ডুমুরিয়ায় শ্রমিক লীগ নেতা শওকত রক্তাক্ত জখম
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় শ্রমিক লীগ নেতা শেখ শওকত হোসেন (৫৫) রক্তাক্ত জখম ও হামলার শিকার হয়েছেন। গতকাল শনিবার দুপুরের দিকে একটি শালিস বৈঠক শেষে বাড়ি ফেরার পথে উপজেলার নতুনরাস্তা-মোড়ে এ ঘটনা ঘটে। তিনি আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
ডুমুরিয়া হাসপাতাল ও আহতের স্বজনদের সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া এলাকার বাসিন্দা ও উপজেলা শ্রমিক লীগ নেতা শেখ শওকত হোসেন রক্তাক্ত জখম হয়েছেন। তিনি গতকাল বেলা ১১টার দিকে খর্ণিয়া ইউনিয়নের গোনালি গ্রামে জমিজমা সংক্রান্ত একটি শালিস-বৈঠকে যান। শালিসের দুটি পক্ষ হলেন গ্রামের আজিজুর রহমান বনাম আব্দুল হালিম খান। বসাবসি শেষে উপস্থিত সকলের সমন্বয়ে জমি মাপামাপির কাজ শুরু হয়। এরই মধ্যে আজিজুর রহমানের জামাতা এইচ এম সোহাগ খানের সঙ্গে শওকত হোসেনের দফায় দফায় তর্ক-বিতর্ক ও অকথ্য ভাষায় গালি-গালাজ চলতে থাকে। এরপর দুপুর সাড়ে ৩টার দিকে শওকত হোসেন মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে নতুন রাস্তা মোড়ে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা সোহাগ খানসহ তার সহযোগীরা লোহার রড ও হাতিুড়ি দিয়ে তার ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এতে শেখ শওকত হোসেন গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ বিষয়ে ডুমুরিয়া হাসপাতালের ডিউটিরত ডাঃ মৌমিতা দত্ত জানান, রোগীর মাথায় হাতুড়ি ও রডের আঘাতে তার অবস্থা ভালো নয়। মাথার সামনে ও পেছনে অনেক ক্ষত হয়েছে এবং সেখানে অনেক সেলাই দেয়া হয়েছে। এরপর তার সিটিস্ক্যান করা অতি জরুরি। তাই তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পবিত্র ঈদ-উল-আযহার ছুটি শেষে খুবি খুলছে আজ রবিবার
খবর বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহার ছুটি শেষে আজ রবিবার (৯ জুলাই) খুলনা বিশ্ববিদ্যালয় খুলছে। এদিন থেকে ক্লাসসহ সকল একাডেমিক কার্যক্রম সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ০৫ জুলাই (বুধবার) থেকে খুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে গত ২৫ জুন থেকে ০৬ জুলাই পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।
ফুলতলায় এ্যাড. সাইফুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনার ফুলতলা উপজেলার সর্বস্তরের জনগনের সাথে মতবিনিময় সভা করেছেন খুলনা সদর থানা আওয়ামী লীগ এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। গতকাল শনিবার বিকালে ফুলতলা বাইপাস সড়কের এক হোটেল চত্ত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা মুন্সি এনামুল হক। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মো সাইফুল ইসলাম। এসময়ে বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক সরদার আব্দুল গনি ও মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান অভি। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মো. নবীরুল ইসলাম, শেখ আলমগীর হোসেন, মো. আবু দাউদ, মো. আলমগীর হোসেন, সরদার শরিফুল ইসলাম, মো. হাবিবুর রহমান, ইয়াসিন আরাফাত সাকিব, গাজী সোহেল রানা শাহিন, মুন্সি জনি, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. কে এম ইকবাল হোসেন, এ্যাড. এনামুল হক, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, এ্যাড. খোরশেদ আলম. এ্যাড. আব্দুল জলিল, এ্যাড. অশোক কুমার গোলদার, এ্যাড. মো. আব্দুল কুদ্দুস, এ্যাড. আশরাফুর রহমান দিপু, সাংবাদিক মল্লিক সুধাংশু, এ্যাড. মাসুম বিল্লাহ, এ্যাড. শেখর ঢালী, এ্যাড. আব্দুল কুদ্দুস, এ্যাড. সমীর বৈরাগী, এ্যাড. মনিনুর, এ্যাড. আইয়ুব হোসেন, এ্যাড. আখতারুজ্জামান খান জীবন, এ্যাড. শিকদার হাবিবুর রহমান, এ্যাড. নিউটন মন্ডল, এ্যাড. উল্লাস বৈরাগী, এ্যাড. রবীন্দ্র নাথ মন্ডল, এ্যাড. আশরাফ আলী পাপ্পু, এ্যাড. ইমরান লিটন, অধ্যা. সিরাজুল ইসলাম, মো. আনিছুর রহমান, এ্যাড. কামরুল জোয়ার্দ্দার, রামপ্রসাদ জোয়ার্দ্দার, পল্লব বৈরাগী, অপূর্ব মল্লিক, মো. ইউসুফ আলী, মো. ওয়াহেদ্জ্জুামান, মো. রফিকুল ইসলাম রাসেল, মো. সুইট, শেখ আব্দুল কুদ্দুস প্রমূখ নেতৃবৃন্দ।
সভার পূর্বে এ্যাড. মো. সাইফুল ইসলাম বাইপাস এলাকায় এবং বাদ মাগরিব শিরোমনি বাজার এলাকায় প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রমের লিফলেট বিতরণ করেন।
রূপসায় দুইটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, নৈহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জব্বার শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় কর্মী সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এস এম আসাদুজ্জামান নূর, এইচ এম কামাল হোসেন, আবু সালেহ বাবু, শেখ মাহমুদুন্নবী মিল্টন, মোঃ সিরাজুল ইসলাম, আবুল হাসান পলাশ, খান জাহিদ হাসান, রুহুল আমিন রবি, রাজীব দাশ টাল্টু, হামিম কবির রুবেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসাইন কবির সজল, জাকি ইসলাম সজল, মোঃ কামরুল ইসলাম, আরিফ তালুকদার, মামুন নিরব, আঃ গফ্ফার, মুসা মোল্লা সবুজ, সোহেল পারভেজ, নাজিম মোড়ল, আলমগীর শ্রাবন, শামীম আহমেদ, হারুন শেখ, কবির শেখ, হাফিজুর রহমান, বিল্লাল হোসেন, আঃ জলিল, সুজা উদ্দিন, সুব্রত রায়, সোহেল শেখ, কামাল, নাজিম মুন্না প্রমুখ। এর আগে বিকাল ৪টায় রূপসার টিএসবি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা স্থানীয় কাজদিয়া আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সোহেল পারভেজের সভাপতিত্বে কর্মী সভায় বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান নুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টু, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম, খান জাহিদ হোসেন, হামিম কবির রুবেল, হোসাইন কবির সজল সহ অন্যান্য নেতৃবৃন্দ।#
পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে নয়াবাটি যুব সমাজের ডাকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি
