Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

32
গরু-ছাগল বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে স্কুলছাত্রের মৃত্যু

 

 

ডুমুরিয়ায় নিহত নিরবের স্মরণ সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার বিকেলে সপ্তম শ্রেনীতে পড়ুয়া নিহত নিরব মন্ডলের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুল কমিটির সভাপতি ও ইউপি সদস্য সরদার মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান ও অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া। এ সময় আরও বক্তৃতা করেন অফিসার ইনচার্জ (তদন্ত) মুক্ত রায় চৌধুরী, খুবির সাবেক ট্রেজারার খান আতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ, কাজী আব্দুল মজিদ, প্রধান শিক্ষক শংকর মন্ডল, শিক্ষক হারুনুর রশিদ, যুবলীগের প্রভাষক গোবিন্দ ঘোষ, কাজী মেহেদী হাসান রাজা, ইউপি সদস্য ইজ্জত আলী, মেহেদী হাসান মিন্টু, প্রমুখ। উল্লেখ্য যে, গত ৩রা ফেব্রুয়ারি দুপুরের দিকে ওই স্কুলের চার শিক্ষার্থীরা মিলে গলায় রশি পেঁচিয়ে তাকে হত্যা করে। নিহত নিরব মন্ডল গুটুদিয়া গ্রামের শেখর চন্দ্র মন্ডলের ছেলে। স্মরণ সভায় শোকাহত অভিভাবকসহ শিক্ষার্থী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

 

ডুমুরিয়ায় পাষন্ড স্বামীর দায়ের আঘাতে গৃহবধু জখম
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ার মাধবকাঠী গ্রামে মুক্তি মন্ডল (২৮) নামে এক গৃহবধুকে কুপিয়ে মারাত্মক জখম করেছে তার পাষন্ড স্বামী দেবু মন্ডল (৩৫)। মুমুর্ষ অবস্থায় তিনি ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেলে মাধবকাঠী গ্রামে। এ ঘটনায় এখনও থানায় কোন মামলা হয়নি।
হাসপাতাল সুত্রে এবং আহতদের স্বজনরা জানান, গত ১৫ বছর আগে মির্জাপুর গ্রামের হোমিওপ্যাথিক ডাঃ শান্তি রঞ্জন মন্ডলের মেয়ে মুক্তির সাথে পার্শবর্তী মাধবকাঠী গ্রামের নিতাই মন্ডলের একমাত্র ছেলে দেবু মন্ডলের বিয়ে হয়। বিয়ের দেড় বছরের মাথায় তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকেই জামাই দেবু নানা তালবাহানায় যৌতুক দাবি করে আসতে থাকে। শান্তি রঞ্জন নগদ টাকাসহ লাখ লাখ টাকার আসবাবপত্র দিয়ে আসছেন। কিন্তু তারপরেও প্রায়ই নানা অজুহাতে মুক্তিকে মারধর করে। গত সোমবার কোন কারণ ছাড়াই ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুত্বর জখম করে। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে । ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার মাথায় ৬টি সেলাই দেয়া হয়েছে। এছাড়া গায়ে একাধিক আঘাতের চিহৃ রয়েছে। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। তবে লিখিত কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

কয়রায় মুন্ডা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনার কয়রায় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সন্তানদের পড়ালেখার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ,দেশ ও জাতিগঠনে অবদান রাখার বিষয়ে উদ্বুদ্ধ করতে মুন্ডা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় গ্লোবাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ইনিশিয়াটিভ (জিডিআরআই) আয়োজনে কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে ৬০ জন স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে এ সকল শিক্ষা উপকরণ দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও শিক্ষক বরুন কুমার বৈরাগীর পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে আলোচনায় বক্তব্য রাখেন আশাশুনি সরকারী কলেজের ইংরেজি প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, কয়রা সুন্দরবন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম, জিডিআরআই প্রগ্রোম হেড আশিকুজ্জামান, সাংবাদিক শেখ মনিরুজ্জাম মনু, মোঃ রিয়াছাদ আলী প্রমুখ।

