সুস্থ সমমর্মী জাতি গড়ার প্রত্যয় খুলনায় বিশ্ব মেডিটেশন দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্ক, জাতিসংঘ শিশু পার্ক, সোনাডাঙ্গা সোলার পার্ক, খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কুয়েট ক্যাম্পাস, রূপসা ব্রিজ চত্তরসহ বিভিন্ন উন্মুক্ত স্থানে উৎসবমুখর আয়োজনে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস। এসব স্থানে সকাল ৬টায় সমবেত হন হাজারো ধ্যানী। ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ‘’ প্রতিপাদ্য নিয়ে ধ্যানীরা ধ্যান করেন, প্রত্যয় ব্যক্ত করেন। আশাবাদ ব্যক্ত করেন, মেডিটেশন চর্চার ভেতর দিয়ে সুস্থতা ও প্রশান্তির বাণী সর্বত্র ছড়িয়ে দেয়ার মাধ্যমে আমাদের দেশ একদিন রূপান্তরিত হয়ে উঠবে সুস্থ সবল কর্মদ্যোমী ও সমমর্মী এক জাতিতে।
সারা দেশের মতো রবিবার ২১ মে কোয়ান্টাম ফাউন্ডেশন খুলনা শাখার উদ্যোগে ১৬টি উন্মুক্ত স্থানে আয়োজন করা হয় মেডিটেশন দিবস উদযাপনের। এতে অংশ নেন চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, গৃহিনীসহ নানা পেশার নানান বয়সী মানুষ।
সকাল ৬টায় মেডিটেশন দিবসকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর প্রাণায়াম, উজ্জীবন, আলোচনা আর মেডিটেশনের মাধ্যমে শুধু স্বাস্থ্যখাতেই নয় মেডিটেশনের চর্চা শিক্ষা, নৈতিকতাসহ সর্বস্তরে ছড়িয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ধ্যানীরা।
আমাদের দেশে দিন দিন বাড়ছে মেডিটেশনের জনপ্রিয়তা। দেশবরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা বহুদিন ধরেই মেডিটেশনের ওপর গুরুত্বারোপ করছেন। পরিপূর্ণ সুস্থতার জন্যে বিদ্যমান চিকিৎসার পাশাপাশি প্রয়োজন মেডিটেশন। প্রেসক্রিপশনে এমন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি যোগ-মেডিটেশনকে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে অন্তর্ভূক্ত করেছে। এ উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন দেশের চিকিৎসক মহল।
বিশ্বজুড়ে এখন প্রায় ৫০ কোটি মানুষ নিয়মিত ধ্যান বা মেডিটেশন করেন। শারীরিক মানসিক সামাজিক ও আত্মিক অর্থাৎ টোটালি ফিট থাকতে মেডিটেশন বা ধ্যানের কার্যকারিতা এখন চিকিৎসাবিজ্ঞানে প্রমাণিত। বিশ্বজুড়ে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বর্তমান বিশ্বে সংক্রামক ব্যাধির চেয়ে অসংক্রামক ব্যাধির প্রকোপই বেশি। হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মেদস্থূলতা, বিষণ্নতা, অনিদ্রা, উদ্বেগ-উৎকণ্ঠা, স্ট্রেস ইত্যাদির ফলে মৃত্যুর হার ক্রমশই বাড়ছে। এসব অসুস্থতা থেকে মুক্ত থেকে সুস্থ কর্মক্ষম জীবন পেতে সচেতন মানুষ তাই ঝুঁকছেন এখন লাইফস্টাইল বা জীবনধারা পরিবর্তনের দিকে। আর লাইফস্টাইল পরিবর্তনের একটি বড় উপাদান হলো, দৈনন্দিন জীবনে মেডিটেশন বা ধ্যান চর্চাকে অন্তর্ভুক্ত করা।
প্রতিদিন ২০-৩০ মিনিট ধ্যানচর্চা হতে পারে প্রশান্ত ও সুস্থ জীবনের পথে একটি উল্লেখযোগ্য অনুঘটক। সাথে বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস, যোগ ব্যায়াম, শারীরিক পরিশ্রম, ভালো ঘুম, ইতিবাচক চিন্তা, হাসি ইত্যাদি যুক্ত হলে তো কথাই নেই। অসংক্রামক ব্যাধির দৌরাত্ম্য কমে যাবে। বেড়ে যাবে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা, কর্মক্ষমতা ও প্রাণচাঞ্চল্য। ফলে সাশ্রয়ী হবে চিকিৎসা ব্যয়। যা ব্যক্তিজীবনের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ফেলবে ইতিবাচক প্রভাব।
নিয়মিত মেডিটেশন চর্চাকারীরা বিশ্বাস করেন, মেডিটেশন চর্চার ভেতর দিয়ে সুস্থতা ও প্রশান্তির বাণী ছড়িয়ে দেয়া প্রয়োজন। এ চর্চা সর্বত্র ছড়িয়ে গেলেই আমাদের দেশ হয়ে রূপান্তরিত হয়ে উঠবে সুস্থ সবল কর্মদ্যোমী সমমর্মী এক জাতিতে।
দাকোপের চালনা চিলড্রেন পার্ক প্রি ক্যাডেট স্কুলে রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে চালনা চিলড্রেন পার্ক প্রি ক্যাডেট স্কুলের আয়োজনে রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। রবিবার ( ২১ মে) সকাল সাড়ে ১০টায় স্কুল প্রাঙ্গনে চিলড্রেন পার্ক প্রি ক্যাডেট স্কুলের পরিচালনক সাগর সেনের মাতা কল্পনা সেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, বিশিষ্ট আইনজীবি এড. মহানন্দ সরকার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূঁইয়াা, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ। উপস্থিত ছিলেন উক্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা মন্ডলী, এবং রত্নগর্ভা মা ও কৃতি সন্তানেরা। এ সময় পাঁচজন রত্নগর্ভা মাকে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতাও সংগীত পরিবেশনা করে। সভাটি পরিচালনা করেন চিলড্রেন পার্ক প্রি ক্যাডেট স্কুলের পরিচালনক সাগর সেন।
মতবিনিময় অনুষ্ঠানে তালুকদার আব্দুল খালেক
পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মধ্য দিয়ে স্বাস্থ্য সম্মত ও পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলা হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, সুষ্ঠু ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মধ্য দিয়ে খুলনাকে স্বাস্থ্য সম্মত ও পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলা হবে। খুলনা মহানগরী ইতোমধ্যে বিশ্বের ৫ টি শহরের মধ্যে অন্যতম স্বাস্থ্য সম্মত নগরী অর্থাৎ হেলদি সিটি হিসেবে ঘোষণা দিয়েছে। এই ঘোষণাকে স্থায়ীকরণের জন্য নগরবাসি সহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা অত্যন্ত জরুরি। তিনি আরো বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, পয়:নিষ্কাশন, জলাবদ্ধতা নিরশনে ইতোমধ্যে নগরীতে ড্রেন ও স্যুয়ারেজের কাজ চলছে। যা অল্প সময়ের মধ্যেই পরিপূর্ণভাবে সম্পন্ন হবে। ইনশাল্লাহ আগামী মেয়াদের মধ্যেই খুলনা হবে বিশ্বের অন্যতম সৌন্দর্য্যরে নগরী। তিনি নগরবাসি সহ সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
গতকাল রবিবার বিকালে নগরীতে বসবাসরত তেরখাদা সমিতির সদস্যদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী এ্যাড. আহমেদ উল্লাহ পিলু। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশীদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সাবেক অতিরিক্ত সচিব মোল্লা গাউস মিয়া, অলিয়ার রহমান, এ্যাড. এম এম মুজিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, সাবেক বনকর্মকর্তা মোল্লা এহিউল ইসলাম, সাবেক খাদ্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, এফ এম মফিদুল ইসলাম, ওবায়দুল্লাহ বাবু, আবুল বাশার, হালিমা ইসলাম, আব্দুস সালাম, মাসুদুর রহমান সহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন, খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনে আরা চম্পা এবং সরাফাত হোসেন মুক্তি।
সাংবাদিক মামুন রেজার বোনের মৃত্যুতে আ’লীগ নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ এর ব্যুরো প্রধান মামুন রেজার সেজ বোন সোনিয়া খাতুন রানি (৪২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ………রাজিউন)। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় দীঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
