সাব্বির, মানিক, ইনসান, আমান, তালুকদার, আখেরুজ্জামান, জয়নাল জমাদ্দার, আশিক, মোঃ সিফাত হোসেন প্রমুখ।

রূপসার নৈহাটিতে আওয়ামী লীগ নেতা জামালের বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের হ্যান্ডবিল বিতরণ ও গণসংযোগ
খবর বিজ্ঞপ্তিঃ
গতকাল সকাল ১১টায় রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের পূর্ব রূপসা বাজার, পুরাতন রেলস্টেশন, ব্যাংকের মোড় ও পূর্ব রূপসা বাসস্টান্ডে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মাকান্ডের চিত্র ঘরে ঘরে পৌঁছে দিতে উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য সম্বলিত হ্যান্ডবিল বিতরণ ও গণসংযোগ করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা জেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, সরদার জাকির হোসেন, জেলা মৎস্যজীবী লীগ সভাপতি হাজী সাইফুল খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, রূপসা উপজেলা আওয়ামী লীগ নেতা গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, আজিজুল হক কাজল, জলিল তালুকদার, সেলিম মোল্যা, শহিদুল ইসলাম সুমন, বিধান চন্দ্র রায়, জেলা শ্রমিকলীগের সদস্য হায়দার আলী, রেজাউল ইসলাম রেজা, সোহেল খান, নৈহাটি ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক বাদশা মিয়া, আশিষ রায়, মোঃ রবিউল ইসলাম, নৈহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক আজিজ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাওন, মোঃ আলামিন এহসান, তাপস জোয়াদ্দার,সাগর শেখ, জুম্মান শেখ, ইসমাইল হোসেন বাবু, সোহেল মোড়ল, মোঃ বারিক শেখ, আবু হুরায়রা, এহতেশামুল হক অপু, জেলা ছাত্রলীগ নেতা তানভীর রহমান আকাশ, কাজী নাজিব, মোঃ কবিরুল ইসলাম, ওয়েজকুরুন্নি বাবু, ফাইমিন সরদার, আহসান আহমেদ পাভেল, আবিদ হাসান ফাহিম, আরিফ আহমেদ জয়, শাহনেওয়াজ হোসেন মিলন, এস এম রুবেল, শাকিব খান মিলন, সাজ্জাদ হোসেন বাপ্পি, ইসমাইল মৃধা ইমন, মনিরুল হাসান ইমন, রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, হৃদয়, পিয়াল, নাঈম, সুমন, রাহাদ, জাহাঙ্গীর, ইসমাইল প্রমুখ।

চালনা পৌরসভায় নব-নির্মিত খাল উন্মুক্ত করা হয়েছে
দাকোপ প্রতিনিধি
দাকোপ সদর চালনা পৌরসভার বৌমার গাছতলায় চালনা খালের উপর নির্মিত স্লুইজ গেট আনুষ্ঠানিকভাবে উন্মুক্তকরন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় দাকোপের নবাগত উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে গেট উন্মুক্ত করেন। চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াসের সভাপতিত্বে এবং কাউন্সিলর রুস্তুম আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে মান্যবর অতিথি হিসাবে বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, চালনা পৌর আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল। বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূইয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজা, শিক্ষক দেবাশীষ ঢালী, কৃষক প্রতিনিধি সাহেব আলী সরদার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সভাপতি গোলাম হোসেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস, পৌরসভার কাউন্সিলর আঃ গফুর সানা, আইয়ুব আলী কাজী, আঃ বারিক শেখ, চয়ন সাহা, আঃ সাত্তার সরদার, হাসিনা বেগম, আমোদীনি রায়, উপসহকারী প্রকৌশলী রতন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

দাকোপে নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে কর্মশালা
দাকোপ প্রতিনিধি
দাকোপে জেন্ডার অসমতা, নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রচারে ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নবযাত্রা প্রকল্প-২,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সহযোগীতায় বুধবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, বিভাগীয় প্রচার সম্পাদক বাংলাদেশ ব্রাক্ষ্মন সংসদ কেন্দ্রীয় কমিটি সুরেশ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মোহিতলাল মাঝি, অধ্যক্ষ দীবাকর মন্ডল, দেবাশিষ চক্রবর্তী, নবযাত্রা প্রকল্পের স্টিফেন হ্যামবরম প্রমুখ। এ সময় উপজেলা হিন্দু বিবাহ রেজিষ্টার ও পুরোহিতবৃন্দ কর্মশালায় অংশ গ্রহন করেন।