বঙ্গবন্ধুর জন্মদিনে সাংবাদিক ইউনিয়নের দুই দিনের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে ১৭ মার্চ বিকেল ৩ টায় খুলনা প্রেসক্লাব চত্বরে চিত্রাঙ্কন,আবৃত্তি ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা (ক,খ এবং গ) তিনটি বিভাগে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিবেন। ১৯ মার্চ বিকেল ৩ টায় খুলনা প্রেসক্লাবে বিজীয়দের মাঝে পুরুষ্কার বিতরণ করা হবে। খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি রাজনৈতিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিথ থেকে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেবেন। মোট ৬ জন বিচারক প্রতিযোগিদের মধ্য থেকে মোট ২১ জনকে বিজয়ী ঘোষণা করবেন।

অভয়নগরে ধর্ষণ মামলার আসামী আটক ১
স্টাফ রিপোর্টার-
অভয়নগরে এক মহিলাকে ধর্ষণ মামলায় পুলিশ ধর্ষক এস এম জিহাদ হোসেন রাব্বী (২৬) কে গ্রেফতার করেছে। মঙ্গরবার সকালে উপজেলার মধ্যপুর গ্রামের একটি বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত এস এম জিহাদ হোসেন রাব্বী উপজেলার মধ্যপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
অভয়নগর থানার মামলা সুত্রে জানা গেছে, অভয়নগর উপজেলার মধ্যপুর গ্রামের দুই সন্তানের জননী প্রতিদিন তার প্রতিবেশী আবুল কালাম আজাদের বাড়ি থেকে গরুর খাবারের জন্য ভাতের মাড় আনতো। প্রতিদিনের ন্যায় গত সাত মার্চ বিকালে ওই বাড়িতে গরুর খাবার আনতে গেলে বাড়িতে আবুল কালামের পুত্র রাব্বী ছাড়া আর কেউ ছিলো না। এ সুযোগে রাব্বী তাকে একা পেয়ে পিছন থেকে জড়িয়ে ধরে ঘরের মধ্যে নিয়ে যায়। এসময় ঐ মহিলা চিৎকার করলে তার মুখে কাপড দিয়ে চেপে ধরে সে জোরপুর্বক ধর্ষণ করে। ওই মহিলা বাড়িতে এসে প্রতিবেশীদের জানায়। এরপর ওই মহিলা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে অভয়নগর থানায় এস এম জিহাদ হোসেন রাব্বীর নামে মামলা দায়ের করে। গতকাল সকালে পুলিশ উপজেলার মধ্যপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মোকলেছুর রহমান জানান, গৃহবধু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত এস এম জিহাদ হোসেন রাব্বীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রামপালে ১৭ ই মার্চ পালনে প্রস্তুতিমূলক সভা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম দিন পালন এবং ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, মৎস কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সমাজ সেবা কর্মকর্তা শাহিনুর রহমান, প্রধান শিক্ষক সংকর কুমার সিকদার, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ। এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলার বিভিন্ন থানায় ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা শাখার আওতাধীন বিভিন্ন থানায় প্রতিষ্ঠা বার্ষিকীর রেলী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রুপসা উপজেলাঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলা শাখার উদ্যোগে ১৩ মার্চ সোমবার বিকাল ৪ টায় উপজেলা সভাপতি শেখ মোহাঃ ইউসুফ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোহাঃ হারুন অর রশিদের পরিচালনায় উপজেলার ইসমাইলের মোড়ে এক আলোচনাসভা ও রেলি অনুষ্ঠিত হয়।
পাইকগাছা উপজেলাঃ ইসলামী আন্দোলন বাংলা -দেশ পাইকগাছা উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। সোমবার বিকেল ৪ টায় বাসস্ট্যান্ড থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়কে রেলী প্রদক্ষিণ করে। পরে উপজেলা কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ ফারুক খলিফার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলাঃ ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি মোঃ নুরুল হুদা সাজুর সভাপতিত্বে এবং মোঃ রফিকুল ইসলাম এসকেন্দারের পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকী রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া উপজেলা ১৩ মার্চ সোববার বিকাল ৫ টায় মুফতি বেলাল হোসেন এর সভাপতিত্বে এবং মোহাঃ অলিউর রহমানের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পৃথক পৃথক অনুষ্ঠিত সমাবেশে রেলী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান। সেক্রেটারি হাফেজ মাওঃ আসাদুল্লাহ আল গালিব। সাংগঠনিক সম্পাদক মাওলানা মুঃ আব্দুস সাত্তার। জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মুঃ জাহিদুল ইসলাম। হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম,আরো বক্তব্য রাখেন, গাজী জুনায়েদুর রহমান, হাফেজ মাওঃ আসাদ্ল্­ুলাহ তুহিন, মুফতী বেলাল হুসাইন, মুফতী আহম্মাদ আলী, এসএম নাজমুল হক,মোহাঃ ইকবাল হোসেন মুকুল,ছাত্রনেতা মাসুম শেখ,মোহাঃ মিনারুল ইসলাম ও খালিদ হাসান। মোহাঃ আব্দুল হাফিজ শেখ, আশরাফুল ইসলাম বিশ্বাস, আলহাজ্ব মাষ্টার নাজিম উদ্দিন হালদার, আলহাজ্ব শহিদুল ইসলাম বিশ্বাস, মোঃ আখতারুজ্জামান আক্তার, মাওলানা আব্দুস সালাম, মাওলানা জালালউদ্দিন, মোহাম্মদ আনিসুর রহমান, আলহাজ জাহিদুর রহমান, আলহাজ্ব হাফেজ আব্দুল হালিম, মোহাম্মদ জামাল আলহাজ্ব হাফেজ আবু বক্কর সিদ্দিক, মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা নাজমুস সাকিব, ক্বারী ইব্রাহিম, আরজান আলী মেম্বার, মোঃ রমজান মল্লিক লিটন, মৌলভী আসলাম শেখ, শেখ জাহিদুল ইসলাম, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মোঃ আবুল হোসেন দুয়ারি, সেলিম সরদার, মোহাম্মদ আল-আমিন, গোলাম হোসেন দুয়ারী, মোঃ সাইফুল ইসলাম, আনিসুর রহমান, নাজমুস সাকিব, মোহাঃ আলমগীর সরদার, মাসুদ রানা বিশ্বাস, ফয়সাল মল্লিক, ফেরদাউস মল্লিক,আলী হায়দারপ্রমুখ।

