Home জাতীয় সরকার গোঁজামিল দিয়ে দেশ চালাচ্ছে: জিএম কাদের

সরকার গোঁজামিল দিয়ে দেশ চালাচ্ছে: জিএম কাদের

8

ঢাকা অফিস||
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সরকার গোঁজামিল দিয়ে দেশ পরিচালনা করছে, দেশ দেউলিয়া হয়ে গেছে। দেশ শ্রীলংকা হওয়ার আশংকা আছে কারণ শ্রীলংকা যে কাজ করেছে বাংলাদেশও তা করছে। সেটা হলো বড় প্রকল্পের জন্য যে লোন নেওয়া হয়েছে তা অনেক বেশি। শনিবার (১১ মার্চ) বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এ সময় আরও বলেন, বড় লোন নিয়ে শ্রীলংকা দিতে পারে নাই। যার জন্য শ্রীলংকা দেউলিয়া হয়ে গেছে। বাংলাদেশের বড় প্রকল্প যে বিনিয়োগ করা হয়েছে তা অনেকগুণ বেশি। কয়েক দফা সময় বৃদ্ধি করেও কাজ শেষ করতে পারছে না। ফলে রির্জাভ থেকে লোনের টাকা দিতে হচ্ছে। তিনি আরো বলেন, সরকার প্রশাসনসহ বিভিন্ন দপ্তরকে দলীয় অঙ্গ সংগঠন বানিয়ে ফেলেছে। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি। কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক এয়ার আহমেদ সেলিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতি, এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. আলমগীর কবির মজুমদার। সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। এসময় কুমিল্লা দক্ষিণ জেলার আওতাধীন ১০ উপজেলা এবং ৪ পৌরসভার শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে এয়ার আহমেদ সেলিমকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে উবায়দুল কবির মোহন এর নাম ঘোষণা করেন প্রধান অতিথি।