শ্রমিক দলের ইফতার পুর্ব আলোচনায় শিমুল বিশ্বাস
শেখ হাসিনা সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র
খবর বিজ্ঞপ্তি।।
শেখ হাসিনা সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও প্রখ্যাত শ্রমিক নেতা এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান ও শ্রমের মর্যাদা সম্পর্কে সব সময় আপোষহীন সংগ্রাম করে গেছে। শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং তা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতি পালনে কখনোই পিছপা হয়নি। আগামীর বাংলাদেশ বিএনপির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শোষিত শ্রমজীবী মানুষের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বাংলাদেশ।
শুক্রবার ( ১৪ এপ্রিল) খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা মহানগরীর ইফতার ও দোয়া মাহফিল পুর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান ও শ্রমের মর্যাদা সম্পর্কে সবসময় আপোষহীন সংগ্রাম করে গেছে। শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং তা রক্ষায় এই দলটি প্রতিশ্রুতি পালনে কখেনোই পিছপা হয়নি। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সরকারে থাকতে এদেশের শ্রমজীবী মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করেছে। শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণ, বেতন ও মুজুরী কমিশন, গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরী নির্ধারণ, বাস্তবায়ন ও তাদের বোনাস প্রদানের ব্যবস্থা গ্রহণ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও তাদের লেখা পড়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতে বাংলাদেশের শ্রমিক সমাজের ভাগ্যোন্নয়নে যথাযথ উদ্যোগ গ্রহণ ও প্রয়োগ করেছে। খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সার্বিক কল্যাণের লক্ষ্যে এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত রাখার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু বর্তমান স্বৈরাচার সরকার শ্রমজীবি মানুষের আহার কেড়ে নিয়েছে। বাংলাদেশের ৬ কোটি শ্রমজীবি মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামলে সরকার পালানোর পথ খুজে পাবে না।
মহানগর শ্রমিক দলের আহবায়ক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রমিক বিষয়ক সহ সম্পাদক মো. হুমায়ুন কবির খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রমিক বিষয়ক সহ সম্পাদক মো. ফিরোজ উজ জামান মামুন মোল্লা, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, প্রধান বক্তা ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর শ্রমিকদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি।
আলোচনা শেষে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি, দুঃশাসনের অবসান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, গণতন্ত্রের লড়াইয়ে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনা করে এবং অর্থনৈতিক চাপের এই সময়ে মানুষের দুঃখ কষ্ট লাঘবে মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
ঈদ উপহার প্রদানকালে আজিজুল বারী হেলাল
সরকার পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে
খবর বিজ্ঞপ্তি।।
মানবাধিকার ও আইনের শাসনের অভাবে দেশে আজ কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। বিচার বিভাগের স্বাধীনতা নেই। আইনের শাসন নেই। যার কারণে আইনশৃঙ্খলা বাহিনী বিচারবহির্ভূত কাজ করলেও তাদের কোনো জবাবদিহিতা নেই উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন অবৈধ আওয়ামী লীগ সরকার নির্বাচন ও গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে দিয়েছে। সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন আজ অধরা। স্বাভাবিক রাজনীতির পথও সংকুচিত করে দিয়েছে। সরকারের দুর্নীতি, লুটপাট, অপরিণামদর্শী সিদ্ধান্তে দেশ ও জনগণ চরম আর্থিক সংকটে নিপতিত। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ নিরসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন গণতন্ত্র ও ভোটাধিকার হরণকারী সরকার গণদাবি মেনে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে।
শুক্রবার (১৪ এপ্রিল) জুম্মাবাদ চলমান গনতান্ত্রিক আন্দোলনে নিহত, আহত ও কারাবন্দি বিএনপির নেতাকর্মীদের পরিবারের কাছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দেয়ার সময় তিনি এসব কথা বলেন। উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন, খান জুলফিকার আলী, কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, মুরশিদ কামাল, হুমায়ন কবির, শেখ ইমাম হোসেন, শেখ জামাল উদ্দিন, আবু সাইদ হাওলাদার আব্বাস, আনসার আলী, আব্দুস সালাম, গাজী আফসার উদ্দীন, মিজানুর রহমান মিলটন, নেহিবুল হাসান নেইম, শফিকুল ইসলাম শাহিন, ইসতিয়াক আহমেদ ইস্তি, মো. তাজিম বিশ্বাস, ইউসুফ মোল্লা, বাবু, ঢালী মো: সালাউদ্দিন, হাবিবুর রহমান হাবিব, সামসুর রহমান সামসু, হাসান হাওলাদার, সৈকত বাবু, বেল্লাল হোসেন, নূরু শেখ,হালিম শেখ,আবুল হোসেন, ঈসমাইল হোসেন, রনি হাওলাদার, আল নাহিয়ান, সুজন শেখ, শহিদ খান, মোঃ আসলাম হোসেন, এ,কে,এম সেলিম, নজমুল হাসান নাসিম, মো. ভুট্টো, কামরুজ্জামান টুকু, মো. আব্দুর গফুর প্রমূখ।
