Home আঞ্চলিক ডুমুরিয়া উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

ডুমুরিয়া উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

48

ডুমুরিয়া প্রতিনিধি।।
ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্যা সিরাজুল ইসলামের ২১তম শাহাদাত বার্ষিকী ও বিশিষ্ট নাগরিক, দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সেন্ট্রাল ঈদগাহ ময়দানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক কুদরত এ আমির এজাজ খান। শেখ শাহিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, খান আশরাফুল আলম নান্নু, শেখ সরোয়ার হোসেন, খান ইসমাইল হোসেন, শেখ হাফিজুর রহমান, সরদার আব্দুল মালেক, মোল্লা কবির হোসেন, গাজী আব্দুল হালিম, চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদার, শেখ হেলাল উদ্দিন, অরুন কান্তি গোলদার, শেখ শাহিনুর রহমান শাহিন, শেখ মশিউর রহমান লিটন, আমিনুর রহমান মোড়ল, নিত্যানন্দ মন্ডল, সেলিম হালদার, দেলোয়ার হোসেন,সরদার বিল্লাল হোসেন, মাষ্টার আয়ূব আহমেদ, এফএম রফিকুল ইসলাম, খান জিয়াউর রহমান জীবন, চৌধুরী ফয়সাল আহমেদ, আবরার হোসেন সৈকত প্রমূখ।বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম।