স্টাফ রিপোর্টার
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বাগমাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে যুবলীগের নেতা শিকদার লাবুর উদ্যোগে অসহায় মানুষদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সদস্য মোঃ শওকত হোসেন, আব্দুল কাদের, ইলিয়াস হোসেন লাবু, অভিজিৎ চক্রবর্তী দেবু, মশিউর রহমান সুমন, ছাত্রলীগের নেতা হিরা, রাজেস প্রমুখ।











































