মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো মোংলায়। মোংলায় সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রচন্ড তাপপ্রবাহ বিরাজ করে। এরপর বিকেল ৩টা থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হালকা বৃষ্টিপাত হয়। তবে তাতে কমেনি গরম। গরমে অতিষ্ঠ মোংলাসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলের বাসিন্দারা। মঙ্গলবার মোংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৭ডিগ্রি সেলসিয়াস আর বৃষ্টিপাত হয় ৮মিলিমিটার।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, মোংলায় মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ডিগ্রি সেলসিয়াস আর এদিন বৃষ্টিপাত হয়েছে ৮মিলিমিটার। তিনি আরো বলেন, বুধবার তাপমাত্রা ২ডিগ্রি সেলসিয়াস ওঠানামার পাশাপাশি হালকা-মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।











