ঈদের দিন সুইডেনের কেন্দ্রিয় মসজিদের সামনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে গতকাল শুক্রবার বাদ জুম্মা খালিশপুর নয়াবাটি মোড়ে যুব সমাজের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। আলহাজ্ব শেখ জাহিদুজ্জামান এর সভাপতিত্বে ও এস.এম শাহীন হোসেন এর সঞ্চালনায় নয়াবাটি মোড়ে সমাবেশ আয়োজিত হয়। সমাবেশ শেষে নয়াবাটি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাংলার মোড় হয়ে দুর্বার সংঘ ক্লাবের সামনে থেকে নয়াবাটি গোল চত্ত্বরের সামনে এসে দোয়ার মাধ্যমে শেষ হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালিশপুর থানা ইমাম পরিষদের সভাপতি মাওলানা কারামত আলী বলেন, ঈদের দিন সুইডেনে প্রকাশ্যে পবিত্র আল-কুরআন পুড়িয়ে প্রতিটা মুসলমানের অন্তরে ক্ষত সৃষ্টি করা হয়েছে। আমরা এই ঘটনার তিব্র নিন্দা জানাই এবং আমাদের দাবী রাষ্ট্রিয়ভাবে নিন্দা জানানো হোক। এই ঘটনার প্রতিবাদ করা সকল মুসলমানের ইমানী দায়িত্ব। প্রতিটা মুসলমানের জন্য এখন সুইডেনের পন্য বর্জন করা নৈতিক দায়িত্ব।
বিক্ষোভ মিছিলপূর্বক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খালিশপুর থানা ইমাম পরিষদের সাধারন সম্পাদক মাওলানা আনোয়ারুল আজম, খুলনা জেলা মুজাহিদ কমিটির সাধারন সম্পাদক শেখ হাসান ওবায়দুল করীম, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম প্রিন্স, মুফতি আবু সালেহ, মুফতি সৈয়দ কাশেম বিন নিজাম, মুফতি আবদুল্লাহ, যুব সমাজের পক্ষে বক্তব্য দেন মাহমুদুল হাসান শিমুলসহ স্থানীয় পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশের শৃঙ্খলা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনির পাশাপাশি সেচ্ছাসেবক এর দায়িত্ব পালন করেন সেচ্ছাসেবক সংস্থা খিদমাতুল মুসলিমীন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জাহিদ শিকদার, রুহুল আমিন, তুহিন চৌধুরী, শিমুল শেখ, সুমন সরদার, শহিদুল ইসলাম, মোঃ হারুন, মোঃ মনিরুজ্জামান, মোঃ শহিদুল ইসলাম, মোঃ গোলাম সরোয়ার, মোঃ রফিক মিয়া, মোঃ আসাদুল, মোঃ শফিকুল, মোঃ আবু হুরাইরা হিরা, আল-আমিন কাজী, রাজিব প্রমুখ।
হাসপাতালে ভর্তি সাংবাদিক গাজী মাকুল এর শয্যাপাশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা উপজেলা প্রতিনিধি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির কোষাধ্যক্ষ সাংবাদিক গাজী মাকুল উদ্দিন অসুস্থজনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। তিনি গত ৩ জুলাই অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে পরবর্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে সাংবাদিক গাজী মাকুল উদ্দিনের অসুস্থতার খবর শুনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে দেখতে যান ও শারিরীক অবস্থার খোজ খবর নেন। গতকাল শনিবার তাকে দেখতে যান খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, মহানগর বিএনপির সদস্য ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আব্দুস সালাম, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মিনা মুরাদ হোসেন, খুলনা জেলা তাঁতী লীগ নেতা কাজী আজাদুর রহমান হিরোক, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সদস্য শেখ আনোয়ার হোসেন , সাংবাদিক মিহির রজ্ঞন বিশ^াস, সাংবাদিক গাজী মাকুল উদ্দিন গত ৩ জুলাই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় শিরেমাণি দি গ্রেট হসপিটালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার তার শারিরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে জানায় তার পিত্তথলীতে পাথর ধরা এবং প্রস্রাবে ইনফেকশন ধরা পড়েছে। পরবর্তিতে গাজী মাকুল উদ্দিনকে গত ৪ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পেইন বেডে ভর্তি করা হয়।
আইজিপি কাপ ফুটবল চ্যাম্পিয়ন শীপ/২০২৩ ৪র্থ দিনের খেলায় কেএমপি খুলনার বড় ব্যবধানে জয়লাভ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আইজিপি কাপ ফুটবল চ্যাম্পিয়ন শীপ,২০২৩ এর ৪র্থ দিনের খেলা গতকাল সকাল সাড়ে ১০ টায় কেএমপি পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়। ৪র্থ দিনের প্রথম খেলা দুপুড় আড়াইটা সিলেট রেজ্ঞ বনাম বরিশাল রেজ্ঞ একে অপরের মুখোমুখি হয়। খেলাটি ১-১ গোলে ড্র হয়। ২য় খেলা বিকাল সোয়া ৪ টায় কেএমপি খুলনা বনাম বরিশাল মেট্রো এর মুখোমুখি হয়। ২য় খেলায় কেএমপি খুলনা ৫-১ গোলে জয়ী হয়।
উত্তর শিরোমনিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
উত্তর শিরোমনি ফুটবল একাডেমি আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন গতকাল বিকাল ৫ টায় উত্তর শিরোমনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানার ওসি মোঃ কবির হোসেন মাতব্বর । শেখ আঃ করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও গিলাতলা যুবসংঘের সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ তারেক। খানজাহান আলী থানার এস আই নাইম। মোঃ সবুজ ইসলামের পরিচালানায় খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ আসলাম হোসেন, শেখ তাওহিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, সাকিব, ফজলু, নাইম । উদ্ভোধনী খেলায় মাসুদ স্মৃতি সংসদ খুলনা মুনছুর ফুটবল একাডেমির মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলাটি গোলশুন্যভাবে শেষ হলে ট্রাইব্রেকারে মাসুদ স্মৃতি সংসদ ৩-২ গোলে জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন মোঃ সুজাউদ্দিন।
৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খান হাফিজুর রহমান গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা মহানগর ৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ খান হাফিজুর রহমান গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেল ভর্তি রয়েছেন। গত ৭ জুলাই দুপুরে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য সিটি মেডিকেলে নেওয়া হয়। বর্তমানে তিনি আই,সি,ইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন। এদিকে খুলনা মহানগর ৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ খান হাফিজুর রহমান এর পুত্র গিলাতলা সোনারতরী যুব সংঘের সভাপতি ও খানজাহান আলী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য মাশরুজ্জামান খান সাবু তার পিতার সুস্থ্যতা কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।
কে সি সি ২ নং ওয়ার্ড নব নির্বাচিত কাউন্সিলর মুকুল এ্যাজাক্স জুট মিলস শ্রমিকদের পক্ষে কে সংবর্ধনা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ২ নং ্ওয়ার্ড নব নির্বাচিত কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল কে এ্যাজাক্স জুট মিলস শ্রমিকদের পক্ষে নির্বাচন কমিটি সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার আসর বাদ এ্যাজাক্স ক্লাব চত্তরে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ওহিদ মুরাদ,অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শিকদার, সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কে সি সি ২ নং ্ওয়ার্ড নব নির্বাচিত কাউন্সিলর ও ২ নং ওয়ার্ড সাধারন সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল । সভায় উপস্থিত ছিলেন নির্বাচনী আহবায়ক ও সাবেক সভাপতি ২ নং ্ওয়ার্ড শাকিল আহমেদ । উপস্থিত ছিলেন , কেবল ফ্যাক্টরির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, ছাত্রলীগ নেতা সেলিম রেজা, বাবুল হোসেন, ডাঃ মারুফুল হক, শেখ নাসির আহমেদ, কালাম মুন্সি, শফিকুল জামান মিঠ, সাকিবুজ্জামান মোহন, আব্দুল মমিন,রিপন, ইমরান মীর, আসাদুজ্জমান সোহেল,ইসমাইল হোসেন ইমন, সুরাইয়া সাথী, নিলা নাসরিন, নাসরিন,রেখা, মিন্নি,রিপন,বিথী,মামুন, দুলাল, রেজা,শিলা,মুন্নি,নান্টু ,রতন মোল্লা, আবুল।