মোংলায় কাঁকড়া চাষীদের প্রশিক্ষণ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় কাঁকড়া চাষীদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। যুগোপযোগী ও আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষের এ প্রশিক্ষণের আয়োজন করেন বেসরকারী উন্নয়ন সংস্থা আশা। মঙ্গলবার দিনভর উপজেলা অফিসার্স ক্লাবে আশা’র অর্থায়নে বিভিন্ন এলাকার ৩০জন চাষীকে এ প্রশিক্ষণ দেয়া হয়। কাঁকড়া চাষের অর্থনৈতিক গুরুত্ব, সম্ভাবনা, প্রচলিত ব্যবস্থাপনা, কিশোর কাঁকড়া চাষ ব্যবস্থাপনা ও কাঁকড়া মোটাতাজাকরণ বিষয়ে চাষীদের হাতে কলমে প্রশিক্ষণ দেন প্রশিক্ষকেরা। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা এজেডএম তৌহিদুর রহমান,আশার এ্যাসিস্টেন্ট ডিরেক্টর সবুজ কুমার চৌধুরী, সিএডিএম মোঃ জসিমউদদীন ও ডিএম মোঃ ওলিয়ার রহমান।

পথের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আর্থিক সহযোগিতা প্রদান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার ফুলতলা উপজেলার দামোদর পথেরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান গতকাল বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ টি এম গউসুল আযম হাদি, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্যা, খানজাহান আলি থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো, ফুলতলা উপজেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা সাইফুল হাসান, আব্দুল জলিল, আবুল হোসেন মোড়ল, আব্দুল আলিম, শেখ আলাউদ্দিন, আসলাম সরদার, আলি আকবার ফারাজি প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় মুন্সী মঈনুল ইসলাম সংগঠনের নেতা কর্মীদের যে কোনো মানবিক বিপর্যয়ে জনগনে পাশে থাকার আহবান জানান। তিনি বলেন বর্তমান ফ্যসিবাদি সরকার মানুষের স্বাভাবিক নাগরিক অধিকার হরণ করেছে। শুধু রাজনৈতিক কর্মসূচি নয় বরং জামায়াত নির্বিঘ্নে মানবিক কার্যক্রম পরিচালনা করতেও প্রশাসনিক বাধার সম্মুখীন হচ্ছে। বিনা ভোটের এই সরকার জনগনের জন্য কল্যানকর কাজ করতে পারেনা। তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে জনগণের জন্য কল্যানকর সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হতে হবে। উল্লেখ্য গত ১ মার্চ গভীররাতে পথেরবাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে এতে বেশকয়েকজন দোকান মালিক ক্ষতিগ্রস্থ হন।

মহেশপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)ঝিনাইদহ
‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’ ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, বিশিষ্ট শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম,মহেশপুর পৌর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন,মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের ম্যানেজার আলহেরা,সোনালী ব্যাংকের ম্যানেজার রবিউল ইসলাম,ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান মাহমুদ,সহকারি শিক্ষক জসিম উদ্দিন,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শাহীন হোসেন,কাউন্সিলর আতিয়ার রহমান,মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দাকোপে বিদ্যুৎ স্পৃষ্ঠে একজনের মৃত্যু আহত ৩
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে মেয়ে জামাইয়ের বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎ স্পৃষ্ঠে শশুরের মৃত্যু। এসময়ে আরো ৩জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কামিনিবাসিয়া এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বর) ক্ষিতিশ গোলদার জানান, কয়রা উপজেলার মহেশ^রিপুর ইউনিয়নের হড্ডা এলাকার শিবপদ মন্ডল (৬০) ও তার স্ত্রী ভক্তি মন্ডল জামাই মিঠুন বৈদ্য‘র বাড়ি বেড়াতে আসেন। সোমবার সন্ধ্যায় মিঠুনের স্ত্রী মনিষা বৈদ্য গোসল শেষে ভিজে কাপড় মেলে দিতে যায়। এসময়ে বাঁশের চটার আড়ে কাপড় দিতে গিয়ে বিদ্যুৎ‘র তারের উপর পড়ে। পরে কাপড় টেনে আনতে গেলে তারে ছিদ্র থাকায় সে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়। এসময়ে মেয়ের আত্ম চিৎকারে বাবা শিবপদ, মা ভক্তি ও শাশুড়ি শিবানী বৈদ্য বাঁচাতে ছুটে গেলে তারাও বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়। পরবর্তীতে আশে পাশের লোকজন এসে বিদ্যুৎ লাইন বন্দ করে তাদের সকলকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। এসময়ে হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাঃ মিনার্ভা রায় শিবপদকে মৃত ঘোষনা করেন বলে তিনি জানান। তিন জনের মধ্যে শিবানী গুরুতর আহত বলে জানা গেছে। এদিকে শিবপদ লাশ দাফনের জন্য গতকাল মঙ্গলবার তার পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়সজনের কাছে হস্তান্তর করা বলে জানা গেছে।
এব্যাপারে দাকোপ থানার পুলিশ পরিদর্শক (ওসি) উজ্জ্বল কুমার দত্ত বলেন, বিদ্যুৎ স্পৃষ্ঠে নিহতের এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

দাকোপে ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ১০ টি বকনা বাছুর বিতরণ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ১০ টি বকনা বাছুর বিতরণ করা হয়। ১৪ মার্চ মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠিত বিতরণ সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য খুলনা-১ ও হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ পঞ্চানন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনসুর আলী খান, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস, এছাড়া উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সুধী সমাজ।

কালিগঞ্জের নলতা ম্যাটসের শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে ক্লাস বর্জন
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জের নলতা ম্যাটস শিক্ষার্থীরা মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে ৩ দফা দাবিতে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো ১.অনতিবিলম্বের( ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন চাই। ২.বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রধান। ৩. বিগত দিনের সিদ্ধান্ত অনুযায়ী “মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ” নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা।
ম্যাটস ৩য় বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলেন,’আমাদের যে নতুন কোর্স কারিকুলাম চালু করা হয়েছে এটাতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং এর শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয় ইন্টার্নেশনটি বন্ধ করে দেয়া হয়েছে, যার ফলশ্রুতিতে সঠিক সেবা প্রদান করা সম্ভব নয়।
বাংলাদেশ মেডিকেল ডিপ্লোমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিডিএমএসএ) কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম বলেন- “এই সোনার বাংলায় বঙ্গবন্ধু ম্যাটসের জন্য যে কারিকুলাম চালু করে গিয়েছিলেন সেটি বহাল থাকার জন্য আজকের এই কর্মসূচি। একজন শিক্ষার্থী ইন্টারনি ছাড়া কিভাবে রোগীদের সেবা করবেন সেটি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানতে চাই। আরো জানতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থায় এত অনিয়ম কেন? এর প্রতিকার আমরা চাই।
শিক্ষার্থীরা আরো জানান গত কয়েকদিন আগে আমরা একত্রে ঢাকা কেন্দ্রীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেছি। সেখান থেকে আমরা ফলপ্রসূ কোন উত্তর খুঁজে পাইনি। ক্লাস বর্জন ও এমন অবস্থান কর্মসূচি আমরা চালিয়ে যাব ততদিন, যতদিন না পর্যন্ত বঙ্গবন্ধুর দেখানো কারিকুলামে আমাদের শিক্ষা ব্যবস্থা পুনরায় চালু না হবে।

