Home আঞ্চলিক খুলনায় ১৬ কেজি হরিণের মাংসসহ আটক দুই

খুলনায় ১৬ কেজি হরিণের মাংসসহ আটক দুই

68

নিজস্ব প্রতিবেদক।।

খুলনায় ১৬ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর কয়রা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কয়রা গ্রামের মৃত মেছের গাজীর ছেলে রাজু হোসেন (৩৫) ও দেয়াড়া গ্রামের আব্দুল হালিম ফকিরের ছেলে মো. রোকনুজ্জামান (২৩)।

কাশিয়াবাদ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মেহেদী হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের ১৬ কেজি মাংসসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন ক্রেতা ও আরেকজন বিক্রেতা। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।