এদিকে খুলনায় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতনের স্বীকার নেতাকর্মীদের পরিবারের কাছে শনিবারও (১৫ এপ্রিল) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর ঈদ উপহার পৌঁছে দেন খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এ সময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খুলনা বিএফএফইএ’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন খুলনা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে শনিবার সন্ধ্যায় শ্রিম্প টাওয়ারে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একেএম জাকারিয়া এর পরিচালনায় অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি কাজি আমিনুল হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পদক এমডিএ বাবুল রানা, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ, খুলনা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক আবু ছাইদ, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট সেখ মো: আব্দুল বাকী, পরিচালক এস হুমায়ুন কবির, শেখ কামরুল আলম, মো: মাসুদুর রহমান, এম এ হাসান পান্না, মো: জালাল উদ্দিন, এম খলিলুল্ল্যাহ, এ জব্বার মোল্লা, এমএমএ সালাম, ডাঃ সৈয়দ আবু আসফার, বিএফএফইএ’র বিভিন্ন সদস্য ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, নির্বাহী পরিচালক, মহাব্যবস্থাপকগণ, সদস্য, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ওজোপাডিকোর কর্মকর্তা, ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ারকর্মী, এনজিও প্রতিনিধি, শিপিং লাইনস এর কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা
খবর বিজ্ঞপ্তি
দেশ টিভির খুলনায় কর্মরত সাংবাদিক মোঃ অসীমকে খুলনা প্রেসক্লাবে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় সাংবাদিক মোঃ অসীমের বিরুদ্ধে সর্বসম্মত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দেশ টিভির খুলনায় কর্মরত সাংবাদিক মোঃ অসীম খুলনা প্রেসক্লাবের সদস্য নন। তার বিরুদ্ধে আবেদনকারীনী অভিযোগে উল্লেখ করেন যে, তাকে বিভিন্নভাবে সাংবাদিক মোঃ অসীম জীবননাশের হুমকি দিয়ে আসছে। এমনকি নন-জুডিশিয়াল স্টাম্পে জালিয়াতির মাধ্যমে মিথ্যা একটি বিবাহের এফিডেভিট তৈরী করে স্ত্রী হিসেবে দাবি করে সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করে তার সাথে প্রতারণা করা হয়েছে। বিষয়টি নিয়ে ক্লাবের কার্যনির্বাহী সভায় আলোচনা শেষে সাংবাদিক মোঃ অসীমকে খুলনা প্রেসক্লাবে প্রবেশ নিষিদ্ধ করা হয়। একই সাথে জানানো হয় যে, এ ঘটনায় সাংবাদিক মোঃ অসীমের বিরুদ্ধে ভুক্তভোগী নারী আইনের আশ্রয় নিলে খুলনা প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠনের কোনো আপত্তি থাকবে না। এছাড়া সভায় অনিবন্ধিত পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল দ্রুত বন্ধের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয় এবং যে সকল পত্রিকার নিবন্ধন ইতোমধ্যে বাতিল হয়েছে সে সকল পত্রিকায় কোনো ধরণের নোটিশ বা বিজ্ঞপ্তি না পাঠানোর জন্য আহবান জানানো হয়। ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজা।
সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান ও এস এম জাহিদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ ও মোঃ জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, এ এইচ এম শামিমুজ্জামান, শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও সুনীল কুমার দাস, নির্বাহী সদস্য সোহরাব হোসেন, মোঃ শাহ আলম, শেখ মাহমুদ হাসান সোহেল, শেখ মোঃ সেলিম ও মোঃ আঃ হালিম প্রমুখ।
বেগম রাজিয়া নাসের অক্সিজেন সেবার উদ্যোগে ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তিঃ
বেগম রাজিয়া নাসের অক্সিজেন সেবার উদ্যোগে গতকাল সংগঠনের আহসান আহমেদ রোডস্থ অস্থায়ী কার্যালয়ে রোজাদার ব্যাক্তিদের মাঝে ইফতার বিতরণ করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, সরদার জাকির হোসেন, এফ এম মফিজ উদ্দিন, রেজাউল ইসলাম রেজা, তাপস জোয়ার্দার, বিবেকানন্দ রায়, মোঃ আলামিন এহসান, তানভীর রহমান আকাশ, চিশতি নাজমুল বাসার, ইসমাইল মৃধা ইমন, স্বাধীন গাজী, চঞ্চল শেখ, বিপ্র, সালমান প্রমুখ।
জিইউজে’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল
অর্জুন বিশ্বাস।
গতকাল ২৩ শে রমজান ২৫ এপ্রিল ২০২৩ শনিবার, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জি ইউ জে) এর আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত সকল সাংবাদিক দের আত্মার জন্য মাগফিরাত কামনা করা হয় এবং বিশেষ মোনাজাত করা হয়।
এই সময় বিশেষ বক্তব্য রাখেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জি ইউ জে) এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সেক্রেটারি আবুল ফাত্তা সজু , সংগঠনের অন্যতম সদস্য মাহবুব সুলতান, গোলাম কাদের, হোসাইন ইমাম সবুজ, অর্জুন বিশ্বাস, সমর বাইন, তরিকুল ইসলাম সহ সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ।
কলারোয়ায় চেয়ারম্যান ডালিমের সংবাদ সম্মেলন
সোহাগ হোসেন কলারোয়া প্রতিনিধি
কলারোয়া উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন তার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বুধবার বিকালে তার পরিষদের ১২ জন ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন- গত ১১ এপ্রিল২৩ তারিখে প্রকাশিত দৈনিক কালের চিত্র, দৈনিক কাফেলা ও নিউজ অফ কলারোয়া (অনলাইন নিউজ) প্রত্রিকায় প্রকাশিত খবরে আমার বিরুদ্ধে যে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছে আমি তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত সংবাদে পরিষদের বিভিন্ন ভাতার কার্ডের বিষয়ে যে অনিয়ম তুলে ধরেছে তা মিথ্যা ও ভিত্তিহীন। বয়স্কভাতা,বিধবাভাতা,প্রতিবন্ধীভাতা,গর্ভকালীনভাতা এগুলো সরাসরি (জি টু পে) অথ্যাৎ সরাসরি গ্রাহকের মোবাইলে প্রেরিত হয় । যা গ্রাহক তার নিজস্ব পিন নাম্বার দিয়ে টাকা উত্তোলন করে । এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ইউপি সদস্যর কোন হস্তক্ষেপ থাকে না।
