কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১০০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ৫নং মাছ ঘাট গ্রীনল্যান্ড আবাসিক এলাকার আব্দুল হামিদ সরদার এর মেয়ে মোসা. পারুল বেগম (৫৫) ও লবণচরা নিজখামার এলাকার মো. রেজাউল মোল্লার ছেলে মো. সাগর মোল্লা (২৪)।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আশরাফ হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ১০০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।
২৯নং ওয়ার্ড বিএনপি’র সদস্য পদ
থেকে জাহাঙ্গীরের নাম প্রত্যাহার
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ২৯নং ওয়ার্ড বিএনপি’র সদস্য শেখ মো. জাহাঙ্গীর হোসেন তার রাজনৈতিক পদ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেছেন, বিগত দিনে বিএনপি’র রাজনীতির সাথে সমর্থক হিসেবে ছিলাম। সেই হিসাবে আমার সাথে পরামর্শ না করে দলের মহানগর আহবায়ক ও সদস্য সচিব আমাকে ২৯নং ওয়ার্ড বিএনপি’র সদস্য পদে নাম দিয়েছেন। বর্তমানে আমি বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত নই। বিথায় আমি সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে আমার রাজনৈতিক পদ থেকে আমার নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।
মহেশপুরে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগ অফিসে ১৩ জনের মাঝে ৫ লাখ সত্তর হাজার টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, যাদবপুর ইউনিয়ন চেয়ারম্যান সালাহ উদ্দিন, ফতেপুরের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু, নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন।
দাকোপে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ পালনে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে একটি বর্নাঢ্য র্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খানের সভাপতিত্বে সভায় অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকালী কশিশনার (ভূমি) পাপিয়া সুলতানা , উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়। সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাবেক সভাপতি শচীন্দ্র মন্ডল, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সিপিপি উপজেলা টিম লেডার দেবাশিষ ঢালী, এনজিও প্রতিনিধি ইকবাল হোসেন, স্টিফেন হেমবরম, হিউবার্ড মনিসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সিপিপি বৃন্দ।
দাকোপে ১৭ মার্চ জাতির পিতার জন্মবাষির্কী ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের পৃথক প্রস্তুতি সভা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং শেখ রাসেল ক্রীড়া প্রতিযোগিতার পালনের পৃথক পৃথক প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন চালনা পৌরসভা মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ পদ বাছাড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদীপ বালা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা সমজাসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা মোহিত লাল রায়, বীর মুক্তিযোদ্ধা অহেদ গাজী, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ।
শিল্পাঞ্চলকে শ্মশান করেছে, জনসমুদ্রে সরকারের পতন হবে : নিতাই রায়
খবর বিজ্ঞপ্তি।।
খুলনার শিল্পাঞ্চলকে সরকার শ্মশানে পরিণত করেছে অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, শ্রমজীবী মেহনতি মানুষ বিএনপি ঘোষিত আন্দোলন কর্মসূচির সমর্থনে রাজপথে নেমে এসেছে। এই জনসমুদ্রের জোয়ারেই লুটেরা পদলেহনকারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটবে।
শনিবার (১১ মার্চ) খুলনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক মন্ত্রী নিতাই রায় এ কথা বলেন। বেলা ১১ টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনের সড়কে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়।
নিতাই রায় অভিযোগ করেন, বিদেশী প্রভুদের ইশারায় এই সরকার বিচার বিভাগ সহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার ভূলুন্ঠিত। রমজান মাস সমাগত। বাজারে দ্রব্যমূল্য পাগলা ঘোড়ার মতো ছুটছে। তাকে নিয়ন্ত্রণের ক্ষমতা এই সরকারের নেই। জনমনে নাভিশ^াস সৃষ্টি হয়েছে। তারা চায় পরিবর্তন।
কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, কারো অনুকম্পা নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি করবেন না। দেশের জনগন জেগে উঠেছে। জনগনই তাকে মুক্ত করে রাজনীতিতে ফিরিয়ে আনবে। দেশে দূর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। দ্রব্যমূল্য লাগামহীন ভাবে বাড়ছে। তারা রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করেছে।
আজকের আওয়ামী লীগ ৭১ সালের রাজাকার আলবদর শান্তিবাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে অভিযোগ করেন হেলাল। বলেন, বিএনপি যখন জনদূর্ভোগ লাঘবের দাবিতে কর্মসূচি দেয়, সে সময় ব্যর্থ লুটেরা আওয়ামী লীগ শান্তি মিছিলের নামে শান্তিবাহিনীর ভূমিকায় নেমেছে।
গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেল সহ কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে শনিবার দেশব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলার আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, শেখ আবু হোসেন বাবু, এস এ রহমান বাবুল, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, আব্দুর রকিব মল্লিক, শের আলম সান্টু, মোস্তফা উল বারী লাভলু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, অধ্যাপক মনিরুল হক বাবুল, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল ঘশ হেলাল, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, এনামুল হক সজল,
অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, শেখ জাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, খায়রুল ইসলাম খান জনি, ওয়াহিদুর রহমান দীপু, বেগ তানভিরুল আযম, শেখ শাহিনুল ইসলাম পাখী, শাকিল আহমেদ দিলু, মুরশিদ কামাল, ইলিয়াস হোসেন মল্লিক, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, মোঃ হাফিজুর রহমান, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, এ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, একরামুল কবির মিল্টন, মনিরুজ্জামান লেলিন, জহর মীর, এস এম মুর্শিদুর রহমান লিটন, নাজিরউদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ^াস, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, খন্দকার ফারুক হোসেন, সরোয়ার হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, রফিকুল ইসলাম বাবু, মোল্লা ফরিদ আহমেদ, সাইদুজ্জামান খান, আনসার আলী, নাসির খান, সরদার আব্দুল মালেক, আব্দুস সালাম, রাহাত আলী লাচচু, আলমগীর হোসেন, কাজী শাহনেওয়াজ নীরু, আব্দুর রহমান ডিনো, নাজমুল হুদা চৌধুরী সাগর, তারিকুল ইসলাম, মোঃ জাহিদুল হোসেন জাহিদ, মিজানুর রহামন মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, জাফরী নেওয়াজ চন্দন, শামসুল বারিক পান্না, ফারুক হোসেন, আজিজা খানম এলিজা,
মোল্লা সাইফুর রহমান, এনামুল হক, আব্দুল মান্নান খান, মোজাফফর হোসেন,
যুবদলের ইবাদুল হক রুবায়েদ, আব্দুল আজিজ সুমন, মোঃ জাবির আলী, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু, শফিকুল ইসলাম শাহিন, মহিলা দলের এ্যাড. কানিজ ফাতেমা আমিন, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, মোঃ তাজিম বিশ^াস, শ্রমিক দলের খান ইসমাইল হোসেন, কৃষক দলের আক্তারুজ্জামান তালুকদার সজীব, মোল্লা কবির হোসেন, শেখ আদনান ইসলাম দীপ, শেখ আবু সাঈদ, জাসাসের ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, তাঁতী দলের আবু সাঈদ শেখ প্রমুখ। #
খুলনা সাংবাদিক ইউনিয়নের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাবেক সাধারণ সম্পাদক মো: আবুল বাশারের মাতা সাহারা বেগম (৭৩) এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কেইউজের নেতৃবৃন্দ। সাংবাদিক নেতৃবৃন্দ এক শোক বার্তারায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদেও প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, কেইউজের সভাপতি ফারুক আহম্দে,সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম,আলমগীর হান্নান,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ,যুগ্ম সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম কচি, কোষাদক্ষ্য দিলীপ বর্মন,দপ্Íর সম্পাদক শেখ আব্দুল হামিদ,প্রচার ও সাংস্তৃতিক সম্পাদক এস.এম মনিরুজ্জামান,নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল,মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম।
যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসমি আটক
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর শামিম হোসেন (৩৫) নামে মাদক মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে পুলিশ। নরেন্দ্রপুর পুলিশ ফাড়ির আইসি এসআই নাজমুল হাসান শনিবার বেলা ১২ টার দিকে শহরতলির সুতিঘাটা গ্রাম থেকে তাকে আটক করেন। আটক শামিম হোসেন ওই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।
এসআই নাজমুল হাসান জানান, খুলনা জেলা বটিয়াঘাটা থানায় ২০১২ সালে ৪ ফেব্রুয়ারী শামিম হোসেনের নামে একটি মাদক মামলা নং ২২ হয়। ওই মামলায় আদালত শামিম হোসেনকে যাবজ্জীবন সাজা দেন। সে দীর্ঘদিন পলাতক থাকার পর আজ বেলা ১২ টার দিকে শামিমকে আটক করেন।
উপ-সম্পাদকীয়==========
দারিদ্র দূরীকরণ ও নারী উন্নয়নে রেশম শিল্পের অবদান
রাজীব আল মামুন
একটি রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়নের পরিমাপক হিসেবে দারিদ্র্যমোচন অন্যতম। এ বিবেচনায় বাংলাদেশ এখন বিশ্ববাসীর সামনে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের দারিদ্র নিরসনে সরকারি- বেসরকারি এবং বহুবিধ সামাজিক উদ্যোগের সমন্বিত প্রয়াসে গত এক দশকে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। দারিদ্র দূরীকরণে লাগসই কৌশলসমূহ যেমন- দারিদ্র্য ঝুঁকিতে থাকা মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ,আর্থিক প্রণোদনা,ক্ষুদ্র সঞ্চয়কে উৎসাহ প্রদান,কার্যকর দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি, বেকার জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে কাজের সুযোগ করে দেওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বিনির্মাণ ইত্যাদি প্রয়োগে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী দারিদ্র্যমোচনে বিশেষজ্ঞদের নজর কেড়েছে।
দেশের দারিদ্রের হার বেশি রংপুর বিভাগে। এ বিভাগের দারিদ্র্যের হার ৪৭.২৩ শতাংশ, এরপর আছে ময়মনসিংহ ৩২.৭৭ শতাংশ এবং রাজশাহী ২৮.৯৩ শতাংশ। দেশের সবচেয়ে কম দরিদ্র মানুষের বসবাস ঢাকার অভিজাত এলাকা গুলশানে ০.৪ শতাংশ। আর সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস কুড়িগ্রাম জেলার চর রাজিব পুর উপজেলায় ৭৯.৮ শতাংশ। সরকার জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বদ্ধপরিকর। এসডিজির অভীষ্ট ও লক্ষ্যগুলো বাস্তবায়নে যে সব বিষয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখা হচ্ছে তা হলো আন্তর্জাতিকতা,সমন্বিত গতিপ্রকৃতি ও টেকসই উন্নয়নের সকল প্রকার মাত্রা অনুসরণ, বাস্তব ও জ্ঞানভিত্তিক উদ্যোগ গ্রহণ এবং সবচেয়ে দরিদ্র, সবচেয়ে ভঙ্গুর ও সবচেয়ে পিছিয়ে পড়া মানুষের প্রতি গুরুত্ব প্রদান। সরকার এসডিজি বাস্তবায়নে ‘ সমগ্র সমাজ ‘ পদ্ধতি অনুসরণ করে চলছে। উত্তর জনপদের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নের জন্য সরকার ইতিমধ্যে নানারকম পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলোর একটি হলো রেশম চাষ এবং এ শিল্পের বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। রেশম চাষের একটি সতন্ত্র বৈশিষ্ট্য হলো রেশম চাষ ধনী থেকে দরিদ্রদের কাছে সম্পদ হস্তান্তর করতে পারে। রেশম চাষের সাথে জড়িত প্রায় সকলেই গরিব আর রেশম দ্বারা তৈরি পোশাক ব্যবহার করে ধনীরা। ফলে ধনীদের টাকা গরিবদের কাছে স্থানান্তরিত হয়। রেশম চাষ খুব সহজেই বাড়িতে করা যায়, এটি প্রকৃতিগতভাবে একটি গৃহপালিত উৎপাদন প্রক্রিয়া। এ কাজটি বাড়ির মহিলারা অন্যান্য কাজের পাশাপাশি করে থাকে ফলে অতিরিক্ত কোনো জনবলের প্রয়োজন হয় না। পরিবারের সদস্যরা তাদের অব্যবহৃত শ্রমকে কাজে লাগিয়ে এবং স্বাভাবিক দৈনন্দিন কাজকর্মে কোনো বিঘ্ন না ঘটিয়ে রেশম উৎপাদন করতে পারেন। পরিবারের মহিলারা রেশম উৎপাদন প্রক্রিয়ায় সরাসরি যুক্ত থাকায় পরিবারের কাছে মহিলারা অর্থ উপার্জনকারী হিসেবে বিবেচিত হয় এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ গ্রহণও সহজ হয় ।অর্থাৎ রেশম চাষের মাধ্যমে নারীর ক্ষমতায়নও বাস্তবায়ন হয়ে থাকে।কারণ বাংলাদেশের কম বেশি ৮৫ শতাংশ রেশম চাষি নারী। ছোটো পরিসরে রেশম চাষের জন্য অতিরিক্ত জমি, সময় ও শ্রমের প্রয়োজন হয় না। রেশম চাষ পরিবেশ ও শ্রমবান্ধব।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণণা ২০২২ অনুযায়ী রাজশাহী বিভাগের মোট জনসংখ্যা ২ কোটি ৩ লাখ ৫৩ হাজার ১১৯ জন। এর মধ্যে গ্রামে বসবাস করে ১ কোটি ৫৫ লাখেরও বেশি মানুষ। এ বিভাগে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে ২ লাখ ৪৪ হাজারেরও বেশি। এদের অধিকাংশই দরিদ্রসীমার নীচে অবস্থান করছে। এদের মধ্যে একটা বড়ো অংশই চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করে। রংপুর বিভাগের মোট জনসংখ্যা ১ কোটি ৭৬ লাখের ও বেশি। এর মধ্যে গ্রামাঞ্চলে বসবাস করে ১ কোটি ৩৭ লাখেরও বেশি মানুষ। এ বিভাগে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে ৯১ হাজারেরও বেশি। এদের অধিকাংশই চরম দারিদ্র্যের মধ্যে জীবন অতিবাহিত করছে। সরকারি বেসরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এসব দরিদ্র মানুষকে সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয়েছে। এসব এলাকায় সরকার বিনামূল্যে খাদ্য বিতরণ, কাজের বিনিময়ে খাদ্য, টেস্ট রিলিফ, ফেয়ার প্রাইস কার্ড, আশ্রয়ণ,গৃহায়ণ, ঘরে ফেরা,বয়স্ক ভাতা,এতিম, প্রতিবন্ধী ভাতা,দুঃস্থ মহিলা ভাতা,বিধবা ও স্বামী পরিত্যক্তদের ভাতা প্রদানসহ আরও নানারকম কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি কর্মক্ষম মানুষকে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়াসহ তাদের বিনা জামানতে প্রয়োজনীয় পুঁজি সরবরাহ করে পুনর্বাসনের ব্যবস্হা করা হচ্ছে।
বাংলাদেশে রাজশাহী অঞ্চলে সবচেয়ে বেশি রেশম চাষ হয়।তবে বিগত বছরগুলোতে রংপুর অঞ্চলে রেশম চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গাইবান্ধা, কুড়িগ্রাম নীলফামারী ও রংপুর জেলার প্রত্যান্ত অঞ্চলে রেশম চাষের বিস্তার ঘটেছে। এ অঞ্চলের মহিলারা নামমাত্র প্রশিক্ষণ নিয়ে আবার অনেকেই পাশের বাড়ি মহিলার দেখাদেখি তার কাছ থেকে পরামর্শ নিয়ে নিজের বসত বাড়িতেই রেশম চাষ শুরু করেছে। এর ফলে রংপুর অঞ্চলের নতুন নতুন এলাকা রেশম চাষের আওতায় আসছে। বাংলাদেশে বছরে রেশম সুতার চাহিদা কম বেশি ৪ শত মেট্রিক টন,আর আমাদের দেশে উৎপাদন হয় মাত্র ৩৫-৪০ মেট্রিক টন। ঘাটতি সুতার চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করা হয়।
