মোংলা (বাগেরহাট) প্রতিনিধি//
সুন্দরবনে টেলিযোগাযোগ ব্যবস্থার পুন:স্থাপন প্রকল্পের আওতায় বেতারযন্ত্র পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনভর এ প্রশিক্ষণ দেয়া হয়। সকালে বনবিভাগের ফুয়েল জেটি সংলগ্ন রেস্ট হাউসে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) সহকারী বন সংরক্ষক রানা দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বনবিভাগের সদরের (বাগেরহাট) সহকারী বন সংরক্ষক মো: শহিদুল ইসলাম হাওলাদার। এতে বনবিভাগের ৩০জন কর্মকর্তা-কর্মচারীদেরকে দিনব্যাপী এ প্রশিক্ষণ দেন দক্ষ প্রশিক্ষকেরা। এ প্রশিক্ষণ দেন অরভিট সার্ভিস প্রা: লি:এর ম্যানেজিং ডিরেক্টর মো: কিয়াম উদ্দিন, পরিচালক আহমেদ আলী, প্রশিক্ষক কাজল কান্তি ও জিয়াউর রহমান। আর প্রশিক্ষণ অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির। #











