দাকোপে সীমানা পিলারসহ আটক-১
দাকোপ প্রতিনিধি
দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নে ধোপাদী মধ্যপাড়া থেকে সীমানা পিলার পাচার চক্রের মুলহোতা গ্রেফতার। এ ঘটনায় থানায় মামলা দায়ের।
দাকোপ থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে কৈলাশগঞ্জ ইউনিয়নের ধোপাদী গ্রামে আবু তালেব গাজীর পুত্র রশিদ গাজী (৪৮), হালিম শেখের পুত্র মোঃ আল আমীন শেখ (৩০), মৃত বনমালী মন্ডলের পুত্র আসীম মন্ডল (৩৫), মৃত অনন্ত মন্ডলের পুত্র কিরন মন্ডল (২৩) ও পাশ্ববর্তী বটিয়াঘাটা উপজেলা বিরাট গ্রামের খালেক গাজীর পুত্র রফিকুল গাজী মিলে সংঘবদ্ধ সীমানা পিলার চক্রের দল আলামীন শেখের বাড়ীতেই সীমানা পিলার কেনা বেচার প্রক্রিয়া চলছে এমন তথ্য পুলিশ জানতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দাকোপ থানার এস আই বিজয় কৃষ্ণ কর্মকার ও আজমীর হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ রাতেই সেখানে অভিযান চালায়। এ সময় সীমানা পিলারসহ রশিদ গাজীকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ৪ আসামী পালিয়ে যায়। পরবর্তীতে রশিদ গাজীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে দীর্ঘ দিন ধরে এই চক্রের সাথে ব্যবসা করে আসছে এবং চক্রের সদস্যদের নাম প্রকাশ করে। এ ঘটনায় দাকোপ থানা পুলিশ ৪২০/৪০৬ ধারায় একটি মামলা দায়ের করে যার নং -১০।
এ ব্যাপারে দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন থানায় মামলা হয়েছে এবং অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উন্নত চিকিৎসার জন্য গুরুতর অসুস্থ সাংবাদিক গাজী মাকুলকে ঢাকায় প্রেরন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির কোষাধ্যক্ষ ও দৈনিক মানবজমিন ফুলতলা প্রতিনিধি সাংবাদিক গাজী মাকুল উদ্দিনকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ি গতকাল সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাংবাদিক গাজী মাকুল গত ৩ জুলাই হঠাৎ করে শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে শিরোমণি দি গ্রেট হসপিটালে প্রাথমিক ভাবে চিকিৎসা শেষে পরীক্ষা নিরীক্ষা করে পিত্তথলীতে পাথর ধরা পড়ে পরবর্তীতে ৪ জুলাই পুনরায় খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে ইনফেকশন ধরা পড়ে ।

বাংলাদেশ তৃণমূল পার্টির জরুরী সভা সংগঠন থেকে শেখ শাহীন কে বহিস্কার
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশ তৃণমূল পার্টির এক জরুরী সভা গতকাল সকাল ১০ টায় ফুলবাড়ীগেটস্থ খুলনা মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় খুলনা মহানগর আহবায়ক কমিটি ও খানজাহান আলী থানা এবং দৌলতপুর থানার নেতৃবৃন্দদের সাথে পৃথক পৃথক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনার মুল বিষয় ছিলো আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে , বিভিন্ন থানার দলীয় কার্যক্রম এর অগ্রগতি ওদৌলতপুর থানার আহবায়ক এবং খুলনা মহানগর আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক শেখ শাহীন এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ও তা প্রমানিত হওয়ায় শেখ শাহীন কে তাহার সকল পদ পদবী থেকে বহিস্কার করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আহবায়ক কমিটির আহবায়ক আঃ মান্নান পাটোয়ারী, সদস্য সচিব মাকসুদ শেখ, যুগ্ম আহবায়ক মোঃ তাহমিদ হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ ইমরান হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী মফিজ, সদস্য, মোঃ নিয়ামুল ইসলাম, মোঃ সাব্বির খান, মোঃ আসিফ, খানজাহানআলী থানার আওতাধীন ০২ নং ওয়ার্ড এর আহবায়ক কমিটির, সদস্য সচিব, মোঃ শাহ জালাল, যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান, , মোঃ আলমগীর হোসেন, মোঃ সবুজ শেখ, মোঃ রতন এবং দৌলতপুর থানার আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান শামীম, দৌলতপুর থানাধীন ১ নং ওয়ার্ড এর আহবায়ক মোঃ তাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিখোজের ৮ বছরের ফিরে আসেনি গিলাতলার গৃহবধু সুরাইয়া বেগম
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের গিলাতলা ৫ নং ওয়ার্ডের মধ্যপাড়ার মৃত আশরাফ আলীর স্ত্রী মোছাঃ সুরাইয়া বেগম দির্ঘ ৮ বছর আগে নিখোজ হলেও আজও তার সন্ধান পায়নি পরিবারের সদস্যরা । গত ঈদুল আযহার দিনে সুরাইয়ার স্বামি আশরাফ আলী মারা যান । এলাকাবাসি জানান নিখোজ স্ত্রীর দির্ঘ ৮ বছর ধরে কোন সন্ধান না পেয়ে দির্ঘদিন ধরে মানসিক টেনশনে ছিলেন আশরাফ আলী। সুরাইয়ার ৩ ছেলে রয়েছে তারা হলেন হুমায়ুন, মশিউর , মনিরুল ও রুনা আক্তার নামে ১ মেয়ে রয়েছে । এরমধ্যে ৩ টি ছেলেই প্রতিবন্দী । নিখোজ সুরাইয়ার বড় ছেলে শারীরিক প্রতিবন্দী হুমায়ুন বলেন ২০১৫ সালের ৬ জুলাই আমার মা বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি আমরা বিভিন্ন জায়গায় মাকে খুজেছি কিন্তু তার কোন সন্ধান পায়নি।

ফকিরহাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন কারবারি আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩জন মাদক বিক্রেতাকে আটক করেন। এসময় তাদের দেহ তল্লামী করে ৪০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলো কালিগঞ্জ উপজেলার ডুজুরিয়া এলাকার দুলাল ভূইয়ার ছেলে হাবিবুল্লাহ ভূইয়া, আট্টকী গ্রামের রইচ মোল্লার ছেলে সোহেল মোল্লা (২৮) ও একই গ্রামের শাহিন শেখের ছেলে শামীম শেখ (১৯)। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করে বলেন এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটককৃতদের বুধবার বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ##

ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান, জরিমানা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়কের পাশে সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অপরাধে আল আমীন মুন্সিকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ওই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেন। অপরদিকে এদিন সড়কের যেখানে সেখানে এলোমেলো ভাবে গাড়ী পাার্কং এর অপরাধে তিন বাস চালককে ১৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া মহাসড়কে মাহিন্দ্রা অর্থাৎ থ্রি হুইলার গাড়ী চালানোর অপরাধে ৭জন চালককে ১৪০০ টাকা জরিমানা করেন। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, জনস্বার্থে এ অভিযান অভ্যাহত থাকবে।

ওয়ার্কার্স পার্টি বাগেরহাট জেলা কমিটির বিশেষ সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বাগেরহাট জেলা কমিটির বিশেষ সভা ০৮ জুলাই ’২৩ শনিবার বেলা ১১টায় বাগেরহাট দশানীস্থ পার্টির অস্থায়ী কার্যালয়ে জেলা কমিটি সভাপতি কমরেড এ্যাড. শেখ মহিউদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড রবীন্দ্র নাথ দেবনাথের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক বিষয়ে ও কর্ম পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন কমরেড জুড়ান চন্দ্র মণ্ডল, কমরেড পতিত পাবন অধিকারী, কমরেড নীল কমল বালা, কমরেড কালিদাস, কমরেড কাজী আব্দুল আলী, কমরেড হারুন গাজী, কমরেড নীরেন অধিকারী, কমরেড আবুল কালাম খাঁন, কমরেড নূর মোহম্মদ মোড়ল প্রমুখ নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে কমরেড রবীন্দ্র নাথ দেবনাথ, কমরেড এ্যাড. শেখ মহিউদ্দীন, কমরেড নূর মোহম্মদ মোড়ল, কমরেড আবুল কালাম খাঁন, কমরেড নীরেন অধিকারী, কমরেড হারুন গাজী, কমরেড নীল কমল বালাকে নিয়ে সাত সদস্য বিশিষ্ট বাগেরহাট জেলা সম্পাদকমণ্ডলী গঠন করা হয়। সভায় উপজলা ভিত্তিক কমিটি গঠনের দিন ধার্য করা হয়।
সভায় অপর এক প্রস্তাবে বাগেরহাট জেলার রামপাল-মোংলা’র সাবেক সাংসদ ও মন্ত্রী এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক পুনরায় মেয়র নির্বাচিত হওয়ায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