আমার ইউনিয়নের ৯৩৮জন টিসিবি কার্ডধারী ব্যাক্তি টিসিবি পন্য প্যাকেজ অনুযায়ী সরকারি নির্ধারিত মূল্যে ডিলারের কাছ থেকে ক্রয় করেন, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি একজন ট্যাগ অফিসারের উপস্থিতিতে । আম্পানে ক্ষতিগ্রস্থ ব্যাক্তিদের যে তালিকায় সরকার আর্থিক সহায়তা প্রদান করেছিলেন সেই তালিকায় অন্তর্ভূক্তরায় টিসিবির কার্ডধারী।
আমার ইউনিয়নে ১৩২৫জন ব্যাক্তি ১৫টাকা কেজি দরের চাউলের কার্ডধারী সুবিধা ভোগ করে , তাহারা প্রতিমাসে ডিলারের মাধ্যমে তাদের চাউল উত্তোলন করে। এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ইউপি সদস্যর কোন হস্তক্ষেপ থাকে না। উক্ত ১৫টাকা কেজি দরের চাউলের কার্ডের তালিকা সরকারের বিধি ও নির্দেশনা অনুযায়ী যাচাই বাছাইয়ের মাধ্যমে অনলাইনে আবেদনের মাধ্যমে নির্ধারন করা হয় । ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩০৭জন উপকারভোগীর মধ্যে ১০৫জন জন ব্যাক্তি পরিষদে এসে সঠিক সময়ে অনলাইন করতে না পারার কারণে তাহাদের কার্ড বাতিল হলে সেই সমস্থ ব্যাক্তির নাম পুনরায় অন্তর্ভূক্ত করে দেওয়া হয়েছে। এবং ৭০জন ব্যক্তি মৃত এবং তাহাদের স্ত্রীদের নামে ভিজিডি কার্ড থাকার কারনে তাহাদের নাম বাতিল করা হয়েছে। ইহা ছাড়া ৪৩ জন ব্যক্তির নামে একাধিক কার্ড থাকার কারনে তাহাদের নাম বাতিল করা হয়েছে। ৩৫ জন ব্যাক্তি আর্থিক ভাবে সচ্ছল হওয়ায় অনলাইন না করলে এবং কার্ড নিতে অনিচ্ছা প্রকাশ করলে তাহাদের নাম অফিস থেকে বাতিল করা হয়েছে। ১৯ জন ব্যক্তির বেনামি কার্ড (যে গুলো সাবেক চেয়ারম্যান মো.মনিরুল ইসলাম নিজে উত্তোলন করতেন) এবং ৩৩জন ব্যক্তি আর্থিক ভাবে সচ্ছল ও প্রবাসী হওয়ায় সেই সকল ব্যক্তিদের কার্ড বাতিল করে অসচ্ছল ব্যাক্তিদের প্রদান করা হয় যাহার তালিকা অফিসে এবং ডিলারের কাছে রয়েছে। উক্ত সংবাদে প্রকাশ করা হয় যে ৮৬৯ নং কার্ড নাকি আমার বাবার নামে অন্তর্ভূক্ত কিন্ত উক্ত কার্ডের নং এ সুবিধাভোগীর নাম মোছা. রিজিয়া খাতুন ,পিতা-ফকির আহম্মেদ সাং-রামভদ্রপুর।
আমার ইউনিয়নে ২৭৪জন মহিলা ভিজিডি কার্ডধারী সুবিধা ভোগ করে । তাহারা ফাষ্ট সিকিউরিটি ব্যাংক কলারোয়া শাখায় তাহাদের নিজেদের নামে এক্যাউন্ট খুলে এবং প্রতি মাসে চাউল গ্রহন করার সময় ব্যাংক কর্মকর্তার কাছে টাকা জমা দিয়ে স্লিপ বুঝে নেয়।
টি আর, কাবিটা ,কাবিখা ,এডিবি ,এলজিএসপি,পিইসি ও বিভিন্ন বরাদ্দের টাকা মাসিক মিটিং দিয়ে মেম্বারদেরকে নিয়ে সমন্বয় করে রেজুলেশনের মাধ্যমে প্রকল্প গ্রহন করা হয়। বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে যেমন,কেসিজি মাধ্যমিক বিদ্যালয়ে ৭৫হাজার , মদনপুর দাখিল মাদ্রাসায় ৫০হাজার ,বিক্রমপুর দক্ষিন পাড়া মসজিদে ৫০হাজার,কাদপুর পশ্চিমপাড়া মসজিদে ৫০হাজার,হিজলদী পশ্চিমপাড়া মসজিদে ৫০হাজার,চন্দনপুর ইউনাইটেড কলেজে ৫০হাজার , টি আর এর টাকায় চান্দুড়িয়া গ্রামে ইটের সোলিং রাস্তা করা হয়, এছাড়া চলতি বছরের কাবিটার কাজ অভিযোগকারী ইউপি সদস্য মোঃ আঃ লতিফ নিজে করেছেন এবং নিজেই প্রকল্পের সভাপতি। অভিযোগকারী ইউপি সদস্য মোঃ হুমায়ন কবির তিনিও গতবছরের কাবিটার কাজ নিজে করেছের এবং উক্ত প্রকল্পের সভাপতি ছিলেন। এছাড়া ও অন্যান ইউপি সদস্যরা বিভিন্ন প্রকল্পের কাজ নিজে করেছের এবং উক্ত প্রকল্পের সভাপতি ছিলেন। প্রত্যেকটা প্রকল্পের রেজুলেশন ইউনিয়ন পরিষদে আছে। আমরা ইউনিয়ন পরিষদের দায়িত্ব পওয়ার পর থেকে অদ্যবধি প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজের ছবি এবং রেজুলেশন আছে এবং প্রতি মাসের মাসিক মিটিং প্রতি মাসেই করা হয় যাহার ছবি এবং রেজুলেশন রয়েছে। এবং অভিযোগকারী ইউপি সদস্যরা বলেছেন প্রকল্প দেওয়ার জন্য তাহাদের নিকট হতে অর্থ নেওয়া হয়েছে যাহা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। এবং ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ ঁহড় মহোদয় ও পিআইও অফিসার প্রত্যেকটা কাজ পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
জন্ম নিবন্ধন ও ওয়ারেশ এর সনদের সরকার নির্ধারিত ফি সরাসরি ব্যাংকে জমা হয় । কোন অতিরিক্ত ফি গ্রহন করা হয়না । অভিযুক্ত ইউপি সদস্যরা বিনামূলে জন্ম নিবন্ধন করার জন্য চাপ সৃষ্টি করে এবং সেটা না দেওয়ার কারনে মিথ্যা অভিযোগ তুলেছে। অভিযোগকারী ইউপি সদস্যরা বলেছেন তাদের সই নাকি নকল করা হয় এবং সাদা খাতায় সই করে নেওয়া হয় কিন্তু সরজমিনে দেখা যাই কোন রেজুলেশনে তাদের সই নকল করা হয়নি।
ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্সের টাকা ব্যাংকে জমা দেওয়া হয় এবং চেকের মাধ্যমে উত্তোলন করে উক্ত টাকা পরিষদের বিদ্যুৎ বিল সহ আনুষাঙ্গিক কাজে ব্যায় করা হয় যাহার ব্যায় ভাউচার পরিষদে রয়েছে।
ইউনিয়ন পরিষদের উত্তোলনকৃত ট্রাক্স এর টাকা হতে ইউপি সদস্যদের সম্মানিভাতা প্রদান করা হয় । এবং উত্তোলনকারীদের কমিশন দেওয়া হয় এবং বাকিটাকা উন্নয়ন মূলক কাজে ব্যয় করা হয়।
রাস্তার দুই ধারের আম গাছ গুলো সাবেক চেয়ারম্যান হাসান আজিজ আহম্মেদের হাতে লাগানো। কেয়ারটেকার হিসেবে ৫০% অংশীদার মৃত আশরাফ হোসেন সচিব ও কাশেম আলীকে স্টাম্পের মাধ্যমে চুক্তি করেন এবং ৩০% চাষীরা ও ২০% ইউনিয়ন পরিষদ পাইবে । সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সময়ে তিনি কাউকে কোন টাকা দিতেন না । টাকা চাওয়ার জন্য তিনি হিজলদী গ্রামের আহাদ ও সাবেক মেম্বর নজরুল ইসলামকে মারধর করেন। যেটা তৎকালীন সময়ে বিভিন্ন প্রত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল। এবং তিনি রাস্তার দুই ধারের গাছ নিজে লাগিয়েছেন বলে দাবী করেন। যেটা সম্পূর্ন মিথ্যা ।
