স্টাফ রিপোর্টার
আজ শনিবার দুপুর ৩টায় নগরীর ২৩নং ওয়ার্ডে শেখ পরিবারের নির্দেশনায় যুবলীগের নেতা মাসুম উর রশিদের উদ্যোগে কর্মহীন অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা।
ঈদ উপহার ৩০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম-আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, সিরাজ, রিপন, মহানগর যুবলীগের সদস্য কাজী কামাল হোসেন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, প্রশান্ত কুন্ডু, অভিজিৎ চক্রবর্তী দেবু, খন্দকার মাসুম, মশিউর রহমান সুমন, মাসুদ, সুজন প্রমুখ।











