“নির্বাচিত হলে খাদ্য ও সামাজিক নিরাপত্তাসহ মৌলিক অধিকার বাস্তবায়ন করবে
মাওলানা আব্দুল আউয়াল”
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি করর্পোরেশনে নির্বাচিত হলে জনগণের খাদ্য ও সামাজিক নিরাপত্তাসহ মৌলিক অধিকার নিশ্চিতকরণে কাজ করবেন বলে আশস্ত করেছেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল।
গতকাল ২১ মে ২০২৩ রবিবার নগরীর ২৭, ২৮ ও ৩০ নং ওয়ার্ডের জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
আব্দুল আউয়াল বলেন, “ স্বাধীনতার ৫২ বছর পার হলেও মানুষ স্বাধীনতার স্বাদ গ্রহন করতে পারে নি। মানুষ এখনও পর্যন্ত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার পায় নি। স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় এসেছে সকলেই জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। বিগত দিনে যারা মেয়রের দায়িত্ব পালন করেছেন তারা নগরীর জনসাধারণের মৌলিক অধিকার যথাযথ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।”
মৌলিক অধিকার নিয়ে তিনি বলেন, “আল্লাহ তায়ালা শান্তি ও সুখ সমৃদ্ধিপূর্ণ নগরীর দুটি মৌলিক বৈশিষ্ট বর্ণনা করেছেন, ক) জান মাল ইজ্জত আব্রুসহ যাবতীয় সমাজিক নিরাপত্তা এবং খ) খাদ্য অন্ন বস্ত্র শিক্ষাসহ যাবতীয় মৌলিক অধিকার নিশ্চিত হওয়া।
আব্দুল আউয়াল আরো বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা আমাকে মেয়র নির্বাচিত করলে খুলনা মহানগরকে শান্তি ও সুখ সমৃদ্ধিপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে উপরোক্ত দুই বৈশিষ্ট্য তথা যাবতীয় সামাজিক নিরাপত্তা ও যাবতীয় মৌলিক অধিকার নিশ্চিত করণের সর্বাত্বক প্রচেষ্টা চালাবো।
সৌজন্যে সাক্ষাৎতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মোঃ নাসির উদ্দিন, সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, অর্থ সমন্বয়নকারী আবু গালিব, সহ সম্বয়নকারী রবিউল ইসলাম তুষার, মিডিয়া সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান, ফেরদৌস গাজী সুমন, গনসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম, সহ মিডিয়া সমন্বয়ক এস.এম শাহীন হোসেন, সহ মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল-মামুন, সহ মিডিয়া সমন্বয়ক এম এ সাদী, সেলিম হাওলাদার, রদওয়ান করীম রিপন, আশরাফুল ইসলাম, বাদল মীর, ইব্রাহিম মোল¬া, মোঃ রমজান, মোঃ জুবায়ের হোসেন, ফাহিমুর রহমান সহ ২৮নং ওয়ার্ড নেতৃবৃন্দ।
কেইউজে’র শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ এর ব্যুরো প্রধান মামুন রেজার সেজ বোন সোনিয়া খাতুন রানি গত শুক্রবার মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, সংগঠনের সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, কোষাধ্যক্ষ দিলিপ বর্মণ, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, শেখ জাহিদুল ইসলাম, মিলন হোসেন।
ডেলটাঘাট জাকেরিন জামে মসজিদের কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
নগরীর বড় বাজার ডেলটাঘাট জাকেরিন জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে এই ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হচ্ছেন আলহাজ¦ মো. শাহআলম সরদার, সিনিয়র সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ্য আলহাজ¦ মো. গাজী শাহআলম এবং সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ৩বছর মসজিদ পরিচালনা করবেন।
খুলনায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। রবিবার (২১ মে) বিকালে খুলনা দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রদত্ত ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র সহযোগিতায় দলীয় অসুস্থ নেতা-কর্মীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী বলেন, বর্তমান সরকারের আমলে দরিদ্র মানুষের চিকিৎসার জন্য যেভাবে অনুদান দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ ব্যতিত কোন সরকার তা দিতে পারেনি। সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন, অসুস্থ মানুষদের সুস্থ করার জন্য চিকিৎসা বাবদ অনুদান প্রদান করা মহতি উদ্যোগ। তিনি সকলের নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনার জন্য দোয়া কামনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম খালেদীন রশিদী সুকর্ণ, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ডাবলু, আইচগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, রূপসা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার লিপি, আইচগাতি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ টিংকু, যুবলীগ নেতা মিজানুর রহমান প্রিন্স, এম এম আজিজুল হাকিম, মানবেন্দ্র মন্ডল, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ঝলক বিশ্বাস, ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি বাছাড়, বাধন হালদার, সাইফুল ইসলাম সাইফ, শিমুল দেবনাথ, রবিউল ইসলাম টিটু, হাসিবুর রহমান আসিফ, মীর আল আমিন, রাজীব সরকার রাহুল, মোহাইমিনুল ইসলাম মাহিন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
ফুলতলা উপজেলা মাদরাসা পর্যায়ে গিলাতলা আহমাদিয়া দাখিল মাদরাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ সালে খুলনা জেলার ফুলতলা উপজেলায় মাদরাসা পর্যায়ে গিলাতলা আহমাদিয়া দাখিল মাদরাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এবং উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন একই মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ ইব্রাহিম। সেই সাথে উপজেলা পর্যায়ে খ গ্রুপের কেরাত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন দশম শ্রেণির শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান । প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ¦ শেখ আঃ হক ফুলতলা উপজেলায় মাদরাসা পর্যায়ে গিলাতলা আহমাদিয়া দাখিল মাদরাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় মাদরাসার শিক্ষক , শিক্ষার্থী, অভিভাবক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন । একই সাথে এ সাফল্য অব্যহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।
আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আঃ খালেকের পক্ষে শ্রমিকলীগ উত্তর ১৫ সদস্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ¦ তালুকদার আঃ খালেক এর পক্ষে জাতীয় শ্রমিকলীগ (দৌলতপুর, আড়ংঘাটা, ও খানজাহান আলী থানা (উত্তর) এর ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল সন্ধায় দৌলতপুর- খুলনা বেবীট্রাক্সী সিএনজি চালিত অটোরিক্সা থ্রি হুইলার ড্রাইভাস ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা শেষে ১৫ সদস্যের কমিটির নাম ঘোষনা করা হয়। ঘোষিত কমিটিতে , আহবায়ক মোঃ লিয়াকত মুন্সি, যুগ্ন আহবায়ক মোঃ জহিরুল ইসলাম পান্নু, মোঃ শাহাজান, সদস্য সচিব শেখ মনিরুল ইসলাম মনির, যুগ্ন সচিব মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ হাফিজুর রহমান, মোঃ আওয়াল, মোঃ অসিম উদ্দিন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ আল মামুন, মোঃ হানিফ মোল্লা, মোঃ মাসুদ হাওলাদার, জাহিদুল ইসলাম স্বপন ।
