Home আঞ্চলিক ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে সুন্দরবনে জোয়ারের পানি বাড়ছে, বইছে বাতাস

ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে সুন্দরবনে জোয়ারের পানি বাড়ছে, বইছে বাতাস

8

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে বাড়তে শুরু করেছে বঙ্গোপসাগর ও সুন্দরবনের নদ—নদী এবং খালের পানি। বুধবার রাতে জোয়ারে স্বাভাবিকের তুলনায় প্রায় এক—দেড় ফুট পানি বৃদ্ধি পায় সুন্দরবনের নদী—খালে। আর বৃহস্পতিবার দুপুরের জোয়ারে স্বাভাবিকের তুলনায় প্রায় দুই ফুট পানি বৃদ্ধি পেয়েছে। আর বঙ্গোপসাগরের দুবলা চরে পানি বেড়েছে তিন ফুটের অধিক। অমাবশ্যার গোনে (মরাগোন) সময় জোয়ারের পানির উচ্চতা কম হয়ে থাকে। আর পূর্ণিমার গোনে পানি বেশি হয়ে থাকে। কিন্তু চলতি মরাগোনে (অমাবশ্যায়) স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি বেড়েছে মুলত মোখা’র প্রভাবে। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরবন উপকূলে বেশ বাতাস বয়ে যায়,এতে নদীতে প্রচন্ড ঢেউ বেড়েছে। মোখা’র ক্ষয়ক্ষতি এড়াতে বনবিভাগের সকল রেঞ্জ, ষ্টেশন ও টহল ফাঁড়িতে থাকা আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য মূল্যবান মালামাল সাবধানে রাখার পাশাপাশি বন কর্মকতার্—কর্মচারীদেরকে নিরাপদে অবস্থানের নিদের্শনা দিয়েছেন সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় (বাগেরহাট) বন কর্মকতার্ মোহাম্মদ বেলায়েত হোসেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা’র জন্য বনবিভাগের সকল কর্মকতার্—কর্মচারীর ছুটি বাতিল করে তাদের প্রত্যেককে স্বস্ব কর্মস্থলে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া পযার্প্ত নিত্য প্রয়োজনীয় খাবারসহ শুকনা খাবারও মজুদের জন্য প্রত্যেক অফিসকে বলা হয়েছে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন, বন্যপ্রাণী প্রজনন ও তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকতার্ মো: আজাদ কবির বলেন, সাধারণত মরা গোনে জোয়ারে পানির উচ্চতা কম হয়ে থাকলেও মুলত মোখা’র প্রভাবে বুধবার রাত থেকে সুন্দরবনের নদী—খালে স্বাভাবিকের তুলনায় দেড় থেকে দুই ফুট পানি বৃদ্ধি পেয়েছে। মোখা’র তীব্রতা বাড়ার সাথে সাথে পানি আরো বেশি বাড়বে বলে আশংকা করছেন তিনি। তিনি বলেন, ছুটি বাতিল করে নিজ নিজ কর্মস্থলে থেকে আগ্নেয়াস্ত্রসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র সাবধানে রাখার পাশাপাশি পযার্প্ত খাবার মজুদ রেখে আমাদের সকলকে নিরাপদে থাকার নির্দেশনা দিয়েছেন বিভাগীয় অধিদপ্তর।