হিজলদী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে আমি নাই সেখানে ত্রিশ লক্ষ টাকা নিয়োগ বানিজ্য করা সম্পূর্ন মিথ্যা ,বানোয়াট ও ভিত্তিহীন , চন্দনপুর দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটিতে আমি সদস্য মাত্র । অধ্যাপক আবু নসর সাহেব সভাপতি সরকারি বিধি অনুযায়ী ফ্রি এন্ড ফেয়ার নিযোগ দেওয়া হয়। চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভোটের মাধ্যমে ম্যানেজিং কমিটিতে সভাপতি নির্বাচিত হয়। সরকারি বিধি অনুযায়ী নিয়োগ প্রদানের সময় অভিযোগের ভিত্তিতে ইউএনও মহোদয় নিয়োগ বন্ধ করে দেন। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে অভিযোগ মিথ্যা প্রমানিত হওয়ায় ইউএনও মহোদয়ের নির্দেশে পুনরায় ফ্রি এন্ড ফেয়ার নিয়োগ বোর্ড সম্পন্ন করা হয়। কিন্ত বিগত দিনে গাজী রবিউল ইসলাম পকেট কমিটির মাধ্যমে চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয় ও সদস্য মফিজুল ইসলাম। তারা হেডমাষ্টার সহ পাঁচটি পদে নিয়োগ প্রদান করে । যেখানে ৭৫লক্ষ টাকা নিয়োগ বানিজ্য হয়। এবং তৎকালীন সময় এই ঘটনাকে কেন্দ্র করে ২১দিন প্রতিষ্ঠানটি তালা বদ্ধ করে রাখে। তৎকালিন সময়ে প্রত্রিকায় সংবাদ প্রকাশ করে ও আদালতে একটি মামলা হয় যেটা এখনও চলমান। পরবর্তীতে প্রসাশনের সহযোগিতায় উক্ত প্রতিষ্ঠান আবার চালু হয়। চন্দনপুর দাখিল মাদ্রাসায় বিগত দিনে সভাপতি ছিলেন মনিরুল ইসলাম মনি। তিনি আট লক্ষ টাকার বিনিময়ে গার্ড নিয়োগ দেন বিক্রমপুরের পল্টুকে। এবং পুরাতন ভবনটি ভেঙে তার ইট এবং টিন গুলো নিজের কাজে ব্যবহার করেন। নতুন বিল্ডিং করে দেবেন বলে প্রতিশূতি দিয়েও করে দেননি।
গাজী রবিউল ইসলাম ২০০৮ সালে আওয়ামীলীগে যোগদান করেন । তার গোটা পরিবার বিএনপি জামাত। তারা বাবা রাজাকার ছিলেন। তিনি আওয়ামীলীগের নাম ভাঙিয়ে বিভিন্ন অপরাজনীতি করেন। সাংগঠনিক কোন কর্মকান্ড পরিচালনা করেন না। সংগঠনের কোন নেতা কর্মীর সাথে তার সম্পর্ক নেই।তিনি দুইবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটে পরাজয় বরন করেন। এবং তিনি তার নামের সরকারী টি আর বরাদ্দের টাকার কোন কাজ না করে টাকা উত্তোলন করেছেন। তিনি চন্দনপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালীন কলেজের নিয়োগ বানিজ্য করেন। কলেজের ফান্ডের সমূদয় টাকা লোপাট করেন। তদন্ত করলে তার সত্যতা বেরিয়ে আসবে। মফিজুল ইসলাম তিনি জাতীয় পার্টি করতেন , পরবর্তীতে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হন।তিনি কলারোয়াতে থাকেন ,দলীয় কোন কর্মকান্ড পরিচালনা করেন না। তার গ্রামের বাড়ি সুলতানপুরে জামাতের মহিলা সংগঠনের সাপ্তাহিক বৈঠক হয়। তিনি বিগত দিনে মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটে পরাজয় বরন করেন।
আমার দাদা মৃত রহিম বক্স এর নামে নামে বর্তামনে বি আর এস খতিয়ান নং-৩৪৬ জমির পরিমান ৫একর ১৪শতক,খতিয়ান নং-১৫ জমির পরিমাণ-৬একর ১৮শতক ,খতিয়ান নং- ৪২৩/১ জমির পরিমাণ – ২ একর ৯শতক। আমার পিতা মোঃ আব্দুল হামিদ এর নামে বর্তমানে খতিয়ান নং-২৬৩ জমির পরিমাণ ৬২ শতক,খতিয়ান নং- ৩০৮ জমির পরিমাণ-১৩শতক আমার মাতার নামে ১ একর ১৬শতক জমি রয়েছে এছাড়া আরও অনেক জমি আমাদের রহিয়াছে যেগুলোর কাগজপত্র আমাদের রহিয়াছে। আমার বড় ভাই বুলবুল ফরিদপুরে প্রতিষ্ঠিত , মেজভাই হাফেজ শফিউল্লা চালিতাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সেজভাই মো. রফিকুল ইসলাম মাঠের জমি দেখাশোনা করেন, নভাই হাফেজ আহসান হাবিব নওয়াপাড়ায় প্রতিষ্ঠিত এবং তার ছেলে চিটাগাং চাকুরীরত অবস্থায় আছেন, তভাই মো. আসাদুর জামান গয়ড়া বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও দুইটা নিজের গভীর নলকূপ ও মাছের ঘের নিজের জমির উপর যেটা তিনি নিজেই দেখাশোনা করেন এবং ছেলে গোপালগঞ্জে চাকুরীরত অবস্থায় আছেন, ছয় নং ভাই মো. সোহাগ হোসেন ঢাকাতে আছেন ,সাত নং ভাই মো. মাসুদ হোসেন বাড়িতে অবস্থান করছেন , আট নং আমি নিজেই , নং ভাই মো. তুষার হোসেন বাবু চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে রয়েছেন । আমার নিজ বাড়িতে যে বিল্ডিং এর কাজ চলছে তা ২০১৯সালে কাজ শুরু হয় যা এখনও চলমান। অভিযোগকারীরা বলেছেন যে দুই কোটি টাকার বিল্ডিং যেটা সঠিক নয়। আমি চেয়ারম্যান হিসেবে সতের মাস দায়িত্ব পালন করছি। এই সময়ের সরকারের বিশ লক্ষ টাকার কাজও আমি করি নাই। তাহলে দুই কোটি টাকার সরকারি সম্পদ কিভাবে তছরূপ করলাম এটা আমার প্রশ্ন।
বাংলা নববর্ষ গোটা বাঙালি জাতির ঐতিহ্য ও অস্তিত্ব: হুইপ
বটিয়াঘাটা প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ গোটা বাঙালি জাতির ঐতিহ্য ও অস্তিত্ব। এটা বিশেষ কোন গোষ্ঠী কিংবা সম্প্রদায়ের এককভাবে নয়। কোন দেশ, এলাকা সমাজ, পরিবার সংস্কৃতি’র বাইরে গিয়ে টিকে থাকতে পারেনা। তাই বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে আমাদের লালন ও পালন করার আবশ্যকতা রয়েছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার সময়োপযোগী একের পর এক যুগান্তকারী সিদ্ধান্তের পাশাপাশি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বার্থে প্রধানমন্ত্রী আগামী প্রজন্ম শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পর্যায়ক্রমে ট্যাব প্রদান করছেন। তিনি গত শুক্রবার সকাল ১০ টায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং পরিসংখ্যান অফিস’র আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদেও মেধাক্রমানুসারে প্রধানমন্ত্রীর উপহার বিনামূল্যে ট্যাব বিতরণী পৃথক পৃথক দুটি অনুষ্ঠানে স্থানীয় বটিয়াঘাটা পরিষদ সম্মেলনে কক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, সহকারী কমিশনার(ভূমি) এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম। আন্যান্যের উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, জনস্বাস্থ্য প্রকৌশলী সাবিহা সুলতানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বীরমুক্তিযোদ্বা নিরঞ্জন কুমার রায়, ভাঃ প্রধান শিক্ষক যথাক্রমে তৃপ্তি রাণী বিশ্বাস, প্রধান শিক্ষক অন্নদাশংকর রায়, প্রধান শিক্ষক সন্তোষ কুমার মন্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান ভগবতী গোলদার, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক অরূপ জোদ্দার সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ। এ সময় উপজেলার ২৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রত্যেক বিদ্যালয়ে ৬ টি করে মোট ১৫৬ টি ট্যাব অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