মহেশপুরে হেলথ প্রমোশন ফাউন্ডেশনের দাবীতে অবস্থান কর্মসূচী
মহেশপুর ,ঝিনাইদহ ,প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে হেলথ প্রমোশনের দাবীতে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে কলেজবাস স্ট্যান্ডে মানবাধিকার সংগঠন আরডিসির উদ্যোগে ও ডাব্লিউবিবি ট্রাস্টের সহযোগিতায় এ কর্মসূচী পালন করা হয়। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আরডিসি নির্বাহী প্রধান আব্দুর রহমান, অতিক্রম মহিলা উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক সুফিয়া বেগম, বন্যপ্রাণী ও প্রকৃতিপ্রেমি সংগঠনের সভাপতি নাজমুল হোসেন, মহেশপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক রাজন, সাংবাদিক শামীম খান জনি, বাবর আলী বাবু, আলমগীর হোসেন, ওসমান গণি, আশরাফুল ইসলাম, হোসাইন আহমেদ প্রমুখ। কর্মসূচীতে বক্তারা বলেন, স্বাস্থ্যহানীকর পণ্যের উপর সারচার্য আরোপ করে সেই অর্থে হেলথ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হউক, স্বাস্থ্য উন্নয়নে সকল বয়সের মানুষের জন্য হেলথ প্রমোশন প্রয়োজন, “বাংলাদেশ ভিশন ২০৪১” এর লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হেলথ প্রমোশন ফাউন্ডেশন।

কুয়েটে কর্মকর্তা সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) কর্মকর্তা সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। ১২ জুলাই বুধবার দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে ‘কুয়েট কর্মকর্তা সমিতি’ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কর্মকর্তা সমিতির সভাপতি এস এম সাজ্জাদ হোসনে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠান শেষে কর্মকর্তা সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। এসময় সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে পৌরসভায় ৪দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে পৌরসভায় ৪ দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ঝিনাইদহ পৌরসভার আয়োজনে বুধবার সকালে পৌরসভা চত্বরে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলাম । ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম, সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ কাউসার হামিদ, শিশু হাসপাতালের কনসালটেন্ট ডাঃ ফরিদ হাসান (জামিল) সহ অন্যান্য মেডিকেল অফিসার ও কাউন্সিলরবৃন্দ। রোগীদের চিকিৎসাপত্র দেওয়ার পর ফ্রি ঔষধ দেওয়া হয়। এছাড়াও মিনি প্যাথলজি ও ইসিজির ব্যবস্থা করা হয়েছে। ১২ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা ও দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পৌর এলাকার ৯ টি ওর্য়াডের ৯ টি স্থানে বিশেষজ্ঞ ডাক্তার ১০ হাজার রোগী দেখবেন।

মহেশপুরে লাইসেন্স না থাকায় ৪ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক সিলগালা
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুরে লাইসেন্স না থাকায় ৪টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে মোবাইল কোটের মাধ্যমে সিলগালা ও জরিমানা করা হয়েছে। বুধবার সকালে র্যাবের মোবাইল কোটের মাধ্যমে জরিমানা ও সিলগালা করা হয়। র্যাবের মোবাইল কোট পরিচালনা করেন মহেশপুর সহকারি কমিশনার (ভূমি )ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ শাওন। এসময় মহেশপুর হাসপাতালের ইউএইচএফপিও ডাক্তার মাহমুদ বিন হেদায়েত সেতু এবং ঝিনাইদহ র্যাব -৬ এর কম্পানী কম্যান্ডার ইসতিয়াক হুসাইন উপস্থিত ছিলেন। মোবাইল কোটে ভৈরবার সিহাব প্রাইভেট হাসপাতাল ,নেপামোড় মা ও শিশু হাসপাতাল ,একতা হাসপাতাল ,পদ্মপুকুরের মহিউদ্দিন হাসপাতাল সিলগালাসহ ৫ হাজার করে টাকা জরিমানা আদায় করা হয় । এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ শাওন বলেন ,মোবাইল কোটের মাধ্যমে ৪ টি ক্লিনিকের ৫ হাজার টাকা করে জরিমানা সহ সিলগালা করা হয়েছে ,এই অভিযান অব্যাহত থাকবে । ্

অভয়নগরে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের ২ দিন ব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ
অভয়নগর, (উপজেলা ) প্রতিনিধি
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ২ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় যশোরের অভয়নগরে নওয়াপাড়া সরকারি কলেজ অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন ।

ওয়েব ফাউন্ডেশনের অভয়নগর এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান এর সভাপতিত্বে ও সহ সভাপতি নজরুল ইসলাম মল্লিক এর সঞ্চালনায় প্রশিক্ষণ প্রদান করেন ওয়েভ ফাউন্ডেশন খুলনা বিভাগীয় ফেসিলিটেটর মো.জহির উদ্দিন । উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকার গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলমগীর সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এএফএম ওহিদুজ্জামান, কর্মশালায় ওয়েব ফাউন্ডেশনের অভয়নগর এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন বলেন, কাউকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। প্রশিক্ষক ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েব ফাউন্ডেশনের খুলনা বিভাগের সমন্বয়কারী মো. জহির উদ্দিন ।

ইসলামী আন্দেলন বাংলাদেশ জেলার মাসিক সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল ১২জুলাই বিকাল চারটায় জেলা শাখার কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও জেলা শাখার সেক্রেটারী হাফেজ মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের পরিচালনায় মসিক সভা অনুষ্ঠিত হয় ,সভায় আরো
উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ শাইখুল ইসলাম বিন হাসান, জেলা সহ-সভাপতিমা মাওলানা মোঃ মুজিবুর রহমান, শেখ মোঃ জামিল আহমেদ,জয়েন সেক্রেটারি আলঃ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সাত্তার, সহ প্রচার সম্পাদক মাওলানা মোহাঃ হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান, সহকারী দপ্তর সম্পাদক এনামুল হাসান সাঈদ, শ্রম বিষঃ সম্পাদক মোহাঃ ওলিয়ার রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাঃ রেজাউল করিম সরদার সংখ্যালঘু বিষয় সম্পাদক মহম্মদ শফিকুল ইসলাম, সদস্য, মাওলানা আবু সাঈদ, সদস্য আলহাজ্ব আবু দাউদ, সদস্য মোঃ শামীম হোসেন, দাকোপ উপজেলার সহ-সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি হাফেজ ওসমান শেখ প্রমূখ নেতৃবৃন্দ।

দাকোপের বাজুয়ায় আন্তঃ ওয়ার্ড বাজুয়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট- ২০২৩ এর প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়ায় আন্তঃ ওয়ার্ড বাজুয়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট- ২০২৩ এর প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত। ২০২৩ এর প্রথম সেমিফাইনাল খেলা ১২ জুলাই বুধবার বিকাল ৪ টায় বাজুয়া এস এন কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনাল খেলায় ০৯ নং ওয়ার্ড বনাম ০৮ নং ওয়ার্ড অপরের মুখোমুখি হয়। খেলায় ০৯ নং ওয়ার্ড ২-০ গোলে ০৮ নং ওয়ার্ডের বিপক্ষে জয়লাভ করে। ০৯ নং ওয়ার্ড এর পক্ষে মানস ১ গোল দিলিপ ১ গোল করে জয়সুচক গোল ২টি করে দলকে বিজয়ের দিকে নিয়ে যায়। বিজয়ী দলের ০৯ নং ওয়ার্ড মেম্বার জয়দেব মন্ডল বলেন মাঠে পানির কারণে খেলোয়াড়দের খেলতে অসুবিধা হয়েছে পানি না থাকলে আরো ভালো খেলা হতো। তাই বলতে চাই গত বছর ও ফাইনাল খেলেছি এবারও উঠলাম ফাইনালে। আশা করি আমার দল এবার চ্যাম্পিয়ান হবে। বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায় বলেন যুবসমাজকে মাদক মুক্ত করার জন্য আমার এই আয়োজন। কারণ আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ। নতুন প্রজন্মকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প কিছু নাই। এতে যুবকরা সুস্থ ও সবল মানুষ হয়ে গড়ে উঠবে। কয়েক দিন আগে আমার ইউনিয়নের একমাত্র কলেজ বাজুয়া এস এন কলেজের ছেলেরা খুলনা জেলা চ্যাম্পিয়ান হয়েছে। বিভাগীয় খেলার শেষ খেলায় ট্রাইফিকারে হেরে গেছে যদি ঐ খেলায় জিততে পারতো তবে বিভাগীয় চ্যাম্পিয়ান হয়ে ঢাকায় খেলতে যেত এটা আমাদের জন্য কম গর্ভের নয়। তাই আগামীতে বাজুয়াকে আরো এগিয়ে নিতে আজকের এই ওয়ার্ড পর্যায়ে খেলার আয়োজন। এখান থেকেই প্লেয়ার বাঁচাই করা হবে। সাথে সাথে তিনি ইউনিয়ন বাসীর সকলকে আগামী দিনের খেলা দেখার জন্য মাঠে আসার জন্য আহবান জানান। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় সেমিফাইনাল খেলা আগামী ১৩ জুলাই রোজ বৃহস্পতিবার ০৫ নং ওয়ার্ড বনাম ০৭ নং ওয়ার্ডের মধ্যে প্রতিযোগিতা মূলক খেলা অনুষ্ঠিত হবে।

