Home আন্তর্জাতিক সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে নিহত ২৭

সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে নিহত ২৭

15
FILE PHOTO: A man walks while smoke rises above buildings after aerial bombardment, during clashes between the paramilitary Rapid Support Forces and the army in Khartoum North, Sudan, May 1, 2023. REUTERS/Mohamed Nureldin Abdallah/

খুলনাঞ্চল ডেস্ক।।

সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫৩ জন। স্থানীয় কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসব তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার দেশটির রাজধানী মোগাদিশু থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে কোরিওলি শহরের কাছে এই বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনার দায় স্বীকার করেনি কেউ।

কোরিওলির বাসিন্দা ইব্রাহিম হাসান বলেন, নিহতদের বেশিরভাগই ‘ছোট শিশু’। খেলার মাঠের কাছে থাকা বিস্ফোরকটিতে এক শিশুর স্পর্শ লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের।

সোমালিয়ার এ অঞ্চল জঙ্গিগোষ্ঠী আল শাবাবের লক্ষ্যবস্তু।

গত মাসে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত সংগঠনটি কোরিওলি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের শহর বুলো মাররে আফ্রিকান ইউনিয়নের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ৫৪ উগান্ডার শান্তিরক্ষীকে হত্যা করেছিল।

সূত্র: রয়টার্স