খুলনায় এনজিও সমন্বয় সভায় প্রকল্প গ্রহণের পাশাপাশি মানুষের জীবন মান উন্নয়নে কাজ করার আহবান
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলার মাসিক এনজিও সমন্বয় সভায় প্রকল্প গ্রহণের পাশাপাশি মানুষের জীবন মান উন্নয়নে বেসরকারি সংস্থাগুলোকে কাজ করার আহবান জানানো হয়েছে।
গতকাল রোববার দুপুরে খুলনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) পুলক কুমার মন্ডল এ আহবান জানান। জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় কেএমপির এডিসি(সিটিএসবি) এসএম তৈমুর ইসলাম ও জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক খান মোতাহার হোসেনসহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগন এবং বেসরকারি সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় ক্লাইমেট ব্রীজ ফান্ড-এর জলবায়ু বিষয়ক প্রকল্পসমূহের অবহিতকরণ করেন সিবিএফ সেক্রেটারিয়েটের প্রোগ্রাম ম্যানেজার মো: মাহফুজুর রহমান ও ব্রাকের আবু জাফর মাহমুদ। এছাড়া আইএসডিসিএম’র প্রকল্পসমূহের অবহিতকরণ করেন সংস্থার প্রোগ্রাম অফিসার হুমায়ুন কবির।
ক্লাইমেট ব্রীজ ফান্ডের জলবায়ু বিষয়ক প্রকল্পসমূহের অবহিতকরণকালে জানানো হয়, সিবিএফ’র অর্থায়নে এবং জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক, কেএফডব্লিউ ও ব্রাকের সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশনের ১৯টি ওয়ার্ডে এবং জেলার নয়টি উপজেলায় প্রকল্পের কাজ চলমান রয়েছে। যার আলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থদের জীবনমান উন্নয়ন, নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থায় সহনশীলতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ে কাজ করা হচ্ছে।
সভায় আরও জানানো হয়, জলবায়ু প্রভাবজনিত ঝুঁকিতে থাকা উপকূলীয় এলাকার মধ্যে খুলনা অন্যতম। এই ঝুঁকিতে থাকা জনসাধারণের বিভিন্ন সমস্যা প্রতিনিয়ত প্রকট হচ্ছে। এ সকল সমস্যা নিরসনে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয় ওই সভা থেকে। এছাড়া যে কোন স্থাপনা নির্মানে জলবায়ুর প্রভাবকে মাথায় রেখে ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক উপস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গকে পরিকল্পিত কার্যক্রম গ্রহণ ও সমন্বয়ের মাধ্যমে তা বাস্তবায়নের আহবান জানান। এছাড়া এসব কাজের ক্ষেত্রে স্ব-স্ব এলাকার জনপ্রতিনিধিদেরও সম্পৃক্ত করার আহবান জানানো হয়। অর্থাৎ সকলের সম্মিলিত প্রচেষ্টায় বেসরকারি সংস্থার উদ্যোগে পরিচালিত জলবায়ু পরিবর্তন বিষয়ক কার্যক্রমকে এগিয়ে নেয়ার মধ্যদিয়ে ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গিকার করা হয়। পাশাপাশি এর মধ্যদিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তায়নেও সকলকে ভূমিকা পালনের আহবান জানানো হয়।
এসময় ব্রাকের প্রজেক্ট কোঅর্ডিনেশন(পিসিই)’র প্রোগ্রাম ম্যানেজার মো: মাহফুজ উর রহমান ছাড়াও হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগ্রত যুব সংঘ-জেজেএস, ওয়াটার এইড বাংলাদেশ ও নবলোক পরিষদসহ অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় পুরোহিত আহত
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তের হামলায় পুরোহিত আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে কিচমত বৌলপুর গ্রামের বাসিন্দা ঢাকার মিরপুর কেন্দ্রীয় মন্দিরের পুরহিত পন্ডিত উজ্জ্বল কুমার মজুমদার (৫০) বাড়িতে গেলে সেখানে গিয়ে তাকে মারপিট করা হয়।
প্রতিবেশিরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত আড়াইটায় পার্শ্ববর্তী পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন। স্ত্রী নিপা চক্রবর্তীর সাথে দীর্ঘদিন ধরে সম্পর্কের অবনতি ও স্থানীয়দের সাথে বিরোধের কারণে এ হামলার ঘটনা ঘটেছে বলে পুরোহিত উজ্জ্বল জানিয়েছেন। খবর পেয়ে হোগলাপাশা ইউনিয়ন চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন রবিবার দুপুরে তাকে পিরোজপুর হাসপাতালে দেখতে যান।
বাগেরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করলেন উপমন্ত্রী
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট রামপাল উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ মে) সকালে উপজেলা অডিটরিয়ামে প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদেবাধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার।
রামপাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমি সেবা সপ্তাহের আলোচনা সভায় উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, আমাদের দেশে বেশীরভাগ অপরাধ কর্মকাণ্ডের সূত্রপাত হয় ভূমি নিয়ে। তাই ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য আমাদের সরকার ভূমি আইন সহজীকরণ করেছে। স্মার্ট ভূমি সেবা চালু করেছে। ভূমি সংক্রান্ত সকল সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়া হয়েছে। যে কেউ অনলাইনে সেবা গ্রহণ করতে পারেন। নামজারি, নামপত্তন, অনলাইনে দাখিলা ও পর্চা বের করাসহ সকল সেবা ঘরে বসেই মিলছে। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দক্ষ জনবল নিযোগের মাধ্যমে আপনাদের সেবা প্রদান করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা বিশ্বনন্দিত আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনস্বার্থে সকল সেক্টরেই কাজ করছেন।আলোচনা সভার পূর্বে স্বাগত বক্তব্য দেন, ভূমি সেবা সপ্তাহের প্রবক্তা এ, কে এম শহিদুল ইসলাম।
রামপাল সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, থানার ওসি এস, এম আশরাফুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, সুন্দরবন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ আমন্ত্রিত জমির মালিকগণ উপস্থিত ছিলেন।
কপিলমুনিতে ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডলের গণসংযোগ ও পথসভা
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
খুলনা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পাইকগাছা-কয়রা আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল কপিলমুনিতে রবিবার সকালে গণ সংযোগ ও পথসভা করেছেন। তিনি হরিঢালীর ইউনিয়নের গোলাবাড়ী মোড় থেকে মিছিল সহকারে কপিলমুনি বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধান্য চত্ত্বরে পথ সভা করেন। তিনি পথ সভায় আ’লীগের সভানেত্রী ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক যুবলীগ নেতা হরিঢালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী প্রদীপ দত্ত, আ’লীগ নেতা পরমানন্দ মন্ডল, সুধীর দাশ, সাবেক ইউপি মেম্বর নুরুল ইসলাম নুরু, ইউপি মেম্বর বিষ্ণুপদ রায়, জেলা ছাত্রলীগ নেতা নিত্যানন্দ দাশ, সাদ্দাম হোসেন, সাগর চন্দ্র পাল, মিঠুন দাশ, আল মামুন, মিলন ঘোষ, সুজন, শহিদুল কাগজী, শেখ আব্দুল গফুর, শেখ সোহেলুজ্জামান, ফরহাদ হোসেন, বিদ্যুৎ মল্লিক, শফিকুল ইসলাম, পলাশ বিশ্বাস, অসীম বিশ্বাস, রাসেল হোসেন, রাজু মোড়ল, মোঃ ইমরান, মোঃ আল আমীন, রকি, সাগর দাশ, তাজ উদ্দিন গাজী, রিমন হোসেন, মোঃ রাসেল, বিল্লাল, সোহেল, সবুজ, আব্দুল্লাহ শিকদার, হালিম খাঁ, পুলিন বিশ্বাস, মৃনাল কান্তি অসিত বিশ্বাস, লিটন সরদার, শিউলী মন্ডল প্রমূখ।
ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে প্রেস কনফারেন্স আজ
তথ্য বিজ্ঞপ্তি
আজ ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ-২০২৩ উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। ভূমি সপ্তারের এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’।
প্রেস কনফারেন্সে খুলনার সকল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ারকর্মীদের উপস্থিত থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।
পাইকগাছায় ২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ক্রেতা সেজে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় তাকে আটক করা হয়। আটক নারীর নামে থানায় মাদক মামলা হয়েছে। রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক রেজাউল করিম জানান, উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী এলাকায় ক্রেতা সেজে মাদক কিনতে যায়। এ সময় মৌখালী এলাকার পাইকগাছা কয়রা প্রধান সড়কের পাশ থেকে কয়রা উপজেলার ভাগবা গ্রামের মকবুল সরদারের স্ত্রী হাজেরা বিবি (৫০) কে সহকারী উপ-পুলিশ পরিদর্শক নাসির উদ্দীনকে নিয়ে আটক করা হয়। আটক নারীর নিকট থেকে ১ কেজি ৮শ গ্রাম মাদক(গাঁজা) পাওয়া যায়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, মাদক সহ আটক নারীর বিরুদ্ধ থানায় মামলা হয়েছে। রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছার সাংবাদিকদের সাথে সাবেক এমপি পুত্র রাশেদুল ইসলামের মতবিনিময়
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি পুত্র আলহাজ¦ শেখ রাশেদুল ইসলাম রাসেল।
তিনি রোববার দুপুরে পৌর সদরস্থ নিজস্ব বাসভবনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে এ মতবিনিময়ের আয়োজন করেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী তরুণ এ নেতা বলেন, দেশের এমন কোন ক্ষেত্র নাই যেখানে উন্নয়ন হয়নি। শেখ হাসিনা সরকার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়নের মাধ্যমে জনগণের অভূতপূর্ব সমর্থন পাওয়ায় নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনকে ঘিরে জামায়াত-বিএনপি বিভিন্ন ধরণের অপপ্রচার করে আন্তর্জাতিক বিশে^ বাংলাদেশের গণতন্ত্রীক ভাবমূর্তি বিনষ্ট করছে।
শেখ রাশেদুল ইসলাম বলেন, ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনাকে অনেকবার হত্যার চেষ্টা করেছে। আল্লাহই শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির মাঝে শেখ হাসিনা সারাজীবন বেঁচে থাকবেন উল্লেখ করে সাবেক এমপি পুত্র রাশেদুল ইসলাম বলেন, আমি এই মাটির সন্তান, আমার পিতা একাধিকবার পাইকগাছা-কয়রার এমপি ছিলেন। আমাদের পরিবার রাজনৈতিক পরিবার। ৭৫ পরবর্তী অত্র এলাকায় যখন আওয়ামী লীগের দুঃসময় ছিল তখন আমার পিতা মরহুম আলহাজ¦ এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক ব্যাপক সাংগঠনিক কর্মকান্ডের মাধ্যমে দক্ষিণ উপকূলীয় অ লে আওয়ামী লীগের দূর্গ গড়ে তোলেন। এলাকার মানুষ আমার পিতাকে একাধিকবার সংসদ সদস্যের সম্মাননা দিয়েছে। এখানকার মানুষ আমার পিতাকে আধুনিক পাইকগাছা-কয়রা গড়ার রূপকার উপাধি দিয়েছেন।
পিতার আদর্শকে ধারণ করে আল্লাহর উপর ভরসা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি বিশ্বস এবং আস্থা রেখে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আগামীতে সুযোগ পেলে শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আমার পিতার অসম্পন্ন কাজ শেষ করতে চাই। অত্র এলাকার মানুষের সেবা করতে চাই। তিনি এ ধরণের কাজে মিডিয়া, দলীয় ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।
রকিবুল ইসলাম বকুলের শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, খুলনা মহানগরীর অন্তর্গত খালিশপুর থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্ষীয়ান রাজনীতিবিদ, বৈকালির কৃতি সন্তান ডাঃ আলতাফ হোসেন রবিবার ২১মে বিকাল আনুমানিক ৫ঃ৪৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা বাদ এশা অনুষ্ঠিত হবে।
খালিশপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ আলতাফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
যশোরে বহুল আলোচিত সন্ত্রাসী মনিরুল অস্ত্রগুলি সহ পুলিশের খাঁচায়
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে বহুল আলোচিত সন্ত্রাসী তুহিন হত্যা প্রচেষ্টার আসামী মনিরুল ইসলাম নিরবকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি। কোতোয়ালি থানার এস আই জয়ন্ত সরকার শনিবার দিবাগত রাত এগারোটার দিকে যশোর শহরের রেলবাজার এলাকা থেকে আটক করেন। আটক বঞ্জিরুল ইসলাম নীরব শহরের ষষ্ঠীতলা পাড়ার আব্দুল খালেকের ছেলে।
এসআই জয়ন্ত সরকার জানান, গত তিনদিন আগে যশোর শহরের আশ্রম রোডে যুবলীগ নেতা তুহিন ও তার ভাই সুইংকে হত্যার উদ্দেশ্যে বোমাবাজি ও খুপিয়া আহত করে। এ ঘটনায় একটি মামলা হয়। ওই মামলা রেজাল্ট নামীয় আসামি মনিরুল ইসলাম নীরব। গতরাতে পুলিশের কাছে গোপন খবর ছিল বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য মনিরুল রেল স্টেশনে এলাকায় অবস্থান করছে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি সহ তাকে আটক করা হয়।
জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় সানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা (৬১/ ২১.০৫.২১) হয়েছে।
মাগুরার শালিখাতে ব্রি ধান- ৫০ এর “মাঠ দিবস” এ ডিডি কৃষিবিদ সুফি মোহাম্মদ রফিকুজ্জামান
মোঃ নওয়াব আলী,মাগুরাঃ
মাগুরার শালিখার শতখালী ধোপাখালী পাড়া পানি ব্যবস্থাপনা দল এর ব্রি ধান-৫০ এর “মাঠ দিবস” ২১ মে রবিবার বিকাল ৪ টায় ধোপাখালী পাড়া ফারুক হোসেনের বাড়ীর সামনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি ছিলেন ধোপাখালী পানি ব্যাবস্থা দলের সভাপতি মোঃ ফারুক হোসেন। প্রধান আতিথি ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক কৃষিবিদ সুফি মোহাম্মদ রফিকুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন,উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সঞ্জয় হালদার,মাগুরা কৃষি ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ নওয়াব আলী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন এসএফ মোঃ আবিদ হাসান কামাল। এ সময় উপস্থিত ছিলেন সিএফ মো: আশরাফ আলী,শরিফুল ইসলাম,সৌরভ গোলদার,আব্দর রহীম, মোঃ মেহেদী হাসান,অপূর্ব কুমার মল্লিক। এ সময় তিনজন কৃষক-কৃষাণি রুমা বেগম,আনোয়ার হোসেন ও রত্না বেগম কে পুরস্কৃত করা হয়। দক্ষিণ পশ্চিমাঞ্চালীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প-(২য় পর্যায়) এর কারিগরি সহযোগিতা প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুব্রত পাল (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার শোভনা ইউনিয়নে চিংড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চিংড়া এলাকার অশোক পালের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছেলে সুব্রত পাল ঘটনার দিন দুপুরে নিজ বাড়িতে ইলেকট্রনিক্স মটর দিয়ে ফ্যান চালানোর চেষ্টা করে। এ সময় অসাবধানতা বশত বৈদ্যুতিক তারে জড়িয়ে অজ্ঞান হয়ে পড়লে দ্রুত পরিবারের লোকজন ডুমুরিয়া হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ হাসপাতালের বারান্দায় ছিল বলে জানা গেছে।
