Home আঞ্চলিক ৫ কেজি ওজনের শিলা পড়ল রাজবাড়ীতে

৫ কেজি ওজনের শিলা পড়ল রাজবাড়ীতে

14

খুলনাঞ্চল রিপোর্ট।।
রাজবাড়ীর পাংশায় পাঁচ কেজি ওজনের একটি শিলা পড়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরের পাশে চান্দুর মোড় এলাকায় এ শিলাটি পড়ে।

স্থানীয়রা জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। হঠাৎ চান্দুর মোড় এলাকায় বড় একটি শিলা পড়ে। যার ওজন হবে পাঁচ কেজি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, ‘বিষয়টি শোনার পর ঘটনাস্থলে আমাদের লোকজন পাঠিয়েছি। তারা এলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।’