 

সংবাদ প্রকাশিত হওয়ার জেরে ডিসি হুমায়ুন কবিরের হস্তক্ষেপে জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধি
খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চল প্রত্রিকায় সাতক্ষীরা ইমরান বেকারীর সংবাদ প্রকাশ করার জের ধরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর হস্তক্ষেপে মোবাইল কোর্ট এর মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে বিএসটিআইয়ের অনুমোদনপত্র না পাওয়া পর্যন্ত বেকারীর কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, ১১ই জুলাই দুপুরে দেবহাটা উপজেলার কুলিয়া অনুমোদনহীন ইমরান বেকারিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ভেঁজাল খাদ্য তৈরির সত্যতা মিলে।পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ইমরান বেকারির স্বত্বাধিকারী ইব্রাহিম সরদার বাবুর ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এলাকাবাসী জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির এর সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে তার এ পদক্ষেপ অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।এ বিষয় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাত হোসেন এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, দেবহাটা উপজেলার কুলিয়ায় বিএসটিআই অনুমোদনহীন ইমরান বেকারিতে মোবাইলকোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মৌখিকভাবে বিএসটিআইয়ের অনুমোদনপত্র না পাওয়া পর্যন্ত বেকারীর কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি এ প্রতিবেদককে বলেন, যে সকল বেকারি অনুমোদনহীন তাদের বিরুদ্ধে মোবাইলকোর্ট চলমান থাকবে।

মাগুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টূর্ণামেন্টের ফাইনাল
মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টূর্ণামেন্ট বালক (অনুর্ধ-১৭)-২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই মঙ্গলবার বিকাল ৪ টায় মাগুরা সদর উপজেলার রাউতড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচটির উদ্বোধন করেন মাগুরা-০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি।

অনুষ্টানে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান, উপজেলা সহকারী ভুমি কমিশনার মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, সদর থানা অফিসার্স ইনচার্জ মোঃ সেকেন্দার আলী, আঠারখাদা ইউপি চেয়ারম্যান সঞ্জিবন বিশ্বাস, রাঘবদাইড় ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির, হাজরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন প্রমুখ।

স্বাগতিক হাজরাপুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম আঠারখাদা ইউনিয়ন ফুটবল একাদশের প্রতিদ্বন্দ্বিতামুলক ম্যাচে নির্ধারিত সময়ে ট্রাই গোলশূন্য থাকায় ট্রাইবেকারে ৫-৩ গোলের জয় পায় আঠারখাদা ইউনিয়ন ফুটবল একাদশ।খেলা শেষে বিজয়ী দুদলের হাতের পুরস্কার তুলে দেন মাগুরা-০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি।

মাগুরায় অপরাধ, গুজব, সামাজিক দ্বন্দ্ব ও অপপ্রচারের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থাপনা সভা
নওয়াব আলী মাগুরাঃ
দীর্ঘদিন যাবৎ মাগুরা সদর থানাধীন জগদল ইউনিয়নের জাগলা বাজার ও আশপাশের এলাকায় বিবাদমান দুই গ্রুপের মধ্যে সামাজিক আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এই দুই পক্ষের মধ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ও উক্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনা রেঞ্জ অফিসের নির্দেশে মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ১১ জুলাই ২০২৩ খ্রি: সকাল ১১.০০ ঘটিকায় জাগলা বাজার প্রাঙ্গণে “অপরাধ গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধমূলক পুলিশি ব্যবস্থাপনা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় এলাকার বিবাদমান দুই গ্রুপের সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ, মাগুরা জেলা পুলিশ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মশিউদ্দৌলা রেজা, পিপিএম(বার)।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ অফিসের পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট শুভ্র চৌধুরী, মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশীষ কর্মকার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ্দাম হোসেন, অফিসার ইনচার্জ সদর থানা সেকেন্দার আলী ও জগদল, মঘী, রাঘবদাইর, চাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

আলোচনা সভায় বিবাদমান দুই পক্ষের সদস্যরা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ হয়। এ সময় তারা অঙ্গীকার করে যে ভবিষ্যতে তারা এলাকার আইন-শৃঙ্খলা পরিপন্থী কোন কাজের সাথে নিজেদের সম্পৃক্ত করবে না, তাদের যেকোনো ধরনের বিরোধ কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশের সহায়তা নিয়ে শান্তিপূর্ণ সমাধান করবে। সবশেষে উপস্থিত জনসাধারণ এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