 

দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং
কালিগঞ্জ সাতক্ষীরা
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয়সহ প্রতিটি পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে কালিগঞ্জ উপজেলা প্রশাসন বাজার মনিটরিং শুরু করেছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০ টা থেকে উপজেলার কাঁকশিয়ালী বাজার, ভদ্রখালি বাজার ও তারালি বাজারে এই মনিটারিং করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজহার আলী বাজার মনিটরিংকালে ব্যবসায়ীরা পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে ম্যাজিস্ট্রেটকে আশ্বস্ত করেন।
কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ আজহার আলী বলেন, নির্ধারিত দামের তালিকা প্রতিটি দোকানে টাঙিয়ে রাখতে হবে। যাতে ক্রেতারা প্রতারিত না হন। প্রতিবছর রমজানকে সামনে রেখে কিছু অসাধু চক্র পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে। পণ্যের দাম বাড়াতে তৎপর থাকেন। এবার এসব অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোন অজুহাত সৃষ্টি করে পণ্যের দাম বাড়ালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। প্রয়োজনে জেল-জরিমানা করা হবে।
তিনি আরো বলেন, জেলা প্রশাসনের একটি ‘হটলাইন’ রয়েছে। যেকোন মোবাইল ফোন থেকে হটলাইন নম্বর ‘৩৩৩’ এ কল করে ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বেশি নিলেই ক্রেতারা অভিযোগ করতে পারবেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
রমজানে অনেক সময় ভেজাল খাদ্য পরিবেশন করা হয়। ফুটপাত দখল করে অনেক হোটেলে ইফতার বিক্রি করে। এতে মারাত্মক যানজটের সৃষ্টি হয়। এবার ফুটপাতে ইফতার বিক্রি করতে দেওয়া হবে না।

 

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ নিহত ২
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে চুয়াডাঙ্গায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বিজন (২০) ও রাইদুল (২২)। এদের মধ্যে রাইদুল আনসার সদস্য। তাদের গ্রামের বাড়ি উপজেলার দাড়িয়াপুর। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর থানার ওসি মো. আবদুল আলিম। তিনি বলেন, বিজন ও রাইদুল ভোরে যশোর যাওয়ার পথে সদর থানার শ্যামপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুজনই নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে বলে তিনি জানান।

 

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার ঘটনায় আব্দুল হালিম নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল হালিম শৈলকুপার দেবীনগর গ্রামের ছাত্তার মন্ডলের ছেলে।

রায়ের সূত্রে জানা যায়, ঘটনার ১৩ বছর পুর্বে শৈলকুপার দেবীনগর গ্রামের আব্দুল হালিমের সাথে ববিতা খাতুনের বিয়ে হয়। এরপর থেকেই নানা কারণে যৌতুকের দাবিতে স্ত্রী ববিতাকে নির্যাতন করতেন স্বামী আব্দুল হালিম। এরই প্রেক্ষিতে ২০১৩ সালের ১৯ ডিসেম্বর শ্বাসরোধ করে তাকে হত্যা করে স্বামী আব্দুল হালিম। পরে বাড়ির পাশ্ববর্তী একটি মেহগনি বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেই দিনই নিহতের পরিবারের পক্ষ থেকে আব্দুল হালিমকে আসামি করে শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

এই মামলায় ২০১৪ সালের ২৬ মে আাদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সেই মামলার শুনানি শেষে আদালত আব্দুল হালিমকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায়ের আগে থেকেই আসামি পলাতক রয়েছে।