কপিলমুনিতে বস্ত্র বিতরণে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি।।
বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের পৃষ্ঠপোষকতায় রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে তার নিজ এলাকায় অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পার সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ এরফান আলী মোড়ল, কপিলমুনি কলেজ অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের সদস্য অমর কান্তি ঘোষ, সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান মিন্টু, শংকর বিশ্বাস, বিষ্ণুপদ রায়, শেখ রবিউল ইসলাম, রবিন অধিকারী, জয়দেব চক্রবর্তী, রফিকুল ইসলাম প্রমূখ।
কপিলমুনিতে বর্ষবরণ উৎসব
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
কপিলমুনিতে পহেলা বৈশাখ উদ্যাপন করা হয়েছে। শুক্রবার সকাল ৮ টায় কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কেকেএসপির আয়োজনে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ থেকে বের হয়ে বাজারের মেইন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় কপিলমুনি শোভাযাত্রায় আংশগ্রহণ করেন, পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান মোড়ল, কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, সাবেক উপাধ্যক্ষ আফসার আলী, প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা, আ’লীগ নেতা জি এম হেদায়েত আলী টুকু, প্রভাষক রেজাউল করিম খোকন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় মন্ডল, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, সহকারী প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, কেকে এসপির সভাপতি শেখ আব্দুর রশীদ, টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ শীমুল বিল্লাল বাপী, বর্ষবরণ উদ্যাপন কমিটির সদস্য সচিব জগদীশ দে, গুণীজন ম্মৃতি সংসদের সভাপতি ও দৈনিক প্রজন্ম একাত্তরের প্রতিনিধি আঃ সবুর আল আমীন, সাঃ সম্পাদক ও দৈনিক পূর্বাঞ্চলের প্রতিনিধি পলাশ কর্মকার, প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান, শিক্ষক পলাশ দাশ, বজলুর রহমান, সন্দীপ সাধু, অজয় সাধু প্রমুখ।
অভয়নগরে বৈশাখ বরণে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
অভয়নগর (যশোর) প্রতিনিধি
‘এসো হে বৈশাখ, এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩০ নববর্ষ বরণ করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন মঙ্গল শোভাযাত্র, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, সম্মিলিত সাংস্কৃতিক জোট অভয়নগর শাখার সভাপতি সুনীল দাস, শিক্ষক রফিকুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ প্রমুখ। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীরা বৈশাখী সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে সঞ্চালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্র বের করা হয়।
বাগেরহাটে বাংলা নববর্ষ উযযাপন
স্টাফ রিপোটার,বাগেরহাট
সপ্তাহব্যাপী বৈশাখী মেলার আয়োজন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বাগেরহাটে বাংলা নববর্ষ উযযাপন হচ্ছে। প্রচন্ড তাপদাহ ও রমজানের মধ্যেও এসো হে বৈশাখ এসো এসো, গানে গানে বাংলা নববর্ষকে বরণ করে নেয় বাগেরহাট জেলা প্রশাসনসহ নানা শ্রেণি পেশার মানুষ। শুক্রবার (১৪ এপ্রিল) সাড়ে ৯টায় নববর্ষ উপলক্ষে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে জেলা প্রশাসন।শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ সাধারণ মানুষ অংশ নেন।শোভাযাত্রায় বাদ্যযন্ত্র নিয়ে গ্রাম বাংলার সাজে সেজে অংশ নেয় শিশু শিক্ষার্থীরা। পরে বর্ষবরণ উপলক্ষে জেলা পরিষদ মাঠে সাতদিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।
মহেশপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। নতুন বছরকে স্বাগত জানাতে মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ কার্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহেশপুর সরকারী পাইলট বালক মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়।
মঙ্গল শোভাযাত্রায় ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খান চঞ্চল,উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী,উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ,ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দীন, উপজেলা প্রকৌশলী সৈয়দ শারিয়ার আকাশ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন নেছাসহ উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
ইসলামী ছাত্র আন্দোলন আড়ংঘাটা থানার আলোচনা সভা ও ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
গত শুক্রবার ১৪ এপ্রিল ( ২২শে রমজান ) আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আড়ংঘাটা থানার সভাপতি মুহা. শাহাদাত হুসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা.শহিদুল ইসলাম এর সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত!
