Home আঞ্চলিক কন্যা সন্তানের পিতৃ পরিচয় দাবি আরিফার

কন্যা সন্তানের পিতৃ পরিচয় দাবি আরিফার

22

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি।।
কন্যা সন্তানের পিতৃ পরিচয়ের দাবিসহ স্ত্রীর মর্যাদা পেতে চার বছরের কন্যাকে সঙ্গে নিয়ে ও স্বামীর ছবি হতে নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরায় আরিফা খাতুন (২৩) নামের এক নারী। তিনি সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা লক্ষীদাঁড়ী গ্রামের ফজলু দফাদারের মেয়ে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে কন্যা সন্তানের পিতৃ পরিচয় ও স্ত্রীর মর্যাদা ফিরে পেতে নিরুপায় হয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের দারস্থ হন আরিফা খাতুন।

এ সময় আরিফা খাতুন সাংবাদিকদের জানান, ২০১৮ সালে সদর উপজেলার সুড়িঘাটা গ্রামের মো. জিয়ারুল ইসলামের ছেলে সাইফুদ্দিনের সাথে বিয়ে হয় তার। বিয়ের কিছুদিন যেতেই তিনি বুঝতে পারেন স্বামী সাইফুদ্দিন শারীরিকভাবে অক্ষম। স্বামী শারীরিক অক্ষম হওয়ায় তিনি বাবার বাড়ি ভোমরা লক্ষীদাঁড়ীতে ফিরে যান। কয়েক দিন পর শ্বশুর মো. জিয়ারুল ইসলাম আরিফার বাবার বাড়িতে গিয়ে তার ছোট ছেলে মো. শরিফুল ইসলামের সাথে পুনরায় বিয়ে দিবে বলে বাড়িতে ফিরিয়ে আনেন আরিফাকে। সেই থেকে পরিবারের সবার সম্মতিতে আরিফার সাথে দেবর শরিফুলের সাথে একসঙ্গে বসবাস করতে থাকেন। তার বছর খানেক পর শরিফুল ও আরিফার কোলজুড়ে আসে এক কন্যা সন্তান। সেই কন্যা সন্তানের বয়স এখন চার।

বড় ভাই সাইফুদ্দিনের স্ত্রী হলেও শ্বশুর-শাশুড়ির চাপে দেবর শরিফুলের সাথে স্বামী-স্ত্রীর মত সংসার করতে থাকেন আরিফা খাতুন। কিছুদিন আগে আরিফাকে কন্যা সন্তানসহ বাড়ি থেকে বের করে দেয় শ্বশুর জিয়ারুল ইসলাম। পরবর্তীতে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেন তিনি। ওই সময় এলাকার গণ্যমান্য ব্যক্তির চাপে প্রথম স্বামী সাইফুদ্দিনের সাথে ছাড়াছাড়ি করান শ্বশুর।ঘটনার দিন আদালতে নোটারী পাবলিকের মাধ্যমে ৭০ হাজার টাকা দেনমোহর ধার্য্য করে তার ছোট ছেলে শরিফুলের সাথে বিয়ে হয়।

আরিফা আরো বলেন, বিয়ের কিছুদিন পর আমাকে বাড়িতে রেখে চার বছরের মেয়েসহ বাড়ি থেকে বের করে দেয় শ্বশুর জিয়ারুল ইসলাম। সেই থেকে আমি বাবার বাড়িতে অবস্থান করছি। এ নিয়ে সাতক্ষীরা নারী শিশু আদালতে মামলা করেছি। মামলাটি পিবিআই তদন্ত করছে। বর্তমানে আমি স্ত্রী’র মর্যাদা ও কন্যা সন্তানের পিতৃত্বে দাবিতে দ্বারে দ্বারে ঘুরছি। এ বিষয়ে অভিযুক্ত শরিফুলের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি মুঠো ফোনটি রিসিভ করেননি।