বর্তমান বিশ্বে কম বেশি ৪৫ টি দেশে রেশম চাষ হয়ে থাকে। এর মধ্যে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম প্রধান রেশম উৎপাদনকারী দেশ। বাংলাদেশও ধীরে ধীরে রেশমের আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে। বাংলাদেশ রেশম উৎপাদনে বিশ্বে দশম।বিশ্বে চার ধরনের রেশম চাষ হয়ে থাকে। এগুলো হলো ইরি,তুঁত, মুগা ও তসর।তবে বাংলাদেশে শুধু তুঁতপাতা নির্ভর রেশম উৎপাদন হয়ে থাকে। রেশম চাষের দুটি প্রধান ধাপ রয়েছে। এগুলো হলো তুঁত গাছের চাষ এবং রেশম কীট পালন। বাংলা ভাষাভাষী মানুষ রেশম কীটকে পলু নামে ডাকে। রেশম কীটের একমাত্র খাদ্য হলো তুঁত গাছের পাতা। তুঁত গাছ একবার রোপণ করলে ২০-২৫ বছর পর্যন্ত পাতার ফলন দেয়। বেশি চাষেরও দরকার হয় না। বছরে ৩-৪ বার খোঁড়,নিড়ানি ছাঁটাই এবং প্রয়োজনে পানি সেচ দেওয়া লাগে। এতে অন্য ফসলের তুলনায় চাষাবাদ ও রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম। ছায়াযুক্ত স্থান বাদে বাড়ির আঙিনায়, আনাচে কানাচে, রাস্তার পাশে চাষযোগ্য পানি জমে না এমন জমিতে চাষ করা যায়। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড বিএসআরটিআই – এর সহায়তায় রেশম চাষিদের প্রয়োজন অনুযায়ী তুঁত গাছের চারা এবং রোগমুক্ত রেশম ডিম বিনামূল্যে সরবরাহ করে থাকে। এ ছাড়াও সরকার বিভিন্ন প্রকল্পের আওতায় রেশম চাষিদের সব ধরনের ভৌত ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে। এ সব সহায়তার মধ্যে রয়েছে তুঁত চারা সরবরাহ, তুঁত চারা রোপণ এবং যতক্ষণ না চারাগুলো উৎপাদনশীল হয় ততক্ষণ তুঁত গাছের রক্ষণাবেক্ষণের সহায়তা, রেশম কীট পালন ও রিলিং বিষয়ে প্রশিক্ষণ, বিনামূল্যে রোগমুক্ত রেশম ডিম সরবরাহ, রেশম পোকা পালনের জন্য পলুঘর ( বিয়ারিং হাউজ) নির্মাণের জন্য অর্থ সহায়তা, রেশম কীট বা পলু পালনের উপকরণ যেমন ডালা, চন্দ্রকি, ঘরা ইত্যাদি এবং সবশেষে উৎপাদিত কোকুনগুলোর জন্য বিপনণ সহায়তা। রেশম চাষ থেকে গরিব পরিবারগুলো গড়ে বছরে ১৬ হাজার টাকার মতো আয় করে থাকে। তবে কোনো কোনো পরিবার বছরে কম বেশি অর্ধ লক্ষ টাকা আয় করে। তবে শুধু রেশম চাষই দারিদ্র্যমুক্ত করতে পারে না। তবে দারিদ্র্যসীমার নীচে থাকা মানুষরা অন্যান্য পেশার সাথে রেশম চাষের মাধ্যমে তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে।
রেশম চাষ সমাজের পিছিয়ে পড়া মানুষকে পুনর্বাসনসহ আর্থিক ও সামাজিকভাবে এগিয়ে আসতে সহায়তা করছে। দরিদ্র মানুষ যখন তাদের নিজস্ব কোনো উদ্যোগে নিজেকে সম্পৃক্ত করতে সক্ষম হয়, তখন তারা আত্নবিশ্বাসী হয়ে ওঠে। সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষমতা অর্জন করে। রেশম চাষির নিকট সমাজের ধনীদের অর্থ স্থানান্তর হয়ে আসে ফলে রেশম চাষ অর্থনৈতিক বৈষম্য হ্রাসে অবদান রাখে।সবচেয়ে বেশি উপকৃত হয় গ্রামের দরিদ্র মহিলারা। রেশম চাষের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার নারীর অংশ গ্রহণ এবং নারী নির্যাতন দিন দিন হ্রাস পাচ্ছে।প্রত্যান্ত অঞ্চলের নারীরা সচেতন হচ্ছে, তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে যা নারী উন্নয়নেরই শুভ লক্ষণ। লেখক: টেক্সটাইল ইঞ্জিয়ার ও গবেষক/ পিআইডি ফিচার
শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পড়লেন জামাই
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটে পড়ে মানিক মিয়া (৪৫) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হন।
শনিবার বেলা ১১টার দিকে সুন্দরপুর স্টেশনের অদূরে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন। নিহত মানিক বগুড়া সদর উপজেলার জগদাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে।
নিহত মানিক শুক্রবার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামে শ্বশুরবাড়ি মৃত আকবার ধনীর বাড়িতে বেড়াতে আসে।
আমিরুল ইসলাম জানান, চাঁদবা গ্রামের মৃত আকবার ধনীর মেয়ে রোমেনা বেগম (৪৮) এর সঙ্গে গত তিন মাস আগে বিয়ে হয়। এটি তার দ্বিতীয় বিয়ে। ঘটনার দিন সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী একতারপুর বাজারে বেড়াতে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন।
এর পর বেলা ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন। তবে তিনি আত্মহত্যা করেছেন, না অন্য কোনো কারণে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন তা জানা যায়নি।
কালীগঞ্জ থানার পলিশ এসআই প্রকাশ কুমার জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
শান্তির বাণী ছড়িয়ে দিতে কলকাতা থেকে নোয়াখালী পদযাত্রা
যশোর অফিস
মহাত্মা গান্ধীর অহিংসা ও শান্তির বাণী ছড়িয়ে দিতে ভারতের কলকাতা থেকে পায়ে হেঁটে যশোরে এসেছেন চার নারী। গত ৯ মার্চ বৃহস্পতিবার বেলেঘাটার গান্ধী ভবন থেকে এই পদযাত্রা শুরু হয়।
এদিন রাতে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে যশোরে পৌছায়। এর পর ৯ জেলা পায়ে হেটে আগামী ১৬ মার্চ এই যাত্রা শেষ হবে বাংলাদেশের নোয়াখালীর গান্ধী আশ্রমে।
আয়োজকরা জানান, ‘শান্তির জন্যই এই পদযাত্রা। এর উদ্দেশ্য, গোটা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার।
জানা যায়, অস্থির এই বিশ্বে মহাত্মা গান্ধীর পথকেই পাথেয় করে এবং শান্তির বাণী ছড়িয়ে দিতে ভারতের চার নারী শুরু করছেন এই পদযাত্রা। ভারতের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির (এসএনইউ) সহযোগিতায় গান্ধি আশ্রম ট্রাস্টের আয়োজিত ‘গান্ধী অ্যান্ড ওয়াক’ শীর্ষক এই পদযাত্রা শুরু হয় কলকাতার বেলেঘাটার গান্ধী ভবন থেকে।
চার সদস্যের একটি দল বৃহস্পতিবার রাতে বেনাপোল হয়ে যশোর শহরে পৌঁছান। সকালে যশোর সার্কিট হাউজে বিশ্রাম নিয়ে দলটি নড়াইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর পর লোহাগড়া-ফরিদপুর-ভাঙ্গা-মাওয়া হয়ে ঢাকায় পৌঁছবেন। ১৬ মার্চ নোয়াখালীর গান্ধী আশ্রমে স্থানীয় সুধী সমাবেশের মাধ্যমে এই যাত্রা শেষ হবে।
এই পদযাত্রার অংশ নিয়েছেন টিম লিডার ডা. আরজুমন্দ জায়েদি, সদস্য কাশিশ খানম, অনুষ্কা, পার্নোমিতা ডাঙ্গওয়াল। ‘গান্ধী অ্যান্ড ওয়াক’ শিরোনামে একটি ব্যানার ও ভারতীয় জাতীয় পতাকা হাতে নিয়ে এই দলটিকে পায়ে হেটে পদযাত্রা করতে দেখা যাচ্ছে। মানুষের সঙ্গে কথা বলে পৌঁছে দিচ্ছেন শান্তির বার্তা। ভারতের এই দলের সঙ্গে নোয়াখালীর গান্ধী আশ্রমের দুইজন সহযোগী প্রতিনিধিও রয়েছেন।
পায়ে হেঁটে পদযাত্রায় শুক্রবার দুপুরে যশোর ছাড়ার আগে যশোর সার্কিটর হাউজে কথা হয় এই দলের টিম লিডার ডা. আরজুমন্দ জায়েদির সঙ্গে। তিনি জানান, মহাত্মা গান্ধীর চিন্তাভাবনা আমাদের গোটা বিশ্বকেই উজ্জীবিত করে। তার শান্তির বাণী আজ সারা বিশ্বেই আদৃত। আমাদের এই পদযাত্রা শান্তির জন্যই এই উদ্যোগ। এর উদ্দেশ্য, গোটা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া।
আগামী দিনে বিশ্বের অন্যান্য দেশেও এই শান্তি যাত্রার পরিকল্পনা আছে বলে তিনি জানিয়েছেন।
নোয়াখালীর গান্ধী আশ্রমের শান্তিকর্মী খাইরুজ্জামান খোকন বলেন, ব্রিটিশ শাসনামলের শেষের দিকে ভারতবর্ষের বিভিন্ন স্থানের মতো নোয়াখালীতেও হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। সেই দুঃসময়ে শান্তি মিশন নিয়ে নোয়াখালী ছুটে আসেন মহাত্মা গান্ধী। ১৯৪৬ সালের ৭ নভেম্বর থেকে ১৯৪৭ সালের ২ মার্চ পর্যন্ত নোয়াখালী অবস্থানকালে তিনি গ্রামে গ্রামে ঘুরে দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব স্থাপনসহ সেবামূলক বিভিন্ন কাজে হাত দেন। মহাত্মা গান্ধী আমৃত্যু মানুষের মধ্যে শান্তি ও অহিংসার বাণী প্রচার করে গেছেন। মহাত্মা গান্ধীর অহিংসা ও শান্তির বাণী ছড়িয়ে দিতে এই আয়োজন। এই যাত্রা আগামী ১৬ মার্চ নোয়াখালী গান্ধী আশ্রম ও ট্রাস্টে শেষ হবে। এর মাঝে এই দল ৯টা জেলা পায়ে হেটে শান্তির পদযাত্রা শান্তির বার্তা পৌঁছে দিবেন মানুষের কাছে।
ভারতে প্রথমবারের মতো এইচ৩এন২ ভাইরাসে দুজনের মৃত্যু
খুলনাঞ্চল ডেস্ক
প্রথমবারের মতো ভারতে ‘ইনফ্লুয়েঞ্জা এ’ অর্থাৎ এইচ৩এন২ ভাইরাসে দুজন মারা গেছেন। গতকাল শুক্রবার (১০ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর: টাইমস অব ইন্ডিয়া’র।
ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসে মৃত দুজনই পঞ্চাশোর্ধ্ব। একজন কর্ণাটক রাজ্যের এবং অপরজন হরিয়ানার। এইচ৩এন২ ভাইরাস হংকং ফ্লু নামেও পরিচিত।
কর্ণাটকে মারা যাওয়া ব্যক্তির নাম হীরে গৌড়া। তিনি কর্ণাটকের হাসান শহরের বাসিন্দা। রাজ্যের সরকারি কর্মকর্তারা বলছেন, ৮২ বছর বয়সী গৌড়া গত ২৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন এবং ১ মার্চ মারা যান। গৌড়া ভাইরাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি ডায়াবেটিক এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
হরিয়ানায় মারা যাওয়া ব্যক্তির নাম জানা যায়নি। ৫৬ বছর বয়সী ওই ব্যক্তির ফুসফুস ক্যানসার ছিল। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যানুসারে, ওই ব্যক্তি জানুয়ারিতে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং গত বুধবার (৮ মার্চ) তার মৃত্যু হয়।
ভারতজুড়ে এ পর্যন্ত এইচ৩এন২ ভাইরাসে অন্তত ৯০ জনের আক্রান্তের খবর মিলেছে। এর বাইরে এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৮ জন।
সতর্কবার্তায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘মৌসুমী ইনফ্লুয়েঞ্জা হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা সৃষ্ট তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ যা সম্প্রতি বিশ্বের সব অংশেই ছড়িয়ে পড়েছে। ভারতে প্রতিবছরই মৌসুমী ইনফ্লুয়েঞ্জা দুটি সময়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়: একটি জানুয়ারি থেকে মার্চ এবং একটি বর্ষার পরের সময়।’
মার্চের শেষ নাগাদ ভাইরাসের প্রকোপ কমে আসবে বলে সতর্কবার্তায় জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।
কাঁচা না পাকা কোন কলার পুষ্টিগুণ বেশি?
মিলি রহমান
কলা সারা বছরই পাওয়া যায়। কলা সবচেয়ে বেশি খাওয়া ফলগুলির মধ্যে একটি। পাকা কলা দৈনন্দিন খাদ্যতালিকার একটি হলেও কাঁচা কলা সাধারণত পেট খারাপ হলে খাওয়া হয়। পুষ্টিবিদদের মতে, দুটি কলাতেই যথেষ্ট পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে। তারা জানিয়েছেন কাঁচা ও পাকা কলা খাওয়ার নানা উপকারিতার কথা।
কাঁচা কলা:
এটি সাধারণত একটি সবজি হিসাবে ব্যবহৃত হয়। কাঁচা কলায় আঁশের পরিমাণ বেশি থাকে। এতে চিনির পরিমাণ বেশি থাকে না। এ কোরণে ডায়াবেটিস রোগীরাও কাঁচা কলা খেতে পারেন। এছাড়াও, এটি লিভারের জন্য উপকারী, কারণ এতে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া রয়েছে।
পাকা কলা:
পাকা কলা খুব সহজে হজম হয়। কারণ এতে থাকা উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স হজমে সাহায্য করে। এছাড়া পাকা কলায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।
গবেষণা বলছে, পাকা কলা কিছু পরিস্থিতিতে ক্ষতিকারক প্রমাণিত হয়। কারণ পাকা কলায় প্রচুর পরিমাণে চিনি থাকে। এ কারণে এটি টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ক্ষতিকর হতে পারে।
অভিযোগ ভিত্তিহীন
বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। ২০২২ সালের ১৬ই নভেম্বর অভিনেত্রীসহ তার স্বামী ড্যানিয়েল এবং তাদের এক সহকর্মীর বিরুদ্ধে অনেক টাকা পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠানে এসে পারফর্ম না করায় মামলা দায়ের করেছিলেন এক ইভেন্ট ম্যানেজার। কিন্তু তাদের বিরুদ্ধে আনীত প্রতারণার অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন কেরালা হাইকোর্টের বিচারপতি বেচু কুরিয়েন থমাস। তবে মামলার পরবর্তী শুনানি আগামী ৩১শে মার্চ ঘোষণা করা হয়েছে।
যশোরে পাঁচ’শ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধন
যশোর অফিস
‘সবার সাধ্যের মধ্যে মানসম্মত সেবার’ ব্রত নিয়ে যশোরের পুলেরহাটে প্রতিষ্ঠিত পাঁচ’শ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১মার্চ) আনুষ্ঠানিকভাবে এ হাসপাতালের যাত্রা শুরু হলো। হাসপাতালের উদ্বোধন উপলক্ষ্যে ১১মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন বিভাগে বিনামূল্যে সেবা কার্যক্রম পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন লক্ষীপুর-০১ আসনের সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সভাপতি মুবিন খান, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন যশোরের সভাপতি ডা. একে কামরুল ইসলাম বেনু, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক জামালুন্নেসা, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আফিকুর রহমান, আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গুলশানারা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিরুল মোমেনিন মানিক।
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য বলেন, “মানুষ ও মানবতার সেবায় আদ্-দ্বীন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিতে আদ্-দ্বীন রোল মডেল হিসেবে কাজ করে যাচ্ছে। আদ্-দ্বীন একদিকে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবার পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তার তৈরিতে কাজ করছে। রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করতে এ্যাম্বুলেন্সের পাশাপাশি এয়ার এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। আদ্-দ্বীনের কর্মতৎপরতা যথেষ্ট প্রশংসনীয় ভূমিকা পালন করছে।”
তিনি আদ্-দ্বীন থেকে অনুপ্রেরণা নিয়ে স্বাস্থ্যসেবায় অন্যদের এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, হাসপাতালটির উদ্বোধন উপলক্ষে ১১ মার্চ হতে ২০ এপ্রিল ৪০ দিনব্যাপী বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। একমাসব্যাপী বিনামূল্যে রোগীদের বিভিন্ন ধরনের অপারেশন করা হবে। অপারেশনের জন্য ১১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত রোগী বাছাই করা হবে। বাছাইকৃত রোগেীদের ২০ এপ্রিল পর্যন্ত অপারেশন করা হবে। গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে আল্ট্রাসনোগ্রাফি সেবা প্রদান করা হবে। যশোর শহরের মধ্যে মাত্র ৩০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে। এছাড়া আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), কিডনি ডায়ালাইসিস ইউনিট, ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ), নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটসহ (এনআইসিইউ) বিভিন্ন ধরনের অত্যাধুনিক চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে।
আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের মাধ্যমে দক্ষিণবঙ্গের মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌছাবে। অতিদরিদ্র ও সাধারণ মানুষের স্বল্পমূল্যে জটিল রোগের চিকিৎসা সেবা প্রদানে উন্নত দেশের আদলে এই হাসপাতালটি গড়ে তোলা হয়েছে। বিশাল এই হাসপাতালে যুক্ত করার পরিকল্পনা রয়েছে এয়ার এ্যাম্বুলেন্সের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে কার্ডিয়াক রোগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদান ব্যবস্থা। একই স্থানে সব ধরনের রোগীদের চিকিৎসা সেবা প্রদানের স্বপ্ন নিয়ে হাসপাতালটি নির্মাণ করেছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। তিনি হাসপাতালটি নির্মাণে তার সৃষ্টিশীল মেধা, মনন ও আধুনিক, সময়োপযোগী চিন্তা চেতনার সংমিশ্রণ ঘটিয়েছেন। হাসপাতালটি নির্মাণে জাপান, জার্মান, তুর্কি, চায়না ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে অত্যাধুনিক মেডিকেল সরঞ্জাম আমদানি করা হয়েছে। জরুরী বিভাগে ২৪ ঘণ্টা সব ধরনের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে।
পূবালী ব্যাংক লিমিটেড খুলনা অঞ্চলের ব্রাঞ্চ অপারেশন ম্যানেজারস কনফারেন্স
খবর বিজ্ঞপ্তি
পূবালী ব্যাংক লিমিটেড খুলনা অঞ্চলের ব্রাঞ্চ অপারেশন ম্যানেজারস কনফারেন্স-২০২৩ গতকাল শনিবার সকাল ৯ টায় কেডিএ এভিনিউ শাখা, খুলনার শাখা ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের মহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান নীতিশ কুমার রায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঋণ প্রশাসন, তদারকি ও আদায় বিভাগের মহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান নরেশ চন্দ্র বসাক। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিমিটেড এর উপমহাব্যবস্থাপক ও খুলনার অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান। ব্রাঞ্চ অপারেশন ম্যানেজারদের মধ্য থেকে বক্তব্য রাখেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার অবনী চন্দ্র বসু, মোঃ সেলিম শেখ ও মোঃ মুরাদ আলী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার শেখ আবু শামীম। সম্মেলনে ব্রাঞ্চ অপারেশন ম্যানেজারদের দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে আলোচনা করা হয় এবং উন্নত গ্রাহক সেবা দেয়ার কলা কৌশল সম্পর্কে দিক নির্দেশনা দেয়া হয়। এছাড়া অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ব্যাংক ঋণের গুণগত মান ঠিক রাখার জন্য ঋণ নীতিমালা অনুসরণ করে ঋণ বিতরণের পরামর্শ দেন। খেলাপি ঋণ আদায়ের ব্যাপারেও কর্মকর্তাদেরকে তাগাদা দেয়া হয়।
আধ্যাত্মিক সাধক মরমী লোক কবি পাগলা কানাই’র ২১৩ তম জন্মজয়ন্তী উৎসব শুরু
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ
‘আরব দেশে মানব বেশে, এলো একজনা’ যার পরশে লোহা ঘসলে রে হয়ে যায় সোনা’ ‘জিন্দা দেহে মুরদা বসন, থাকতে কেন পরনা, মন তুমি মরার ভাব জান না, মরার আগে না মরিলে পরে কিছুই হবে না/আমি মরে দেখেছি, মরার বসন পরেছি, কয়েকদিন বেঁচে আছি, তোরা দেখবি যদি আয় পাগলা কানাই বলতেছি। এমন শত শত গানের স্রষ্ঠা মরমী লোক কবি পাগলাকানাইয়ের জন্মজয়ন্তী অনুষ্ঠান শুরু হয়েছে।
গতকাল সকালে জেলা পরিষদের সচিব সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল ইসলাম খান, ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন এর উপস্থিতিতে কবির মাজারে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান শেষ হবে ১৬ মার্চ। সদর উপজেলার বেড়বাড়ী গ্রামের পাগলাকানাই সমাধিস্থলে উৎসবের শেষ দিনেও চলবে পাগলা কানাইয়ের লেখা অনেক সংগীত।
পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ কর্তৃক আয়োজিত ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই জন্মজয়ন্তী উৎসবের সার্বিক তত্বাবধানে আছেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সভাপতি এবং পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ এর সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুর রশীদ।
কবি পাগলাকানাই একজন প্রতিভাধর লোককবি ছিলেন। লোক-সাধনা ও মরমী সঙ্গীতের ঐতিহ্যমন্ডিত উর্বর ভ’মি ঝিনাইদহের সন্নিকটে লেবুতলা (মতান্তরে বেড়বাড়ী) গ্রামে ১৮১০ সালের ৯ মার্চ (বাংলা ১২২৬ সালের ২৫ফালগুন) মাসে তিনি জম্মগ্রহণ করেন। কুড়ন-মোমেনার তিন সন্তানের মধ্যে পাগলাকানাই ও উজ্জল দু’পুত্র এবং স্বরনারী (মতান্তরে সরনারী) এক কন্যা। ছোটবেলা থেকেই পাগলাকানাই দুরন্ত প্রকৃতির, পাগলাটে স্বভাবের এবং আধ্যাত্ম প্রেমে উদ্বুদ্ধ ছিলেন। এ খেয়ালীপনার জন্যে শৈশবে স্মেহবশতঃ লোকে তাঁর নামের সাথে “পাগলা’ অভিধাটি যুক্ত করে। তাঁর কর্মকীর্তির সাথে এ পাগলা উপাধিটি অভিন্ন সূত্রে গ্রথিত হয়েছে। বাল্যকালে পিতৃহারা হওয়ায় তিনি হয়ে ওঠেন ভবঘুরে। আর্থিক অসচ্ছলতার কারণে কানাইয়ের লেখাপড়া শেখা সম্ভব হয়নি। পিতার মৃত্যুর পর পাগলা কানাই লেবুতলা থেকে এসে কালীগঞ্জের ভাটপাড়া গ্রামে কিছুকাল অবস্থান করেন। পরবর্তী সময়ে হরিণাকুন্ডুর বলরামপুর ভরম মন্ডলের বাড়ী কিছুদিন রাখাল হিসেবে কাজ করার পর ভগ্নী স্বরনারীর শ্বশুরালয় বেড়বাড়ীতে আশ্রয় গ্রহণ করেন। এ বেড়বাড়ী গ্রামই প্রকৃত পক্ষে কানাইয়ের কীর্তিধারিণী বলে পরিচিত। বোনের বাড়িতে তাঁর কাজ ছিল গরু চরানো। তিনি গরু চরাতে গিয়ে ধুয়ো জারীগান গাইতেন এবং উপস্থিত সবাই তাঁর সঙ্গীত মুগ্ধ হয়ে শুনত। এভাবে ধুয়োজারীতে তাঁর হাতে খড়ি হয়। আনুষ্ঠানিকভাবে তাঁর কোন সঙ্গীত শিক্ষা না থাকলেও এখানকার তৎকালীন আউল-বাউল, সাধু-ফকির প্রভৃতি গুণীজনের পদচারণা সর্বোচরি জীবন ও জগত সম্পর্কে কবি আত্মার আত্ম-জিজ্ঞাসা ও আত্ম-অন্বেষণ তাঁকে প্রখর আধ্যাত্মজ্ঞানে পরিপূর্ণ করে তোলে। তাঁর গানে ইসলাম ও আল্লাহর প্রিয় নবীর প্রতি গভীর অনুরাগ প্রকাশ পায়। পাগলা কানাই নিরক্ষর হলেও তাঁর স্মৃতি ও মেধা ছিল অত্যন্ত প্রখর। তিনি উপস্থিত বুদ্ধি দিয়ে তাৎক্ষনিকভাবে একের পর এক গান রচনা করতে পারতেন। এ পর্যন্ত পাগলা কানাই রচিত গানের মধ্য প্রায় ১৫ শত সংগৃহীত হয়েছে। মুহম্মদ মনসুর উদ্দীন, ড, মাযহারুল ইসলাম, আবু তালিব, আমিন উদ্দিন শাহ, দুর্গাদাস লাহিড়ী, উপেন্দ্রনাথ ভট্রাচার্য প্রমুখ মনীষীগণ পাগলা কানাইয়ের গানের সংগ্রহ ও গবেষণা করেছেন। এ মহান বাউল কবি ১৮৮৯ সালের ১২ জুলাই ইহলোক ত্যাগ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দের সাথে ৬ দিন ব্যাপী অনুষ্ঠানের উপস্থিত সকলে ঐতিহ্যবাহী লাঠিখেলা, চিত্রাঙ্কন, বই পাঠ, সংগীতানুষ্ঠান ও লোকনৃত্য প্রতিযোগিতা, পাগলাকানাই রচিত গানের প্রতিযোগিতা, পাগলাকানাইয়ের জীবনীর উপর উপস্থিত বক্তৃতা, কৌতুক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন ।
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা, ১৮ মার্চ মহানগরে সমাবেশ
ঢাকা অফিস
নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আগামী ১৮ মার্চ শনিবার দেশের সব মহানগরে সমাবেশ করবে বিএনপি ও সমমনা দলগুলো।
শনিবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে প্রতিবাদ সমাবেশ কর্মসূচির ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, সরকারের সর্বগ্রাসীর দুর্নীতির প্রতিবাদে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিসহ বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়নে আগামী ১৮ মার্চ শনিবার সারাদেশের মহানগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, অসৎ উদ্দেশ্যে ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায় আওয়ামী লীগ। কিন্তু আমাদের পরিষ্কার কথা এই দেশের মানুষ আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিশ্বাস করে না। শেখ হাসিনা ও আওয়ামী সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।
মির্জা ফখরুল বলেন, এই সরকারের পদত্যাগের পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি আমাদের সঙ্গে আন্দোলনে মানুষ দাঁড়িয়েছে। দিন দিন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে সেই আন্দোলনের উত্তাল তরঙ্গের মতো ভাসিয়ে নিয়ে যাবে এই সরকার তখন আর পালানোর পথ পাবে না।
তিনি বলেন, এই সরকার বিএনপিকে নির্মূল ও বিএনপি নেতৃত্বকে ধ্বংস করতে চায়। এরা পরিকল্পিতভাবে দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না। এরা আজকে ঘুষ দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনুর সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু,ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ বক্তব্য দেন।
খুলনার বাজারে বেড়েছে মাংস-মুরগি-চিনির দাম
স্টাফ রিপোর্টার
রমজানের আগেই খুলনায় বেড়েছে প্রায় সবধরনের নিত্যপণ্যের দাম। পাল্লা দিয়ে বাড়ছে গরুর মাংস, মুরগি, চিনি ও ডালের। দাম বাড়ার বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারছেন না ব্যবসায়ীরা।
শনিবার (১১ মার্চ) খুলনার নিরালা বাজার, গল্লামারী বাজার, মিস্ত্রিপাড়া বাজার, দোলখোলা বাজার ঘুরে দেখা যায়, গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। কেউ কেউ একটু বাড়িয়ে ৭৫০ টাকায়ও বিক্রি করছেন গরুর মাংস।
খুলনায় গরুর মাংসের সবচেয়ে বড় বাজার ময়লাপোতা। এখানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, গরুর চাহিদার তুলনায় সরবরাহ কম। ফলে বেশি দামে গরু কিনে বিক্রি করতে গেলে ৭০০ টাকার কমে সম্ভব নয়।
এ বিষয়ে মাংস ব্যবসায়ী জাহিদ হোসেন বলেন, সামনে রমজান। তার পরই কোরবানির ঈদ। খামারিরা দুই ঈদের জন্য অপেক্ষায় থাকেন। সারা বছর যে খরচ হয় সেটি এ দুই ঈদে পুষিয়ে নেন তারা।
খুলনার বিভিন্ন বাজার ঘুরে জানা যায়, এক মাসের ব্যবধানে সব ধরনের মুরগির দাম কেজিতে ৬০-১০০ টাকা পর্যন্ত বেড়েছে। এক মাস আগে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৪০ টাকা কেজি, এখন সেটি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। ২৩০ টাকার লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। সোনালি মুরগি ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া দেশী মুরগি ৪৭০ টাকা, রাজাহাঁস ৫০০ থেকে ৫৫০ টাকা, পাতি হাঁস ৩০০ টাকা, চিনা হাঁস ৪৮০ থেকে ৪৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে খুলনা পোলট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এসএম সোহরাব হোসেন বলেন, আগে যেখানে একটি মুরগির বাচ্চা ৮-১০ টাকায় পাওয়া যেত এখন সে বাচ্চা কিনতে হয় ৫৫-৫৮ টাকায়। খাবারের দাম আগে ছিল প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা। এখন সেই খাবারের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৭০-৭৫ টাকায়। ফলে বাজারে মুরগীর দাম বেড়েছে।
খুলনার বড় বাজারে গিয়ে দেখা যায়, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে চিনি। বড় বাজারে এক কেজি সাদা চিনি ১১২ টাকা, ছোট বাজারগুলোতে সেই একই চিনি বিক্রি হচ্ছে ১২০ টাকা। দেশী মসুর ডাল ১৫০ টাকায় বিক্রি হচ্ছে আর আমদানি করা মসুর ডাল বিক্রি হচ্ছে ১৪০ টাকা।
নগরীর মিস্ত্রিপাড়া বাজারের ব্যবসায়ী গোলাম রব্বানী বলেন, টিসিবির পণ্য দেওয়া বন্ধ থাকায় চিনি ও ডালের দাম বেড়েছে। টিসিবি পণ্য দেওয়া শুরু করলে পণ্যের দাম কিছুটা কমবে।
টুটপাড়া জোড়াকল বাজারের মাছ বিক্রেতা নান্টু জানান, বাজারে চিংড়ি ৫০০ থেকে ৫৮০ টাকায়, রুই মাছ (এক কেজি সাইজ) ২৮০ টাকা, একই দরে বিক্রি হচ্ছে কাতলা ও মৃগেল মাছ। পাঙাশ ১৮০-৩০০ টাকা, ভেটকি মাছ ৬০০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, টাকি মাছ ৩০০ টাকা, পাবদা ৩৫০ টাকা, চাষের শিং মাছ ৩৫০ টাকা, কৈ মাছ ৩০০ টাকা, মাগুর মাছ ৪০০ টাকা ও সাগরের নানা প্রজাতির মাছ বিক্রি হচ্ছে ২০০-২৮০ টাকায়।
যশোর শিক্ষা বোর্ডে পুনঃনিরীক্ষণে ৯৩ জনের ফলাফল পরিবর্তন
যশোর অফিস
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসির ফলাফল পুনঃনিরীক্ষণে ৯৩ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে বিভিন্ন গ্রেডে পাশ করেছেন ২৭ পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন।
শুক্রবার (১০ মার্চ) দুপুরে এইচএসসির খাতা পুনঃনিরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনার কারণে ২০২২ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালের নভেম্বরে। আইসিটি ব্যতীত অন্য সব বিষয়ে অনুষ্ঠিত ওই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি। প্রকাশিত সেই ফলাফলে আপত্তি ও প্রত্যাশা পূরণ না হওয়ায় ২৮ হাজার ৪০৪ জন শিক্ষার্থী উত্তরপত্র নতুন করে মূল্যায়নের জন্য আবেদন করেন। এতে ৯৩ জনের ফলাফল পরিবর্তন হয়েছে।
এরমধ্যে ফেল থেকে পাস করেছেন ২৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন। ‘এ’ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন। এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে চারজন। ‘বি’ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। বাকিদের পরিবর্তন হয়েছে বিভিন্ন গ্রেড।
এদিকে পাবলিক পরীক্ষার মধ্যে এবারই বেশি প্রকাশিত ফলাফলের ওপর আপত্তি জানিয়ে পুনঃনিরীক্ষণে আবেদন হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ বলেন, উত্তরপত্রে নম্বর যোগফল গণনার কারণে পুনঃনিরীক্ষার রেজাল্টে পরিবর্তন আসে। ২৮ হাজার ৪০৪ জন পরীক্ষার্থীর উত্তরপত্র নতুন করে পরীক্ষক নির্ধারণ করে মূল্যায়ন করা হয়। এতে ৯৩ জনের ফল পরিবর্তন হয়েছে। অভিজ্ঞ পরীক্ষক দিয়ে খাতা পুনঃনিরীক্ষা করা হয়েছে। যার মধ্যে কিছু খাতায় অনিচ্ছাকৃত বা গণনার কারণে ভুল হয়। নিয়ম অনুযায়ী যে প্রাপ্য ফলাফল সেটাই দেওয়া হয়েছে।
২০২২ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে ৯৮ হাজার ২৬৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮২ হাজার ৫০১ জন। পাসের হার ৮৩ দশমিক ৯৫। জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৭০৩ জন।
সড়কে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন মা, এগিয়ে এলেন সার্জেন্ট মোর্শেদা
ঢাকা অফিস
রাজধানীর ব্যস্ততম এলাকা নতুন বাজারের ফুটপাতে সন্তান জন্ম দিয়েছেন এক মা। বর্তমানে মা ও শিশু দুজনই ভালো আছেন। রাস্তায় হঠাৎ প্রসব বেদনা ওঠায় ওই নারী অসহায় বোধ করেন। তখন যেন চোখে অন্ধকার দেখছিলেন তিনি। তবে এমন অবস্থায় তার পাশে দাঁড়ান এক নারী পুলিশ সদস্য। তিনি ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোর্শেদা। খবর পেয়েই অন্য এক নারী কনস্টেবলকে সঙ্গে নিয়ে ছুটে যান প্রসব বেদনায় কাতর নারীর কাছে। এরপর বাসের টিকিট কাউন্টারের ছাতা নিয়ে ওই রাস্তার এক পাশে গড়ে তোলেন নিরাপদ বেষ্টনী। কিছু সময় পর স্বাভাবিকভাবেই জন্ম নেয় ফুটফুটে এক শিশু।
শুধু তাই নয়, সন্তান জন্ম নেওয়ার পর নাড়ি কাটা নিয়ে জটিলতা দেখা দিলে এই সার্জেন্ট হাসপাতালে যোগাযোগ করেন। এরপর ওই নারীকে সন্তানসহ চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
শুক্রবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজুর রহমান রিয়েল তার ফেসবুক আইডিতে কয়েকটি ছবিসহ এমন তথ্য পোস্ট করেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। একজন মায়ের পাশে এভাবে ছুটে যাওয়ার জন্য সার্জেন্ট মোর্শেদাকে ধন্যবাদ জানিয়েছেন সবাই।
এডিসি হাফিজুর রহমান রিয়েল তার পোস্টে লিখেছেন, ‘প্রতিদিনের মতো ট্রাফিক ডিউটি করছিলেন সার্জেন্ট মোর্শেদা। দায়িত্বরত অবস্থায় ঢাকার চাকা পরিবহন কাউন্টারের একজন স্টাফ তাকে বলেন, পাশেই একজন নারী অসুস্থ হয়ে পড়েছেন।’
‘এ কথা শোনার পর একটুও দেরি না করে তিনি দ্রুত ট্রাফিক কনস্টেবল তানিয়াকে সঙ্গে নিয়ে ফুটওভার ব্রিজ পার হয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখতে পান, সেই নারীর প্রসব ব্যথা উঠেছে। তিনি অসহ্য যন্ত্রণা নিয়ে রাস্তার পাশে মাটিতে শুয়ে কাতরাচ্ছেন।’
এডিসি হাফিজুর রহমান রিয়েল আরও লেখেন, ‘আশপাশে কোনো ভবনও ছিল না যন্ত্রণাকাতর ওই নারীকে নেওয়ার মতো। এ অবস্থা দেখে সার্জেন্ট মোর্শেদা ও কনস্টেবল তানিয়া দ্রুত বাস কাউন্টার থেকে কয়েকটি ছাতা নিয়ে আসেন। এ সময় চারপাশ ঘিরে দিয়ে এবং ওই নারীকে বাচ্চা প্রসবে সহযোগিতা করেন। কিছুক্ষণ পর একটা ফুটফুটে বাচ্চা জন্ম নেয়।’
তিনি লেখেন, ‘কিন্তু তখনো নবজাতকের নাড়ি কাটা হয়নি। সার্জেন্ট মোর্শেদা জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল করে দ্রুত জরুরি অ্যাম্বুলেন্স এনে নবজাতকসহ প্রসূতি মাকে নিকটস্থ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে ওই হাসপাতালে নবজাতক ও মা দুজনই সুস্থ আছেন।’
হাফিজুর রহমান রিয়েল বলেন, এরকম মহানুভবতা ও ভালো কাজের জন্য সার্জেন্ট মোর্শেদা ও কনস্টেবল তানিয়াকে ধন্যবাদ জানাই।
এ বিষয়ে সার্জেন্ট মোর্শেদা বলেন, আমি সড়কের যানজট কমানো নিয়ে ব্যস্ত ছিলাম। এর মধ্যে এক ব্যক্তি এসে জানান নতুন বাজারে ফুটওভার ব্রিজের নিচে একজন নারী অসুস্থ হয়ে পড়ে আছেন। আমি দ্রুত ফুটওভার ব্রিজ পার হয়ে তার কাছে যাই। যাওয়ার পর তাকে আগলে ধরি। এক পথচারী নারীকে সহায়তা করতে অনুরোধ করি। অল্প সময়ের মধ্যেই সন্তান প্রসব হয়।
তিনি বলেন, পরে আমি অ্যাম্বুলেন্স কল করে পাশের উপশম হেলথ পয়েন্টে পাঠাই। মোটরসাইকেলে চেপে আমিও অ্যাম্বুলেন্সের পেছনে যাই। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ।
এবার বাড়ল সোনার দাম, যা বলছে বাজুস
ঢাকা অফিস
বিশ্ববাজারে হঠাৎ করে সোনার দামে বড় উত্থান হয়েছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বিশ্ববাজারে এক লাফে প্রতি আউন্স সোনার দাম ৩৬ ডলার বেড়েছে। তবে বিশ্ব বাজারে সোনার এমন দাম বাড়লেও এখনই বাড়ছে না দেশের বাজারে।
এতে সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে দামি এই ধাতুটির দাম ঊর্ধ্বমুখীই থাকলো। এর মাধ্যমে টানা দুই সপ্তাহ বিশ্ববাজারে বাড়লো সোনার দাম।
দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)। সংস্থাটি আগামী মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতি দেখার সিদ্ধান্ত নিয়েছেন। সেদিন বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠক হবে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ বলেন, বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও স্থানীয় বাজারে সেভাবে প্রভাবটা পড়েনি। তাই আমরা আগামী মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতি দেখব।
চলতি বছরের ১৫ জানুয়ারি দাম বাড়ার মাধ্যমে ভালো মানের এক ভরি সোনার দাম হয় ৯৩ হাজার ৪২৯ টাকা। এর আগে কখনো দেশের বাজারে সোনার ভরি ৯৩ হাজার টাকা স্পর্শ করেনি। রেকর্ড দাম হওয়ার পর ফেব্রুয়ারিতে দুই দফা সোনার দাম কিছুটা কমানো হয়।
গত ২৬ ফেব্রুয়ারি সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৯১ হাজার ৯৬ টাকা করা হয়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে ৮৭ হাজার ১৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৭৫ টাকা কমিয়ে ৭৪ হাজার ৫৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৬৯৮ টাকা কমিয়ে ৬২ হাজার ১৬৯ টাকা নির্ধারণ করে বাজুস। বর্তমানে দেশের বাজারে এ দামেই বিক্রি হচ্ছে সোনা।
১০৮ বছর পার করল হার্ডিঞ্জ ব্রিজ!
