Home আঞ্চলিক কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের মাঝে বকুলের ঈদ উপহার প্রদান

কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের মাঝে বকুলের ঈদ উপহার প্রদান

23

খবর বিজ্ঞপ্তি।।
খুলনায় কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের মাঝে তৃতীয় দিনের মতো বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের ঈদ উপহার সামগ্রী প্রেরণ অব্যাহত।
দেশের মানুষের ভোটের অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনে গ্রেফতারকৃত খুলনার বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের সকল স্থরের নেতৃবৃন্দের মাঝে ধারাবাহিকভাবে তৃতীয় দিনের মতো আসন্ন ঈদ উল ফিতরের উপহার সামগ্রী প্রেরণ অব্যাহত রেখেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
গত বছর থেকে এবছর পবিত্র মাহে রমজান পর্যন্ত খুলনা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের যত নেতাকর্মী আওয়ামী সরকারের রোষানলে পুলিশ প্রশাসনের দ্বারা কারাবরণ করেছেন তাদের সকলের বাড়িতে এবছর পবিত্র মাহে রমজানের শুরুতেই তিনি ইফতার সামগ্রী প্রেরণ করেন। দলের গ্রেফতারকৃত এবং সদ্য কারামুক্ত প্রতিটি নেতৃবৃন্দকে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে ৯এপ্রিল দিনভর দৌলতপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের অর্ধ শতাধিক নেতৃবৃন্দের বাড়িতে বাড়িতে ঈদ উপহার সামগ্রী তিনি প্রেরণ করেছেন। পবিত্র মাহে রমজানের পুরো মাসজুড়েই কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে আগামী দিনে রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার জন্য দলের সকল স্থরের নেতৃবৃন্দকে অনুপ্রেরণা জোগাতে বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে বলে এসময় নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেন। রবিবার ৯এপ্রিল খুলনা মহানগরীর দৌলতপুর থানার গ্রেফতারকৃত ৬নং ওয়ার্ডের সালমা, রফিক, হিরা, মিলন, বাচ্চু, আনোয়ার, লাবু, জনি ভাণ্ডারী, শামিম ৫নং ওয়ার্ডের ইঞ্জি নুর ইসলাম বাচ্চু, মোঃ রবিউল ইসলাম, জাহিদ হাসান খসরু, ইকবাল খন্দকার, জাকির হোসেন, মুকুল, মুন্না, বাচ্চু, খলিল ৩নং ওয়ার্ডের ওহাব, হুমায়ুন, সাইফুল, মনি, নাজমুল, লিটন, বিপ্লব ১নং ওয়ার্ডের মাজেদ হাওলাদার, মাইনুল, লিটন, রাকিব, মাহবুব, জাকির এবং আড়ংঘাটা ইউনিয়নের সোহান, শিথিল, প্রিন্স মেম্বার, মহিদুল, অমল, জাবির, নারায়ণ মিশ্র, হান্নান, বাদশাহ, ইউনুস, জাকির প্রমুখের বাড়িতে দৌলতপুর থানা এবং আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল প্রেরিত ঈদ উপহার সামগ্রী পৌছে দেন। এনিয়ে বিগত ৩দিনে খুলনা-৩ সংসদীয় আসনের প্রায় দেড় শতাধিক কারাবন্দী নেতৃবৃন্দের পরিবারের কাছে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের ঈদ উপহার সামগ্রী পৌছে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্যঃ মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন, শেখ আনসার আলী, মতলুবুর রহমান মিতুল, অধ্যক্ষ জয়নাল, কাজী নেহিবুল হাসান নেহিম, খবির উদ্দীন, মিজানুর রহমান মিজান, বিল্লাল হোসেন, সামিম আজাদ খান মিলু, লাবু, এম এম জসিম, জনি ভাণ্ডারী, আল আমিন সরদার রতন, আল আমিন লিটন, রবিউল ইসলাম সহ থানা বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।