সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার তালা উপজেলায় বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ ফিরোজ সানা (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ জুন) বিকেলে উপজেলা খেশরা ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক ফিরোজ সানা বালিয়া গ্রামের শাহাজান সানার ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম অস্ত্রসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপনে সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ফিরোজ সানাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে বাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।











