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহদী হাসান মুন্না, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা আন্দোলন সেক্রেটারি কাজী তোফায়েল হোসেন, থানা যুব আন্দোলন সভাপতি সুলাইমান ইসলাম ইমন, কারী আবুল হাসান, অহিদুজ্জামান, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সাংগঠনিক সম্পাদক মোস্তফা আল গালিব, আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি আড়ংঘাটা থানা সেক্রেটারি মোহাম্মদ রাসেল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
সহ সভাপতি মিরাজ মাহমুদ, রাজন শেখ, সাজিদুর রহমান, উসমান গনি, জাহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, আবু বকর, তাহমিদ ইসলাম প্রমুখসহ থানা,ওয়ার্ড ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
কালিগঞ্জের কাকশিয়ালী নদী থেকে নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে কাক শিয়ালী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলেকে তিনঘন্টা পরে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জের কাক শিয়ালী নদীর ময়না ভাটা সংলগ্ন এলাকায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দ সুত্রে জানাগেছে, কালিগঞ্জ উপজেলা সদরের বাজার গ্রামের সন্তোষ হালদারের ছেলে রাম প্রসাদ হালদার (৪০) প্রতি দিনের ন্যায় শনিবার (১৫ এপ্রিল) সকাল ১১ টার দিকে কাকশিয়ালী নদীতে মাছ ধরতে যেয়ে নিখোঁজ হয়। স্থানীয়দের খবরে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা পৌছে জাল ও নিখোঁজ রামপ্রসাদ হালদারের উদ্ধারের চেষ্টা করলেও সম্ভব হয়নি। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সংবাদ দিলে বেলা ২ টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। রামপ্রসাদ হালদার ১ মেয়ে ও ১ ছেলের জনক। নদীতে মাছ ধরে সে জীবিকা নির্বাহ করতো বলে জানাগেছে। রামপ্রসাদ হালদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডুমুরিয়ায় বর্ষবরণ উদযাপন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের নানা আয়োজনে বর্ষ বরণ নববর্ষ উদযাপন হয়েছে। এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। প্রধান অতিথি ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। এ সময় উপ¯ি’ত ছিলেন ভাইস-চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,চন্দ্রকান্ত তরফদার, কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, প্রকল্প কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
রড বোঝাই ভ্যানে চাপা পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু
কালিগঞ্জ প্রতিনিধি
নিজ চালিত রড বোঝাই ভ্যানে চাপা পড়ে একচালকের মর্মান্তিক মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ( ১৫ই এপ্রিল ) সকাল আনুমানিক ১১ঃ৩০ মিনিটে উপজেলার কালিগঞ্জ টু রতনপুর সড়কের ধলবাড়িয়া ইউনিয়নের আতাপুর নামক স্থানে। সারেজমিনে পরিদর্শনে জানা যায় ভ্যানচালক শেখ কবির আলী (৪০) নাজিমগঞ্জ বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী বীরমুক্তিযোদ্ধা হবি মুন্সির দোকান হতে রড নিয়ে রতনপুর অভিমুখে যাত্রা করলে আতাপুর নামক স্থানে তার মাল বোঝাই ভ্যানের সামনের চাকার টায়ার পাংচার হয়ে গেলে সে গতি হারিয়ে ভ্যানের সামনে পড়ে গেলে রড বোঝাই ভ্যানটি তার দেহের উপর পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সাথে সাথে তাৎক্ষণিক জনতা ফায়ার সার্ভিসে ফোন দিলে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি চৌকস টিম তাকে উদ্ধার করে। শেখ কবির আলী কালিগঞ্জ উপজেলাধীন ৯ নং মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের শেখ শহিদুল ইসলামের পুত্র। ঘটনার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং থানার অফিসার ইনচার্জকে অবগত করেন। পরবর্তীতে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, ইউপি সদস্য মোদাচ্ছের রহমান, দফাদার শেখ আব্দুর রব (ছোট্ট),সমাজসেবক রিপনুর জ্জামান ও স্থানীয় জনতার উপস্থিতিতে কালিগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোঃ খলিলুর রহমান নিহতের বাড়িতে ময়না তদন্ত শেষে তার কর্তৃপক্ষের নির্দেশে লাশ পরিবারের হাতে হস্তান্তর করেন।
দাকোপে ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি পঞ্চানন এবং সাধারণ সম্পাদক মানস
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২ টায় দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ২ নং দাকোপ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়। সভায় উপস্থিত দাকোপ উপজেলার সকল চেয়ারম্যানদের মতামতের ভিত্তিতে ৬ নং কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডলকে সভাপতি, সাধারণ সম্পাদক ৮নং বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়, ১ নং পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ ও ৯ নং বানিশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়কে সহ-সভাপতি এবং ৫ নং সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকিরকে কোষাধ্যক্ষ এবং চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, শেখ যুবরাজ, মিহির মন্ডল এবং জালাল উদ্দিন গাজীকে সদস্য করে দাকোপ উপজেলা চেয়ারম্যান সমিতি গঠন করা হয়।
আর্থিক সুবিধা নিয়ে একই পরিবারে একাধিক ভিজিডি কার্ড
