Home আঞ্চলিক খুলনায় অস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার

খুলনায় অস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার

49

স্টাফ রিপোর্টার।।

খুলনায় পুলিশ অভিযান চালিয়ে একটি এয়ারগান, ১৪ রাউন্ড শটগানের গুলি ও বিভিন্ন ধরনের দেশি অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৩ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিঘলিয়া থানা পুলিশ সেনহাটী ইউনিয়নের চন্দনীমহল গ্রামের সবুজ গাজীর বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত দুই যুবক হলেন- সবুজ গাজী (২৭) ও রিয়াজ হাওলাদারকে (২১)। এদের মধ্যে সবুজ গাজী সেনহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চন্দনীমহল গ্রামের কাজী সিরাজুল ইসলামের ছেলে এবং রিয়াজ হাওলাদার একই গ্রামের মোহাম্মদ সালাম হাওলাদার ছেলে।

দিঘলিয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে রিয়াজ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায় সবুজ গাজীর বাড়িতে অভিযান চালানো হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই বাড়িতে অভিযান চালিয়ে একটি এয়ারগান, ১৪ রাউন্ড শটগানের গুলি, একটি ধারালো রামদা, তিনটি ধারালো ছোরা ও চারটি চাপাতি জব্দ করা হয়। এ সময় সবুজ গাজীকেও গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় দিঘলিয়া থানায় মামলা হয়েছে।