মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা ) ।।
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি টগর ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুর মায়ের জানাজা সম্পন্ন হয়েছে ।জানাজায়উপছে পড়া মানুষের ভীড়।
চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সাংসদ হাজী আলী আজগার টগর ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবুর মা ও মৃত আব্দুল ওহাব আলীর স্ত্রী সখের বানু (৮৪) মঙ্গলবার রাত পৌনে ১১ টার দিকে বার্ধ্যক্ষ জনিত কারণে দামুড়হুদার রুঘুনাথপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি ১১ ছেলে ও ৩ মেয়ের সন্তানের জননী ছিলেন। মৃত্যুকালে পুত্র-কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে জেলার প্রশাসনিক,বিভিন্ন রাজনৈতীক নের্তৃবৃন্দ সহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
বুধবার বেলা ১১ টায় দামুড়হুদার হাউলী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।











