ডুমুরিয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৮৫ গ্রাম গাঁজা সহ এক মাদক কারবারীকে আটক করেছে। থানা পুলিশের এএসআই কাজল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে উপজেলার গুটুদিয়া ওয়াপদার মাথা এলাকায় অভিযান চালিয়ে উখড়া গ্রামের জাকির মোড়লের ছেলে মাদক কারবারি রাসেল মোড়ল (২৬) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দামুড়হুদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ির আর্থিক সহযোগিতায় ইউ এনও
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা
চুয়াডাঙ্গার দামুড়হুদার নাটুদা ইউনিয়নের চারুলিয়া সার ও কীটনাশক ব্যবসায়ি শওকত ওসমানের ব্যবসা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার রাতে বৈদ্যুতিক স্ট সার্কিট আগুন লেগে পুড়ে যায় দোকানের সমস্ত মালামাল। ক্ষতিগ্রস্ত শওকতের ব্যবসা প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন এবং মালিক শওকতের আর্থিক সহায়তা দিয়েছে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।
রোববার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানে উপস্থিত হয়।এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান করেন। ক্ষতিগ্রস্থ পরিবারের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা ও প্রনোদনা যাতে পায় তা প্রদানের পাশাপাশি উপস্থিত সাধারন মানষকে অগ্নিকান্ড যাতে না ঘটে তার করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ শওকতের কথা মনোযোগ সহকারে শোনেন এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে বৈদ্যুতিক স্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে। গ্রামের মানুষরাতের ঘুম হারাম করে দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেও কিছুই উদ্ধার করতে পারিনি। চোখের সামনেই সব পুড়ে ভস্মীভূত হয়ে যায়।ব্যবসায়ি শওগত ওসমান বলেন, আমি বহু ক্ষতিগ্রস্ত ও ঋণি হয়ে পড়লাম। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানোর আগেই সব শেষ হয়ে গিয়েছে।
সাতক্ষীরার দেবহাটায় জীবন সংগ্রামে সফলতা দেখা ৫ নারী
দেবহাটা প্রতিনিধি
জীবন সংগ্রামে সমাজ, পরিবারের নানা বাধা কাটিয়ে সফলতার মুখ দেখেছেন দেবহাটার ৫ নারী। তৃণমূল থেকে উঠে আসা এসব নারীদের ৫টি ক্যাটাগরিতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’’ শীর্ষক কর্মসূচীর আওতায় খুঁজেবের করেছে। এসব নারীদের জীবনে রয়েছে আলাদা আলাদা জীবন কাহিনি। তাদের সেই সংগ্রামের কাহিনি ধারাবাহিক ভাবে তুলে ধরা হলো: জীবন চলার পথ মসৃণ নয়, আসে নানান বাঁধা-বিপত্তি। সাহসী মানুষ এসব বাধা অতিক্রম করে আত্মপ্রত্যয়ের উপর ভর করে এগিয়ে যায়। সফলতা বয়ে আনে নিজের জীবনে। পাশাপাশি যুক্ত হয় সামাজিক কাজে। অনুপ্রেরণার উৎস হয়ে উঠে অন্যদের জন্য। এমনই একজন নারী জি.এম স্পর্শ। ১৯৯৩ সালে জেলার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ৯ম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় মাত্র ১৬ বছর বয়সে বিয়ে হয়। পরে স্বামীর সহযোগিতায় এইচ.এস.সি পাশ করেন তিনি। পরীক্ষার কয়েক মাস পরেই তিনি প্রথম সন্তানের (কন্যা সন্তান) মা হন। যে কারণে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি পড়া লেখা চালিয়ে যেতে পারেননি। ২০১৯ সালে স্বামী ও পরিবারের সহযোগিতায় জি.এম.স্পর্শ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। নির্বাচনে জয়লাভ করার পর জি.এম.স্পর্শ এর আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালে উপজেলা গভর্ন্যান্স ডেভালপমেন্ট প্রজেক্ট ( ইউজিডিপি) এর সহায়তায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক নারী উন্নয়ন ফোরাম সংক্রান্ত গাইড লাইনের আলোকে তিনি উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন করেন। একই সাথে নারী উন্নয়ন ফোরামকে টেকসই করার লক্ষে উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরা থেকে ফোরামের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেন। নারী উন্নয়ন ফোরামের মাধ্যমে তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী সদস্যদের নিয়ে সমাজে নারীর ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পরিষদে তাদের ভূমিকা আরও জোরালো করা, নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করা এবং নারী নেতৃত্ব বিকাশের উপযোগী কার্যক্রম গ্রহণ বিষয়ে উজ্জীবিত করছেন/পরামর্শ প্রদান করছেন। এছাড়া জি.এম.স্পর্শ নারী জনপ্রতিনিধিদের দ্বারা নারী বান্ধব প্রকল্প গ্রহণ ও ফোরামের স্থায়িত্বদানের অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ২০১৫ সালের ৩১ মে উপজেলা পরিষদের বাৎসরিক বাজেটের ৩ শতাংশ পর্যন্ত নারীদের জন্য রাখা হয়। উন্নয়ন ফোরামের জন্য বরাদ্দ প্রদান সংক্রান্ত পরিপত্রের আলোকে প্রতিবছর যে বরাদ্দ পেয়ে থাকেন সেটা দিয়ে দেবহাটা উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়/ মাদ্রাসার কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষার জন্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক, স্কুলে অবহিতকরণ সভা ও নারী জন প্রতিনিধিদের দক্ষতা বিকাশে ব্যায় করছেন। এছাড়া উক্ত বরাদ্দকৃত টাকা থেকে দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের দুঃস্থ-অসহায় নারী ও শিশুদের চিকিৎসা ও শিক্ষায় ব্যায় করছেন। করোনাকালে নিজস্ব অর্থায়নে দরিদ্র অসুস্থ মানুষের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া, খাদ্য বিতরণ সহ মানুষ সচেতনতা সৃষ্টি করা। নিজস্ব অর্থায়নে বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা। উপজেলা পরিষদের সম্মানীর টাকা দিয়ে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা সহ বিভিন্ন সেবামূলক কাজে অবদান রেখে চলেছেন তিনি।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী:
ফুলজান বিবি। তিনি রত্নেশ্বপুর গ্রামের রায়হান হোসেনের স্ত্রী। প্রায় ২২ বছর পূর্বে তার বিয়ে হয়। সে সময় আমাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে, তিনবেলা পেট ভরে খাওয়া হত না। পরপর তার দুটি সন্তান হয়। কিন্তু শিশুদের খরচ চালোনোর মত সমার্থ ছিল না তাদের। এক পর্যায়ে খরচ কাটাতে বাড়িতে তখন গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন করা শুরু করেন তিনি। তাতে যে টাকা আয় হত তাতেও সংসার চলত না। তখন সে সেলাই এর কাজ শুরু করে। পরে এনজিও থেকে লোন নিয়ে স্বামীকে ডেকোরেটার এর ব্যবসা ছোট থেকে বড় আকারে রূপ নিতে শুরু করে। এতে করে তাদের অবস্থার পরিবর্তন হতে শুরু করে। তাদের পূর্বের অবস্থার পরিবর্তন হওয়ায় এখন সমাজের মানুষের কাছে সম্মাননীয় ব্যক্তি হিসাবে সম্মান পায়। বর্তমানে ফুলজান বিবির পরিবার অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করেছে।
নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু:
