Home খেলাধুলা কবে, কার বিপক্ষে মায়ামির জার্সিতে মাঠে নামবেন মেসি জানালেন ক্লাব মালিক

কবে, কার বিপক্ষে মায়ামির জার্সিতে মাঠে নামবেন মেসি জানালেন ক্লাব মালিক

44

 

স্পোর্টস ডেস্ক।।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা কিংবা সৌদি আরবের ক্লাব আল হিলাল নয়, বিশ্বকাপজয়ী লিওনেল মেসির পরবর্তী গন্তব্য আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি। ইতোমধ্যেই মেসি নিজেই এই ক্লাবে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। মেজর লিগ সকারের ক্লাবের জার্সিতে কবে মাঠে দেখা যাবে মেসিকে, এ প্রশ্ন অনেকেরই। আমেরিকার ক্লাবটির জার্সিতে বিশ্বকাপজয়ী এই ফুটবলার কবে মাঠে নামবেন সেটির ব্যাপারে এতদিন আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি মায়ামি। এবার এ প্রসঙ্গে কথা বলেছেন ক্লাবটির মালিক জর্জ মাস।

পিএসজির সঙ্গে ৩০ জুন চুক্তির মেয়াদ শেষে ১ জুলাই থেকে অফিশিয়ালি ইন্টার মায়ামির ফুটবলার হয়ে যাবেন মেসি। ধারণা করা হচ্ছে, মৌসুমপ্রতি ৫ কোটি ৪০ লাখ ডলার পারিশ্রমিক পাবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। এছাড়া অন্য কিছু খাত থেকেও আয়ের সুযোগ পাবেন মেসি।

আরও পড়ুন: যেসব কারণে সেনেগালের কাছে ভরাডুবি ব্রাজিলের

 

ইন্টার মায়ামিতে চুক্তির অংশ হিসেবে অ্যাপলের সাথে মুনাফা ভাগাভাগি এবং সেই সঙ্গে অ্যাডিডাসের শেয়ারের একটি অংশ পাবেন মেসি। স্ট্রিমিং প্যাকেজ এমএলএস সিজন প্লাসে সাইন আপ করে যেসব নতুন গ্রাহক তৈরি হবে, সেখান থেকে রাজস্বের একটি অংশ মেসিকে দেয়ার চিন্তা করছে অ্যাপল। অন্যদিকে অ্যাডিডাস কোম্পানি চিন্তা করছে, মেসি মেজর লিগ সকারে খেললে তাদের মুনাফা বাড়বে। সেক্ষেত্রে তাকে একটি অংশ দেয়ার চিন্তাভাবনা করছে কোম্পানিটি।

এদিকে, ১ জুলাই মায়ামির হয়ে আনুষ্ঠানিক চুক্তি করলেও সেদিনই মাঠে নামবেন না মেসি। ক্লাবটির মালিক জর্জ মাস জানান, ২১ জুলাই লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে মায়ামির জার্সি গায়ে মাঠে নামবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

উল্লেখ্য, বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে ২ বছরের চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন মেসি। সেই পিএসজি থেকে এবার মায়ামিতে যোগ দিতে চলেছেন ফুটবলের এই মহাতারকা। সূত্র : ইএসপিএন