ইছামতি নদীর নিষিদ্ধ এলাকায় বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা
পাড় দখল করে রাখা বালু ২দিনের মধ্যে অপসারণের নির্দেশ
দেবহাটা প্রতিনিধি
ভারত-বাংলাদেশ সীমানাবর্তী ইছামতী নদীর দেবহাটার নওয়াপাড়া সীমান্তের নিষিদ্ধ এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন করায় ৩ ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে ৩ টি বালু বোঝাই নৌকা জব্দ সহ তিন ব্যক্তিকে আটক করে জরিমান আদায় করে ভ্রাম্যমান আদালত। আটককৃতরা হলেন, বসন্তপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ইয়াসিন আলী, একই এলাকার মৃত হাসান আলীর ছেলে আব্দুল হালিম, ধোপাডাঙ্গা গ্রামের আলমবারীর ছেলে আল-আমিন।
জানা গেছে, ইছামতি নদী ভাঙ্গন রোধে চলতি বাংলা সনের বৈশাখ মাস থেকে দেবহাটা সীমান্তে বয়ে চলা ইছামতি নদীর বালু উত্তোলন ইজারা বন্ধ করে প্রশাসন। তবে কালিগঞ্জ উপজেলার খানজিয়া সীমান্তের বালু চর ইজারা নিয়েছেন দেবহাটার নওয়াপাড়ার বাবলু আফসার নামের একব্যক্তি। আটকৃতরা ওই চরে বালু কাটার নাম করে নিষিদ্ধ এলাকা থেকে দিনের পর দিন বালু উত্তোলন করে আসছিল। তাছাড়া সাম্প্রতিক দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার বদলী হওয়ায় সুযোগ কাজে লাগিয়েও চোরাই ভাবে বালু উত্তোলন করে আসছিল আটক হওয়া চক্রটি। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম গোপন পাহারা বসান। শনিবার অফিস ছুটির দিন ভেবে সকাল থেকে মনের আনন্দে ৩টি বড় ইঞ্জিন চালিত ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে ফেরার পূর্বেই প্রশাসনের জালে ধরা পড়ে বালু উত্তোলনকারীরা। পরে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু ও মাটি মহল ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১১ ধারা ভঙ্গে ১৫ ধারায় জরিমানা আদায় করেন। এসময় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। পরে জরিমানা দিয়ে মুক্তি পায় আটক ৩ ব্যক্তিরা। এছাড়া নৌকায় থাকা ৩ হাজার ঘনফুট বালু জব্দ করে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে রাখা হয়। এদিকে নদীর পাড় দখল করে বিশাল বিশাল বালু স্তুপে এলাকার পরিবেশ নষ্টের পাশাপাশি নদীর বেড়িবাধ নষ্ট হওয়ায় সকল বালু মালিককে আগামী ২ দিনের মধ্যে নদীর পাড় মুক্ত করার নির্দেশ দেন তিনি।
যশোরের মাছের পোনায় সফল দেবহাটার চাষিরা
দেবহাটা প্রতিনিধি
বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিকভাবে সফলতা আনতে অনেকে ঝুঁকছেন মাছ চাষে। আর চাষ করে অনেকে সফল হচ্ছেন আর তাই মাছ চাষির সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তবে ভাইরাসমুক্ত ও সুস্থ পোনা না পাওয়া গেলে মাছ চাষে সফলতা আসে না। কিন্তু সাদা মাছের পোনা সরবাহের ক্ষেত্রে যশোরের সরকারি, বেসরকারি মাছের পোনার বেশ সুনাম রয়েছে। বিশেষ করে সাতক্ষীরা জেলায় প্রচুর পরিমান যশোর থেকে মাছের ডিম, রেনুপোনা, চালাই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। যার মধ্যে জি-৩ রুই, মৃগেল, কাতলা, গ্রাসকার্প, পাঙ্গাস, পাবদা, শিং, মনোসেক্স তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ। দ্রুতবর্ধনশীল এসব মাছ কয়েক মাসের মধ্যে বিক্রির উপযোগী হয়ে ওঠে। যা বিক্রি করে মোটা অংকের মুনফা পাচ্ছেন ব্যাবসায়ীরা।
তবে বর্তমানে সাড়া ফেলেছে জি-৩ রুই। ‘জেনেটিক্যালি ইম্প্রুভড’ রুই মাছের এই জাতটি ‘ওয়ার্ল্ড ফিশ’ উদ্ভাবিত। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘ওয়ার্ল্ড ফিশ’ বাংলাদেশে ২০১২ সালে রুই মাছের একটি উন্নত জাত উদ্ভাবনের উদ্যোগ নেয়। যা প্রথম ও দ্বিতীয় প্রজন্মের পর সর্বশেষ তৃতীয় প্রজন্ম বা জি-৩ জাত উদ্ভাবন করা হয়েছে।
এদিকে সাদা মাছ চাষি রব্বানী দফাদার জানান, আমি ধান, পাটসহ বিভিন্ন চাষাবাদ করে থাকি। পাশাপাশি মাছ চাষ করে ব্যাপক সফলতা পাচ্ছি। আমরা যশোর চাঁচড়া মোড়ের সাঈদ মৎস্য খামার থেকে মাছের পোনা সংগ্রহ করি। ওই খামারের মাছের পোনাগুলোর মান খুবই ভালো। আমরা চাষিরা ওই খামারের মাছ নিয়ে সফলতা পাচ্ছি।
মাছ চাষি রবিউল জানান, যশোর এলাকার মাছের ব্যাপক সুনাম রয়েছে। আমরা বহুদিন থেকে যশোর এলাকার মাছের পোনা সংগ্রহ করি তা বড় করে লাভবান হই।
যশোরের সাঈদ মৎস্য খামারের পোনা বিক্রেতা রাহুল জানান, যশোর চাঁচড়া মোড়ে অবস্থিত সরকারি মাছের পোনা বিক্রি কেন্দ্রের পাশে সাঈদ মৎস্য খামারটি থেকে আমরা প্রতিদিন কোটি কোটি মাছের পোনা বিক্রি করে থাকি। যা চাষ করে চাষিরা লাভবান হচ্ছে। আমাদের উদ্দেশ্য হল কাস্টমদের হাতে ভাল পোনাটি তুলে দেওয়া। আর তাই সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।
দাকোপে স্কুলের সভাপতির অপসারনের দাবীতে লিখিত অভিযোগ
দাকোপ প্রতিনিধি
দাকোপে ইয়াসীন মাধ্যমিক বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে দূর্নীতি ও জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগের ঘটনায় সভাপতির অপসারনের দাবীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে।
ইয়াসীন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগনের স্বাক্ষরিত লিখিত অভিযোগে দাবী করা হয়েছে, গত ১৫/১২/২০২২ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় স্কুল কমিটির সভাপতি শামীম আহমেদ অর্নব এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগসাজসে দূর্ণীতি অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়েছে। তারা কোন প্রকার সভা ছাড়া রেজুলেশন করার চেষ্টা করে। যেখানে সভাপতি এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাড়া অন্য কারো স্বাক্ষর নেই। অভিযোগে বলা হয় সভাপতি বিদ্যালয়ের বিষয়ে উদাসিন থেকে কোন প্রকার বৈধ সভা ছাড়াই নিজের ইচ্ছে খুশীমত সিদ্ধান্ত গ্রহন ও বাস্তবায়ন করে চলেছেন। এ ঘটনায় সভাপতির অপসারনের দাবীতে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহাবুব রহমান, মুছা হোসেন গাজী, মোঃ আকতার হোসেন ও শাবনুর বেগম স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দাকোপ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর দাখিল করা হয়েছে। শিক্ষা কর্মকর্তার অনুপস্থিতিতে দপ্তরের অফিস সহকারী নিখিল চন্দ্র বালা তার পক্ষে অভিযোগটি গ্রহন করেন। এ সময় এলাকাবাসীর পক্ষে রফিকুল ইসলাম রফি, শাহাবুদ্দিন আহমেদ, মেহেদী হাসান বাবু, খায়রুজ্জামান মনি, বিএম জাকির হোসেন ও গাজী আকতার হোসেন মুছা উপস্থিত ছিলেন। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সভাপতি শামীম আহমেদ অর্নব বলেন, আপনারা তদন্ত করলে সব কিছু জানতে পারবেন। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি দেখছি কি করা যায়। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