শ্যামনগরে সিসিডিবি-এনগেজ প্রকল্পে মিডিয়া প্রতিনিধি ও নারী সদস্যদের নিয়ে মিডিয়া ওয়ার্কশপ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

 

সিসিডিবি একটি উন্নয়ন ও সেবামুলক বেসরকারী সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে সেবামুলক কাজ করে চলেছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

সেই লক্ষ্যে ১২ জুলাই সকাল ১০:০০ টায় শ্যামনগর উপজেলার পরিষদ হল রুমে মিডিয়া প্রতিনিধি ও প্রকল্পের নারী সদস্যদের নিয়ে মিডিয়া ওর্য়ার্কশপ আয়োজন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনগেজ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফারিদা খাতুন, প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব(ডলি), শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি আকবর কবির , সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, সুন্দবন প্রেস ক্লাবের সভাপতি মোঃবিল্লাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের প্রতিনিধিরা, সিসিডিবির প্রবীর দাস , এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যরা ।

 

প্রধান অতিথি বলেন, নারীরা আরওে এগিয়ে যাক। নারীদের নিয়ে এমন উদ্যোগ নেওয়ার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাই।

সভাপতি মিডিয়া ওর্য়ার্কশপর সুফল ও প্রয়োজনীয়তা সর্ম্পকে আলোচনা করেন। তিনি নারীরা কিভাবে এ্যাডভোকেসি ও লবি করে নিজেদের ও সমাজের উন্নয়ন করা যায় সে বিষয়ে আলোচনা করেন।

সদস্য অর্পণা মল্লিক বলেন, আমরা পুরুষের পাশাপাশি কাজ করছি এবং উন্নয়নমূলক কাজের এই গল্পগুলো যেন সাংবাদিকরা মিডিয়ায় তুলে ধরে। আমাদের পাশে থাকার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাই।

উক্ত প্রশিক্ষণে এ্যাডভোকেসি কি, সহিংসতার কারন ও প্রতিরোধে করনীয়, নারীর ক্ষমতায়নে এ্যাডভোকেসি পরিকল্পনা প্রনয়ন এবং নারীর অধিকার, নারী নেতৃত্ব ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

যাত্রীর ছদ্মবেশে ইজিবাইক চালককে খুন
যশোর অফিস
যশোরে ইজিবাইক চালক বুলবুল হোসেন (৩৬) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ছিনতাই করার জন্য যাত্রীর ছদ্মবেশে ইজিবাইক ভাড়া নিয়ে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে চালক বুলবুল হোসেনকে হত্যা করা হয়। এরপর লাশ পাটখেতের মধ্যে ফেলে রেখে যায় আসামিরা।

এ ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ছিনতাই হওয়া ইজিবাইক, হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা, ওড়না, সিমসহ তিনটি মোবাইল ফোন, জুস ও চেতনানাশক ওষুধ জব্দ করা হয়েছে।

বুধবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পুরাখালি গ্রামের ছাত্তার আলী গাজীর ছেলে এসার আলী, নড়াইলের কালনা থানার ছিলমপুর গ্রামের আবদুর রহমানের ছেলে মাহমুদ ওরফে মামুন, যশোর শহরের শংকরপুর মেডিকেল কলেজ পাড়ার শহর আলীর ছেলে শুকুর আলী, শহরের শংকরপুর গোলপাতা মসজিদ পশ্চিমপাড়া এলাকার মকসেদের ছেলে জুয়েল, শহরের শংকরপুর জমাদ্দারপাড়া এলাকার নূর ইসলামের ছেলে হৃদয়, সাতক্ষীরা শ্যামনগর থানার নয়কাঠি গ্রামের নজরুল গাজীর ছেলে আকবর গাজী ও ইব্রাহিম গাজী।

আসামিরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ইজিবাইক ছিনতাই করার উদ্দেশ্যে গত ৮ জুলাই বিকাল ৬টার দিকে চালক বুলবুল হোসনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ভাড়া করে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে। পথিমধ্যে জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে অচেতন করে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট পাবলিক কলেজের বিপরীত পাশে বর্গাচাষি মকবুল হোসেনের পাটখেতে নিয়ে গভীর রাতে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর লাশ পাটখেতে ফেলে ইজিবাইকটি নিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, ডিবি টিম তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে। মঙ্গলবার বিকালে শহরের শংকরপুর বাবলাতলা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি মতে শংকরপুরে অভিযান পরিচালনা করে সহযোগী আরও দুই সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধারসহ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন দুরমুজখালী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করে ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই যশোর সদর উপজেলার কচুয়া গ্রামের আবদুর রশিদের ছেলে ফরহাদ হোসেন কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। গত সোমবার বিকালে যশোর-বেনাপোলগামী মহাসড়কের নতুনহাট পাবলিক কলেজের বিপরীত পাশে জনৈক মকবুল হোসেনের পাটখেত থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে ইজিবাইক চালক বুলবুল হোসেনের লাশ শনাক্ত করে তার ভাই।

