স্টাফ রিপোর্টার:
আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় নগরীর ২৪নং ওয়ার্ডে বিসিবির পরিচালক শেখ সোহেলের পক্ষ থেকে অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করেন মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ। ৪০০জনকে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সদস্য কাজী কামাল হোসেন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, যুবলীগের সদস্য মোঃ শওকত হোসেন, সিরাজুল ইসলাম, রিপন, কামরুল, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির, রাজু, হিমু চৌধুরী, মুরাদ, মাসুম, যুবলীগের সদস্য অভিজিৎ চক্রবর্তী দেবু, কাঞ্চন মনিরুল ইসলাম সোহাগ, রাজেস, সুজন প্রমুখ।

এদিকে বিকাল ৪টায় মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল করোনাভাইরাস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষদের মাঝে ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। শাড়ি, লুঙ্গী ও খাদ্যসামগ্রী বিতরণ করেন কর্মহীন হয়ে পরা মানুষদের মাঝে।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মাহমুদুল ইসলাম সুজন, শংকর কুন্ডু, রিজু প্রমুখ।











































