Home আঞ্চলিক মহানগর যুবলীগের সদস্য মোঃ শওকত হোসেনের খাদ্যসামগ্রী বিতরণ

মহানগর যুবলীগের সদস্য মোঃ শওকত হোসেনের খাদ্যসামগ্রী বিতরণ

10

স্টাফ রিপোর্টার

আজ শনিবার বেলা ১২টায় নগরীর ২৬নং ওয়ার্ডে করোনাভাইরাস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেখ পরিবারের নির্দেশনায় মহানগর যুবলীগের সদস্য মোঃ শওকত হোসেনের উদ্যোগে অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম-আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।

খাদ্যসামগ্রী ৫০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিরাজ, রিপন, মহানগর যুবলীগের সদস্য কাজী কামাল হোসেন,  মাসুম উর রশীদ, খন্দকার মাসুম, মশিউর রহমান সুমন, শারফারাজ, ছাত্রলীগের নেতা জাহিদুল ইসলাম, সুজন প্রমুখ।