দাকোপে হরিণের মাংসসহ ১ শিকারী গ্রেফতার
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপে হরিণের মাংস পাচারকালে ১ শিকারীকে মাংস সহ আটক করেছে বন বিভাগ। এ সময় তার নিকট থেকে ৬ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী বনবিভাগ ও এলাকাবাসী সুত্র জানিায়, সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ তানজিলুর রহমানের নেতৃত্বে বনবিভাগ অভিযান চালিয়ে শনিবার ভোর ৪ টার দিকে দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সালেহা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইটের রাস্তার উপর থেকে শিকারীকে হরিণের মাংস সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হরিণ শিকারী উত্তর কালাবগী গ্রামের বাবর আলী গাজীর পুত্র আঃ রাজ্জাক গাজী (৪০)। এ ব্যাপারে সুন্দরবন পশ্চিম বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ঘটনায় বন্যপ্রানী নিধণ আইনে মামলা দায়ের পূর্বক তাকে আদালতের মাধ্যমে জেল হজতে প্রেরন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ট্যাব মহেশপুরের মেধাবী শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন এমপি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর অডিটোরিয়ামে গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৯ম ও ১০ ম শ্রেণীন মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে জনশুমারী ও গৃহগণনায় ব্যবহার কৃত ট্যাব বিতরণ করা হয়েছে।
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া ট্যাব ৯ম ও ১০ ম শ্রেণীন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিকজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,মহেশপুর পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমাজ সেবক এটিএম খাইরুল আনাম প্রমুখ।
পরে ৯ম ও ১০ ম শ্রেণীন মেধাবী শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন এমপি আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
পাইকগাছায় আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য নের্তৃত্বে দোকান ঘর ভাংচুর: বাঁধায় বৃদ্ধসহ ৬ জন আহত
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় আওয়ামীলীগ নেতা আরশাদ আলী বিশ্বাস ও ইউপি সদস্য হাসেম আলী মোড়লের নের্তৃত্বে দোকান ঘর ভাংচুরে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের ৬ জন আহত হয়েছে। আহত ২ জন পাইকগাছা হাসপাতালে ভর্তি হয়েছে অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। ঘটনাটি উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজরে শুক্রবার সন্ধ্যায়। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
আহত দোকান মালিক আজিবর রহমান গাজী(৪৬) জানান, গত ৩ জুলাই শ্রকন্ঠপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার ছেলের সাথে আরশাদ আলী বিশ্বাসের অনুসারী একটি ছেলের সাথে কথা কাটা কাটি হয়। পরে এ কথা গুলো আরশাদ আলী বিশ্বাসকে জানায়। আরশাদের অনুসারী ৫০/৬০ জন আমার ছেলেকে প্রথমে বিকালে বাড়িতে খুঁচতে যায়। তারা এ সময় আমার স্ত্রী ও আমার মা সহ কয়েকজনকে পিটিয়ে আহত করে। পরে সন্ধ্যার দিকে ছেলে হৃদয় দোকানে থাকায় শ্রীকন্ঠপুর গ্রামের মেহের বিশ্বাসের ছেলে আরশাদ বিশ্বাস(৫০) ও সিদ্দিক মোড়লের ছেলে হাসেম(৫০) এর নের্তৃত্বে দোকানে হামলা চালিয়ে দোকান ঘর ভাংচুর করে। এ সময় বাঁধা দিতে গেলে আকাম গাজীর ছেলে আজিবর রহমান গাজী(৪৬), তার পিতা আকামত গাজী(৭২), আকামত গাজীর স্ত্রী আজিরণ বিবি(৬৫), কামরুল গাজীর স্ত্রী তাজমীরা(৩৫), আকামত গাজীর ছেলে মুকুল গাজী(৩২), আজিবর রহমানের স্ত্রী জেসমিন(৩৫) আহত হয়। আহত আজিবর রহমান ও আকাম আলী হাসপাতালে ভর্তি রয়েছে। আন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অভিযুক্ত আরশাদ আলী বিশ্বাস ও ইউপি সদস্য হাসেম আলী মোড়ল, মারামারির কথা স্বীকার করে বলেন আমরা জড়িত ছিলাম না দুর থেকে আমরা দেখেছি। তবে আজিবরদের প্রতিপক্ষ রাশেদ সরদার(২৮) ও সাইফুল ইসলাম (২০) আহত হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, মারামারীর কথা শুনে পুলিশ পাঠিয়ে নিয়ন্ত্রনে এনেছি। তবে কেহ এখন মামলা করতে আসেনি। মামলা দিলে মামলা নেয়া হবে।
রূপসায় খুলনা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগ নেতা সুকর্নের গনসংযোগ
রূপসা প্রতিনিধি
রূপসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে গনসংযোগ করেন খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,খুলনা-৪ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সুজাপুত্র এসএম খালেদীন রশিদী সুকর্ন।
তিনি ৮ জুলাই বিকাল থেকে সন্ধ্যা অবধি শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট বাজারে গনসংযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন প্রচার চালান।
গনসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল মিত্র,প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুর গফুর খান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাইদুর রহমান, জেলা শ্রমীকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ,উপজেলা যুবলীগের আহবায়ক এ বি এম কামরুজ্জামান,আওয়ামীলীগ নেতা হিরন আহম্মদে হিরু, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আঃ রাজ্জাক,সালাম শেখ, আবু গনি,খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এইচএম কামাল হোসেন,স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল হাসান পলাশ, শ্রীফলতলা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মল্লিক শাহনেওয়াজ কবীর টিংকু, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমলাক মল্লিক,গফফার মল্লিক,নাজিম মোড়ল, আওয়ামীলীগ নেতা জাবেদ আলী,শেখ সোহাগ,আরব আলী বাবু, যুবলীগ নেতা আঃ রশিদ শেখ,মারুফ হোসেন খান,জাহিদুর রহমান,মুরাদ শেখ,জাহিদ খান জাহিদ, আমজাদ হোসেন বাবু,যুগ্ম -সাধারণ সম্পাদক মৃনাল কান্তি বাছাড়,ইয়াসির আরাফাত খান,দপ্তর সম্পাদক বাধন হালদার,মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক শিমুল দেবনাথ, উপ-সাংস্কৃতিক সম্পাদক রুদ্রনীল হালদার, সোহেল রানা,ফারুক হোসেন,কৃষ্ণ কুমার শীল,মোঃ রূবেল মোড়ল,মোঃ মুসা শেখ,খালিদ হাসান,ওবায়দুল্লাহ খান,অমিত কুমার শীল,সোহাগ,সাদ্দাম হোসেন,অনিক,মনির মোল্যা, রাজীব তরফদার রুম্মান,তানভীর,নাহিদ,আকাশ, রুপম,আল আমিন,সাকিব,তৈয়েবুর,নাইমুল,বনি, লবিব,মুজিবর রহমান,শোয়েব প্রমূখ।