কুষ্টিয়া প্রতিনিধি
বৃটিশ আমলে ভারতবর্ষে রেলপথ নির্মাণের সময় পদ্মা নদীর পাকশী-ভেড়ামারার সংযোগ সৃষ্টির জন্য নির্মাণ করা হয় ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ । ১০০ বছর মেয়াদকালের এ ব্রিজটি ১৯১৫ সালের ৪ মার্চ পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে এই হার্ডিঞ্জ ব্রিজের সেই সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মেয়াদোত্তীর্ণ এই ব্রিজটি ১০৮ বছর পূর্ণ হলো। দিব্বি ব্রিজটি দাঁড়িয়ে আছে। সবকিচ্ছুই ঠিক ঠাক থাকায় হার্ডিঞ্জ ব্রিজের ওপর দিয়ে চলছে নিয়মিত ট্রেন।
গত ৪ মার্চ ১০৮ বছর পূর্ণ হয়েছে। এটি বাংলাদেশের সর্ববৃহৎ রেলসেতু। এখনও এই ব্রিজটি দেখতে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ প্রতিদিনই পাকশী-ভেড়ামারায় ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ একনজর দেখার জন্য আসছেন বেড়াতে।
ভেড়ামারার পি ডাবলু আই সাইফুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হার্ডিঞ্জ ব্রিজের ১২ নন্বর গার্ডার তৎকালীন সময় পুনরায় মেরামত করা হয়। মুক্তিযুদ্ধের ক্ষত আর শতবর্ষের গৌরব নিয়ে আজও পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজের বয়স গত ৪ মার্চ শনিবার ১০৮ বছর পূর্ণ হয়েছে। সময় সীমা বেধে দেওয়া ১শ’বছরের ব্রিজটির মেয়াদোত্তীর্ণ হয়েছে। অতিরিক্ত ৮ বছর চলছে। আরো কত বছর এই ব্রিজটির ওপর দিয়ে ট্রেন চলবে কেউ বলতে পারে না।
পাকশী বিভাগীয় রেলওয়ে সেতু প্রকৌশলী আব্দুর রহিম জানান, ১৯০৯ সালের প্রথম ভাগে প্রাথমিক জরিপ, জমি অধিগ্রহণ ও প্রয়োজনীয় পাথর সংগ্রহের কাজ শুরুর মধ্য দিয়ে হার্ডিঞ্জ ব্রিজের নির্মাণকাজ শুরু হয়।
রেলওয়ে অফিস সূত্রে আরো জানা যায়, ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড হার্ডিঞ্জ আনুষ্ঠানিকভাবে ব্রিজটি উদ্বোধন করেন। এরপর থেকে ব্রিজের ওপর দিয়ে যাত্রীবাহী গাড়ি ও ট্রেন চলাচলের জন্য তা উন্মুক্ত করা হয়। তার নামানুসারেই এর নামকরণ করা হয় হার্ডিঞ্জ ব্রিজ।
পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) নুর মোহাম্মদ জানান, সেতুর ১৫টি স্প্যানের দুটি বিয়ারিংয়ের মধ্যবর্তী দৈর্ঘ্য ৩৪৫ ফুট দেড় ইঞ্চি এবং উচ্চতা ৫২ ফুট। প্রতিটি স্প্যানের ওজন ১২৫০ টন, যা রেল লাইনসহ ১৩০০ টন। সেতুটিতে মোট ১৫টি স্প্যান ছাড়াও দুই পাড়ে তিনটি করে অতিরিক্ত ল্যান্ড স্প্যান রয়েছে। এদের দুটি বিয়ারিংয়ের মধ্যবর্তী দৈর্ঘ্য ৭৫ ফুট। এভাবে সেতুটির মোট দৈর্ঘ্য ৫৮৯৪ ফুট বা এক মাইলের কিছু বেশি। ১৯১২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২৪ হাজার ৪০০ শ্রমিক কাজ করে ১৯১৪ সালের ডিসেম্বরে কাজ শেষ করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনা বাহিনীকে রুখতে মিত্রবাহিনীর যুদ্ধ বিমান থেকে বোমা ফেলা হয় পাকশী হার্ডিঞ্জ সেতুর ওপর। এই বোমার আঘাতে সেদিন সেতুর ১২ নম্বর গার্ডার ভেঙে যায়। আরও বেশকিছু গার্ডার ক্ষতিগ্রস্ত হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে ভারত সরকার সেতুর ১২ নম্বর গার্ডারের অনুরূপ আরেকটি স্প্যান স্থাপন করে দেয়।
তৎকালীন যোগাযোগমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী ট্রেনের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে হার্ডিঞ্জ সেতু পার হয়ে রেলযোগাযোগ পুনঃস্থাপন কর্মসূচির উদ্বোধন করেন। সে সময়ে এক বাণীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এ সেতুর পুনর্র্নিমাণ জাতীয় পুনর্গঠন কাজে আত্মপ্রত্যয় ও নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অন্য সবাইকে অনুপ্রাণিত করুক এবং বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর বন্ধন ও যৌথ প্রচেষ্টার সার্থক স্বাক্ষর হিসেবে স্মরণীয় হয়ে থাকুক।
ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা ও পাকশী হার্ডিঞ্জ ব্রিজ ও ঈশ্বরদীর ঐতিহাসিক নিদর্শন নিয়ে গবেষণাকারী প্রবীণ অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, হার্ডিঞ্জ ব্রিজটির বয়স ১০৮ বছর পূর্ণ হলো। শতবছর পূর্তির সময় সেতুটি পরিদর্শন করে বিশেষজ্ঞরা বলেছিলেন, এই সেতু সঠিকভাবে সংস্কার ও রক্ষণাবেক্ষণ করলে এটি আরও অন্তত ২৫ বছর টিকে থাকতে পারে।
বিয়ের তিন বছর চেষ্টার পর একসঙ্গে ৩ সন্তানের জন্ম
যশোর অফিস
একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন সুমি বেগম (২৪) নামে এক গৃহবধূ। বিয়ের তিন বছর পর একসঙ্গে তিন সন্তান পেয়ে খুশি হাবিবুর রহমান-সুমী বেগম দম্পতি।
শুক্রবার সন্ধ্যায় যশোর একতা হাসপাতালে তিন সন্তান প্রসব করেন ওই গৃহবধূ। তিন সন্তানের জননী সুমি বেগম শার্শা উপজেলার আমলাই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, গৃহবধূ সুমি বেগম শুক্রবার সন্ধ্যায় যশোর একতা হাসপাতালে ভর্তি হন। পরে অপরেশনের মাধ্যমে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে তিনটি সন্তান প্রসব করেন তিনি।
যশোর একতা হাসপাতালের ডা. ইলা মণ্ডল বলেন, সুমি বেগম প্রসব ব্যাথা নিয়ে ভর্তি হন। পরে অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জম্ম হয়। সন্তান তিনটির মধ্যে দুটি কন্যা ও একটি পুত্র। নবাগতরা এবং তাদের মা বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে সুমী বেগম বলেন, আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে তিনটি সন্তান দান করেছেন।
নবজাতকদের বাবা হাবিবুর রহমান আনন্দ আপ্লুত হয়ে বলেন, আশা করি, তিন সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করব। সবার কাছে সন্তানদের জন্য দোয়াও চাই।
আসছে ভয়ংকর কালবৈশাখী, দেশের কখন কোথায় বয়ে যাবে
ঢাকা অফিস
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে একাধিক জেলায় আগামী সপ্তাহে কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। আগামী ১৫ মার্চ থেকে ১৯ মার্চের মধ্যে বাংলাদেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানার আশঙ্কা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের উদ্ধৃতি দিয়ে শনিবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। এছাড়া কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে এক পোস্টেও এমন তথ্য জানিয়েছেন।
আলিপুর আবহাওয়া দফতরের কর্মকর্তা গণেশ কুমার দাশ হিন্দুস্তান টাইমসকে জানান, উত্তর প্রদেশ থেকে মহারাষ্ট্র পর্যন্ত একটি গভীর অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তাই বিহার, ছত্তিশগড়ের দিকে আবহাওয়া সংক্রান্ত কিছু গতিবিধি ধরা পড়ছে, যা ধীরে-ধীরে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে।
শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কয়েকটি জায়গায় বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কয়েক জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ভারতীয় আবহাওয়া দফতর বলছে, আগামী সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এটি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আঘাত হানতে পারে। পরবর্তীতে আরো নিখুঁতভাবে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।
শুক্রবার ফেসবুক পেজে মোস্তফা কামাল পলাশ লেখেন, গত ৪৮ ঘণ্টায় আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ১৫ মার্চ থেকে ১৯ মার্চের সম্ভাব্য কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত সম্পর্কে অনেকটা নিশ্চিত হওয়া গেছে।
>> ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে ১৫ মার্চ বিকেলের পর থেকে ১৬ মার্চ সকাল ৮টার মধ্যে কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা বেশি।
>> খুলনা বিভাগের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্য দিয়ে ১৬ মার্চ কালবৈশাখী ঝড় বাংলাদেশে প্রবেশ করার আশঙ্কা বেশি। সম্ভাব্য এই ঝড় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে।
>> রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে ১৭ ও ১৮ মার্চ কালবৈশাখী ঝড় বাংলাদেশে প্রবেশ করার আশঙ্কা বেশি, যা পরবর্তীতে দক্ষিণ-পূর্ব দিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দিকে অগ্রসর হতে পারে। এই দুদিন ব্যাপক বজ্রপাত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এই দুই দিনে ২০২৩ কালবৈশাখী মৌসুমে বজ্রপাতের কারণে প্রথম মানুষ মারা যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ দুদিনে সকাল ৯টার পর থেকে দুপুর ১২টার মধ্যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলায় তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। রংপুর বিভাগের জেলাগুলোতে এই দুই দিন তীব্র বজ্রপাতের ঝুঁকি, সেই সঙ্গে বজ্রপাতে মানুষের মৃত্যুর প্রবল আশঙ্কা রয়েছে।
>> ১৮ ও ১৯ মার্চ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
এদিকে দেশের সব জেলায় দিনের বেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের জেলাগুলোতে কালবৈশাখীর তীব্রতা সবচেয়ে বেশি হতে পারে।
পরীক্ষা-নিরীক্ষা করেই ইভিএমের পক্ষে অবস্থান নিয়েছে ইসি: সিইসি
ঢাকা অফিস
পরীক্ষা-নিরীক্ষা করেই ব্যাপকভাবে আস্থাভাজন হয়ে ইসি ইভিএমের পক্ষে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এর আগে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে এখন পর্যন্ত তথ্যনির্ভর কোনো অভিযোগ আসেনি বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার সকালে কক্সবাজারের অভিজাত এক হোটেলে ‘নির্বাচনী ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার: চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের ‘সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায়’ চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে কাজী হাবিবুল আউয়াল বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) যত ভোট হয়েছে এ নিয়ে এখন পর্যন্ত তথ্যনির্ভর কোনো অভিযোগ আসেনি। আগামী সংসদ নির্বাচনে ৫০ থেকে ৮০টি আসনে ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা রয়েছে। নির্বাচন কমিশন সবসময় ইভিএমে নির্বাচন করার পক্ষে রয়েছে। আগামীতে নির্বাচনে আধুনিক প্রযুক্তি উদ্ভাবন নিয়ে কাজ করছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রধান কাজ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া। ভোটাররা কে, কোন দলকে ভোট দিয়েছে; সেটা কমিশনের দেখার বিষয় নয়। ভোটাররা যদি ভোট দিতে না পারেন, তাদেরকে যদি প্রতিহত করা হয়; ভোট কেন্দ্রে যদি তাদের অধিকার খর্ব করা হয়- তাহলে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আমাদের ব্যর্থতার দায় নিতে হবে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় নির্বাচন কমিশনের কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, নতুন ভোটার, জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধা সহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ আজ
ঢাকা অফিস
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ এবং প্রাথমিক শিক্ষা পদক ২০২৯ ও ২০২২ প্রদান অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী ১২ মার্চ। এবারের প্রতিপাদ্য ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’।
রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নুষ্ঠানের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ সময় উপস্থিত থাকবেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদফতর দেশব্যাপী ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিযোগিতা, আলোচনা সভা, শিক্ষা মেলাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। ঢাকার জাতীয় অনুষ্ঠানে ২০১৯ ও ২০২২ সালের প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করা হবে। ২০১৯ সালে ২১ ক্যাটাগরিতে ২১ জন এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী ৯০ শিশুসহ ১১১ জন এবং ২০২২ সালে ২১ ক্যাটাগরিতে ২১ জন এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী ৮৪ শিশুসহ ১০৫ জন। এছাড়া ২০২২ সালে ২১ ক্যাটাগরিতে ৪২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সনদ দেওয়া হবে।
২০১৩ এর পদক নীতিমালা অনুযায়ী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিশুরা যথাক্রমে ২০ হাজার টাকা, ১৫ হাজার টাকা ও ১০ হাজার টাকাসহ একটি সার্টিফিকেট ও একটি ক্রেস্ট পাবেন। ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বিজয়ীরা ২৫ হাজার টাকা, একটি সার্টিফিকেট ও একটি ক্রেস্ট পাবেন।
সিদ্দিকবাজারে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ২৪
ঢাকা অফিস
রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় মির্জা আজম (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ জন।
শনিবার (১১ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকাল সাড়ে ৯টায় দগ্ধ মির্জা আজম চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে মারা যান। দুর্ঘটনায় তার শরীর ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।
নিহত আজম সিদ্দিকবাজারে ‘বাংলাদেশ সেনেটারি’ নামে একটি দোকানে চাকরি করতেন। ঘটনার সময় দোকানে ছিলেন তিনি। এরপর তাকে দ্রুত চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
নিহতের চাচা আবুল বাসার জানান, পটুয়াখালী জেলার বগা এলাকার শাজাহান মিয়ার ছেলে আজম। তার স্ত্রীর নাম মিম। স্ত্রী, এক সন্তান নিয়ে তিনি মগবাজার মধুবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
উল্লেখ্য, গত ৭ মার্চ বিকেলে রাজধানীর নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের সাত তলা ভবনে বিস্ফোরণ ঘটে। ভবনে থাকা বিভিন্ন দোকানের কর্মচারীদের পাশাপাশি সামনে রাস্তায় থাকা যানবাহনের যাত্রী ও পথচারীরা হতাহত হন।
নতুন আইনজীবী হলেন ৫৩২৯ জন
ঢাকা অফিস
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৫ হাজার ৩২৯ জন উত্তীর্ণ হয়েছেন এবং ২০ জন প্রার্থীর ফল স্থগিত রাখা হয়েছে। ফল স্থগিত প্রার্থীদের আগামী ১৫ দিনের মধ্যে বার কাউন্সিলে যোগাযোগ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সংস্থার সচিব জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান সিকদার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৫ হাজার ৩২৯ জন উত্তীর্ণ হয়েছেন এবং ২০ জনের ফল স্থগিত রাখা হয়েছে। ফল স্থগিত প্রার্থীদের আগামী ১৫ দিনের মধ্যে বার কাউন্সিলে যোগাযোগ করতে বলা হয়েছে।
উত্তীর্ণ প্রার্থীরা দেশের যেকোনো (অধস্তন) আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিযুক্ত হতে পারবেন। এক্ষেত্রে তাদেরকে ৬ মাসের মধ্যে জেলা আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণ করতে হবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের তথ্যগত কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করতে বলা হয়েছে।
এতে বলা হয়েছে যদি কারো অ্যাপ্লিক্যান্ট কপি, এডমিট কার্ড, ফরম ‘এ’ কিংবা প্রযোজ্য ক্ষেত্রে রিঅ্যাপিয়ার ফরমে প্রার্থীর নাম ও পিতার নামের বানান বা জন্ম তারিখ সংক্রান্ত ভুলভ্রান্তি থাকে তাহলে এই বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে সংশোধনীর সপক্ষে কাগজপত্রসহ বার কাউন্সিল অফিসের এনরোলমেন্ট শাখায় যোগাযোগ করতে হবে।
কুষ্টিয়ার কুমারখালী: বিদ্যালয় মাঠে দেয়ালের বাধা
কুষ্টিয়া প্রতিনিধি
বিদ্যালয়ের খেলার মাঠে স্থানীয় এক ব্যক্তি ইটের দেয়াল দিয়েছেন। এতে বিদ্যালয়টির সামনে এখন প্রায় ১৫ হাত দৈর্ঘ্য ও ৫ হাত প্রস্থের এক চিলতে ফাঁকা জায়গা রয়েছে। সেখানেই নির্মাণ করা হয়েছে পতাকা টাঙানোর স্ট্যান্ড। ওইটুকু জায়গাতেই শিক্ষার্থীরা ফুটবল, ক্রিকেট খেলাসহ দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছে। ঘুপচি জায়গায় মধ্যে খেলতে গিয়ে প্রায়ই দেয়ালে ধাক্কা খেয়ে শিশুদের আহত হওয়ার ঘটনা ঘটছে। মাঠ না থাকায় বিদ্যালয়ের রোজকার সমাবেশও (অ্যাসেম্বলি) বন্ধ রয়েছে। বিশেষ দিনগুলোতে শ্রেণিকক্ষেই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ চিত্র কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১১৪ নম্বর মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয়–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ওই মাঠের জমি বিদ্যালয়েরই কেনা। কিন্তু নামজারি জটিলতার কারণে ওই জমি স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি কিনে নিয়ে এখন দেয়াল দিয়েছেন। তিন বছর ধরে এ পরিস্থিতি চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ জানিয়ে তিন বছরেও সমস্যার সমাধান হয়নি। খেলার মাঠ না থাকায় প্রতিবছর বিদ্যালয়ে কমছে শিক্ষার্থীর সংখ্যা। দ্রুত এ দেয়াল অপসারণের দাবি জানান তাঁরা।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘দেয়ালের কারণে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তির অন্ত নেই। বারবার এসিল্যান্ড মহোদয়কে বলেও কাজ হয়নি। গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি।’
