Home আঞ্চলিক বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর: উদ্বেগ ও নিন্দা

বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর: উদ্বেগ ও নিন্দা

52

খবর বিজ্ঞপ্তি।।
নগরীর নতুন রাস্তা মোড়স্থ খুলনা মহানগর বিএনপির সদস্য আহসান উল্লাহ বুলবুলের ব্যবসা প্রতিষ্ঠানে শাসক দলের সন্ত্রাসীদের হামলা-ভাঙচুর ও লুটের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি। শনিবার (১০ জুন) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কোন ধরণের কারন ছাড়াই বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা প্রমান করে শাসক দলের সন্ত্রাসীরা অহেতুক পায়ে পাড়া দিয়ে গন্ডগোল সৃষ্টির পরিকল্পনা করছে। ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা সরকারের ছত্রছায়ায় এ ধরণের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চরণ করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করা না হলে যে কোন পরিস্থিতির জন্য আইন-শৃঙ্খলা বাহিনী দায়ি থাকবেন।
বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল, জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।