কৃষ্ণচূড়া’র বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
“আমরা গাছ প্রেমিক, আমরাই গড়ে তুলবো আগামীর সবুজ প্রকৃতি” এ শ্লোগানকে বুকে ধারণ করে “কৃষ্ণচূড়া” কটি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে আজ দুপুরে প্রথম বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে ।
শনিবার, ০৮ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ গাজীপুরের তিতারকুল স্টিলের ব্রিজ পার হয়ে রাস্তার ধারে কুড়িটি কৃষ্ণচূড়া গাছ রোপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো মাকসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক তাহমিনা খাতুন, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ মাজহারুল ইসলাম ওয়ালিদ।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তথ্য প্রযুক্তিবিদ ও সাংবাদিক এম এ কবির ও অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।
বৃক্ষরোপন কর্মসূচী সমাপ্ত করার পর বিকেলে গাজীপুরের রাজবাগান সংলগ্ন কাঠের বাড়ি রেস্টোরেন্টে “বৈশ্বিক উষ্ণতা কমানোর লক্ষ্যে বৃক্ষরোপন” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য কৃষ্ণচূড়া সারাদেশের বিভিন্ন এলাকায় দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির প্রজাতির গাছ রোপনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে।
রূপসায় স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রূপসা উপজেলার টি এস বি ইউনিয়ন শাখার বিশেষ বর্ধিত সভা গতকাল ৮ জুলাই বিকেল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এস এম আছাদুজ্জামান নুর, স্বাস্থ্য বিষয়কসম্পাদক সিরাজুল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খান জাহিদ হাসান,রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টু জেলা সদস্য হামিম কবির রুবেল, হুসাইন কবির সজল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লিটন সরকার, যুগ্মসম্পাদক জ্যাকি ইসলাম সজল, ঘাটভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মুছা মোল্লা সবুজ, টি এস বি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল পারভেজের সভাপত্বিতে উপস্থিত ছিলেন সিদিক্কুর রহমান, সোমনাথ ধর, কামরুল ইসলাম, রাজু শেখ, নজরুল ইসলাম, হাসিবুর রহমান, মিঠুন দাস, নাজিম মুন্না, আব্দুল কাদের প্রমুখ।
পাইকগাছা লস্কর ইউনিয়নে ইসলামী আন্দোলনের কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখা এর আওতাধীন পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের ২নং ৩,ও ৪ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গতকাল ৮ জুলাই শনিবার বিকাল পাঁচটায় ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন সেক্রেটারি মোহাঃ আব্দুল হক সভাপতিত্বে অনুষ্ঠিত দাওয়াতী সভায় এই কমিটি গঠন করা হয়। দাওয়াতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সেক্রেটারি জননেতা হাফেজ মোহাঃ আসাদুল্লাহ গালিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকগাছা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুফতি বেলাল হোসাইন, আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ অজিয়ার রহমান কাগজি, মোঃ আব্দুল হক, মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা মোঃ আব্দুল গনি সরকার মোহাম্মদ আজিজুল সরদার, মোঃ নুর আলী সরদার, মোহাম্মাদ হায়দার মোল্লা, হাফেজ মোহাঃ পারভেজ হাসান প্রমুখ নেতৃবৃন্দ।
সভা শেষে মোহাম্মদ হায়দার মোল্লাকে সভাপতি এবং হাফেজ পারভেজ হাসানকে সেক্রেটারি করে
২ নং ওয়ার্ড কমিটি এবং আলহাজ্ব মোঃ অজিয়ার রহমান কাগজীকে সভাপতি এবং মোহাঃ তমিজ উদ্দিন মোল্লাকে সেক্রেটারি করে ৩নং ওয়ার্ড এবং
মোহাঃ আব্দুল গনি সরদারকে সভাপতি এবং মোঃ নুর আলী সরদারকে সেক্রেটারি করে ৪ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
রূপান্তর-এর আয়োজনে খুলনা বিভাগের ৫জেলার ছাত্র নেতৃবৃন্দের প্রশিক্ষণ সমাপ্ত
খবর বিজ্ঞপ্তি
“শান্তিপূর্ণ পরিবেশ ও রাজনৈতিক প্রতিযোগিতার জন্য নাগরিক উদ্যোগ সৃষ্টি” প্রকল্পের পক্ষ থেকে এক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে আজ শনিবার খুলনা বিভাগের ৫জেলার বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন বিষয়ক এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এটা ছিল এই প্রকল্পের অধীনে ছাত্র নেতৃবৃন্দের শেষ প্রশিক্ষণ। আইআরআই ও ইউএসএআইডি’র সহযোগিতায় রূপান্তর-এর আয়োজনে এ প্রশিক্ষণের আয়োজন করে। এ নিয়ে এই বর্মসূচীর অধীনে ৪টি ব্যাচে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের ১০০জন নেতাকে প্রশিক্ষণ প্রদান করা হলো।
আজ সকালে এই প্রশিক্ষণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন এবং বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস। প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক শিক্ষাবিদ অধ্যাপক আনোয়রুল কাদির, রূপান্তর-এর পিস কন্সোর্টিয়ামের প্রকল্প পরিচালক শাহাদত হোসেন বাচ্চু এবং নওয়াপাড়া সরকারি কলেজের প্রভাষক রোকসানা পারভীন।
ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে এবং দলীয় কাজের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশনে জনঘনিষ্ট রাজনৈতিক নেতৃত্ব, গণযোগাযোগ, রাজনৈতিক/সামাজিক প্রচারাভিযান, রাজনৈতিক দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে শান্তিপূর্ণ সহঅবস্থান প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