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় ১১৪ নম্বর মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। ১৯৯৫ সালের ফেব্রুয়ারি মাসে ৭২৭ নম্বর দাগের ৩ দশমিক ৯০ শতক জমি ওই এলাকার মুরাদ আলীর কাছ থেকে কেনে বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সে সময় ওই জমি নামজারি করা হয়নি। পরিকল্পনা ছিল, আরও জমি কিনে একবারে নামজারি করবে বিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। জাতীয়করণের শর্ত পূরণ করতে কাগজকলমে বিদ্যালয়ের নামে ৩৩ শতক জমি রয়েছে দেখানো হয়, যদিও বাস্তবে তখন পর্যন্ত মাত্র ১০ শতক জমি বিদ্যালয়ের নামে কেনা হয়েছিল। এর মধ্যে মুরাদ আলীর কাছ থেকে কেনা জমিতে বিদ্যালয়ের শিশুরা খেলাধুলা করত, দৈনিক প্রাত্যহিক সমাবেশ হতো।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর আহমেদ বলেন, নামজারি না করার সুযোগে ২০১১ সালে মুরাদ আলীর ছেলে মাসুদ গোপনে ওই জমি স্থানীয় প্রভাবশালী অনির উদ্দিনের কাছে বিক্রি করে দেন। অনির উদ্দিন ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে ইটের দেয়াল তোলেন। ওই বছরের ১ অক্টোবর বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির উদ্দিনের নামজারি বাতিলের জন্য উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত আবেদন করেন। কিন্তু তিন বছরের মামলাটি নিষ্পত্তি হয়নি। সম্প্রতি অনির উদ্দিন বার্ধক্যের কারণে মৃত্যুবরণ করেছেন। তাঁর ছেলেরা জমিটি দখলে রেখেছেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, মাঠে দেয়াল তোলার কারণে তাঁরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। লিখিত অভিযোগ দিয়ে বারবার প্রশাসনে ঘোরাঘুরি করেও কোনো ফল হচ্ছে না। বিদ্যালয়ের শিশুদের স্বার্থে দ্রুত সমাধান প্রত্যাশা করছেন তিনি।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, বিদ্যালয় একমাত্র ভবনের সিঁড়ি ঘেঁষেই পতাকা স্ট্যান্ড, তার গা ঘেঁষেই ইটের দেয়ালটি নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খেলার দোলনাটি দেয়ালের বাইরে পড়েছে। সেটি এখন তালা দিয়ে আটকানো রয়েছে। দেয়ালের ভেতরে প্রায় ৫ হাত প্রস্থের সরু ফাঁকা স্থানে ফুটবল খেলছে শিক্ষার্থীরা।
চতুর্থ শ্রেণির ছাত্র রাসেল হোসেন বলে, খেলার মাঠ ইটের দেয়াল দিয়ে ঘেরা। তারা খেলাধুলা ও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। অনেক সময় দেয়ালে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।
একই শ্রেণির ছাত্রী মোছা. কথা খাতুন বলে, ছোট্ট বাসার মতো তাদের স্কুল। সেখানে খেলাধুলা, সমাবেশ অনুষ্ঠিত হয় না। দেয়াল ভেঙে ফেললে তাদের জন্য খুব ভালো হয়।
পঞ্চম শ্রেণির ছাত্রী আফরোজা খাতুন বলে, বিদ্যালয়ের দোলনাটি অনেক দিন তালা লাগানো রয়েছে। তারা দোলনায় চরতে পারছে না। ছোটাছুটি করতে গিয়ে দেয়ালে লেগে অনেকের কেটেকুটে যায়। সে খেলার মাঠের এ সমস্যার দ্রুত সমাধান চায়।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, বিদ্যালয়ে বর্তমানে শিক্ষক রয়েছেন পাঁচজন। শিক্ষার্থীর সংখ্যা ১৪২ জন। অথচ ২০২১ সালে বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল ১৬২ জন, ২০২০ সালে ছিল ১৭১ জন ও ২০১৯ সালে ছিল ১৯১ জন। বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ না থাকায় প্রতিবছরে কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা।
জানতে চাইলে প্রয়াত অনির উদ্দিনের ছেলে মো. আমিরুল ইসলাম বলেন, তাঁর বাবা কাগজপত্র দেখে টাকা দিয়ে জমি কিনেছেন। কাগজ যাঁর জমি তাঁর। বিষয়টি নিয়ে এসি ল্যান্ড অফিসে শুনানি চলছে। যা রায় হবে, তা তিনি মেনে নেবেন।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, সমস্যাটি ২০১৯ সালের। তিনি সম্প্রতি যোগদান করেছেন। বিষয়টি খুব দ্রুত সমাধান করা হবে।
খুলনার ডুমুরিয়ায় নার্গিস ক্লিনিক মালিকের গোড়ামীতে রোগী মুন্নী জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে
ডুমুরিয়া প্রতিনিধি
ডাক্তার অপারেশনে না করেছেন। কিন্তু ক্লিনিক মালিক অপারেশনের জায়গা অবস করেই অপারেশনের জন্য পিড়াপিড়ি করেন। নিরুপায় হয়ে ডাক্তার বেচারা করেছেন অপারেশন। ফলে অপারেশনের জায়গায় ধরেছে পচন। বর্তমানে জীবন মৃত্যুর সন্ধ্যিক্ষনে রোগী। স্বজনরা বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে। ঘটনাটি ডুমুরিয়া উপজেলা সদরে নার্গিস ক্লিনিকে। রোগীর স্বজন ও অপারেশকারী ডাক্তার এবং সরেজমিন যেয়ে এসব তথ্য পাওয়া গেছে।
ঘটনার বিবরনে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি খলশীর খাজুরা এলাকার রফিক খানের স্ত্রী মুন্নী বেগম এ্যাপানটিস অপারেশনের জন্য নার্গিস ক্লিনিকে ভর্তি হয়। ক্লিনিক কর্তৃপক্ষ রোগির স্বজনদের জানান আজ অপারেশন করা যাবে না। পরক্ষনে আবার বলেন আজই অপারেশন হবে। স্বজনদের দাবি অপারেশনের জন্য ডাক্তার আসার আগেই রোগির অপারেশনের স্থানে অপস করা হয়। আর এ কাজ করেন ক্লিনিক মালিক। পরে ডাক্তার শেখ সুফিয়ান রোস্তম এসে রোগি দেখে ওইদিন অপারেশন করতে অনীহা প্রকাশ করেন। কিন্তু ক্লিনিক মালিকের পিড়াপিড়িতে ডাক্তার অপারেশন করেন। পরবর্তীতে অপারেশনের স্থানে আস্তে আস্তে বচন ধরতে থাকে। ক্লিনিক কর্তৃপক্ষ বেশকিছুদিন রেখে একটু পচন কমলে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে পচনের মাত্রা বেড়ে যায়। গত শুক্রবার রোগির প্রচন্ড খিচুনি হয় পরে অজ্ঞান হয়ে পড়ে। নিরুপায় হয়ে রোগির স্বজনরা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রোগির স্বজন আরিফুল ইসলাম খান বলেন, ক্লিনিক মালিক মহাসিন খানের গোড়ামির কারণে আজ মুন্নী বেগম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি বলেন, ডাক্তার এসে অপারেশন করতে অস্বীকৃতি জানালেও নার্গিস ও মহাসিন এ অপারেশন করতে বাধ্য করানোর কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ক্লিনিক মালিক মহাসীন খান বলেন, অপারেশন যথা নিয়মে করা হয়েছে। স্বজনদের অভিযোগ সঠিক না। অপারেশন সম্পন্নকারী ডাক্তার ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, রোগি অত্যন্ত মোটা এবং আগেও একটা অপারেশন রয়েছে বলে আমি ওই দিন অপারেশন করতে নিষেধ করেছিলাম। কিন্তু ক্লিনিক মালিক বলেন, অসুবিধা হবেনা যে কারণে অপারেশন করা হয়। আর মোটা হওয়ার কারণেই ইনফেকশন হয়েছে। এটা ভয়ের কিছু নেই।
শরণখোলায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় পুকুরে পড়ে খাদিজা আক্তার নামে আড়াই বছর বয়সী এক শিশু মারা গেছে। শনিবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে শিশুটিকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ধানাসগর ইউনিয়নের নলবুনিয়ার পহলানবাড়ি গ্রামে। নিহত খাদিজা পহলানবাড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক এবং ওই বাজারের ব্যবসায়ী তানভীর আহমেদ মিজান খানের মেয়ে।
নিহতের স্বজন মো. মাহফুজ হাওলাদার জানান, শিশুটির বাবা সকালে তার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। মা মাহফুজা আক্তার মাহিন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। সেই ফাঁকে খাদিজা বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় তাকে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বিপ্লব সাধক জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।
আশাশুনিতে স্কুল সড়কের বেহাল দশায় জনভোগান্তি
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে মাড়িয়ালা হাই স্কুল সড়কের বেহাল দশায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। সড়কটির আশু সংস্কার কাজ করার জন্য ভুক্তভোগীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মৎস্য সেট হতে হাজরাখারী খেয়াঘাট পর্যন্ত প্রায় আড়াই কি.মি. সড়কটি এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাজরাখালী খেয়া পার হয়ে পার্শ্ববর্তী খাজরা, আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়ন ও কয়রা উপজেলার একাংশের মানুষ এই রাস্তা দিয়ে যাতয়াত করে থাকে। বিশেষ করে মাড়িয়ালা মৎস্য সেটে মাছ ক্রয়-বিক্রয়ের জন্য বেশির ভাগ মানুষ যাতয়াত করে থাকে। এছাড়া মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় এই সড়কে থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদেরকে এ পথেই যাতয়াত করতে হয়। কিন্তু সড়কটি বিগত দিনে জলোচ্ছ্বাস ও ঘুর্ণিঝড়ে বাঁধ ভেঙ্গে কয়েকবার প্লাবিত হয়ে যাওয়ায় সড়কটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তীতে সংস্কার কাজ করা হলেও ক্রমে ক্রমে পানির চাপ ও সংস্কার কাজ না হওয়ায় যানবাহনের চাপে সড়কটি বর্তমানে খুবই হুমকিতে পড়েছে। ফলে মাঝে মধ্যে সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে এবং সড়কের দুরাবস্থার কারণে অনেক যানবাহন সড়কে ঢুকতে পারছে না। সড়ক ব্যবহারকারী এবং এলাকার মানুষ দ্রুত সড়কটি সংস্কারকরণ ও পিচ ঢালাইয়ের কাজ করার ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
আশাশুনি উপজেলা প্রকৌশলী নাজিমুল ইসলাম বলেন, সড়কটির বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। যত দ্রুত সম্ভব একটি সংস্কার ব্যবস্থা করা হবে।
মোরেলগঞ্জে সরকারি খাল দখল করে দোকানঘর নির্মাণ
মোরেলগঞ্জ ( বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রশাসন এ কার্যক্রম বন্ধে পদক্ষেপ নিলেও দুর্গম অঞ্চলে দখলের কর্মযজ্ঞ চলে আসছে।
আইন কানুনের তোয়াক্কা না করে শত শত কৃষক পরিবারকে সেচ সংকটের মুখে ফেলে নিজেদের স্বার্থের জন্য সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয়রা।
সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের ঘরামী বাজারের পশ্চিম পাশে সরকারি খালের উপর একপাশ দখল করে স্থানীয় সোহাগ ঘরামী, ছালাম হাওলাদার, রফিক শেখ, মোহাজ্জেল ঘরামী, রফিক হাওলাদার, কামাল মৃধা, মিজান ঘরামী, চানমিয়া ঘরামী, রুস্তম শেখ, মনোরঞ্জন বৈরাগী ও হানিফ বয়াতী দোকান ঘর নির্মাণ করেছে।
স্থানীয় জাফর হাওলাদার জানান, আইন কানুনের তোয়াক্কা না করে কৃষক পরিবারকে সেচ সংকটের মুখে ফেলে নিজেদের স্বার্থের জন্য সরকারি খাল দখল করেছে কতিপয় স্বার্থান্বেষী মহল। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ খালটির পানি প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। দুর্গম এ এলাকার রাস্তা সংকটের বিকল্প হিসেবে খাল অর্থাৎ পানি পথের যোগাযোগ যেমনি উপযোগী তেমনি সহজতর ও কম ব্যয় সাপেক্ষ।
স্থানীয় বাসিন্দা আকব্বর জজ বলেন, সরকারি খালের ওপর অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে খালটির যাতায়াতের আশু ব্যবস্থা করলে এ বাজারটি তথা এলাকার মানুষ অনেক উপকৃত হবে।
নাম প্রকাশ না করার শর্তে একজন দিনমজুর বলেন, বর্তমানে খালটি নৌকা চলাচলের উপযোগী না থাকায় আমাকে চারগুন বেশি ভাড়া দিয়ে মালামাল আনতে হয়েছে ভ্যানে। এটি দখলমুক্ত করে কাটা হলে আমার মতো বহু মানুষ উপকৃত হতো।
স্থানীয় মিজান ঘরামী, নুর মোহাম্মদ ঘরামী ও একাধিক ব্যক্তি জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি খাল রক্ষার দাবি এবং খালে পানি প্রবাহের ব্যবস্থা করতে হবে।
স্থানীয় জিন্নাত আলী কাজী জানান, এ ক্ষেত্রে দখলের খবর পাওয়া মাত্রই দখলদারদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হলে সরকারি সম্পত্তি দখল অনেকটাই কমে আসবে। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য এলাকাবাসী প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
খাল দখল করে তিনটি দোকান নির্মাণকারী চানমিয়া ঘরামী জানান, খালের স্বার্থে দোকানঘর উচ্ছেদ হলে এ কাজে তার পূর্ণ সমর্থন থাকবে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক জানান, ইতিপূর্বে খাল দখল করে অবৈধভাবে বাঁধ দিয়ে মৎস্য চাষ করেছিল কিছু মৎস্য ব্যবসায়ী। পরে প্রশাসনকে অবহিত করে বাঁধ কেটে দখলমুক্ত করা হয়েছে। এখন এসব অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা দরকার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম তারেক সুলতান বলেন, এ সম্পর্কিত একটি অভিযোগ পেয়েছি, শীঘ্রই খালটি অবৈধ দখলমুক্ত করা হবে।
নগর যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সাম্প্রদায়িক আগুন জ্বালিয়ে,অগ্নি সন্ত্রাস করে বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার পায়তারা করছে বিএনপি জামায়াত। পঞ্চগড় তার বড় উদাহারন। তাই সাম্প্রদায়িক স¤প্রীতি রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই। তাই আগামী নির্বাচনে জন বিরোধী বিএনপি জামায়াতকে প্রতিহত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে হবে। শনিবার বিকালে খুলনার ডাক বাংলা মোড়ে পঞ্চগড়ের জামায়াত বিএনপির সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের এবং সারাদেশে নৈরাজ্য্য সৃষ্টির প্রতিবাদে নগর যুবলীগের “শান্তি সমাবেশে” সভাপতির বক্তব্যে এ কথা বলেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। নগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ ও মসিউর রহমান সুমন পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, নগর শ্রমিক লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন সোনা,নগর যুবলীগের নেতা রোজী ইসলাম নদী, কামরুল ইসলাম,এ্যাডঃ আল আমিন উকিল, আবুল হোসেন, সওকাত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু,কবির পাঠান,মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, মেহেদী হাসান মোড়ল, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ,রাশেদুজ্জামান রিপন,আব্দুল্লাহ আল মামুন মিলন, আব্দুল মালেক,সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল,রিপন কবির,ইস্রাফিল জনি, শওকত হাসান, হাসান শেখ, আসাদুজ্জামান শাহিন, ইকবাল কবির লিটন, আনিসুর রহমান, ইমরুল ইসলাম রিপন, এজাজ আহম্মেদ,জামাল শেখ, রাকিবুল ইসলাম,অলোক শীল,জামিল আহমেদ সোহাগ, মহিদুল হক শান্ত, আজগর বিশ্বাস, অপু, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, মেহেদী হাসান রাসেল, জব্বার আলী হিরা, জহির আব্বাস, বিপ¬ব ধর তত্বি প্রমুখ।
হরিঢালীতে নির্মাণাধীন পিচের রাস্তার কাজ পরিদর্শনে সংসদ সদস্য বাবু
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্মাণাধীন পিচের রাস্তার কাজ পরিদর্শন করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি শনিবার (১১ মার্চ) বিকালে এ কাজ পরিদর্শন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম, যুবলীগ নেতা শামীম সরকার, এ এইচ এম কামাল, শওকাত হাওলাদার, নাজমা কামাল, মৃগাঙ্গ বিশ্বাস, রাজু, মীর ছদরুল আমিন, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, মাজাহারুল ইসলাম মিথুন, শেখ সাব্বির হোসেন প্রমুখ।#
বটিয়াঘাটা উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সংগঠনকে আরো গশিতীল করার লক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাতিত্ব করেন উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শেখ মোঃ শাহরুজ্জামান শাহরিয়ার। উপজেলা কৃষক লীগের সদস্য সচিব শেখ মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন কৃষক লীগ নেতা মোঃ হিমায়েত হোসেন, মোঃ ফরিদ খান, মোঃ দাউদ আলী, মোঃ সবুর শেখ, ইউপি সদস্য পপি তরফদার, মোঃ ইসমাইল হোসেন, মোঃ কেরামত আলী, গ্রাম্য চিকিৎসক শওকত আলী, মোঃ মাহবুবুর রহমান, মোঃ শফিকুর ইসলাম, মোঃ মহসিন মোল্লা, মিলন রায়, রাহুল বিশ্বাস, মোঃ রফিক, মোঃ আশিক শেখ, মোঃ রাসেল শেখ, মোঃ মিন্টু, সৌমেন্দ্র নাথ রায়, মোঃ সাঈদ শেখ, শেখ মোকছুমুল হক, মোঃ মাসুদুর রহমান, মোঃ হাফিজুর রহমান, মোঃ জিয়াউল, শ্রাবণ রায়, দেবপ্রশাদ গোলদার (দেবু), মোঃ রিপন শেখ, গৌতম রায়, বিপ্লব রায়, সুশান্ত মন্ডল, মোঃ আলী খান, মোঃ আলতাফ হোসেন, কৃষ্ণপদ ঘোষ, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ বারিক, মোঃ হায়দার আলী, মোঃ রফিকুল শেখ, মোঃ ফরহাদ হোসেন খান, পপি বিশ্বাস, ইসমাঈল মোল্যা প্রমুখ।#
মোরেলগঞ্জে সাংবাদিক হত্যার চেষ্টা মামলার আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে সাংবাদিক ও কলামিষ্ট স্বপন মাহামুদকে হত্যার চেষ্টার দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে মানববন্ধন করা হয়েছে। মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে মামলার বাদি আপন ছোট ভাই কুদ্দুস খান জানান, গত ১৪ ফেব্রুয়ারী সকালে উপজেলার পুটিখালী ইউনিয়নের গজালিয়া গ্রামে তাদের পৈত্রিক ওয়ারেশী স্বত্ব দখলীয় জমিতে লেবার নিয়ে মাটি কাটাঁর কাজ করছিল। এসময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের জনৈক ফারুক শেখের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী তাদের উপর সশস্ত্র হামলা চালায়। হামলায় সাংবাদিক স্বপন মাহামুদ ও ভাই কুদ্দুস খান আহত হন। গুরূতর রক্তাক্ত জখম স্বপন মাহামুদকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রেরণ করা হয়। এ ঘটনায় ভাই কুদ্দুস খান বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় ১৭ ফেব্রুয়ারী মামলা দায়ের করেন। মামলা নম্বর -১৪/২৩।
তিনি মানববন্ধনে আরো জানান, হামলার সময় মোরেলগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। পরবর্তীতে ৯৯৯ ফোন দেয়া হলে তখন পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তার আহত ভাইকে উদ্ধার করে। কিন্তু ঘটনার প্রায় ১ মাস অতিবাহিত হলেও কোন আসামি গ্রেফতার হয়নি। মামলা তুলে নেয়ার জন্য আসামীরা হুমকি দিচ্ছে।
নিয়ম বহির্ভূত ভাবে চালানো হচ্ছে মাহেন্দ্র
রূপসায় সড়কের দু’পাশে ভাঙ্গারি মালামাল রেখে ও ট্রাক লোড করে জনদূর্ভোগের সৃষ্টি
স্টাফ রিপোর্টার