এনডিসি’র ২৩ সদস্যের প্রতিনিধি দলের বাগেরহাট পরিদর্শন
বাগেরহাট প্রতিনিধি
শিক্ষা সফরের অংশ হিসেবে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ২৩ সদস্যের স্বশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ও জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেছে।
মঙ্গলবার সকালে মেজর জেনারেল সৈয়দ তারেক হুসাইন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি’র নেতৃত্বে প্রতিনিধি দলটি বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ে যান।

প্রতিনিধি দলে সেনাবাহিনীর ৮ জন ব্রিগেডিয়ার জেনারেল ও তিনজন মেজর, নৌবাহিনীর একজন কমডোর, বিমান বাহিনীর একজন এয়ার কমডোর, সিভিল সার্ভিসের তিনজন যুগ্ম সচিব ও বন্ধুপ্রতীম দেশের (মিশর, ভারত, কেনিয়া, নাইজেরিয়া, শ্রীলঙ্কা এবং সুদান) স্বশস্ত্র বাহিনীর ছয়জন সদস্য রয়েছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বাগেরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ আজিজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা প্রতিনিধি দলের সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর জেলা প্রশাসক বাগেরহাটের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এনডিসি দলকে ব্রিফ করেন।

আলোচনায় সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদ ও খানজাহান আলী মাজারকে আন্তর্জাতিক ভ্রমণ গন্তব্য হিসেবে তাৎপর্য ও সম্ভাবনা তুলে ধরা হয়। এছাড়া স্থানীয় জনগণের আর্থ সামাজিক বিষয় ও বিভিন্ন উন্নতিকল্পে দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময়কালে এনডিসি পরিদর্শনকারী দলের প্রধান মেজর জেনারেল সৈয়দ তারেক হুসাইন-ওএসপি, এডব্লিউসি, পিএসসি বাগেরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

 

জুয়া খেলায় সাবেক-বর্তমান চেয়ারম্যানের ৪ ভাতিজা-ভাগনে আটক
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় জুয়ার আসর থেকে এক ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের চার ভাগনে ও ভাতিজাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক মুচলেকা ও জরিমানা করে তাদের মুক্তি দেন।
আটকরা হলেন- উপজেলার চর সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁর ভাগনে আবু তালেব শেখ (৫০), দুই ভাতিজা বাবলু খাঁ (৫৫) ও খলিল খাঁ ওরফে ভোমরা খাঁ (৪৭) এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তোফাজ্জেল হোসেনের ভাতিজা আব্দুল রশিদ (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে উপজেলা চর সাদিপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের কুদু খাঁ’র চায়ের দোকানে অভিযান চালায় পুলিশ। দোকানের পেছন থেকে জুয়া খেলার সময় চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক জোড়া তাস, জুয়ার নগদ পাঁচ হাজার ৮৯০ টাকা ও বস্তা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলার মঙ্গলবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, দুর্গম এলাকায় প্রশাসনের নজরদারি কম। সেই সুযোগে বর্তমান চেয়ারম্যানের ছেলে ফিরোজ হোসেন রাতভর বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসান। লাখ লাখ টাকার খেলা চলে সেখানে।
তবে এ অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যানের ছেলে ফিরোজ হোসেন বলেন, ‘ওই এলাকা (ঘোষপুর) আমার বাইরে। সেখান থেকে আমার ফুফাতো ভাই আটক হয়েছেন। তবে তিনি কোনো জুয়াটুয়া খেলেন না। প্রতিপক্ষরা আমাদের ফাঁসানোর চেষ্টা করছেন।

চর সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ’র দাবি, ‘আমার ছেলেসহ স্বজনরা কেউ জুয়া খেলে না।’ এ বলেই ফোন কেটে দেন তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, জুয়া মামলায় চারজনকে আটকের পর মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। পরে বিচারক মুচলেকা ও জরিমানা করে তাদের মুক্তি দেন।
জুয়ার সঙ্গে চেয়ারম্যানের ছেলে জড়িত আছে কি-না তা তদন্তের পরে বলা যাবে বলে জানিয়েছেন ওসি।

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতালে ভর্তির পর লাশ হলেন যুবক
বেনাপোল উপজেলা প্রতিনিধি
সন্তান প্রসবের জন্য তিনদিন আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিলেন জাহিদ হাসান আকাশ। কয়দিন ধরে স্ত্রীর কাছেই ছিলেন তিনি। এর মাঝে মৌমাছির কামড়ে হাসপাতালেই তার মৃত্যু হয়।