শরণখোলায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় নাঈম হাওলাদার (২১) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৮জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী বাজারের নিজ বাসা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত নাঈম দুবাই প্রবাসী মো. খলিল হাওলাদারের একমাত্র ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে নাঈমের মা আসমা বেগম ফজরের নামাজ পড়তে ওঠেন। এ সময় ছেলের শোবার ঘরে তাকিয়ে নাঈমকে আড়ার সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দেন। মায়ের চিৎকার শুনে অন্য কক্ষ থেকে তার দুই বোন ছুটে এসে নাঈমকে আড়া থেকে নিচে নামায়। পরে প্রতিবেশিরা জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, লাশ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তবে, প্রাথমিক তদন্তে জানা গেছে মোটরসাইকেল কিনে না দেয়ায় নাঈম অভিমান করে আত্মহত্যা করেছে। ##
খুলনায় ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় আন্তঃধর্মীয় সংলাপ
খবর বিজ্ঞপ্তি
খুলনায় ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে নগরীর একটি আভিজাত্য রেঁস্তোরায় এ সংলাপের আয়োজন করা হয়।
এসময় সভায় বক্তারা বলেন, জাতীয় নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় সহিংসতার শিকার হয়। নির্বাচনের আগে থেকেই বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে। এবার নির্বাচনকে কেন্দ্র করে যেন সাম্প্রদায়িক ঘটনা না ঘটে এ ব্যাপারে সকলকে সর্তক থাকতে হবে। নির্বিঘ্নে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা যেন নির্বাচনে ভোট দিতে পারেন।
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনিস্টিটিউটের (আইআরআই) সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল অ্যান্ড আরবান পুরর্স পার্টনার ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (রূপসা) এ সংলাপের আয়োজন করে। রূপসার নির্বাহী পরিচালক হিরন্ময় মণ্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আইআরআই এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আমিতাব ঘোষ, খুলনা ইমাম পরিষদের সভাপতি মো. মোস্তফা কামাল, খুলনা জেলার বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিমান বিহারি রায় অমিত, খুলনার কয়লাঘাট ক্যাথলিক চার্চ যাযক সাগর গাঙ্গুলী। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য যুব পরিষদের কেন্দ্রিয় সভাপতি ও খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রবার্ট নিক্সন ঘোষ, সম্মিলত সাংস্কৃতিক জোটের প্রতিনিধি লুতফুর নাহার পলাসী, সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, প্রবীর বিশ্বাস, শিক্ষার্থী ঐশি জত্যি সরকার, দলিত সম্প্রদায়ের সদস্য লক্ষ্মী রাণি দাস, হিজরা শ্রেণির সদস্য পাখি দত্ত প্রমূখ। সভাটি পরিচালনা করেন আইনজীবী বাবুল হাওলাদার।
মহেশপুরে সিভিল সার্জনের নির্দেশ মানছে না প্রাইভেট ক্লিনিক মালিকরা
বন্ধের নির্দেশনা থাকা চিকিৎসক দিয়ে অপারেশন
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
মহেশপুরে নির্দেশনা অমান্য করে অপারেশনের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা চিকিৎসক আনিসুর রহমান ও সোহেল রানাকে দিয়ে অপারেশন করাচ্ছেন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিকরা। এতে করে জেলা সিভিল সার্জনের নির্দেশ অমান্য করছেন তারা। গত ৫ মার্চ মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মাহমুদ বিন হেদায়েত স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলার সকল প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের মালিকগণকে চিকিৎসক আনিচুর রহমান ও সোহেল রানাকে দিয়ে অপারেশন না করানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু কেউই তা মানছেন না।
সরজমিনে দেখা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় ভৈরবার শিহার ক্লিনিককে সিজারিয়ান অপারেশন করিয়েছেন ডাঃ আনিসুর রহমান। এছাড়াও একই ভাবে নেপা জিন্নাহনগর বাজারের একতা প্রাইভেট হাসপাতালসহ উপজেলার সকল প্রাইভেট ক্লিনিক ও মহেশপুর পৌর শহরের সকল ক্লিনিকে নির্দেশ অমান্য করে সিজারের অপারেশন করাচ্ছেন ওই দুই ডাক্তার।
অপারেশন শেষে সাংবাদিকের প্রশ্নে জবাবে ডাঃ আনিসুর রহমান বলেন, আমাদের বৈধ লাইসেন্স রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের এমন নির্দেশনা মানি না। যদি পারেন তাহলে লাইসেন্স বাতিল করে দেখান।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদ বিন হেদায়েদ বলেন, ওই দুই ডাক্তারকে অপারেশন বন্ধের চিঠি দেওয়া হয়েছিলো। কিন্তু তারা তা গ্রহণ করেননি।
জেলা সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ বলেন, ওই দুই ডাক্তারের অপারেশনে সব থেকে বেশি মা ও শিশু মারা যাওয়ায় তাদের সকল অপারেশন কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দর্শনা পৌরসভার উদ্যোগে কোভিড১৯ টিকা কার্যক্রম
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)।।
দর্শনা পৌরসভার উদ্যোগে দু’দিনের বিশেষ উদ্যোগে ঈড়ারফ ১৯ টিকা দেওয়া শুরু হয়েছে।
শরিবার বেলা ১২ টার দিকে পৌর মেয়র আতিয়ার রহমান হাবুর সভাপতিত্বে টিকার কার্যক্রম উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন,
দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ। পৌর মেয়র বলেন যাদের ৩য় ৪র্থ ডোজ দেয়া হয়নাই তাদেরকে এ টিকা নেবার সুযোগ থাকছে।শনিবার ও রবিবার এ দুদিনে দর্শনা পৌরসভায় এসে এ টিকার ডোজ দেয়া সম্পন্ন করা করা।
বাগেরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু, পল্লী বিদ্যুতের গাফেলতি বললেন স্থানীয়রা
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুতায়িত হয়ে বীরেন মন্ডল (৬০) ও তার স্ত্রী রীতা রানী মন্ডল (৫৫) এর মৃত্যু হয়েছে। শনিবার (০৮ জুলাই) সকালে মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের পূর্বজয়পুর গ্রামে বসৎ ঘরের উপর তার ছিরে পরে এই মৃত্যুর ঘটনা ঘটে। এই মৃত্যুকে পল্লী বিদ্যুতের গাফেলতি হিসেবে দেখছেন স্থানীয়রা। তবে পল্লী বিদ্যুৎ সমিতি বলছে, বৃষ্টিতে সুপারি গাছ পরে তার ছিড়ে যাওয়ায় এই দূর্ঘটনা ঘটেছে।
এঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।
নিহত বীরেন মন্ডল জয়পুর গ্রামের মৃত পূন্য চন্দ্র মন্ডলের ছেলে। রীতা রানী মন্ডল বীরেন মন্ডলের স্ত্রী। তাদের দুটি ছেলে রয়েছে। এক ছেলে এসএসসি পরীক্ষার্থী এবং আরেক ছেলে বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমে থেকে পিসি কলেজে পড়াশুনা করেন। ঘটনার সময় ছেলেরা বাড়িতে ছিলেন না।
স্থানীয় অনিতা হালদার বলেন, বীরেন মন্ডলের ঘরের উপর থেকে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন গেছে। সকালে গাছের ডাল পরে বৈদ্যুতিক তারে আগুন ধরে যায়। এক পর্যায়ে একটি তার বীরেন মন্ডলের ঘরের সামনে পরে। ওই তার সরাতে গিয়ে বীরেন মন্ডল বিদ্যুতায়িত হয় এবং তার স্ত্রী রীতা রানী মন্ডল নিজ ঘরের মেইন সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