পূর্ব রূপসায় সড়কের দুপাশে ভাঙ্গারি মালামাল রেখে ও ট্রাক লোড এবং মাহেন্দ্র, ভ্যান, ট্রাক, টলি চলাচল করে প্রতিদিন জনদূর্ভোগের সৃষ্টি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকারের দাবি জানিয়ে গত ৫ মার্চ রূপসা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগে বলা হয়েছে, পূর্ব রূপসায় দিনার আয়রন স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান জনগুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে খামখেয়ালি ভাবে ভাঙাড়ি মালামাল রেখে ও রাস্তার উপর ট্রাক লোড দিয়ে জনগণের চলাচলে বাধার সৃষ্টি করে চলেছে। এমনকি তাদের ব্যাপারে কেউ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করলে হুমকি-ধামকি সহ মারধরের ঘটনাও ঘটে চলেছে প্রতিনিয়ত।
ভাঙাড়ি ব্যবসায়ী দিনার শেখ ও তার পিতা মাহবুবুর রহমান শেখ প্রতিনিয়ত খারাপ আচরণও করে আসছে মানুষের সঙ্গে। এ অবস্থায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রূপসা রেল মোড় থেকে শুরু করে বাজার মোড় পর্যন্ত সড়কটি দিয়ে কয়েকটি রুটের মাহেন্দ্র, ভ্যান, ট্রাক, টলি চলাচল করে প্রতিদিন। ছোট এই সড়কটি দিয়ে যেখানে মানুষ চলাচল করতে পারছে না, সেখানে আবার নিয়ম বহির্ভূত ভাবে খামখেয়ালী ভাবে চালিয়ে যাচ্ছে মাহেন্দ্র এমন অভিযোগ সাধারণ মানুষের।
এমনকি এ সড়ক দিয়ে অসংখ্য মানুষ পায়ে হেটেও চলাচল করছে প্রতিনিয়ত।
উল্লেখিত বিষয়টি তদন্ত পূর্বক জনগুরুত্ব বিবেচনা করে অভিযুক্ত ব্যবসায়ীর সকল মালামাল রাস্তার দুপাশ থেকে অপসারণ ও রাস্তার উপর ট্রাক লোড সহ কয়েকটি রুটের মাহেন্দ্র এই সড়ক দিয়ে চলাচল বন্ধ করতে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।
৮টি টেকনিক্যাল সেশনে ৩২টি গবেষণা নিবন্ধ উপস্থাপন
খুবিতে আইন বিষয়ে দু’দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন আয়োজিত ‘লিগ্যাল ডায়নামিক্স ইন দ্য কনটেম্পোরারি ওয়ার্ল্ড’ (সমসাময়িক বিশ্বের আইনি গতিশীলতা) শীর্ষক দু’দিনব্যাপী জাতীয় সম্মেলন সমাপ্ত হয়েছে। ১১ মার্চ (শনিবার) সম্মেলনের দ্বিতীয় দিনে দু’টি কি-নোট পেপার উপস্থাপন করা হয়। সকাল ৯টায় ‘ডায়নামিসম ইন সিভিল সুটস্: বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক কি-নোট পেপার উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। এছাড়া দুপুরে ‘রিঅ্যাপ্রাইসাল অব দ্য এভিডেন্স অ্যাক্ট ১৮৭২ ইন দ্য কনটেম্পোরারি কনটেক্সট’ শীর্ষক কি-নোট পেপার উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক প্রফেসর ড. বেগম আসমা সিদ্দিকা।
এদিকে বিকাল সাড়ে ৫টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্যাট্রন হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি বলেন, জাতীয় কিংবা আন্তর্জাতিক সম্মেলন অংশগ্রহণকারীদের বহুমুখী চিন্তার জায়গায় পৌঁছাতে সহায়তা করে। এটি শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীদের জন্য নিজেদের সমৃদ্ধ করার সুযোগ। তবে এই গবেষণা নিবন্ধ যেনো শুধু উপস্থাপনেই সীমাবদ্ধ না থাকে, তা যেনো প্রায়োগিক জায়গায় পৌঁছাতে পারে। তাহলে সম্মেলন আয়োজন সার্থক হবে। তিনি আরও বলেন, এই সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা নিজেদের মধ্যে নলেজ শেয়ারিং করেছেন, গবেষণা নিবন্ধ উপস্থাপন করেছেন, নিজেদের যে জায়গায় ঘাটতি আছে- সে বিষয়ে জানতে পেরেছেন। এটি ভবিষ্যতে তাদের গবেষণার বিষয়বস্তু নির্বাচন এবং গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, আইনের প্রয়োগ সবখানেই আছে। আমাদের ছোটবেলা থেকেই আইন সম্পর্কে ভীতি কাজ করে। এজন্য স্কুল-কলেজ পর্যায়ে পাঠ্যপুস্তকে যদি আইনের ছোট ছোট কিছু বিষয় যুক্ত করা যায়, তাহলে এসব বিষয়ে আলোচনার ফলে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের আইন বিষয়ে ভীতি দূর হবে। শিক্ষার্থীরা নিজেদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আরও বেশি জানতে পারবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে।
তিনি এই সম্মেলন সাফল্যের সাথে শেষ করায় আইন ডিসিপ্লিনের প্রধানসহ অংশগ্রহণকারী সকল শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান। পরে তিনি টেকনিক্যাল সেশনে পেপার উপস্থাপনকারী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নাসিম বানু। সভাপতিত্ব করেন আইন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তালুকদার রাসেল মাহমুদ। অনুষ্ঠানে টেকনিক্যাল সেশনের চেয়ার হিসেবে দায়িত্ব পালনকারী শিক্ষক-গবেষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দু’দিনব্যাপী এ সম্মেলনে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, খুলনা ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ ২৪টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে ১২৮ জন শিক্ষক, গবেষক, শিক্ষার্থী আইনপেশা সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। এ সম্মেলনে ৩৭ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী ৩২টি গবেষণা নিবন্ধ উপস্থাপন করেন।
কটকা ট্রাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস কাল
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৩ মার্চ (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকা নামক স্থানে সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন ছাত্র-ছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে শাহাদতবরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন শিক্ষার্থী যারা এ দুর্ঘটনায় শাহাদতবরণ করেন তারা হলেন, আরনাজ রিফাত রূপা, মোঃ মাহমুদুর রহমান, মাকসুমুল আজিজ মোস্তাজী, আব্দুল্লাহ হেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মোঃ কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মোঃ আশরাফুজ্জামান, মোঃ তৌহিদুল এনাম। এছাড়া বুয়েটের দু’জন ছাত্রের নাম সামিউল ও শাকিল।
সেখান থেকে প্রতিবছর এ দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় কালোব্যাজ ধারণ, সকাল ৯.১৫ মিনিটে শোকর্যালি ও পুষ্পস্তবক অর্পণ, বেলা ৯.৪৫ মিনিটে আলোচনা ও দোয়া অনুষ্ঠান। এছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, এতিমদের সাথে মধ্যাহ্ন ভোজ, সন্ধ্যা ৬.৪৫ মিনিটে শোকসভা ও স্মৃতিচারণ এবং সন্ধ্যা ৭.১৫ মিনিটে কটকা স্মৃতিস্তম্ভে আলোকসজ্জা।
খুলনা অঞ্চল থেকে ঢাকায় চূড়ান্ত পর্বে অংশ নেবেন ১১৯ জন
খুবিতে বাংলাদেশ জীববিজ্ঞান উৎসবের খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
‘মরুর দেশে বাংলার বাঘ’ এই শ্লোগানকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জীববিজ্ঞান উৎসবের খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। সমকাল ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড-বিডিবিও’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যার মধ্য থেকে বিজয়ী ১১৯ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
১১ মার্চ (শনিবার) বেলা ১২টায় এ উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন বিডিবিও খুলনা অঞ্চলের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।
এসময় বক্তারা বলেন, জীববিজ্ঞান উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের ট্যালেন্ট খুঁজে বের করা হয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধাকে শাণিত করে। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ বা রাষ্ট্রগঠনে এ প্রতিযোগিতার গুরুত্ব অনেক। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন ক্লাব বা সেন্টার করার আহ্বান জানান এবং খুলনা অঞ্চল থেকে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। পরে বিজয়ী শিক্ষার্থীদের মেডেল ও সনদপত্র প্রদান করা হয় এবং ক্যাটাগরি চ্যাম্পিয়নদের মেডেল ও সনদপত্রের পাশাপাশি ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম, প্রফেসর ড. মো. এমদাদুল ইসলাম, ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান এবং প্রফেসর ড. মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিবিও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. মোর্শেদুল ইসলাম ও বিডিবিও খুলনা অঞ্চলের সাধারণ সম্পাদক আরিফা আফরোজ রিমি।
এর আগে, সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের মাঠে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা এবং পরে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ও সমকালের পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করা হয়। পরে জীববিজ্ঞান উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রশ্নোত্তর পর্ব ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের নানা বুদ্ধিদীপ্ত প্রশ্নের সম্মুখীন হন শিক্ষকরা। শিক্ষার্থীদের বুদ্ধিদীপ্ত প্রশ্ন আর বিশেষজ্ঞ প্যানেলের সদস্যদের যুক্তিনির্ভর উত্তরে মুখরিত হয়ে ওঠে উৎসবের প্রশ্নোত্তর পর্ব।
শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে ক্রীড়া চর্চার গুরুত্ব অপরিসীম: খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে ক্রীড়া চর্চার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মধ্যে সুকুমার বৃত্তির উম্মেষ ঘটায় এবং এলাকায় সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে ওঠে।
সিটি মেয়র শনিবার বিকেলে নগরীর বয়রাস্থ হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় ও হাজী ফয়েজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিদ্যালয় দু’টি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, খেলাধুলাসহ সকল ক্ষেত্রে মেয়েরা এখন এগিয়ে যাচ্ছে। সাফ ফুটবলে মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ ধারা অব্যাহত থাকলে মেয়েরা সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবে বলে তিনি উল্লেখ করেন।
হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ উল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনাঞ্চলের পরিচালক শেখ হারুনুর রশিদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো: কামরুজ্জামান, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী ও ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং হাজী ফয়েজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাসান ইফতেখার চালু। অনুষ্ঠানে হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপকুমার বৈরাগীসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বাগেরহাটে ব্যতিক্রমধর্মী ইসলামী আলোচনা সভা
স্টাফ রিপোটার, বাগেরহাট
বাগেরহাটে নেছার-শাহিন ওয়েলফেয়ার ট্রাষ্ট পরিচালিত ইসলামী গবেষনা কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) রাতে বাগেরহাট সদর উপজেলার কাশিমপুর গ্রামস্থ ট্রাষ্ট ভবনের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ট্রাষ্ট প্রতিষ্ঠাতা এ এফ নেছার উদ্দিন এফসিএ‘র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি মল্লিক, ইসলামী গবেষনা কেন্দ্রের উপ-পরিচালক মাওঃ আঃ সালাম, মুফচ্ছেরে কোরআন হাফেজ মাওঃ মুফতি আলমগীর হোসেন জিহাদী, মুফতি অহিদুল আলম, কাশিমপুর বাইতুন নুর জামে মসজিদের ইমলাম মোঃ দেলদার হোসেন, নেছার-শাহিন ওয়েলফেয়ার ট্রাষ্টের ম্যানেজার মোঃ মাহফুজুল আলম প্রমুখ।
ব্যতিক্রমী এই আলোচনা সবায় ইসলামের মৌলিক বিষয় গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরেন বক্তারা। এছাড়া ইসলামের গুরুত্বপূর্ণ হুকুম আহকাম সম্পর্কে শ্রতাদের জন্য প্রশ্নোত্তর পর্বও ছিল। আলোচনা সভা শেষে আগত শ্রতাদের মাঝে “কাদের রোজা কবুল হয়” “সিয়াম ও জাকাত” এবং “কতিপয় দোয়া” নামের তিনটি বই বিনামূল্যে বিতরণ করা হয়। আলোচনা সভায় বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মুসল্লিগন অংশগ্রহন করেন।
বাগেরহাটে গাজাসহ মাদক কারবারি আটক
স্টাফ রিপোটার, বাগেরহাট
বাগেরহাটের কচুয়ায় গাজাসহ আবুবকর খন্দোকার (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ মার্চ) গভীর রাতে উপজেলার বারুইখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় আবুবকরের শরীর তল্যাসী করে ৫০ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আটক শনিবার (১১ মার্চ) দুপুরে মাদককারবারিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক আবুবকর খন্দোকার কচুয়া উপজেলার বারুইখালী এলাকার আলতাপ খন্দোকারের ছেলে।
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাশেম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বারুইখালী এলাকা থেকে মাদক কারকারি আবুবকর খন্দোকারকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে তাকে।
২‘শ কৃষকের ক্ষতি হবে ৫০ লক্ষ টাকা
লবন পানিতে নষ্ট হচ্ছে দুইশ বিঘা জমির ধান
স্টাফ রিপোটার,বাগেরহাট
বঙ্গোপসাগরের কোল ঘেষা উপকূলীয় জেলা বাগেরহাটের অন্যতম নদী বেষ্টিত উপজেলা রামপাল। ৩৩৫ বর্গ কিলোমিটারের এই উপজেলায় পশুর, মরা পশুর মোংলা-ঘষিয়াখালী চ্যানেলসহ ৫০টির অধিক নদী-খাল রয়েছে। এসব নদী ও খালের পানি লবনাক্ত হওয়ায় এই এলাকার বেশিরভাগ ধানীজমি অনাবাদি থাকত। দীর্ঘদিন পরে পেরিখালি ও রাজনগর ইউনিয়নের কয়েকটি গ্রামে এবছর ইরি মৌসুমে কিছু নদী ও খাল আটকে বাঁধ দিয়ে মিস্টি পানির সংস্কার করে ধান চাষ করেছিলেন কৃষকরা। কিন্তু চিংড়ি মাছের পোনা ছাড়ার সময় হওয়ায়, প্রভাবশালী ঘের মালিকরা খাল কেটে ধানের জমিতে লবন পানি প্রবেশ করাচ্ছে। চিংড়ি চাষের জন্য ওঠানো লবন পানিতে পচে যাচ্ছে কৃষকের কষ্টের ফসল। এর ফলে দুই শতাধিক কৃষকের ৫০ লক্ষ টাকার উপরে ক্ষতি হবে। তবে ১৫-২০ দিন পরে প্রবেশ করালে ধানের ক্ষতি হতনা বলে দাবি কৃষকদের। ১৫ দিনের সময়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন সুফল পায়নি হতদরিদ্র কৃষকরা।
বুধবার (০৮ মার্চ) সকালে বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের মধ্য থেকে যাওয়া কালেখারবেড় এলাকার ঘরের খালের বাঁধ কেটে মৎস্য ঘেরে পানি ঢুকিয়েছেন জুলু হাজীসহ স্থানীয় প্রভাবশালীরা। লবন পানিতে কৃষকের ধান পচে যাওয়ার উপক্রম হয়েছে। দুই তিনদিনের মধ্যে এসব ধানের গোড়া পচে নষ্ট হয়ে যাবে দাবি কৃষকদের। শুধু কালেখারবেড় নয়, রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের সিংগুরবুনিয়া, রনজয়পুর ও আড়ুয়াডঙ্গা এলাকায়ও একই ভাবে ধান চাষ কেরেছন কৃষকরা। এসব এলাকার ঘের ব্যবসায়ীরা এখন খাল কেটে লবন পানি ঢোকানের পায়তারা করছেন। কৃষকদের কোন আবেদন কর্নপাত করছেন না তারা।
কালেখারবেড় এলাকার ক্ষতিগ্রস্থ সবিতা হাসলাদার বলেন, গরু বিক্রি করে এবং এনজিও থেকে লোন নিয়ে ৬বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। ১৫-২০ দিন পর ধান ঘরে তুলতে পারতাম। স্থানীয় প্রভাবশালীরা বাঁধটি কেটে দেওয়ায় লবন পানি ঢুকে ধান গাছ সব মরতে শুরু করেছে। অনেক অনুরোধ করেছি, কিন্তু তারা আমাদের কথা শুনেনি।
একই গ্রামের কৃষক হুমাউন কবির বলেন, কৃষি বিভাগ থেকে বিনামূল্যে বীজ ও সার দেওয়ায় কৃষকরা আগ্রহ নিয়ে ধান চাষ করেছিল। তখন লবন পানি ঠেকাতে সকলের সম্মতি নিয়ে কালেখার খালে বাঁধ দেওয়া হয়েছিল। কিন্তু হট্যাৎ করে ঘেরে লবন পানি প্রবেশ করাতে কিছু প্রভাবশালী ব্যক্তি বাঁধটি কেটে দেয়। বাঁধটি কাটার আগে চেয়ারম্যান, কৃষি অফিসার ও ইউএনওকে বিষয়টি জানিয়েছি। ধান কেটে ঘুরে তোলার জন্য মাত্র ১৫দিন সময় চেয়েছিলাম। কিন্তু কেউ আমাদের কথা শোনেনি।
রাজনগর ইউনিয়নের সিংগুরবুনিয়া গ্রামের মনিরুল ইসলাম বলেন, সবার অনুমতি ও সম্মতি নিয়ে খাল কেটে আমরা তিন গ্রামের শতাধিক কৃষক প্রায় একশ একর জমিতে ধান চাষ করেছিলাম। কিন্তু স্থানীয় প্রভাবশালী শেখ মোতাহার আলী, মোকছেদ শেখসহ কিছু ঘের ব্যবসায়ী একই এলাকার চামারখালী ও দোয়ানে খালের বাঁধ কেটে লবন পানি প্রবেশ করানোর চেষ্টা করছে। এই খাল কেটে লবন পানি ঢোকালে আমাদের ধান সব নষ্ট হয়ে যাবে।
একই এলাকার দবির উদ্দিন নামের আরেক কৃষক বলেন, মাত্র ১৫ দিন পরে লবন পানি প্রবেশ করালে আমাদের ধানের কোন ক্ষতি হত না। যেকোন মূল্যে লবন পানি প্রবেশ ঠেকানো প্রয়োজন। তা না হলে আমাদের অপূরনীয় ক্ষতি হবে। পথে বসা লাগবে এলাকার অর্ধশতাধিক কৃষকের।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কৃষক বলেন, উপজেলার অন্তত ৩০টি খাল আটকে প্রভাবশালীরা মাছ চাষ করছেন। তাতে কিছু হয় না, আমরা শুধু কয়েক দিনের জন্য আটকে ধান চাষ করেছিলাম এটাই আমাদের অপরাধ। কারণ আমরা গরীব।
রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা পালভিন বলেন, ধান চাষের জন্য সকল কৃষকরা একমত হয়ে খাল আটকে ধান চাষ শুরু করেছিল। কিন্তু হট্যাৎ করে কিছু ঘের ব্যবসায়ী পানি ঢুকিয়ে মাছ চাষ করতে চায়। এ কারনে মাছ চাষিরা বাঁধটি কেটে দিয়েছে। মানবিক কারনে চাষিদের ১৫দিন সময় দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম বলেন, কাউকে সরকারি খাল আটকে রাখার অনুমতি দিতে পারি না। তবে ঘের ব্যবসায়ী ও কৃষকদের মাঝে যে সমস্যার সৃষ্টি হয়েছিল সেটা সমাধানের জন্য স্থানীয় চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সমাধান করবেন। এছাড়া খাল না আটকে অন্য কোনভাবে ধান চাষ করা যায় কিনা, সে বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আলোচনা করে কাজ করার পরামর্শ দেন উপজেলার এই শীর্ষ কর্মকর্তা।