নসিমনের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে নসিমনের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে চড়াইকোল আলাউদ্দিন নগর কালুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চুয়াডাঙ্গা জেলার দর্শনার ঝাঝাডাঙ্গা গ্রামের শামসুল আলমের ছেলে মোটরসাইকেলচালক শাহিন (৪৫) ও মোটরসাইকেল আরোহী একই গ্রামের একরামুল।

স্থানীয়রা জানান, আলাউদ্দিন নগর কালুর মোড়ে নসিমন গাড়ির সঙ্গে কুষ্টিয়া অভিমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলসহ চালক নসিমন গাড়ির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে চালক নিহত হন। এ সময় অপর আরোহী মারাত্মক আহত হলে তাকে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। নসিমন গাড়িটি আটক করা হয়েছে।

 

খুলনায় তারুণ্যের সমাবেশে বড় শোডাউনের প্রস্তুতি
স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ হবে আগামী ১৭ জুলাই। বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের এ সমাবেশে বিভাগের ১০ জেলার নেতাকর্মীর অংশগ্রহণে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশের দিন গণপরিবহন বন্ধ, পথে পথে পুলিশ ও ক্ষমতাসীনরা বাধা দিতে পারে– এমন আশঙ্কা মাথায় রেখে দেওয়া হয়েছে নানা দিকনির্দেশনা।
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশ কিংবা আওয়ামী লীগের নেতাকর্মী সমাবেশে যেতে বাধা দিলে তা প্রতিহতের প্রস্তুতি রাখতে বলা হয়েছে। গণপরিবহন চালু রাখতে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলা হবে। এর পরও বাস বন্ধ থাকলে ট্রাক, পিকআপ, মাইক্রোবাসে সমাবেশে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ১০ জেলার নেতাকর্মীর বড় অংশ আগের দিন রাতের মধ্যে খুলনা নগরীতে পৌঁছে আত্মীয়স্বজনের বাড়ি, ছাত্রাবাস ও আবাসিক হোটেলে অবস্থান নেবে। সমাবেশের দু’এক দিন আগে গ্রেপ্তার বিষয়ে সতর্ক করা হয়েছে। সমাবেশের দিন সবাইকে দল বেঁধে আসতে বলা হয়েছে।

খুলনা মহানগর যুবদল সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর জানান, নগরীর সোনালী ব্যাংক চত্বরে তারুণ্যের সমাবেশ হবে। এ বিষয়ে চিঠি দিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহায়তা চাওয়া হয়েছে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে ১ লাখ নেতাকর্মী জমায়েত করতে থানা ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা, লিফলেট বিতরণসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, এ সমাবেশকে তারা ‘বাঁচা-মরার লড়াই’ হিসেবে দেখছেন। যে কোনো মূল্যে অন্যান্য বিভাগীয় সমাবেশের চেয়ে বড় জমায়েত করা হবে খুলনায়।

এদিকে, তারুণ্যের সমাবেশে যোগ দিচ্ছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির অনুসারীরা। ২০২১ সালের ডিসেম্বরে তাদের বাদ দিয়ে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হলে দুই প্রভাবশালী নেতাই দলে নিষ্ক্রিয় হয়ে পড়েন। তবে গত সোমবার নগরীর হাজী মহসীন রোডে মনির ব্যক্তিগত কার্যালয়ে প্রস্তুতি সভা হয়। সেখানে সমাবেশের দিন সকাল ১০টায় নগরীর শিববাড়ী মোড়ে অনুসারীদের জমায়েত হতে বলা হয়েছে।

 

খুলনায় অটোরিকশার ধাক্কায় যুবক নিহত
স্টাফ রিপোর্টার
খুলনায় অটোরিকশার ধাক্কায় সুজন নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে মহানগরীর লবণচরা থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন খুলনার হরিণটানা এলাকার আবু বক্কার সিদ্দিকীর ছেলে।

লবণচরা থানার ওসি এনামুল হক জানান, দুপুরে লবণচরা থানার টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে উল্টা পথ ধরে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সুজন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সুজন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।