Home আঞ্চলিক সীমাখালীতে মার্কেটের সামনে অবৈধ স্থাপনা: ঘর ভাড়া নিচ্ছেনা কেউ

সীমাখালীতে মার্কেটের সামনে অবৈধ স্থাপনা: ঘর ভাড়া নিচ্ছেনা কেউ

64

 

মাগুরা প্রতিনিধি।।
মাগুরার শালিখার সীমাখালীতে মালিকানা তিনতলা মার্কেটের সামনে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনার জন্য মালিকপক্ষ পড়ছে বিপদে।কেহ দোকান ভাড়া নিচ্ছেন।সম্প্রতি রাতের আধারে মার্কেটের সামনে সড়ক ও জনপথের জায়গার কয়েকটা টিনসেট ঘর বানিয়ে মার্কেটটিকে একবারে অবরুদ্ধ করে রেখেছে।সিমাখালী হাই স্কুলের পশ্চিম পাশে ছোট বট গাছের পাশে অবৈধ ভাবে কয়েকটা দোকান বানিয়ে ব্যবসা করছে কতিপয় প্রভাবশালিরা।মার্কেটে একটি ভ্যানও যেতে পারেনা। ক্ষতিগ্রস্ত মালিক পিয়ার গ্রামের মোহাম্মদ আলী আকবার বলেন সিমা খালি মৌজার ৪১ খতিয়ান ৪৯ নং দাগের জমির উপর পৈত্রিক ৮ শতক জমির উপর তিন তলা মার্কেট করেছি, যার নিচে আটটি দোকান ঘর রয়েছে । মার্কেটের সামনে পূর্ব পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় ১০-১৫ দিন পূর্বে জসীমউদ্দীন ও, মান্নান মন্ডল দুইটি টিনশেডের দোকান ঘর তৈরি করে মার্কেটে যাওয়ার পথ বন্ধ করে রেখেছে।

এছাড়া একই জায়গায় পাশাপাশি শাহাদাত মন্ডলসহ কয়েকজনে আধা পাকা ঘর তৈরি করে জবরদখল করে রেখেছে। একদিকে প্রভাবশালীরা সড়ক ও জনপদের জায়গা দখল করে দোকান ঘর তৈরি করে ব্যবসা করছে অন্যদিকে পৈত্রিক সম্পত্তির উপর মার্কেট তৈরি করে ভাড়া দিতে পারছে না আলী আকবর সহ প্রকৃত মালিকরা।ফলে দ্রুত যাতে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ হয় তার জন্য কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগীরা।