Home আঞ্চলিক খুলনার নয় উপজেলায় ও দুই পৌরসভায় অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেফতারে তীব্র নিন্দা

খুলনার নয় উপজেলায় ও দুই পৌরসভায় অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেফতারে তীব্র নিন্দা

15

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ বলেছেন, দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিএনপি চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০দফার আন্দোলন বাঁধাগ্রস্ত করতে প্রজাতন্ত্রের কর্মচারী পুলিশ আজ রক্ষীবাহিনীতে পরিণত হয়েছে। রাষ্ট্রের মালিক জনগনকে বিনাকারণে হয়রানি, অহেতুক আটক-গ্রেফতারের নামে বিএনপি’র নেতাকর্মীদের বাড়ীতে-বাড়ীতে অভিযানে যেয়ে অবলা নারী ও অবুঝ শিশুদের সাথে চরম অসৌজন্যমুলক আচরণ করছে পুলিশ। সাংবিধানিক দায়িত্ব ভুলে নিশিরাতের ভোটডাকাত লুটতরাজ ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের ক্ষমতা চিরস্থায়ী করতে পুলিশ বিএনপি’র নেতাকর্মীদের গণগ্রেফতার করছে। পুলিশের এধরণের ন্যাক্কারজনক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। গতকাল সোমবার (২২ মে) খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। হামলা-মামলা-গ্রেফতারের ভয় দেখিয়ে জনরোষ থেকে মাফিয়া সরকারকে রক্ষা করা সম্ভব হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করে অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার মামলা প্রত্যাহার করে নিরপেক্ষ-নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিতে বলা হয়েছে, পাইকগাছা পৌরসভা বিএনপি’র আহবায়ক সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক শেখ ইমদাদুল ইসলাম, গড়ইখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম টাকু, একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাশেদ বিশ্বাস, সোলাদানা ইউনিয়ন বিএনপি নেতা মেসবাউল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম তুহিন, তোফায়েল হোসেন সরদার ও মাসুদ রানা, যুবদল নেতা ইমরান হোসেন, রূপসায় জেলা যুবদলের সহ-সভাপতি আইয়ুব হোসেন মোল্যা, বিএনপি নেতা আনোয়ার হোসেন খান, সাইদুজ্জামান খান, মোয়াজ্জেল আলী, আসলাম শেখ, মোল্যা দুরুল হুদা, মোঃ জুয়েল মল্লিক, মোঃ আলামিন ও খাইরুল আলম খোকন, ফুলতলা উপজেলা বিএনপি কর্মী রাসেল খান, দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি, বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মফিজুল ইসলাম মিঠু, সুরখালী ইউনিয়নের যুবদল কর্মী সাইকুল মোল্লা, জলমা ইউনিয়ন যুবদলের ওহিদ, তেরখাদা উপজেলায় বিএনপি কর্মী শহিদুল শেখ, আক্তারুজ্জামান, হাসান শেখ, গোলাম মোস্তফা শেখ ও উবায়সহ নয় উপজেলা এবং দু’টি পৌরসভায় বিনামামলায় প্রায় অর্ধশত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৯ মে খুলনা প্রেসক্লাবের সামনে বিএনপি’র শান্তিপুর্ণ সমাবেশে পুলিশের নির্বিকারে গুলিবর্ষণ, টিয়ারশেল ও বেপরোয়া লাঠিচার্জ করে। গুলিবিদ্ধ ও রক্তাক্ত জখম হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। ওইঘটনায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ৪৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তেরোশ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে নিরীহ নেতকর্মীদের গ্রেফতার করে খুলনা সদর থানার ওই মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে-যা সম্পুর্ণ পরিকল্পিত আওয়ামী নীলনকশা।
নিত্যপ্রয়োজনীয় পন্য-দ্রব্যের মুল্য বৃদ্ধির মতো ঠান্ডা প্রতিবাদও সহ্য করতে পারে না লুটতরাজ আওয়ামী সরকার। দিনের ভোট রাতে লুটপাট করে ভোটাধিকার হরণ, দ্রব্যমূল্যের লাগাম ধরতে ব্যর্থ হয়ে ভাতের অধিকার বঞ্চিতকরণ, সভা-সমাবেশ ও গণতান্ত্রিক আন্দোলনে বাঁধাদানের মধ্যমিয়ে সাংবিধানিক অধিকার খর্ব করাসহ সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। দেশের মানুষের জনসমার্থন এবং আন্তর্জাতিক অঙ্গনের সহায়তা ও সমার্থন যখন তলানিতে, তখন ক্ষমতার মসনতে ঠিকে থাকতে পুলিশ ও রাষ্ট্রীয় সকল বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করছে শেখ হাসিনা সরকার। এতে সফল হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করে খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ বলেছেন, অচিরেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এক দফার আন্দোলনের মধ্যদিয়ে মাফিয়া সরকারের লজ্জাজনক পতন ঘটবে ইনশাআল্লাহ্।
হতাশ না হয়ে গ্রেফতার এড়িয়ে কৌশলী হতে তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, প্রদীপ নিভে যাওয়ার পূর্বে যেমন দপ করে বেশি জ¦লে উঠে- শেখ হাসিনার পতন অবশ্যম্ভাবী, সে কারণেই পুলিশকে রক্ষীবাহিনীর মতো ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে চেষ্টা করছে। কিন্তু জনবিস্ফোরণের মাধ্যমে শেখ হাসিনার সে দিবাস্বপ্ন ধুলিস্যাৎ হবে ইনশাআল্লাহ। এখনো সময় আছে-অবিলম্বে অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি, বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার মামলা প্রত্যাহার করে নিরপেক্ষ-নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিন। অন্যত্থায় পালাবারও পথ পাবেন না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, যুগ্ম-আহবায়কবৃন্দ যথাক্রমে সাইফুর রহমান মিন্টু, এসএ রহমান বাবুল, মোল্লা খায়রুল ইসলাম, মোঃ রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, আশরাফুল আলম নান্নু, সামলুল আলম পিন্টু, মেজবাউল আলম ও এনামুল হক সজল প্রমুখ।।