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (৪০ দিন) আওতায় প্রকল্পে কর্মসূচিতে শ্রমিকের ভুয়া নাম দেখিয়ে মজুরির টাকা লুটের অভিযোগ উঠেছে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার এস এম রাসেল হোসেনের বিরুদ্ধে। তা ছাড়া সরেজমিনে গিয়েও সংশ্লিষ্ট কিছু তথ্য পাওয়া গেছে। জানা গেছে, গিলাতলা দক্ষিনপাড়া এলাকার আঃ জব্বারের পুত্র ইরফান (৫০) এর নাম ৪০ দিনের কর্মসূচিতে থাকলেও ইরফান কাজ করেনি , অথচ তার মোবাইলে ৪০ দিনের কর্মসূচির টাকা ৮ হাজার করে কিস্তিতে আসে। উক্ত টাকা ইউপি সদস্য রাসেল ইরফান এর কাছ থেকে তুলে নেয়। এবিষয়ে ইরফান বলেন মেম্বার রাসেল আমার মোবাইল থেকে টাকা তুলে নিয়ে গেছে আমাকে বলে তোমার ময়লার কাজ করার দরকার নেয়। অপর ভুক্তভোগি গিলাতলা দক্ষিনপাড়ার রহমানের পুত্র মিজানুর (কবিরাজ ) বলেন আমি ৪০ দিনের কর্মসূচিতে কাজ করেছিলাম মেম্বার রাসেল আমার টাকা আমাকে না দিয়ে মোবাইল থেকে তুলে নিয়ে আত্নসাৎ করেছিলো পরে আমি টাকা চায়তে গেলে আমাকে গিলাতলা পালপাড়া মোড়ে মারপিট করে । বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তির মাধ্যমে চেয়ারম্যান জানতে পারলে আমাকে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে সমাধান করে দেন। এদিকে গতকাল বিকাল ৩ টায় গিলাতলা দক্ষিনপাড়ায় ইউপি সদস্য রাসেলের বিভিন্ন অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি । মিছিলে শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন মোঃ ইরফান, মনিরুল ইসলাম, মোঃ আছাদ, মোঃ আঃ হক, আসাদুল হোসেন, মোঃ মিজানুর (কবিরাজ), মোঃ জামাল , আমিরুল ইসলাম, ইয়াজুল, শশুড়ি বেগম, বলেন ইউপি সদস্য রাসেল অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (৪০ দিন) আওতায় প্রকল্পে কর্মসূচিতে শ্রমিকের ভুয়া নাম দেখিয়ে মজুরির টাকা লুট করেছে, এছাড়া ওয়ার্ডে মহিলাদের ভিজিডি কার্ডের বাবদ অনেকে মহিলার কাছ থেকে ৫ থেকে ৭ হাজার টাকা আদায় করেছে। এমনকি ইউপি সদস্য রাসেলের বিরুদ্ধে সরকারি বরাদ্দকৃত ভিজিডি কার্ডে আর্থিক সুবিধা নিয়ে একই পরিবারের একাধিক সদস্যদের নাম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। যার তদন্ত করলে বেরিয়ে আসবে বলেও জানান বক্তারা। ওয়ার্ডে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পে যাদের শ্রমিক হিসেবে নাম দেওয়া হয়েছে, আদতে তাদের অনেকেই নেই। এ কর্মসূচির শ্রমিকদের ৪০ দিন কাজ করতে হবে, দৈনিক তাদের দেওয়া হবে ৪০০ টাকা করে। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ইতিমধ্যে আমি অবহিত হয়েছি , যে ধরনের অভিযোগ এসেছে এটা খুবই দুখঃজনক । ইতিমধ্যে প্রকল্প কর্মকতাকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত করার জন্য,আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিত বা ভিজিডি কার্ডে কোনো অনিয়ম-দুর্নীতি করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খুব গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলেও তিনি জানান। এদিকে ইউপি সদস্য রাসেলের অনিয়মের বিরুদ্ধে সঠিক তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা না হলে আগামিতে খুলনা জেলা প্রশাসক ও ফুলতলা উপজেলা পরিষদ এর সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান বিক্ষুদ্ধ দিনমুজুর ও এলাকাবাসি।
খুলনায় বাংলা নববর্ষ উদযাপন
তথ্য বিবরণী
যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে শুক্রবার খুলনায় বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপিত হয়। খুলনা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে সকালে রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য, সম্প্রীতির দিন ও সর্বজনীন উৎসব। বাঙালির লোকসংস্কৃতির সাথে বাংলা নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত। তিনি আরও বলেন, বাঙালি জাতি শেঁকড়ের সন্ধান খুঁজে পেতে প্রতিবছর নানা অনুষ্ঠানের আয়োজন করে। অতীতের সব গ্লানি ও বিভেদ ভুলে বাংলা নববর্ষ মানুষের সর্বক্ষেত্রে আমাদের ঐক্য আরও সুদৃঢ় করবে এবং দেশের কল্যাণে কাজ করে যেতে হবে।
পরে মেয়র খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খুলনা জেলার নবম ও দশম শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার তিনশত ৯০ শিক্ষার্থীদের মাঝে একটি করে ট্যাব বিতরণ করেন। অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা রুনু ইকবাল বিথার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার জনগণ অংশ নেন।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে জেলখানা ও সরকারি শিশু পরিবার কর্তৃক ঐতিহ্যবাহী বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং জেলা কয়েদিদের বিভিন্ন দ্রব্যাদি প্রদর্শন করা হয়। সকল শিক্ষাপ্রতিষ্ঠান স্ব-স্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করে।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে খুলনা জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলাসমূহ অনুরূপ কর্মসূচি পালন করে।
দাকোপে চৈত্র সংক্রান্তিতে গ্রামবাংলা মেতে উঠেছে চড়ক পুজো
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
চড়ক পুজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপুর্ণ লোকাৎসব।বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতিবছর চৈত্র সংকান্তিতে বা চৈত্রমাসের শেষদিনে এ পুজা অনুষ্ঠিত হয়। এই ঐতিহাসিক চড়ক পূজা কবে কিভাবে শুরু হয়েছিল,তার সঠিক ইতিহাস জানা জায়নি।তবে জনশ্রুতি রয়েছে ১৪৮৫ খৃষ্ট্রাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পুজা প্রথম শুরু করেন। প্রতিবছর এই ঐতিহ্যবাহী ভয়ংকর গা শিউরে উঠা চড়ক উৎসব পালন হয়ে থাকে বাংলাদেশের সব জেলা গুলাতে।চড়ক পুজায় পিঠে বাণ (বিশেষ বড়শি) ফুড়িয়ে চড়ক গাছের সাথে বাঁশদিয়ে তৈরী করা বিশেষ চড়কার ঝুলন্ত দড়ির সাথে বেঁধে দেওয়া হয় পিঠের বড়শি।আরবাণ বিদ্ধ সন্যাসীরা ঝুলতে থাকে শুণ্যে।রাতে নীল পুজার পর সন্যাসীরা সবাই থাকে নির্জলা উপাস।পরের দিন বিকালবেলা চড়ক পুজার শেষে উপোষ ভাঙ্গেন তারা। চড়কে ঝোলার সময় সন্যাসীদের আর্শীবাদ লাভের আশায় শিশু সন্তানদের শুন্যে তুলেদেন অভিবাবকরা। সন্যাসীরা শুন্যে ঘুরতে ঘুরতে শিশুদের মাথায় হাত বুলিয়ে আর্শীবাদ করেন।অনেক সময় কোলেও তুলে নেন। আর উড়ন্ত অবস্হায় দর্শনার্থীদের উদ্দেশ্যে বাতাসা ছিটান।যাদের ভাগ্য ভালো তারাই ঐ প্রসাদ ভাগ্য লাভ করেন।পরলোকে এই সন্যাসীদের শিব ঠাকুর স্বর্গে যাবার বর দিবেন বলেই ওদের বিশ্বাস।