অনিতা আরও বলেন, পল্লী বিদ্যুতের গাফেলতীতেই এই দুটি প্রাণ গেল। তারা যদি পাইপ দিয়ে বিদ্যুতের তার ঘরের উপর থেকে নিত, তাইলে এই মৃত্যু হত না।
নিহতের ছেলে চঞ্চল মন্ডল বলেন, আগুন ধরে একটা তার ছিড়ে নিচে পড়ে গেছে, তারপরও ট্রান্সফর্মার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়নি। তাহলে ট্রান্সফরমারে কাটআউট কেন লাগাবে, এটাতো মানুষের জীবন বাঁচাতে লাগানো হয়। আমার বাবা পল্লী বিদ্যুতের গাফেলতিতেই মারা গেছে।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক (জিএম) সুশান্ত রায় বলেন, সঞ্চালন লাইনের খুব কাছেই বীরেন মন্ডলের একটি সুপারি গাছ ছিল। গাছটি তারের উপর পরার ঝুকিতে ছিল, যার কারণে আমাদের কর্মীরা ওই গাছটি কেটে ফেলতে চেয়েছিল। কিন্তু বীরেন মন্ডল ওই গাছ কাটতে না দিয়ে রশী দিয়ে বেঁধে রাখেন। আজ শনিবার সকালে বৃষ্টি ও বাতাসে রশী ছিড়ে সেুপারি গাছ বাঁধা রশীটি ছিড়ে যায়। এতে গাছটি তারের উপর পরে এবং তার ছিড়ে মাটিতে পরে যায়। ওই তার ওঠাতে গিয়েই বীরেন মন্ডল বিদ্যুতায়িত হয়ে মারা যায়। বীরেনকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী মারা যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় চিতলমারি জোনাল অফিসের উপ-মহা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটনা করা হয়েছে। এই কমিটিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে দন্ত রিপোর্ট দিবে। তদন্ত রিপোর্ট পেলে মূল ঘটনা জানা যাবে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি।##
ফসিহ উদ্দীনকে ডুমুরিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা
ডুমুরিয়া প্রতিনিধি
জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর বিশেষ প্রতিনিধি, জাতীয় প্রেসক্লাবের সদস্য ফসিহ উদ্দীন মাহতাব ঢাকা সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি নির্বাচিত হওয়ায় ডুমুরিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক ও ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। প্রেসক্লাবের সভাপিত এস এম জাহাঙ্গীর আলম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ৮৬ ব্যাজের সদস্য মোঃ এনামুল হক, এ কে এম গোলাম কবির ডিনার, মোঃ জিল্লুর রহমান, ইমাম হোসেন ও সংবর্ধিত অতিথির সহধর্মীনি আকিমুন নাহার। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম আব্দুস সালাম, সাবেক সভাপতি এম এ এরশাদ, সাবেক সভাপতি মোঃ বিলায়েত হোসেন, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,সহ-সভাপতি আব্দুর রশীদ এলিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির খান ডালিম, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব, ক্রীড়া সম্পাদক আব্দুর রশীদ বাচ্চু, দপ্তর সম্পাদক শেখ আব্দুল মজিদ, নির্বাহী সদস্য সুজিত মল্লিক, শেখ সিরাজুল ইসলাম, আশরাফুল আলম, ইলিয়াস হুসাইন, হাবিবুর রহমান, গাজী আতিয়ার রহমান, বাবুল আক্তার, মোক্তার হোসেন, আক্তারুজ্জামান লিটন, মহিদুল ইসলাম খান, জাহাঙ্গীর আলম মুকুল, ফরিদুল ইসলাম, এস কে বাপ্পি, এফ এম মনির, বাধন মন্ডল প্রমুখ। সংবর্ধিত অতিথিকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
বেনাপোল ও পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল প্রতিনিধি:
ভারতে পঞ্চায়েত ভোটের কারণে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে যাত্রী পারাপার।
শনিবার সকাল থেকেই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
তিনি বলেন, পঞ্চায়েত ভোটের কারণে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছেন ওপারের পেট্রোপোল বর্ডার এক্সপোর্ট ইমপোর্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সমরেন্দ্র দাস।
সমরেন্দ্র দাস বলেন, “শনিবার পঞ্চায়েত ভোটের কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছেন। এতে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ভোটের কাজে নিজ নিজ এলাকায় থাকবেন। তাই আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ”
তবে পেট্রাপোল কাস্টমস ও বন্দরের কাজ বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ইমিগ্রেশন ওসি আহসান হাবীব।
খালিশপুর থানা বিএনপির সম্মেলন ১৪ জুলাইয়ের পরিবর্তে ১১জুলাই অনুষ্ঠিত হবে
আহবায়ক ও সদস্য সচিব পদে ৬ জনের প্রার্থী তালিকা প্রকাশ
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগরীর অর্ন্তগত খালিশপুর থানা বিএনপির কর্মীসভা ও সম্মেলনকে কেন্দ্র করে আহবায়ক পদে ১জন শেখ জাহিদুল ইসলাম ও সদস্য সচিব পদে ৫জন যথাক্রমে মো. জাহিদুল হোসেন, বিপ্লবুর রহমান কুদ্দুস, শাহিনুল ইসলাম পাখি, হাবীবুর রহমান বিশ্বাস, মো. ফারুক হিল্টন মনোনয়নপত্র জমা দিয়েছে। শনিবার রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে যাচাই-বাচাই শেষে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা ঈসা, এড. নুরুল হাসান রুবা, মিজানুর রহমান মিলটন, শরিফুল ইসলাম টিপু ও জাকির ইকবাল বাপ্পি এসময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিশেষ কারন বশত: আগামী ১৪ জুলাইয়ে অনুষ্ঠিতব্য খালিশপুর থানার সম্মেলন ১১জুলাই মঙ্গলবার খুলনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ৯টি ওয়ার্ডের ২৭৯জন কাউন্সিলর ভোট দিয়ে থানা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব নির্বাচিত করবেন।
নড়াইলের কুমড়ী গ্রামে পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কুমড়ী গ্রামের বাসিন্দা জালাল মোল্যার পৈত্রিক সম্পত্তির ভূয়া কাগজ তৈরি করে তা জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। ১১৮ নং কুমড়ী মৌজায় বসতবাড়িসহ ধানী জমি বেহাত হওয়ার কারণে অসহায় জালাল মোল্যা ষ্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে অসুস্থ অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। পরিবার পরিজনের অন্ন বস্ত্রের একমাত্র উৎস জমি হারিয়ে কৃষক জালাল মোল্যা পাগল প্রায়। জমির মালিকানা ও ভোগ দখল ফিরে পেতে তিনি এখন দ্বারে দ্বারে ঘুরছেন। শনিবার সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষ কালাম শেখের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন। অভিযোগে জানা যায়, জালাল মোল্যার দাদা হাজী আব্দুর রশিদ মোল্যা নিলাম খরিদের মাধ্যমে একই গ্রামের মদন গোপালের কাছ থেকে ১৬৬ একর সাড়ে ৯৭শতক জমি ক্রয় করেন। আব্দুর রশিদ মোল্যা মারা যাবার পর তার ৩ ছেলে জহুরুল হক মোল্যা, মোহাম্মদ মোল্যা, দুলাল মোল্যা জমির মালিক হন। পরবর্তীতে মুহাম্মদ মোল্যা তার দুই ভাই জহুরুল হক মোল্যা ও দুলাল মোল্যাকে জমি হস্তান্তর করে দেন। জহুরুল হকের ছেলে জালাল মোল্যাসহ ৮ ছেলে ও চাচাতো ৫ ভাই ওই জমির মালিক হন। সিএস স্বত্ত দখলীয় জমি হিসেবে জালাল মোল্যা পৈত্রিক সম্পত্তি ভোগ দখল করে আসছিলেন। ওই গ্রামের কালাম শেখ জমির গাতীর দলিল দেখার নাম করে নিজের কাছে দলিল নিয়ে তা আত্মসাতপূর্বক দলিলটি ফেরত দিচ্ছেন না বলে জালাল মোল্যা অভিযোগে জানিয়েছেন। কালাম শেখের সঙ্গে গ্রামের কতিপয় ভূমি দস্যু ওই সম্পত্তির ভূয়া কাগজ তৈরি করে জোরপূর্বক জমির প্রকৃত মালিক জালাল মোল্যাকে জমি দখলে যেতে বাঁধা প্রদান করছেন বলে তিনি জানান। কালাম শেখের দাদা এয়াকুব শেখসহ ফজর শেখ, আবু সাইদ শেখ ও আব্দুর রৌপ গাজী কবলা মূলে ওই জমির কিছুু অংশের মালিক হলেও পরবর্তীতে মুুহম্মদ মোল্যা ও জহুরুল হক মোল্যার কাছে জমি বিক্রি করেন।
