Home আঞ্চলিক ইসলামী আন্দোলন খুলনা ১৬ নং ওয়ার্ডের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

ইসলামী আন্দোলন খুলনা ১৬ নং ওয়ার্ডের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

10

খবর বিজ্ঞপ্তি।।
গতকাল ৮ এপ্রিল (১৬ রমজান) শনিবার বিকাল ৪ টায় বয়রা প্রত্যাশা প্লাজা মার্কেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার ১৬ নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল ওয়ার্ড সভাপতি শেখ আলী আকবর এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহা. মেহেদী হাসান সৈকত এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর, নগর সভাপতি এবং কেসিসি নির্বাচনে মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, থানা সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার, সহ সভাপতি আমজাদ হোসেন, সেক্রেটারী মোঃ কবির হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড সহ সভাপতি মোঃ আব্দুস সোবহান, আবু হানিফ, মোঃ আজিজুর রহমান, এইচ এম আরিফুর রহমান, মোঃ জুবায়ের মাতুব্বর, মুন্সি বশির আহমেদ, মোঃ আব্দুল্লাহ, সোহরাব হোসেন, ইসরাফিল, মোহাম্মদ রেজাউল করিম মিন্টু, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ আকবর আলী, মোঃ রফিক, ইউনুস ফরাজী, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুল আজিজ, মোঃ আলাউদ্দিন সরদার, মোঃ জামাল, মোঃ হুমায়ুন প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দকে পরিচিতি করিয়ে শপথ বাক্য পাঠ করান।