অবশেষে চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক ক্লোজড, মুল হামলাকারীরা বহাল তবিয়তে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
অবশেষে ক্লোজড করা হয়েছে মোংলার বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষককে। বৃহস্পতিবার তাকে কেøাজক করে সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় (বাগেরহাট) দপ্তরে নেয়া হয়েছে। গত শুক্রবার (৭এপ্রিল) সুন্দরবনের করমজলের ৮নম্বর খালে মাছ ধরতে যাওয়া যুবকে পিটিয়ে খালে ফেলা দেয়ার ঘটনায় ওই যুবকের মৃত্যু হওয়াতেই এ বন কর্মকর্তাকে ক্লোজড করা হয়।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় দপ্তরের গোপন সূত্রে জানা গেছে, গত ৭এপ্রিল শুক্রবার ছুটির দিনে বড় ভাই সাগর নাথের সাথে সুন্দরবনের করমজলের ৮নম্বর খালে মাছ ধরতে গিয়েছিলেন ছোট ভাই হিলটন নাথ। ওই সময় সাগর নাথের সাথে তার ছোট ভাই ছাড়াও আরো দুইজন জেলে ছিলেন। ৭এপ্রিল রাতে করমজলের ৮নম্বর খালে অভিযান চালান পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জে সহকারী বনসংরক্ষক মো: মাহবুব হাসানের নেতৃত্বে বন কর্মকর্তাসহ বনপ্রহরীরা। ওই রাতে খালে অভিযান চালিয়ে সাগরের জেলে নৌকা ঘিরে ফেলেন বনবিভাগের অভিযানকারীরা। এরপর ওই নৌকাতে উঠেই বনবিভাগের স্প্রিড বোট ড্রাইভার রাজা ও বোটম্যান মিজান নৌকার জেলেদের বেদম মারপিট শুরু করেন। তখন রাজা তিনটি পিটান দিয়ে সাগরের ছোট ভাই হিলটনকে খালে ফেলে দেন। খালে পড়ে যাওয়ার পর ওই যুবককে পিটাতে থাকেন বোটম্যান মিজান। এরপর খালে ডুবে নিঁখোজ হন হিলটন। নিঁখোজের ৬দিন পর করমজলের বনের ভিতর থেকে গত বৃহস্পতিবার (১৩এপ্রিল) রাতে হিলটনের লাশ উদ্ধার হয়। লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে হিলটনের মরাদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। শুক্রবার বিকেলেই হিলটনের লাশের দাফন সম্পন্ন হয়েছে তার নিজ বাড়ীতেই। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত থানা কোন মামলা দায়ের হয়নি।
এ বিষয়ে খুলনার দাকোপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল কুমার দত্ত বলেন, ঘটনার তদন্ত শেষে যখন চুড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হবে তখনই জানা যাবে হিলটন নিহতের মুল ঘটনা। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি বলেও জানান তিনি।
এদিকে চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো: মাহবুব হাসানকে ক্লোজডের বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, প্রশাসনিক কারণেই এসিএফ মাহবুব হাসানকে অন্যত্র বদলি করা হয়েছে।
তাকে বদলি করে শরণখোলা রেঞ্জ কার্যালয়ে এসিএফের দায়িত্বে দেয়া হয়েছে, আর শরণখোলার এসিএফকে চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান তিনি।
তবে নাম প্রকাশ না করা শর্তে বনবিভাগের অপর এক কর্মকর্তা বলেন, হিলটন নিহতের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো: মাহবুব হাসানকে বিভাগীয় দপ্তরে ক্লোজড করা হয়েছে। তিনি আরো বলেন, ক্লোজড করার কারণ হলো জেলহাজতে থাকা হিলটনের ভাইসহ অপর জেলেরা আদালতে জবানবন্দি দিয়েছেন যে, অভিযানের রাতে বনবিভাগের স্প্রিড বোট ড্রাইভার রাজা লাঠি দিয়ে পিটিয়ে নৌকা থেকে হিলটনকে খালে ফেলে দেন। এতে হিলটন নিঁখোজ হন, নিঁখোজের ৬দিন পর লাশ উদ্ধার হলে বৃহস্পতিবার এসিএফ মাহবুবকে বিভাগীয় দপ্তরে (ক্লোজড) করা হয়েছে।
চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে যোগদানের পর মাত্র দেড়মাসে অভিযানের নামে নিরীহ জেলেদের উপর কয়েক দফায় হামলা ও ফাঁকা গুলি ছোড়াসহ নানা কর্মকান্ডে ব্যাপক সমালোচনায় আসেন এসিএফ মাহবুব হাসান। হিলটন নিহতসহ বিভিন্ন সময়ে অন্যান্য জেলেদের উপর নির্যাতনের কারণে জেলেদেরও দাবী ছিল এ বন কর্মকর্তাকে এখান থেকে বদলির। অবশেষে সেই বন কর্মকর্তা ক্লোজড হলেও যারা হিলটন নিহতের ঘটনায় দায়ী তারা রয়েছেন বহাল তবিয়তে। তাদের (স্প্রিড বোট ড্রাইভার রাজা ও বোটম্যান মিজান) বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিচারের দাবী জানিয়েছেন হিলটনের বাবা মিঠুন নাথসহ স্থানীয় ভুক্তভোগী জেলেরা। #
যশোরে ট্রাকচাপায় শ্যালক-দুলাভাই নিহত
যশোর অফিস
যশোরের ঝিকরগাছা উপজেলায় ট্রাকচাপায় জুয়েল রানা বাবু (২২) ও হৃদয় হোসেন (১৯) নামে দুই তরুণ নিহত হয়েছেন।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার নবীবনগর মোল্যা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল রানা বাবু বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর নতুনপাড়া গ্রামের হাসান আলীর ছেলে এবং হৃদয় হোসেন একই গ্রামের সাহেব আলীর ছেলে। তারা সম্পর্কে দুলাভাই-শ্যালক।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বেনাপোল থেকে শ্যালক-দুলাভাই মোটরসাইকেল যোগে যশোরে যাচ্ছিলেন। প্রথে নবীবনগর মোল্যা ফিলিং স্টেশন থেকে পেট্রল নিয়ে মূল সড়কে উঠতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আর ট্রাক ফেলে পালিয়ে যান ড্রাইভার ও হেলপার।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনরা থানায় অভিযোগ দেবেন।
ছাদ থেকে পা পিছলে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় ছাদ থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম আনারুল ইসলাম (৫০)। শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ছাদ থেকে পড়ে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টায় তিনি মারা যান।
আনারুল সদর উপজেলার খানপুর ইউনিয়নের মৃত মাওলা বক্সের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই নির্মাণশ্রমিক সাতক্ষীরার দক্ষিণ পলাশপোল এলাকায় আজগর আলী নামে এক ব্যক্তির ভবনের দোতলায় জমে থাকা পানি অপসারণের কাজ করছিলেন। অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











