এদিকে, স্বামীর মৃত্যুর খবরে জাহিদের স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১৪ মার্চ) ভোরে যশোরের ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটনাটি ঘটে। নিহত জাহিদ হাসান আকাশ (২৫) ঝিকরগাছার পায়রাডাঙ্গা গ্রামের জাকির হোসেনের ছেলে।

জাহিদের ছোট ভাই রাহুল হোসেন বলেন, ভাই সন্তানসম্ভবা স্ত্রীকে দেখভালের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। ভোরে হাসপাতালের ভেতরে কয়েকটি মৌমাছির কামড়ে তিনি গুরুতর অসুস্থ বলে খবর পেয়ে গিয়ে দেখি অবস্থা খারাপ। জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাহুল আরও বলেন, মৌমাছি ভাবিকেও কামড়িয়েছিল। ভাবি এখন সুস্থ আছে। মৌমাছির কামড়ের পর ভাই স্ট্রোক করে মারা যায়।

অন্যদিকে, মঙ্গলবার আকাশের স্ত্রী পিংকির সিজারিয়ান অপারেশন হওয়ার কথা ছিল। স্বামীকে হারিয়ে স্তব্ধ হয়ে পড়েছেন তিনি।

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদুল আলম বলেন, ভোর পাঁচটার দিকে আকাশ গুরুতর অসুস্থ হলে সেবিকারা কর্তব্যরত ডাক্তারকে জানান। কিন্তু তখন রোগীর অবস্থা খুব খারাপ ছিল এবং কেউ বলতে পারেননি কিসে কামড়িয়েছে। তখনই তিনি মারা যান।

 

৩ ঘণ্টা পর খাল থেকে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে খালে পড়ে নিখোঁজের সাড়ে ৩ ঘণ্টা পর জাকির শেখ নামে এক ড্রেজার শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের স্টিল ব্রিজ সংলগ্ন বারইখালী খাল থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে, একইদিন সকাল সাড়ে ১০টার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের স্টিল ব্রিজ সংলগ্ন বারইখালী খালে বালুর জাহাজ থেকে পড়ে নিখোঁজ হন তিনি। নিহত জাকির শেখ খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের রুস্তুম আলী শেখের ছেলে।

ফায়ার সার্ভিসের মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ জানান, খবর পেয়ে নিখোঁজ শ্রমিক জাকিরকে খুঁজতে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তল্লাশি শুরু করেন। পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে দুপুর ২টার দিকে জাকিরের লাশ উদ্ধার করে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান জানান, নিখোঁজ শ্রমিক জাকিরের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ওয়ালটন খুলনা অঞ্চলের বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
দেশের জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটন খুলনা অঞ্চলের বার্ষিক ডিলার সমাপনী অনুষ্ঠান সোমবার (১৩ মার্চ) রাতে সোনাডাঙ্গা প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। ওয়ালটনের খুলনা এরিয়া শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ওয়ালটনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রায়হান, ওয়ালটনের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. হুমায়ুন কবির এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চলচ্চিত্র তারকা মো. আমিন খান।

অনুষ্ঠানে ওয়ালটনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রায়হান বলেন, ওয়ালটন বাংলাদেশের আপামর জনগণের প্রতিষ্ঠান। ওয়ালটন প্লাজা ব্যবসার ক্ষেত্রে এখন রোল মডেল। আর ডিলাররা হচ্ছেন ঘরে ঘরে ওয়ালটন পণ্য পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত। তিনি ডিলারদের আস্থা, বিশ্বাস ও সততার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

ওয়ালটনের ডিএমডি মো. হুমায়ুন কবির ডিলারদের প্রতি আস্থা ও সত্যের সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, ব্যবসায় লাভ-লোকসান হবে, আপডাউন হবে। কিন্তু সঠিক পরিকল্পনার মাধ্যমে ব্যবসাকে স্থায়ী করতে পারলে টিকে থাকা সম্ভব হবে।

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চলচ্চিত্র তারকা মো. আমিন খান বলেন, পৃথিবীতে কোন ব্যবসায় লস হয় না, কিন্তু শুধুমাত্র সঠিক পরিকল্পনা করতে ব্যর্থ হলে লস হয়।

