Home আঞ্চলিক আদালতে ডা. বিপ্লব দাসের বিরুদ্ধে যৌন নির্যাতনের বর্ণনা দিলেন কলেজ ছাত্রী 

আদালতে ডা. বিপ্লব দাসের বিরুদ্ধে যৌন নির্যাতনের বর্ণনা দিলেন কলেজ ছাত্রী 

18

স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীর কেডিএ এভিনিউস্থ শেখপাড়া এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের ডা. বিপ্লব কুমার দাসের বিরুদ্ধে রোগীকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ৮ জুন রাতে ভিকটিমের মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শনিবার (১০ জুন) বিকেল ৪টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এস আই শান্তনু ভিকটিমকে আদালতে হাজির করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেট্রোপলিটন ম্যাজিট্রেট তরিকুল ইসলাম ভিকটিমের ২২ ধারার জবানবন্দি রেকর্ড করেছেন। এ সময় ভিকটিমের মা মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, পিরোজপুর পলিটেকনিক কলেজের ছাত্রী (১৮) মাইগ্রেনের সমস্যায় পিরোজপুরের স্বরূপকাঠি এলাকা থেকে কিছুদিন পূর্বে এসেছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. বিপ্লব কুমার দাসের চেম্বারে। তিনি শেখপাড়া এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বারে হাজার টাকা ফিসে দেখে এমআরআইসহ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা দেন। ৮ জুন সকালে ছোট বোনকে নিয়ে পিরোজপুর স্বরূপকাটি থেকে খুলনায় রিপোর্ট দেখাতে আসেন ওই কলেজ ছাত্রী। বিকেলে ডাক্তারের চেম্বারে রিপোর্ট দেখাতে গেলে কলেজ ছাত্রীকে চেম্বারে একা রেখে সকলকেই বাইরে বের করে দিয়ে শরীরে হাত দিয়ে পরীক্ষা-নিরীক্ষার অযুহাতে স্পর্শকাতর স্থানে হাত দেন।

একপর্যায়ে তাকে শুয়ে যৌন নির্যাতন করা হয়। পরে ডাক্তারের রুম থেকে বেরিয়ে অঝরেই কাঁদতে থাকেন কলেজ ছাত্রী। এতে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এসময় ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারীরা বিষয়টি ধামাচাপা দিতে বলতে থাকেন, ‘রিপোর্ট খারাপ এসেছে সেই ভয়ে রোগী কান্নাকাটি করছেন’। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে কান্নাবিজড়িত কণ্ঠে কলেজ ছাত্রী প্রকৃত বিষয়টি উপস্থিত সকলকে সংক্ষেপে বলেন। সংবাদ পেয়ে ঘটনাস্থল আসেন সোনাডাঙ্গা মডেল থানার এস আই শান্তনু।

পরে থানায় কলেজ ছাত্রীকে থানায় নিয়ে যায়। এঘটনায় কলেজ ছাত্রীর মা বাদী হয়ে ডা. বিপ্লব কুমার দাসের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেছেন যার নং-২।