করেছেন আরিফা পারভিন। সে জগন্নাথপুর গ্রামের সিরাজুল ইসলামের কন্যা। গত ২ বছর আগে সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা গ্রামে বিয়ে হয় আরিফার। বিয়ের পর থেকে কিছু দিন স্বামীর সংসারে স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো ছিল। কয়েক মাস যাওয়ার পর তার স্বামী বিভিন্ন নারীর সঙ্গে পরকীয়া জড়িয়ে যায়। এমনকি বিয়ে করা স্ত্রীকে সয্য করতে পারতো না। একসময় কথায় কথায় শারীরিকভাবে নির্যাতন শুরু করে তার স্বামী। অনেক সহ্য করার পরেও যখন তার স্বামীর অভ্যাস পরিবর্তন হয়নি তখন শ্বশুর বাড়ির পরিবারের সকলকে নির্যাতনের বিষয়টি জানান তিনি। জানানোর পরেও তারা তাকে অভ্যাসের পরিবর্তন ঘটাতে পারিনি। স্বামীর অভ্যাস পরিবর্তনের চেষ্টা করে যখন ব্যর্থ হন, তখন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসে অভিযোগ করেন আরিফা। ব্র্যাক অফিসে শালিসের মাধ্যমে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয় তারা। এক পর্যায়ে দেনমোহর খোর-পোষ ও ভরপোশন বাবদ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে তালাক হয়ে যায় তার স্বামী। সে টাকা নিয়ে পানির ফলের ব্যবসা শুরু করেন ওই নারী এবং কিছু জমি বন্ধক ও রেখে সেখানে ফললের চাষ শুরু করেন। পাশিপাশি একটি কারখানার ব্যাগ তৈরীর কাজে যোগ দেন আরিফা। সেখান থেকে সে যে টাকা উপার্জন করে তা দিয়ে নিজের ও পরিবারের আর্থিক খরচ চালাতে সক্ষম হন তিনি। শ্বশুরবাড়ির লোকজনের উপেক্ষা, স্বামীর নির্যাতন, অসহযোগিতা এতকিছুর পরেও থামিয়ে রাখতে পারেনি এই নারীকে। নিজের কাজের প্রতি নিষ্ঠা, পরিশ্রম, সততা ও একাগ্রতা তাকে সাফল্যে পৌঁছাতে সহায়ক হয়েছে। সত্যিকার অর্থে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার যে অভিপ্রায় / অদম্য চেষ্টা সেটা অর্জন করেছেন তিনি।
সফল জননী নারী পারভিন আক্তার:
তিনি মাঝ-পারুলিয়া গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী। তিনি জানান, তার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীনের পরে তিনি কিছুই করতেন না, স্বামীর তেমন জমি জায়গা ও ছিল না। আমার বিয়ের পর আমাদের ৩ টি ছেলে সন্তান জন্মগ্রহণ করে। স্বামী ও ৩টি সন্তান নিয়ে সংসার খুব ভাল চলছিল না। সব-বাধা উপেক্ষা করে ছেলে-মেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করার সিদ্ধান্ত নিলাম। সংসার ও ছেলেমেয়েদের লেখা পড়ার খরচ কোনভাবে নিজেই চালাতে লাগলাম। ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ যোগানোর জন্য বাড়িতে হাঁস মুরগি ও গাভি পালন শুরু করলাম। পালিত পশুপাখি থেকে পাওয়া মাংস ও ডিম ছেলেমেয়েদের চাহিদার পাশাপাশি বিক্রি করা তাদের বই, খাতা, কলম ও পড়া লেখার খরচ যোগাতাম। ছেলে মেয়েরা সবাই ছিল মেধাবী ও পরিশ্রমী । স্কুলের গন্ডি পেরিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সাফল্যের সাথে পড়াশোনা করে। বর্তমানে ৩ ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সবাই সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হয়। আমার বড় ছেলে তাহাজাত হোসেন (হিরু) সাউথ ইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ের সহকারী ভাইস প্রেসিডেন্ট, মেঝ ছেলে শাহাদাত হোসেন (বিরু) মেহেরপুর জেলা আনসার কমান্ডার। ছোট ছেলে ইমদাদ হোসেন (মিথ) ঢাকা পলিটেকনিক কলেজের প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। ছেলেদের লেখাপড়া সঠিকভাবে চালিয়ে তাদেরকে সুপ্রতিষ্ঠিত করার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করেছি। আমার দেখা দেখি অন্য নারীরাও তাদের সন্তানদেরকে বিদ্যালয়মুখী করার জন্য আগ্রহী হচ্ছেন ।
শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী:
তুতিয়া খাতুন। তিনি বটিয়াঘাটা থানার নারায়নখালী গ্রামে ১৯৬৪ সালে মৃত আবুবকর শেখ ও নুরজাহানা বেগমের কোল আলোকিত করে পৃথিবীতে আসেন। ভুতিয়া খাতুন তার জীবন সংগ্রাম নিয়ে জানান, আমার পিতা একজন বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী। মাতা ছিলেন একজন গৃহিনী। আমার পিতা তৎকালীন সময়ে ইউপি চেয়ারম্যান ছিলেন, এর পরবর্তী চেয়ারম্যান ছিলেন আমার সেজো কাকা, মেজো কাকা ছিল হাইস্কুলের প্রধান শিক্ষক। আমি ছোটবেলা থেকে পড়ালেখায় ভাল ফল অর্জন করে রেখে চলেছিলাম। উপযুক্ত বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। সেই থেকে আমার উপর এবং শিক্ষা জীবনের চরম বাধা বিপত্তি। অনেক বাধা বিপত্তি মধ্যে দিয়ে স্বামীর একান্ত প্রচেষ্টায় মেমোরিয়াল সিটি কলেজ খুলনাতে বিজ্ঞান শাখায় ১ম বর্ষে ভর্তি হই। সেখানে থেকে ১৯৮৩ সালে বিজ্ঞান শাখা থেকে ২য় বিভাগে উত্তীর্ণ হই। সেখানেও আমি বিভিন্ন রিসাইটেশনের সাথে জড়িত থাকি এবং পুরুস্কার প্রাপ্তিও হয়ে থাকি। এমন মুহুর্তে আমার একটি পুত্র সন্তান হয়, তাকে নিয়ে আমি বেশ কষ্টেও লেখাপড়া করি। ১৯৮৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি.কম সম্মান শ্রেণিতে ব্যবস্থাপনা বিষয়ে ভর্তি হয় এবং ১৯৮৬ সালে বি.কম সম্মান ব্যবস্থাপনা বিষয়ের উপর ডিগ্রি লাভ করি। সে সময় আমার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। এত কষ্ট সত্ত্বেও এবং বিশেষ ত্যাগ তিতিক্ষার পরও আমি ১৯৮৭ সালে এম কম শেষ বর্ষে ভর্তি হয়। সেখান থেকে এম.কম ব্যবস্থাপনা বিষয়ের উপরে ডিগ্রি লাভ করি। এরপর ১৯৯৩ সালে কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজে ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক পদে নিয়োগ প্রাপ্ত হই।
আমার স্বামীর বাড়ি দেবহাটার সখিপুর হওয়ায় প্রতিদিন ৭২ কিলোমিটার পথ অতিক্রম করে আমার কর্মস্থলে যেতে হত। সংসারের সব কাজ শেষ করে সময় মত আমার কর্মস্থলে উপস্থিত থাকতাম। নির্দিষ্ট কয়েক বছর চাকুরির পরে সহকারী অধ্যাপক পদে উপনীত হই। বর্তমানে ঐ একই কলেজে যথেষ্ট সততা ও কর্মদক্ষতার সাথে (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ পদে নিয়োজিত আছি। এছাড়া আমার স্বামী কুতুব উদ্দীন বি.এ (ডি.এইচ.এম.এস) হোমিওপ্যাথি চিকিৎসক, ছেলে মেহেদি হাসান বি.এস.সি. এজি (সম্মান) এম.এ.জি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (এলএলবি) অধ্যয়নরত, ছোট পুত্র ডাঃ মাহবুবুল ইমাম এম.বি.বি.এস বি. সি. এস (স্বাস্থ্য) এফ.সি.পি.এস ও এম.এস (কোর্স) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত আছে, পুত্রবধু ডাঃ শেরমিন সুলতানা এম.বি.বি.এস, বি.সি.এস (স্বাস্থ্য) গোপালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক হিসাবে দায়িত্বরত আছেন। বর্তমানে আমি স্বচ্ছল ও স্বাচ্ছন্দময়ী একজন নারী এবং আমার পরিবারের সকল সদস্যবৃন্দ। আমি আমার কর্মস্থলে যথেষ্ট সুনামের সহিত নিয়োজিত আছি।
স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’র নির্বাহীপরিষদের সভা
খুলনা মহানগরীকে একটি পরিচ্ছন্ন,আধুনিক ও নান্দনিক শহর হিসেবে দেখতে চায় নগরবাসী
খবর বিজ্ঞপ্তি
খুলনার সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, খুলনা মহানগরীকে একটি পরিচ্ছন্ন,আধুনিক ও নান্দনিক শহর হিসেবে দেখতে চায় খুলনাবাসী। খুলনার সাংবাদিক সমাজ মনে করেন নগরবাসীর প্রত্যাশিত নগর গড়তে তালুকদার আব্দুল খালেক ব্যাপক কর্মযোগ্য শুরু করেছেন। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখাতে তালুকদার আব্দুল খালেককে পূনরায় নির্বাচিত করা প্রযোজন। রবিবার সকাল ১১ টায় ‘স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’র নির্বাহী পরিষদের সভায় বক্তৃতায় সাংবাদিক নেতৃবৃন্দ এ কথা বলেন।