তিনি বলেন, ব্যবসাকে যুদ্ধ মনে করা যাবে না। ব্যবসার মাধ্যমে পরিতৃপ্তি বা মজা নিতে হবে। ওয়ালটন ব্যবসায়ীদের খুবই গুরুত্ব দেয় বলেও উল্লেখ করেন তিনি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিএম শাহানুর আলম, ওয়ালটনের সিডিও মো. নুরুল ইসলাম, সিডিও আল মাফুজ খান, খুলনা এরিয়া ম্যানেজার সুব্রত দাস, পিরোজপুর এরিয়া ম্যানেজার মো. আব্দুল হান্নান, সোনাডাঙ্গা প্লাজার সিনিয়র ম্যানেজার মো. মুজাহিদ হোসেনসহ ওয়ালটনের খুলনা অঞ্চলের বিভিন্ন প্লাজার ম্যানেজার, কর্মকর্তা-কর্মচারী এবং বটিয়াঘাটা, তেরখাদাসহ অন্যান্য এলাকার ডিলাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ওয়ালটনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ডিলারদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। এর আগে অতিথিরা সোনাডাঙ্গা প্লাজায় পৌঁছালে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আরও উপস্থিত ছিলেন আরসিএম খালেদ আহমেদ, ডাকবাংলা প্লাজার ম্যানেজার উত্তম দাস, রূপসাঘাট প্লাজার ম্যানেজার হাসিবুল হাসান, দৌলতপুর প্লাজার ম্যানেজার শামিম হোসাইন, গল্লামারী প্লাজার ম্যানেজার শফিকুল ইসলাম।

গরু-ছাগল বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে স্কুলছাত্রের মৃত্যু
মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে গরু-ছাগল বাঁচাতে গিয়ে মিরাজ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র মারা গেছে। সোমবার (১৩ মার্চ) রাত পৌনে ৯টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জোকা গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিরাজ ওই গ্রামের ফয়জুর রহমানের ছেলে। সে চর গোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারিদিক ছড়িয়ে পড়ে। গোয়াল ঘরে থাকা গরু-ছাগল উদ্ধার করতে গেলে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মিরাজের মৃত্যু হয়। আগুনে গোয়াল ঘরে থাকা ১টি গরু ও ৪টি ছাগল মারা গেছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিসারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাজ্জাদ আলী বলেন, শ্রীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মাগুরা ও শ্রীপুর দুইটি দমকলবাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ অগ্নিকাণ্ডে এক কিশোর মারা গেছে।

দেশে চমৎকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে : আইজিপি
খুলনাঞ্চল রিপোর্ট
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, সকল বাহিনীর সমন্বয়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে পুলিশ। এর ফলে দেশে স্থিতিশীল ও চমৎকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে পটুয়াখালী পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ভবিষ্যতে দেশের অর্থনীতি ও জননিরাপত্তার স্বার্থে পটুয়াখালীসহ দেশের সব অঞ্চলের শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যা করা দরকার, তা পুলিশ করবে।

পুলিশ সুপার মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত চৌধুরী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি আক্তারুজ্জামান, পটুয়াখালীর জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পটুয়াখালী জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী আসমা খাতুনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

গিলাতলায় বিএনপি নেতা আজাদের পিতার ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র ১ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আজাদ বিশ্বাস এর পিতা মোঃ আমজাদ হোসেন ১৪ মার্চ সকালে নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজি) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৩ ছেলে,২ মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার মাগরিব বাদ বুড়িয়ারডাঙ্গা সরদার বাড়ি ঈদগাহ ময়দানে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস এ রহমান বাবুল, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ আব্দুর সেলিম, মোহাম্মদ হাদিউজ্জামান, মোল্লা শরিফুল ইসলাম, নুর আলম,গাজী মোনতাজ হোসেন, মকবুল সরদার, সরদার তৌহিদুল ইসলাম, বাবুল হোসেন বাবু, আলাউদ্দিন, সালাম শেখ, হালিম বিশ্বাস, মোহাম্মদ আলামিন, মঞ্জু শেখ, হেলাল সরদার, আকরাম শেখ, জানাজায় ইমামতি করেন মাওলানা সরদার সুলতান মাহমুদ।