বাগেরহাটে নারী রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা
স্টাফ রিপোটার,বাগেরহাট
নারী রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া সম্পৃক্তকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাব মুজিবর্বষ হলে রামপাল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেসনে আরা মিলির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সাংবাদিক ইসরাত জাহান, আহসানুল করিম, অপরাজিতা প্রকল্প সমন্বয়কারী সুভোল ঘোষ টুটুল, জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু ও সমন্বয়কারী শিল্পী আক্তার প্রমূখ।
সভায় বক্তাগণ রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণ বৃদ্ধি ও গণপ্রতিনিধিত্ব আদেশ কার্যকরী করার বিষয়ে আলোকপাত করেন। মতবিনিময় সভায় ইউনিয়ান পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যগণ নারীর রাজনৈতিক ক্ষমতায়নের স্বার্থে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে তাদের সম্পৃক্ততা বাড়ানোর অনুরোধ জানান।
দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতারে নিন্দা
খবর বিজ্ঞপ্তি
বিগত জাতীয় নির্বাচনে অবৈধভাবে ক্ষমতা দখল করা ফ্যাসিবাদী আওয়ামী সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করার নীল নকশা বাস্তবায়নের লক্ষে সারা দেশে বিএনপি ও তার অংগ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীদের বিভিন্নভাবে হয়রানী করা শুরু করেছে। অবৈধ সরকার তার পুলিশ প্রশাসন ও দলীয় ক্যাডারদের ব্যবহার করে ইতিমধ্যে সারা দেশে ছাত্রদল, যুবদলসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দদের উপর হামলা করছে এবং মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলায় অবৈধভাবে গ্রেফতার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। তারই ধারাবাহিকতায় গত ০৮ই মার্চ জাতীয়তাবাদী ছাত্রদলের পরীক্ষিত সৈনিক দিঘলিয়া উপজেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক গাজী মনিরুল ইসলামের নামে দিঘলিয়া থানায় মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করেছে। খুলনা জেলা ছাত্রদলের পক্ষ থেকে মনিরুলের নামে মিথ্য মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতারা হলেন- খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, সহ-সভাপতি মঈদুল ইসলাম সোহাগ, হুমায়ুন কবীর রুবেল, রাকিবুল ইসলাম, আল আমিন শেখ নয়ন, রেজা মাহমুদ মাসুম, হাবিবুর রহমান হাবিব, শাহাদাতুজ্জামান বাবু, এস এম ইলিয়াস হোসাইন, শাহজামান প্রিন্স, মাহিম আহমেদ রুবেল, সাগর শিকদার, মোক্তারুজ্জামান সবুর, মাহফুজ শিকদার, চৌধুরী আসাবুর রহমান, রাসেল আকন বাবু, ফয়সাল আমিন দ্বীপ, মোঃ আবু হানিফ, মোঃ আবু জাফর, মনিরুল ইসলাম মনির, হাফিজুর রহমান সাগর, কৃষ্ণ বিশ^াস, অনিক আহমেদ, খালিদ ওয়ালিদ, এস কে রুবায়েদ আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, এনামুল হক উদয় প্রমুখ।
ফকিরহাটের বেতাগায় প্রসবপূর্ব পরিচর্যা নিশ্চিতকরণে এএনসি ক্যাম্পেইন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে প্রসবপূর্ব পরিচর্যা নিশ্চিতকরণে এ.এন.সি ক্যাম্পেইন অনুষ্ঠান পূর্ব বেতাগা মনোরামা দাশ কমিউনিটি ক্লিনিক চত্তরে শনিবার (১১ই মার্চ) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মাতৃমূত্যু ও শিশুমূত্যু কমাতে শতাধিক গর্ভবতী মায়েদের বিনামূল্যে বিভিন্ন পরিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান পূর্বক এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। এতে সম্মানীত অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সির্ভিল সার্জন ও কানাডা প্রবাসী বিশিষ্ট চিকিৎসায়ক ডা. জীবনকৃষ্ণ দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ ও শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম ওমর। সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ডা. নুরে আলম সিদ্দিকি, ডিএসআরএইচ আর ডা. ফারহানা ইসলাম, উপজেলা স্যেনিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র ও বিশিষ্ট শিক্ষাবিদ দাশ শিশির কুমার প্রমূখ।
অনুষ্ঠানে ডা. মুশফিকা ইফ্ফাত, ডা. ফাতিমা বিনতি আজাদ ও ডা. মোহতেসাম আর নিশা শতাধিক গর্ভবতী মায়েদের বিনামূল্যে বিভিন্ন পরিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করেন। এসময় বেতাগা ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্ট্যাডিং কমিটির সদস্য ও অন্যান্যরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাগেরহাটের সুনগর গ্রামের রফিকুল// বারি-২৮ জাতের গম চাষ করে স্বাবলম্বি
পি কে অলোক,বাগেরহাট।
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের রাখালগাছি ব্লকের সুনগর গ্রামের রফিকুল ইসলাম মোড়ল নামের একজন সুফল গম চাষি চলতি মৌসুমে সাদা জাতের বারি গম-২৮ চাষ করে তিনি এখন বেশ স্বাবলম্বি হয়েছেন। প্রতিবছর তিনি এই একই মৌসুমে গম চাষ করে বাম্ফার ফলন উৎপাদন করায় তাঁর দেখা-দেখি অনেক চাষিই এখন গম চাষে আগ্রহী হয়ে পড়েছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে কৃষির উপর নানা ধরনের প্রশিক্ষন গ্রহন করায় তিনি একজন সফল চাষি হিসাবে ব্যপক পরিচিতিও অর্জন করেছেন। এজন্য তিনি উপজেলা কৃষি সম্প্রসারণ অদিপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জানা গেছে, খানপুর ইউনিয়নের ১নং যুগীডাঙ্গা গ্রামের সফল চাষি রফিকুল ইসলাম মোড়ল রাখালগাছি ইউনিয়নের রাখালগাছি ব্লকের সুনগর গ্রামে ২ বিঘা জমিতে সাদা জাতের গমের চাষ শুরু করেন। শুরুতেই তিনি গম চাষ নিয়ে নানাধরনের দিধা-দ্বন্দের মধ্যে পড়েন। কিন্তু তিনি পিছপা হওয়ার লোক নন। তাই তিনি উপজেলা কৃষি অফিসের পরামর্শক্রমে প্রনোদনা স্বরুপ মাত্র ৬০ কেজি গমের বীজ প্রনোদনা স্বরুপ পেয়ে তার ২বিঘা জমিতে তা বপন করেন। যদিও বীজ বপন করার কথা ছিল কাত্তিক মাসে। কিন্তু নানা প্রকার জটিলতার কারনে তিনি কাত্তিক মাসে তা বপন করতে না পেরে অগ্রহায়ন মাসে তা বপন করেন। বপন করার পর দুইবার তিনি ২০কেজি পটাশ ও ২০ কেজি ড্রেপ সার প্রনোদনা স্বরুপ পেয়ে আদাজল খেয়ে মাঠে নেমে পড়েন। তিনি বলেন স্বল্প খরচে অধিক ফলন পাওয়ার আসার তিনি এবার সাদা গমের চাষ করেছেন। ক্ষেতে ফলন হয়েছে অত্যান্ত ভাল। তিনি বলেন এক মন ধানের মূল্য ১১/১২শত টাকা, আর একমন গমের মূল্য ২থেকে আড়াই হাজার টাকারও বেশি হওয়ায় তাই তিনি গমের চাষ করেছেন। এবার তার জমিতে বিঘা প্রতি ২৫থেকে ৩০মন গম উৎপাদন হবে বলে তিনি আসা প্রকাশ করেন। তিনি বলেন, তিনি প্রতিবছরই গম চাষ করেন। কিন্তু এবছর উপ-সহকারী কৃষি কর্মকর্তা দীপ্ত কুমার ঘোষের পরামর্শ অনুযায়ী স্বল্প জীবন কালের বারি গম-২৮ এর চাষাবাদ শুরু করেন।
সরেজমিনে অনুসন্ধ্যান করে দেখা গেছে, রাখালগাছি ব্লকে তিনি ছাড়াও চয়ন কুমার দেবনাথ, মোঃ সেলিম মোড়ল ও রঞ্জন কুমার দেবনাথ সাদা গমের চাষ করছেন। তাদের ফলনও ভাল হয়েছে। তারা বলেন গম চাষে সেচ ও সারসহ অন্যান্য খরচ অনেক কম হওয়ায় তারা এবার গম চাষে আগ্রহী হয়েছেন। তারা আরো বলেন, গম চাষে ১০৮/১১০দিন তা ঘরে তোলা সম্ভব। যে করনে তারা সকলেই বারি-২৮ গমের চাষ করেছেন। রাখালগাছি ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা দীপ্ত কুমার ঘোষের সাথে আলাপ করা হলে তিনি বলেন, এবছর আমাদের এই ব্লকে গমের লক্ষ্যমাত্রা নির্দ্ধরন করা হয়েছিল প্রায় .৫ হেক্টর, কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ হয়ে তা বেড়ে দ্বীগুন হয়েছে।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদিয়া সুলতানা ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তন্ময় দত্তের সাথে আলাপ করা হলে তাঁরা বলেন, আমাদের এই সদর উপজেলার ১০টি ইউনিয়নে চলতি বছর গমের লক্ষ্যমাত্রা নির্দ্ধারন করা হয়েছিল ১২ হেক্টর। এবং তা পুরটাই অর্জন করা সম্ভব হয়েছে। এধারা অব্যাহত রাখার জন্য তারা স্বঃস্বঃ এলাকার গম চাষিদের প্রতি উদ্যাত্ত আহবান জানান।
কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, ধানের পরই দেশে যে খাদ্যটির চাহিদা বেশি সেটি হলো তথা গম। দেশের মানুষের বিশেষ করে শহরাঞ্চলে সকালের নাস্তার একটা বিরাট অংশজুড়ে থাকে গমের আটা বা ময়দার রুটি-পরোটা। যদিও দেশে গমের চাষ যতটা প্রসার লাভ করার কথা ছিল ততটা হয়নি, তবুও যে পরিমাণ জমিতে গমের চাষ হয় সেই জমিতে আধুনিক পদ্ধতি মেনে চাষ করলে গমের ফলন বেশি পাওয়া যেতে পারে। কৃষি অফিস বলছে, গম বীজ বোনার উপযুক্ত সময় হলো কার্তিক মাসের শেষ থেকে অগ্রহায়ণের তৃতীয় সপ্তাহ বা নভেম্বর মাসের ১৫ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত। কিন্তু কিছু কিছু জাত আছে যেগুলো কিছুটা তাপ সহনশীল, সেগুলো ডিসেম্বর মাসের ১৫-২০ তারিখ পর্যন্ত বোনা যেতে পারে। তারা বলেছেন উঁচু ও মাঝারি দো-আঁশ মাটি গম চাষের জন্য বেশি উপযোগী। লোনা মাটিতে গমের ফলন কম হয়ে থাকে। সাধারণত উঁচু ও মাঝারি উঁচু জমি গম চাষের জন্য উপযুক্ত। তবে মাঝারি নিচু জমিতেও গম চাষ করা যেতে পারে। গমের ভালো ফলন পাওয়ার জন্য জমি চাষ করার সময়ই প্রতি শতকে ৩০-৪০ কেজি জৈব সার প্রয়োগ করা ভালো। সেচসহ শেষ চাষের সময় প্রতি শতাংশে ৬০০-৭০০ গ্রাম ইউরিয়া, ৬০০-৭০০ গ্রাম টিএসপি, ৩০০-৪০০ গ্রাম এমওপি এবং ৪৫০-৫০০ গ্রাম জিপসাম সার প্রয়োগ করতে হয়। সেচসহ চাষের বেলায় চারার ৩ পাতা হলে প্রথম সেচের পর দুপুরে মাটি ভেজা থাকা অবস্থায় প্রতি শতাংশে ৩০০-৩৫০ গ্রাম ইউরিয়া উপরি প্রয়োগ করতে হয়। অন্যদিকে সেচ ছাড়া চাষের বেলায় সব ইউরিয়া (শেষ চাষের সময়+উপরি প্রয়োগের সময় দেয়) সার একত্রে শেষ চাষের সময় অন্যান্য রাসায়নিক সারের সঙ্গে প্রয়োগ করতে হয়। জমিতে বোরনের ঘাটতি দেখা দিলে বা বোরন ঘাটতি থাকলে প্রতি শতাংশে ২৫ গ্রাম করে বোরিক এসিড শেষ চাষের সময় প্রয়োগ করতে হয়। যেসব জমিতে দস্তা সারের ঘাটতি থাকে এবং আগের ফসলে দস্তা সার ব্যবহার করা হয়নি সেসব জমিতে শতকপ্রতি ৫০ গ্রাম করে দস্তা সার প্রয়োগ করতে হয়। দস্তা সার শেষ চাষের সময় দেওয়া ভালো। ##
মোংলায় মাদকসহ আটক ৩
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় মাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পৌর শহরের ট্রেডার্স মসজিদ রোড, শিকারীর মোড় ও রাজ্জাক সড়কে পৃথক অভিযান চালায় পুলিশ। রাব্বি মোল্লা (১৯), মোঃ রনি হাওলাদার (৩৩) ও রিলিফ হালদার (৫২) কে মাদকসহ আটক করে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, ১৫ পিচ ইয়াবা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের প্রেক্ষিতেই শুক্রবার রাতে মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আসামীদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ উইমেন্স ইনস্পিরেশনাল অ্যাওয়ার্ড ২০২৩ পেলেন সারমিন সালাম
খবর বিজ্ঞপ্তি
আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে মিরর লাইফস্টাইল ম্যাগাজিন এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ উইমেন্স ইনস্পিরেশনাল অ্যাওয়ার্ড ২০২৩’।
নারীদের সম্মানকে সবার কাছে তুলে ধরতে ও সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে এই অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক ও মিডিয়া সেক্টরের নারীদের তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ডড়সবহ’ং রহ ংড়পরধষ ধপঃরারঃরবং এ অবদান রাখায় এনভয় গ্রুপের চেয়ারম্যান মিসেস সারমিন সালামকে জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার তার হাতে এ সম্মাননা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী ও এটিএন নিউজের বার্তা প্রধান মুন্নী সাহা সহ আরো সম্মানিত অতিথিবৃন্দ।
বাংলাদেশ দোকান মালিক সমিতির মোংলা বন্দর শাখার অভিষেক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাংলাদেশ দোকান মালিক সমিতির মোংলা এ শাখার শাখার নির্বাচিত প্রতিনিধিদের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় মোংলা পৌর শহরের হোটেল টাইগারে অনুষ্ঠিত এ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব জহিরুল হক ভূইয়া। মোংলা শাখা সভাপতি হাবিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দোকান মালিক সমিতির কেন্দ্রীয়, খুলনা বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ৫১ সদস্য বিশিষ্ট মোংলা দোকান মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান মাস্টার ও সাধারণ সম্পাদক কামরুল হাসান খোকন। এ শাখায় সদস্য সংখ্যা প্রায় ২০ হাজার বলে জানিয়েছেন সভাপতি হাবিবুর রহমান মাস্টার। ২০২৩ সালের প্রথম দিকে বাংলাদেশ দোকান মালিক সমিতির মোংলা শাখা গঠিত হয়। এরপর ১১ মার্চ নবগঠিত শাখার নির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক দোকান মালিকেরা উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় মৎস্য ঘের বিরোধে প্রতিপক্ষের ধারালো অস্ত্রে ব্যবসায়ী জখম
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মৎস্য ঘেরের বিরোধ কে কেন্দ্র করে খবির শেখ (৬৫) নামের এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। শুক্রবার রাতে উপজেলার বিলপাটিয়ালা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনা¯’ল পরিদর্শন করেছে পুলিশ। আহত খবির শেখ ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
আহতর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে বিলপাটিয়ালা এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে খবির শেখ মিকশিমিল ও খলশি মৌজায় প্রায় ৬৪ একর জমি বিশিষ্ট একটি খালে মৎস্য চাষ করে আসছে। ওই খালের কিছু অংশ জমি চলতি জরিপে সরকারের নামে ভূলবশত রেকর্ড হওয়ায় তিনি আদালতে দ্বার¯’ হয়ে স্বপক্ষে নিষেধাজ্ঞা প্রাপ্তির পর শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি প্রভাবশালী প্রতিপক্ষ জুলফিকার আলী জুলু, সুজন শেখ, কামরুল, শহিদুল, সুজন, মোকছেদ হাওলাদার, রহমান হাওলাদার, অহেদ হাওলাদার,আবুল, ছালাম, কামরুল সহ অনেকে ওই মামলায় বিবাদী পক্ষ নিয়ে আদালতের আদেশ অমান্য করে গত শুক্রবার সকালে ওই মৎস্য ঘেরে অবৈধ ভাবে প্রবেশ করে রুই,কাতল, চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির দেড় লক্ষাধিক টাকার মাছ মেরে নেয়। এ ঘটনায় খবির শেখ বাদি হয়ে ওই দিনই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে প্রভাবশালী প্রতিপক্ষ। তারই জের ধরে ঘটনার রাতে উল্লেখিত প্রতিপক্ষ সহ ১০/১৫ জন ঘটনার রাতে দা, হাতুড়ি, লাঠিসোটা নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মাথা কেটে রক্তাক্ত জখম ও হাতূড়ি পেটায় গুরুতর আহত হন তিনি। এছাড়া হামলা চালিয়ে বসতঘরও ভাঙচুর করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ প্রসঙ্গে থানার এসআই আবু বকর বলেন, খবর পেয়ে ওই রাতেই ঘটনা¯’ল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্র¯‘তি চলছিল।
ডুমুরিয়ায় ফারাহ মাধ্যমিক বিদ্যালয়ে দুই শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ধামালিয়া ইউনিয়নে ফারাহ মাধ্যমিক বিদ্যালয়ে হালিমা খাতুন কে প্রধান শিক্ষক ও মোঃ মোস্তাক আহমেদ চৌধুরী কে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয় কক্ষে স্ব”ছ ও নিরপেক্ষ বজায় রেখে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে মেধা তালিকায় উর্ত্তীর্ণদের ফলাফল প্রকাশ করেন প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী প্রখ্যাত ফার্মাসিউটিক্যালস বিজ্ঞানী ডক্টর শামসুল করিম বাকার।
বিদ্যালয় অফিস সূত্রে জানা যায়,গত ২০২২ সালের ১৮ ডিসেম্বর পত্রিকায় ঘোষিত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ২টি পদে ১১ প্রার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম বলেন, প্রতিষ্ঠাতার নিজ হাতে গড়া ফারাহ মাধ্যমিক বিদ্যালয় নিয়োগ অত্যন্ত সুন্দর,স্ব”ছ ও নিরপেক্ষ বজায় রেখে হ”েছ। কিš‘ ¯’ানীয় কতিপয় কু-চক্রী মহল প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে। নিয়োগ বোর্ডে দায়িত্বপ্রাপ্ত ডিজি প্রতিনিধি খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল হোসেন শেখ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস একই সুরে সুর মিলিয়ে বলেন, অবাধ নিরপেক্ষতা রক্ষার্থে প্রতিষ্ঠাতা স্বশরীরে উপ¯ি’তিতে বিধি মোতাবেক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে যোগ্য ব্যক্তি নিয়োগে স্ব”ছতার বিকল্প নেই এমনটি উল্লেখ করে ফার্মাসিউটিক্যালস বিজ্ঞানী ডক্টর শামসুল করিম বাকার বলেন, তার নিজ হাতে গড়া প্রানের শিক্ষা প্রতিষ্ঠান ফারাহ মাধ্যমিক বিদ্যালয় ও ডক্টর এসকে বাকার কলেজ। তিনি থাকবেন না, কিš‘ শিক্ষা প্রতিষ্ঠান দুটি যেন স্ব”ছতার প্রতিক নিয়ে প্রতিষ্ঠিত হয় এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দেশের নিরাপত্তা জোরদার করতে কঠোর নির্দেশনা
খুলনাঞ্চল রিপোর্ট
‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনগুলো। তবে কেউ কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলার চেষ্টা চালালে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়াও দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।’