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ‘স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’র আহবয়ক ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সংগঠনের সদস্য সচিব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’র যুগ্ম- আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আলী সনি, যুগ্ম-সদস্য সচিব আসাদুজ্জামান খান রিয়াজ, মোঃ শাহ আলম ও মল্লিক সুধাংশু, সদস্য মোঃ সাহেব আলী, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, এস এম সাহিদ হোসেন, মোঃ হুমায়ুন কবীর, শেখ মোঃ সেলিম, রকিব উদ্দিন পান্নু, সুনিল কুমার দাস, মোঃ জাহিদুল ইসলাম, সোহেল মাহমুদ, মোঃ নেয়ামুল হোসেন কচি, দিলীপ কুমার বর্মন, শেখ লিয়াকত হোসেন, শেখ কামরুল আহসান, খন্দকার কবিরুজ্জামান বাপ্পী প্রমুখ।
আসন্ন খুলনা সিটি কর্পোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার জন্য গঠিত ‘স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’র কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় জানানো হয়,২৭ মে বিকেল ৫ টায় খুলনা প্রেসক্লাবস্থ শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে সাংবাদিকদের সাথে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সভায় খুলনা প্রেসক্লারের সাধারণ সম্পাদক মামুন রেজার বোনের অকাল মৃত্যৃতে গভীর শোক প্রকাশ ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী সাংবাদিকদের নিয়ে গঠিত ‘স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’ আসন্ন খুলনা সিটি কর্পোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেবে এবং প্রার্থীর নির্বাচনী কার্যক্রম ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরবে।
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মে মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম সংশ্লিষ্ট উপজেলায় সরকারি খাদ্য গুদাম না থাকায় খাদ্য অধিদপ্তরের বোরো ধান সংগ্রহ মৌসুমে সরকারি গুদামে ধান বিক্রীতে কৃষকদের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন। দিঘলিয়া উপজেলার কৃষকদের দীর্ঘপথ পাড়ি দিয়ে ফুলতলা উপজেলা খাদ্য গুদাম পর্যন্ত যেন যেতে না হয়, সেজন্য দিঘলিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলার সুবিধাজনক স্থানে ধান সংগ্রহের বিষয়ে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজীর আহম্মেদ সভায় জানান, আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে দুইশত ৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী নিবার্চনী কাজে যুক্ত থাকবেন। আগামী ৩১ মে থেকে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন সভায় জানান, খুলনা জেলায় এবার বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিলো দুই লাখ ৮২ হাজার মেট্রিক টন, যার বিপরীতে উৎপাদন হয়েছে দুই লাখ ৮৭ হাজার মেট্রিক টন। চলমান আউশ মৌসুমে জেলার তিন হাজার আটশত ১৬ হেক্টর জমিতে ধানচাষের লক্ষ্যমাত্রা রয়েছে। ধানের উৎপাদন আরো বৃদ্ধি করতে আগামী আমন মৌসুমে জেলার নয় হাজার কৃষককে বীজ ও সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ জানান, জেলা পুলিশ বিগত মাসে সাতশত ৯৮টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করেছে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা পুলিশ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, খুলনার কয়রা উপজেলায় সুন্দরবন সংলগ্ন স্থানে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ওয়াচ টাওয়ার নির্মাণের কাজটি ত্বরান্বিত করা প্রয়োজন। সময়ের সাথে সমাজে আপরাধের ধরণ পরিবর্তিত হচ্ছে। মানুষ সচেতন হলে পুলিশের পক্ষে আইনশৃঙ্খলারক্ষা সহজ হবে। এসময় আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট কেন্দ্রগুলো সকল সুযোগ-সুবিধাসহ নির্বাচনী কাজে ব্যবহার উপযোগী রাখতে জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এমএম মাহমুদুর রহমান, সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনালী সেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দর্শনায় ফেনসিডিল সহ মহিলা আটক
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদার দর্শনায় ভারতীয় ফেনসিডিল সহ এক নারীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুর দেড়টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এস আই সোহেল রানা, এস আই স্বপন কুমার,এ এস আই বশির আহম্মেদ, এ এস আই মাসুম বিল্লাহ, এ এস আই রওশন আরা সহ সঙ্গীয় ফোর্স দর্শনা পৌর এলাকার আজমপুর মাঠ পাড়া মজিবরের বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে মজিবরের স্ত্রী সেলিনা খাতুনের (৪৪) র কাছে থাকা একটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে তার ভিতর থেকে ৫০ পিচ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এঘটনায় এস আই সোহেল রানা বাদী হয়ে মাদক আইনে মামলা সহ সেলিনাকে কোটহাজতে প্রেরণ করেছে।
দাকোপে কৃষিতে নতুন সংযোজন বিনা চাষে আলু
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের কৃষিতে নতুন সংযোজন বিনা চাষে আলু। পরীক্ষামূলকভাবে লাগিয়ে সফল হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি। এলাকার অন্য চাষিরাও আলুর বাম্পার ফলন দেখে হয়েছেন অবাক। আগামী রবি মৌসুমে অধিক জমিতে এ আলু লাগানোর প্রত্যয় ব্যক্ত করেছেন এ এলাকার চাষিরা।
সেই আবাদমহল থেকে দাকোপের কৃষি জমিতে বর্ষা মৌসুমে শুধু রোপা আমনের চাষ হত এরপর সারাবছর এমনি পড়ে থাকত মাঠ। আশির দশক থেকে এ অঞ্চলে রবিশস্যের ব্যাপক চাষ শুরু হয় এবং পীরক্ষামূলকভাবে লাগিয়ে তরমুজের ভাল ফলন পাওয়া যায়। তরমুজ এ এলাকার সবথেকে অর্থকরি ফসল হিসেবে কৃষকদের কাছে এখনও সমাদ্রিত। রবিশস্যের ব্যাপক প্রসার ঘটায় দাকোপ ইতমধ্যে কৃষি ভান্ডার হিসেবে পরিচিতি লাভ করেছে। এবছর যুক্ত হয়েছে বিনা চাষে গোল আলু উৎপাদন। সুত্রে জানা যায়, জার্মান সরকারের অর্থায়নে বে-সরকারী উন্নয়ন সংস্থা প্রদ্বীপন ও আন্তর্জাতীক আলু গভেষনা কেন্দ্র বিনা চাষে আলু উৎপাদন প্রকল্পটি বাস্তবায়ন করছে। সংস্থাটি প্রথমে এ এলাকার ৪ শত ২০ জন আলু চাষিকে বিনা চাষে আলু লাগানোর প্রশিক্ষণ দেয় এবং তাদেরকে পীরক্ষামূলকভাবে লাগানোর জন্য কৃষক প্রতি ২০ কেজি করে লবন ও ক্ষরা সহিষ্ণু বারি ৭২ জাতের আলুর বীজ বিনা মূল্যে সরবারাহ করে। কৃষকরাও অতি উৎসাহিত হয়ে প্রশিক্ষণ অনুযায়ী মাঠে আলুর বীজ রোপন করে এবং আশাতীত আলুর ফলন দেথতে পায়। আর সাথে সাথে এ এলাকার জন্য খুলে যায় কৃষির একটি নতুন দুয়ার। প্রদ্বীপনের কৃষিবিদ দূর্গাপদ সরকারের মাধ্যমে জানা যায় কিভাবে এ আলু রোপন করতে হয়। তিনি বলেন, আমন ধান কাটার পর জমির খড় কুটা ভালোভাবে পরিস্কার করতে হবে। মাটি সামান্য শুক্না হলে (পায়ে কাদা লাগবে না অথচ নরম থাকবে) এ অবস্থায় ডিসেম্বরের ১ম সপ্তাহ থেকে আলু রোপন শুরু করতে হবে। আলুর গজ ভালোভাবে বের হলে প্রতিটি বীজ আলু ৩ ভাগের একভাগ মাটিতে পুঁতে দিতে হবে। এরপর আলুটি পচা গোবর অথবা জৈব সার