প্রেসক্লাব রামপালের সাধারণ সভা অনুষ্ঠিত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
প্রেসক্লাব রামপালের জরুরী এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুলাই) সকাল ১০ টায় উপজেলা সদরে নিজস্ব কার্য্যালয়ে এম, এ সবুর রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সহসভাপতি কবির আকবর পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক এ, এইচ নান্টু, অর্থ সম্পাদক মো. তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান, সদস্য রেজাউল ইসলাম, মো. তৌকির আহমেদ, লায়লা সুলতানা, আবু নাইম গাজী, হারুন শেখ, মুরশিদা পারভীন। সভায় নিজদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বাৎসরিক আয়ব্যয়ের হিসাব বিবরণী ও বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে রামপালবাসীদের সচেতনতায় লিফলেট বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল ইসলামের সাথে তার অফিসকক্ষে সাক্ষাৎ করা হয়। এ সময় রামপালের আইন শৃঙ্খলা পরিস্হিতির বিষয়ে আলোচনা করা হয়। বিগত দুই মাসে আইন শৃঙ্খলার উন্নতিতে সাংবাদিক নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকের বিস্তর ও সন্ত্রাসবাদ রোধে আরও কাজ করতে হবে। এ সময় ওসি আশরাফুল আলম সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।#
চালনা পৌরসভার ৯ নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম শুরু
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার চালনা পৌরসভার ৯ নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম শুরু। পরিচালার জন্য চলনা পৌরসভার বারবার নির্বাচিত মেয়র সনত কুমার বিশ্বাস ও প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে এলাকাবাসী। একই সাথে চালনা পৌরসভার অন্য ওয়ার্ডবাসী ও দাকোপ উপজেলার সকল ইউনিয়ন বাসীর দাবি মশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সকল এলাকায় এভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে। বাজুয়ার চাঁদপাড়া থেকে সুপদ মন্ডল জানান মশার জ্বালায় এলাকাবাসী অতিষ্ট। কোন জায়গায় একটু বসার উপায় নেই যেখানে যাবে শুধু মশা আর মশা। লাউডোব থেকে জলিল শেখ বলেন কি বলবো ভাই মশার জ্বালায় দিনেও একটু ঘুমানোর উপায় নেই মুশড়ি টানালেও মশা মুশড়ির ভিতর ঢুকে যায়। এতো ছোট মশা যে মুশড়িতেও মানে না। বানিশান্তা ইউনিয়ন থেকে উত্তম মন্ডল জানান মশার জ্বালায় শুধু মানুষ না গরু – ছাগল ও পোষা দায় হয়ে পড়েছে গোয়াল ঘরে ডবল মুশাড়ি টানিয়েও রক্ষা নাই মশার কয়েল ধুপের ধোঁয়া কোন কিছুই রোধ করতে পারছে না মশাকে। আমরা খুব যন্ত্রনায় আছি। কৈলাশগঞ্জ ইউনিয়ন থেকে জুয়েল রপ্তান জানান মশার ভয়ে আমরা আতংকে আছি। এদিকে খুলনায় ডেংগু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে খবর শুনছি তাই এলাকার লোকেরা ভয়ে দিন কাটাচ্ছে। গৌরাঙ্গ রায় জানান চালনা পৌরসভায় যেভাবে মশক নিধন কার্যক্রম চলছে এভাবে চালনাসহ দাকোপের সকল এলাকায় কার্যক্রম চালাতে হবে।
দাকোপে মসলার দাম কমেছে, আলু, পেঁয়াজ, ডিম কাঁচা মরিচের বেড়েছে
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে মসলার দাম কমেছে। আলু, পেঁয়াজ, ডিম কাঁচা মরিচের বেড়েছে। কোরবানি ঈদের পর মসলার দাম কিছুটা কমলেও বেড়েছে আলু, পেঁয়াজ ও কাঁচা মরিচের। আবার ডিমের বাড়লেও কমেছে ব্রয়লার মুরগির দাম। সব ধরনের শাক-সবজির দাম চড়া। গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম। চাল, ডাল, আটা, ভোজ্যতেল ও চিনির দাম অপরিবর্তিত রয়েছে। শনিবার দাকোপের চালনা বাজার, কালিনগর বাজার, পোদ্দারগঞ্জ বাজার, বাজুয়া বাজার, লাউডোব বাজার, বানিশান্তা বাজার ও কৈলাশগঞ্জের বুড়িরডাবুর বাজার থেকে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। কাঁচাপণ্যের ব্যবসায়ীরা বলছেন, বর্ষা মৌসুম ও অতিবৃষ্টির কারণে জমি ক্ষতিগ্রস্ত এবং উৎপাদন কম হওয়ার কারণে খুলনায় সব ধরনের সবজির সরবরাহ কমে গেছে। এ ছাড়া ঈদের ছুটি শেষ হলেও শাক-সবজি বিক্রেতার মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি বড় অংশ এখনো গ্রামের বাড়িতে রয়েছেন। সব মিলিয়ে সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। ৮০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে বেশিরভাগ শাক-সবজি। তবে কাঁচা মরিচের দাম আবার বাড়তে শুরু করেছে। খুচরা বাজারে মানভেদে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩৮০-৪৫০ টাকায়।
পদ্মা থেকে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন
খুলনাঞ্চল রিপোর্ট
পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগর গ্রামে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার সকাল ৮টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।
এতে মীর আব্দুল করিম কলেজের ছাত্রসহ ছত্রগাছা ও মির্জানগরের আশপাশের সব গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে আয়োজক কমিটির আহ্বায়ক মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।
এ মানববন্ধনে ‘গোরস্থান বাঁচাও গ্রাম বাঁচাও’, ‘কলেজ বাঁচাও মহাসড়ক বাঁচাও’, ‘নদী বাঁধের জিও ব্যাগ রক্ষা কর’, ‘ফসলি জমি রক্ষা করো’, ‘যত্রতত্র বালু তোলা বন্ধ কর’ ও বসতবাড়ি নদীর ভাঙন থেকে বাঁচানোর দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কিছু অসাধু চক্র সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে। এর ফলে চরম হুমকিতে পড়েছে মির্জানগর গোরস্থান, শতবর্ষী মীর আব্দুল করিম কলেজ, মাদ্রাসা ও কয়েকশ বসতবাড়ি। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বিঘা ফসলি জমি।











