শনিবার বিকালে মুন্সিগঞ্জের সিরাজদিখাঁনে, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির আয়োজিত ৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজধানী ঢাকার সিদ্দিক বাজারের ভবনে বিস্ফোরণের ঘটনার প্রসঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি জানান, গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী কোনো নাশকতার তথ্য পাওয়া যায়নি।
তিনি জানান, বাণিজ্যিক ভবনগুলোতে জমে থাকা গ্যাসের কারণে ঘটেছে এমন বিস্ফোরণের ঘটনা। তবে কিভাবে ভবনগুলোতে গ্যাস জমে ছিল এই ব্যাপারে জোরাল তদন্ত করছেন গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
বক্তব্য শেষে সংগঠনের ৭৫ বর্ষপূর্তির স্মৃতি স্মারক বইয়ের মোরক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সংগঠনের পক্ষ থেকে তার হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনের সভাপতি, অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূঁইয়াসহ সদস্যরা।
অনুষ্ঠানে সংগঠনের দিনব্যাপী আয়োজনে আরও উপস্থিত ছিলেন- মেয়র ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আয়োজক সংগঠনটির প্রায় তিন হাজারেরও বেশি সদস্য।
সমিটির সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে ও মহাসচিব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, দেওয়ান মো. আরিফুল ইসলাম ফারুক, শহিদুল ইসলাম বাবু, গোলাম সারোয়ার কবির, এসএম শাহাদাত হোসেন, হাজী আব্দুল করিম শেখ, আমজাদ হোসেন প্রমুখ।
দিনভর অনুষ্ঠানে অংশ নেন মুন্সিগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার দেড় হাজার মানুষ। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি আরও ১৫ দিন স্থগিত
স্টাফ রিপোর্টার
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের সঙ্গে বৈঠকের পর তার আহ্বানে কর্মবিরতি আরও ১৫ দিন স্থগিত করেছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল রোববার রাত ৮টায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএমএ নেতাদের বৈঠকের কথা রয়েছে। এরপর বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করবে সংগঠনটি।
খুলনা সিটি মেয়র শনিবার বেলা ১১টায় বিএমএ কার্যালয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি জানান, তিনি বিষয়টি নিয়ে ইতোমধ্যে পুলিশের উর্ধ্বতন কর্তকতাদের সঙ্গে কথা বলেছেন। তিনি চিকিৎসকদেরকে তাদের কর্মবিরতি আরও ১৫ দিন স্থগিত রাখার আহবান জানিয়েছেন।
সিটি মেয়রের সঙ্গে বৈঠকের পর বিএমএ’র কার্যনির্বাহী কমিটি একই স্থানে সভা করেন। সভায় সিটি মেয়রের আহ্বানে সাড়া দিয়ে কর্মবিরতি আরও ১৫ দিন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএমএ সভাপতি ডা. শেখ বাহারুল আলম জানান, সিটি মেয়র তালুকদার আবদুল খালেক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন রোববার রাত ৮টায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করেছেন। সেখানে তারা সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। এরপর যদি প্রয়োজন হয় তাহলে তারা বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন প্রভৃতি কর্মসূচি গ্রহণ করবেন।
চিকিৎসকরা জানান, গত ২৫ ফেব্রুয়ারি নগরীর একটি ক্লিনিকে ডা. নিশাত আবদুল্লাহকে মারধর করেন পুলিশের এএসআই নাঈম। তার মেয়ের ভুল চিকিৎসার অভিযোগ তুলে এই হামলা চালানো হয়। এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি ডা. নিশাত বাদী হয়ে এএসআই নাঈমের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। পরদিন এএসআই নাঈমের স্ত্রী বাদী হয়ে ডা. নিশাতের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মেয়ের অঙ্গহানির অভিযোগে মামলা করেন।
এএসআই নাঈমকে গ্রেপ্তারের দাবিতে গত ১ থেকে ৪ মার্চ খুলনার সরকারি-বেসরকারি সব হাসপাতালে কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। ৪ মার্চ সিটি মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের আশ্বাসে তারা এক সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত করেছিলেন।
বিএমএ’র যুগ্ম আহবায়ক ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী জানান, এএসআই নাঈমের মেয়ে অথৈ-এর চিকিৎসার জন্য শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ডের প্রধান করা হয়েছে সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ছাইদুল হককে। সদস্য করা হয়েছে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. তরিকুল ইসলাম এবং সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. বিপ্লব কুমার বিশ্বাসকে। তারা চাইলে সেখান থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
সুন্দরবনে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে গাছ কর্তন, আটক ৩
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে নিষিদ্ধ গরান গাছ কাটার অভিযোগে তিন জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর বন টহল ফাঁড়ির সদস্যরা।
শনিবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে সুন্দরবনে সাপখালী খাল থেকে নৌকাভর্তি কাঠসহ ওই তিন জেলেকে আটক করা হয়।
আটকরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের তরিকুল, বেলাল গাজী ও সাইফুল খান।
কাঠেশ্বর বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম হাবিবুল ইসলাম বলেন, সুন্দরবনে গরান গাছ কাটা হচ্ছে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় জেলেদের কাছ থেকে একটি নৌকা, দা, কুড়াল এবং নিষিদ্ধ ২৫০টি গরান কাঠ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোছাইন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে।
আধা ঘণ্টা আগেই চলে এলো বিদ্যুৎ, কাজের সময় মারা গেলেন লাইনম্যান
কুষ্টিয়া প্রতিনিধি
বিদ্যুতের লাইন বন্ধ করে উন্নয়ন কাজ করছিলেন ঠিকাদারের শ্রমিকরা। দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার কথা ছিল। কিন্তু বিদ্যুৎ অফিস থেকে দেড়টার দিকে লাইন চালু করে দেয়। এতে বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিক নিহত হন।
এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হেডমিস্ত্রি। শনিবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার খোকন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাইনম্যান মো. মানিক হোসেন (৪০) উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। আহত হেডমিস্ত্রি একই এলাকার মৃত তছলেম হোসেনের ছেলে রাজু হোসেন (৪৫)।
জানা যায়, কুমারখালীর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো লি.) পৌরসভার খোকন মোড় এলাকায় উন্নয়নমূলক কাজ করছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা। উন্নয়নকাজের জন্য দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার কথা বলেছিলেন সহকারী প্রকৌশলী মো. রাজু হোসেন। কাজ চলাকালীন শ্রমিকদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে রাজুর কথাও হয়েছিল। কিন্তু দুপুর দেড়টার দিকে লাইন চালু হলে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান মানিক ও হেডমিস্ত্রি রাজু গুরুতর আহত হন।
পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য রাজুকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান।
এ বিষয়ে শ্রমিক রফিকুল ইসলাম বলেন, তারা খোকন মোড়ে কাজ করছিলেন। রাজু স্যারের সঙ্গে তাদের বারবার কথা হচ্ছিল। ২টা পর্যন্ত লাইন বন্ধ থাকার কথা ছিল। কিন্তু আগেই লাইন চালু হলে দুর্ঘটনায় মানিক মারা যান এবং হেডমিস্ত্রি আহত হন।
জানতে চাইলে মুঠোফোনে কাজের ঠিকাদার ময়েজ উদ্দিন বলেন, তিনি অন্য সাইডের কাজে ছিলেন। লাইন বন্ধ রাখার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই লাইন চালু হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান।
তবে শ্রমিকদের অভিযোগ অস্বীকার করে কুমারখালী ওজোপাডিকো লিমিটেডের প্রকৌশলী মো. মখলেছুর রহমান ও সহকারী প্রকৌশলী রাজু হোসেন বলেন, এক অঞ্চলের লাইন বন্ধ করে শ্রমিকরা অন্য অঞ্চলে কাজ করছিলেন। ঠিকাদারের ভুলেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, বিদ্যুৎ অফিস ২টার পরিবর্তে দেড়টার দিকে লাইন চালু করায় এ দুর্ঘটনা ঘটে। অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল
ঢাকা অফিস
কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন হবে। শনিবার (১১ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার নিশ্চিত করেছেন।
বুধবার (৮ মার্চ) প্রধানমন্ত্রী কাতার সফর শেষে দেশে ফেরেন। ওইদিন বিকেল সাড়ে ৩টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল-থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ কাতার সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাতার সফরকালে প্রধানমন্ত্রী এলডিসি-৫-এর উদ্বোধন অনুষ্ঠানসহ বেশ কয়েকটি ইভেন্টে যোগ দেন। সেসব অনুষ্ঠানে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে কথা বলেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল-থানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কাতার থেকে এলএনজি আমদানি, প্রবাসী শ্রমিকদের ইস্যুসহ দুই দেশের দ্বি-পক্ষীয় সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে আলাপ করেন।
প্রধানমন্ত্রী এ সফরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট সাবা কোরোসি, কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেইখা মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেন।
সম্পাদকীয়==========
রমজানের ইফতারপণ্যের বাজার চড়া: চেয়ে চেয়ে দেখছে
প্রতি বছর রমজান এলে বেশ কিছু নিত্যপণ্য বিশেষ করে সেহরি ও ইফতারসামগ্রীর দাম কয়েক গুণ বেড়ে যায়। রমজান সামনে রেখে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক ফাঁদ পেতে থাকেন। কিন্তু দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারি থাকে খুব দুর্বল। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যায়। এ বছর রমজানের আগেই নিত্যপণ্যের দাম অসহনীয় হয়ে পড়েছে। ডলার সঙ্কটে যথাসময়ে এলসি খুলতে না পারায় আমদানিনির্ভর ভোগ্যপণ্যের দাম তাই লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
রমজানে ইফতারসাগ্রী তৈরিতে সাধারণত ছোলা, অ্যাঙ্কর ডাল ও বেসন বেশি ব্যবহার হয়। রোজার দুই সপ্তাহ বাকি থাকলেও এরই মধ্যে এসবের দাম বেড়ে গেছে। গত এক মাসে ছোলার দাম বেড়েছে কেজিতে ১০-১৫ টাকা। অ্যাঙ্কর ডাল কেজিতে ১০ টাকার মতো বেড়েছে। পাকিস্তানি কাবলি বুট গত বছর বিক্রি হয়েছিল ১৪০-১৬০ টাকা কেজি দরে। এবার এর কেজি ২৪০-২৫০ টাকা। টিসিবির তথ্য মতে, গত এক মাসে ছোলার দাম প্রায় ছয় গুণ এবং এক বছরে ২৩ শতাংশ বেড়েছে। অ্যাঙ্কর ডাল এক বছরে কেজিতে বেড়েছে প্রায় ৪৮ শতাংশ।
বছরে ছোলার চাহিদা দুই থেকে আড়াই লাখ টন। রমজানে প্রয়োজন হয় ৭০-৮০ হাজার টন। দেশে বছরে ৬০-৭০ হাজার টন খেজুরের চাহিদা রয়েছে। পুরোটা আমদানিনির্ভর। সারা বছর যে খেজুর প্রয়োজন হয়, এর চেয়ে তিন থেকে চার গুণ চাহিদা বাড়ে রমজানে। দরকার হয় ৪০-৫০ হাজার টন। তবে ডলার সঙ্কটে আমদানিকারকরা দেরিতে এলসি খোলায় এবার রমজানে খেজুরের দাম ২৫-৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে ইঙ্গিত দেন ব্যবসায়ীরা। এরপর কেজিতে ২০-৩০ টাকা বেড়ে সপ্তাহ দুয়েক ধরে সাধারণ মানের খেজুর বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। টিসিবির বাজারদর বলছে, খেজুরের দাম এক বছরে বেড়েছে ২০ শতাংশ।
করোনার পর থেকে ভোজ্যতেলের বাজারে শুরু হয় অস্থিরতা। এখনো সেই ধারাবাহিকতা অব্যাহত। বেশির ভাগ সময় সরকারের বেঁধে দেয়া দাম উপেক্ষিত হয়েছে। ১৫-২০ দিন ধরে পাইকারি বাজারে খোলা সয়াবিন ও পামঅয়েলের দর দুই-এক টাকা করে বাড়ছে। খুচরা বাজারেও একই প্রবণতা। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য, দেশে ১৮-২০ লাখ টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। এর মধ্যে তিন থেকে চার লাখ টন তেলের দরকার হয় রমজানে। রমজানে ভোজ্যতেলের চাহিদা বাড়ে।
গত ছয় মাসে চারবার দাম বাড়ানোর পরও চিনির বাজারের হইচই থামেনি। গত ২৬ ফেব্রুয়ারি চিনি আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ থেকে কমিয়ে ২৫ শতাংশে নামিয়েছে এনবিআর। তবে এখনো খুচরা পর্যায়ে প্রতি কেজি খোলা চিনি ১১৫-১২০ এবং প্যাকেটজাত চিনি ১১২-১২০ টাকায় বিক্রি হচ্ছে। সরকারি হিসাবে গত এক বছরে চিনির দাম প্রায় ৪৯ শতাংশ বেড়েছে।
এক সপ্তাহের ব্যবধানে পাঁচ টাকা বেড়ে প্রতি কেজি দেশী পেঁয়াজ ৩০-৪০ এবং আমদানি করা পেঁয়াজ ৩৫-৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। মাছ-গোশত এখন অনেকটা স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে। মধ্যবিত্তরাও কিনতে দ্বিধায় পড়ছেন। মুরগির বাজার দেড় মাস ধরে অস্থির। ডিমের বাজারও বেশি। টিসিবির তথ্য বলছে, এক বছরে ব্রয়লারের দাম ৮৫, ডিম ১৬ এবং রুই মাছের দাম প্রায় ৩৫ শতাংশ বেড়েছে। লেবু আমদানি করতে হয় না। তবু হঠাৎ করে অস্থির লেবুর বাজার। দাম অস্বাভাবিক বেড়ে এক হালি লেবু আকার ভেদে বিক্রি হচ্ছে ৫০-৮০ টাকা। প্রতিটি লেবুর দাম পড়ছে ১৩-২০ টাকা।
বছরের অন্য সময়ের চেয়ে রমজানে বেগুনের চাহিদা বাড়ে কয়েক গুণ। এবার রমজানের আগে বেগুনের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। শসার টান নেই; অথচ দাম তুলনামূলক বেশি। কাঁচামরিচের দামও চড়া।
যদিও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর মতবিনিময় সভা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের একাধিক বৈঠকে ব্যবসায়ীরা ‘আশ্বাস’ দিয়েছিলেন, রমজান ঘিরে নিত্যপণ্যের দাম বাড়বে না; সেই ‘আশ্বাস’ আশ্বাসেই সীমাবদ্ধ। বাস্তবে রমজান শুরুর আগে আরেক দফা বেড়েছে কয়েকটি নিত্যপণ্যের দাম। ইফতারসামগ্রীতে ব্যবহৃত পণ্যের দাম বেড়েছে সবচেয়ে বেশি। কয়েকটির দাম এতটাই বেড়েছে যে, অনেকের নাগালের বাইরে চলে গেছে। এই যখন নিত্যপণ্যের বাজারের অবস্থা, তখনো সরকারের কোনো হেলদোল নেই। মূলত দুর্বল বাজারব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা।
৯ ঘণ্টা ধরে জ্বলছে সীতাকুণ্ডের আগুন
খুলনাঞ্চল রিপোর্ট
চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি তুলার গুদামে লাগা আগুন ৯ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আজ সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে সীতাকুণ্ড, কুমিরা স্টেশনসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে কাজ না হওয়ায় সন্ধ্যা ৭টার দিকে সেখানে যোগ দেয় আরও পাঁচটি ইউনিট। এখন মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সীতাকুণ্ডের ছোট কুমিরা হিঙ্গোরী পাড়ায় ‘টি ইউনিটেক্স টেক্সটাইল মিল’ ভাড়া নিয়ে তুলার গুদাম হিসেবে ব্যবহার করছেন এস এল গ্রুপের মালিক লোকমান হোসেন।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ আমাদের সময়কে বলেন, ‘সকাল সাড়ে ১০টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আগুনের ভয়াবহতা দেখে চট্টগ্রাম কন্ট্রোল রুমকে জানানো হয়। বেলা সাড়ে ১২টার দিকে আরও তিনটি ইউনিট যোগ হয়। পরে আরও পাঁচটি ইউনিট আসে।’
দীর্ঘ সময়েও কেন আগুন নিয়ন্ত্রণে আসেনি, এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, ‘তুলাগুলো বিদেশ থেকে স্টিল বেল্টে বাঁধানো অবস্তায় আসে। আগুন লাগার পর ওপরের প্যাকেটটি দ্রুত জ্বলে যায়। পরে আগুন বেল্টের ভেতরে ঢুকে গেলে নেভাতে সময় লাগে।’
তিনি আরও বলেন, ‘বেল্টগুলো খুলে পানি দিতে হবে। এতে সময়ের প্রয়োজন। তাছাড়া এখানে পর্যাপ্ত পানি নেই, পাশে খাল থাকলেও জোয়ার না থাকায় খালটি শুকনো। পাশে তেমন পুকুরও নেই। তাই দূর থেকে পানি আনতে হচ্ছে।’
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে সুলতান মাহমুদ বলেন, ‘আগুন কেন লেগেছে, তা আমরা এখনো জানতে পারিনি। সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর আগুন লাগার কারণ বের করব। ক্ষক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে কয়েক কোটি হবে। তদন্ত শেষে বলা যাবে।’
উল্লেখ্য, গত ৪ মার্চ সীতাকুণ্ডের কদমরসুল এলাকায়ন সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটে। এতে সাতজন নিহত ও ২৫ জন আহত হন।
২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ
ঢাকা অফিস
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কারণে দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। শনিবার এ তথ্য নিশ্চিত করেন জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের ইনচার্জ উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক উন্মুক্ত করে দেয়া হবে জনসাধারণের জন্য। এছাড়াও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন দেশি-বিদেশি কূটনৈতিকরা। এ কারণে আগামী ১২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলবে। তাছাড়া পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত করা হবে। নির্দিষ্ট সময়ের জন্য দর্শনার্থীদের প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে। জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের ইনচার্জ উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ দেশি-বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ প্রস্তুত করবো। তাই আগামী ২৫ মার্চ পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস থেকে যথারীতি সবাই প্রবেশ করতে পারবেন।











