দিয়ে ঢেকে দিতে হবে। দূরত্ব হবে আলু থেকে আলু ২০ সেঃমিঃ এবং সারি থেকে সারি ৪০ সেঃমিঃ। দুই সারির মাঝ বরাবর প্রয়োজনীয় রাসায়নিক সার ছিটিয়ে গোটা ক্ষেতটি কুটা দিয়ে ৫ থেকে ৬ ইঞ্চি পুরু করে ঢেকে দিতে হবে। আলু লাগানোর ১০ থেকে ১৫ দিন পর দেখতে হবে রোপনকৃত মাঠ শুকিয়েছে কি না। যদি শুকিয়ে যায় তাহলে হালকা সেচ দিতে হবে। ৩০ থেকে ৩৫ দিন পর শতক প্রতি ৬’শ গ্রাম ইউরিয়া এবং ৫’শ গ্রাম এম ও পি সার উপরি প্রয়োগ করে ভালোভাবে সেচ দিয়ে ভিজিয়ে দিতে হবে। এই পদ্ধতিতে এক দুইবার সেচ দিলে যথেষ্ট। গাছ গজানোর পর যদি লাগে কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী বালাইনাশক ব্যবহার করতে হবে। মার্চ মাসের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহ অবধি মাঠ থেকে আলু তোলার সময় হয়ে যাবে। তিনি আরও জানান উক্ত পদ্ধতিতে আলু লাগিয়ে এবার ফসল তোলার পর তথ্যানুযায়ী প্রতি বিঘা জমিতে ৮৫ থেকে ৯০ মন এবং প্রতি হেক্টর জমিতে ২০ থেকে ২৭ টন গোল আলু উৎপাদন করা সম্ভব হয়েছে। আলু চাষি মশামারি গ্রামের সুব্রত রায় ও তমা মন্ডল বলেন, এক বিঘা জমিতে আলু লাগাতে খরচ হয় ৮ থেকে ১০ হাজার টাকা সেখানে লাভ হয় ৫০ থেকে ৬০ হাজার টাকা। চরডাঙার চাষি অমল বৈরাগী জানান, এবার ৩ শতক জমিতে পরিক্ষামূলকভাবে আলু লাগিয়ে ভালো সুফল পেয়েছি ,ব্যয় কম পরিশ্রমও কম তাই আগামী বছর আরও বেশী করে গোল আলু লাগাব। ঠিক একই কথা জানান তিলডাঙার লক্ষী রানী ও মিরা বৈরাগী। আলুর বাম্পার ফলন দেখে এলাকার অন্য চাষিরাও আগামীতে আলূ লাগানোর পরিকল্পনা করছেন।
উপজেলা কৃষি অফিসার কে এম মাকসুদুন্নবী বলেন, আমি বিনা চাষে আলু উৎপাদন প্রকল্পের কয়েকটি মাঠ দেখেছি। আলুর ফলন খুব ভালো হয়েছে। এটা একটি লাভজনক ফসল তাই আগামীতে আলু লাগানোর জন্য আমরাও কৃষকদের পরামর্শ দিব।
লোহাগড়ায় এক কেজি গাঁজাসহ দুই যুবক আটক
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় এক কেজি গাঁজাসহ দুই যুবক আটক। শনিবার (২০ মে) বিকালে নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা বাসস্ট্যান্ড থেকে ১ কেজি গাঁজাসহ দুই বব্ধুকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন- বাগেরহাটের চিতলমারী থানাধীন শ্যমপাড়া গ্রামের ঠাকুর দাস মন্ডলের ছেলে কিশোর মন্ডল (৩৫) এবং একই থানার খরম খালী দক্ষিণ পাড়া গ্রামের মৃত পুলিং বিহারী বালার ছেলে প্রতাপ বালা (৩৩)। ওসি মো: নাসির উদ্দীন বলেন, শনিবার বিকালে লোহাগড়া থানার এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে এমন সংবাদ পেয়ে লোহাগড়া থানার একদল পুলিশ অভিযান চালিয়ে আসামীদের কাছে থাকা স্কুল ব্যাগের মধ্যে থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ডাবের ব্যবসায় অতটা লাভ হচ্ছিলোনা, তাই দুই বন্ধু ডাবের ব্যবসার পাশাপাশি মাদকের ব্যবসায় নামেন। এছাড়া আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।
‘বিক্রি’ হওয়া রাস্তার ইট তোপের মুখে ফেরত
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে সরকারি রাস্তার ইট ‘বিক্রি’ করে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর তোপের মুখে তা ফেরত দিয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস জানায়, উপজেলার শ্যামকুড় ইউনিয়নের হাসাডাঙ্গা গ্রামের প্রয়াত ডা. এমএ ওয়াহাব আলীর বাড়ির সামনে থেকে ঈদগাহ পর্যন্ত রাস্তা সংস্কারের প্রকল্প নেওয়া হয়। চলতি অর্থবছরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের জন্য ২০ টন চাল বরাদ্দ দেওয়া হয়।
প্রকল্পের সভাপতি স্থানীয় ইউপি সদস্য ইকরামুল হোসেন জানান, গত মাসে কাজ শুরু করে রাস্তার পুরাতন ইট তুলে পাশে রাখা হয়। অভিযোগ রয়েছে, গত বুধবার স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন কর্মী প্রায় আড়াই হাজার ইট পার্শ্ববর্তী শাহিনুর রহমান নামে এক ব্যবসায়ীর কাছে ১৬ হাজার টাকায় বিক্রি করে দেন। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক শের আলী জানান, এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে গ্রামের মসজিদের কাছে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের ছোট ভাই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বৈঠকের আয়োজন করা হয়। এ সময় দু’পক্ষের কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে যুবলীগ নেতা শের আলী, ছাত্রলীগ কর্মী রনি, জুয়েল, বাপ্পি, আবিদসহ আটজন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রকল্পের সভাপতি ইকরামুল হোসেন জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ করার পর শুক্রবার সন্ধ্যার দিকে ইট ফেরত দেন রনি, আবিদসহ সংশ্লিষ্টরা।
শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, ‘এলাকাবাসীর তোপের মুখে তারা সরকারি ইট ফেরত দিতে বাধ্য হয়েছে।’
আমের ভালো দাম না পেয়ে হতাশ চাষি
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিমসাগর আম দেশের সীমানা পেরিয়ে গেছে ইউরোপের বাজারে। তবে এবার মুদ্রার উল্টোপিঠও দেখতে হচ্ছে চাষিদের। ঘূর্ণিঝড় মোকা আতঙ্ক, জেলার বাইরের ক্রেতা না আসা আর অসাধু ব্যবসায়ীদের খপ্পরে পড়ে লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
জানা গেছে, ঘূর্ণিঝড় আম্পানের মতো সর্বস্ব হারানোর ভয়ে ‘মোকা’ আঘাত হানার আগে চাষিরা আতঙ্কিত হয়ে পড়েন। ফলে সম্ভাব্য ক্ষতি এড়াতে ১২ মে’র পরিবর্তে ৫ মে থেকে গোবিন্দভোগ আম বাজারজাত করার অনুমতি দেয় প্রশাসন। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা অপপ্রচার করে চাষিদের অপরিপক্ব আমও বাজারজাত করতে উৎসাহিত করে।
সীমান্তবর্তী মাদ্রা গ্রামের আম ব্যবসায়ী লালটু হোসেন জানান, আম বিক্রির হিড়িকে ও অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে আগাম জাতের গোবিন্দভোগ আমের দাম কমেছে। ৮০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। ঘূণিঝড়ে ক্ষতির আশঙ্কায় অধিকাংশ চাষি নামমাত্র মূল্যে বাগান বিক্রি করেছেন।
গোবিন্দভোগ বাজারজাতের এ সুযোগ নিয়ে হিমসাগর আমও অপরিপক্ব অবস্থায় বাজারে উঠতে শুরু করে। গত বছর হিমসাগর আম বাজারজাত শুরু হয় সাড়ে ৩ হাজার টাকা মণ দরে। এবার সে আমের দাম হাজার টাকায় নেমে এসেছে বলে আম ব্যবসায়ী রেজাউল জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশিরভাগ ব্যবসায়ী ১৪ মে’র আগেই হিমসাগর আম বাজারজাত শেষ করেছেন। অপরিপক্ব আম কিনে ক্রেতারাও ঠকেছেন। আমে দাগ, ছোটসহ নানা অজুহাতে ১ হাজার ৬০০ টাকার বেশি দাম পাচ্ছেন না খুচরা ব্যবসায়ীরা।
দেয়াড়ার চাষি মিজানুর রহমান ও সোনাবাড়িয়ার মাহিদ রহমান জানান, বাইরের ক্রেতা সাতক্ষীরার আম কিনতে না আসায় অসাধু ব্যবসায়ীরা বাজারে একচ্ছত্র নিয়ন্ত্রণ করছে। ফলে অনেকের খরচের টাকা উঠছে না।
এ বিষয়ে স্থানীয় আম ব্যবসায়ী কামারালী গ্রামের আব্দুল্লাহ বলেন, এ বছর প্রচুর আম হয়েছে। বাজারে যেসব আম উঠছে, তা ছোট ও দাগ রয়েছে। বাইরের ক্রেতা না আসার পাশাপাশি চাহিদামতো আম কেনা যাচ্ছে না। ফলে এ বছর দাম কম।
কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন বলেন, বাইরের ক্রেতারা না আসায় এবার আমের বাজারে প্রতিযোগিতা সৃষ্টি হয়নি।











































