অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার ৩নং চলিশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্বোগে করোনা ভাইরাসের কারনে কম’হীন মানুষের মাঝে গতকাল খদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।
২২মে শুক্রবার সন্ধ্যায় খাদ্য বিতরণ কম’সৃচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক যশোর জেলা কমিটির সদস্য ও অভয়নগর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক মোল্লা হাবিবুর রহমান (হাবিব), অভয়নগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক মোঃ হাফিজুর রহমান, নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক মোঃ রিয়াজ উদ্দিন মিঠু, অভয়নগর থানা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ মাসুদ রানা তুহিন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ রাজু আহম্মেদ, চলিশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক মোঃ সাগর শেখ, এবং স্বেচ্ছাসেবক দল নেতা একরামুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।











































