Home আঞ্চলিক মাংসে রং মিশিয়ে বিক্রির অভিযোগে বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা

মাংসে রং মিশিয়ে বিক্রির অভিযোগে বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা

12

 

স্টাফ রিপোটার,বাগেরহাট।।

 

বাগেরহাটে বাসি গরুর মাংসে রং মিশিয়ে বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

 

সোমবার বাগেরহাট বাজারের শহর রক্ষা বাঁধ এলাকায় বাসি (আগের দিনের) গরুর মাংসে রং মিশিয়ে বিক্রি করছিল মাংস ব্যবসায়ী বরকত উল্লাহ। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে উক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুল্লা ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাঁচাবাজারের মাংসের দোকানে অভিযান চালানো হয়। এসময় আগের দিনের বাসি মাংসে রং

দেওয়া সময় হাতেনাতে বিক্রেতাকে ধরা হয়। পরে বরকত উল্লাহকে মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

তিনি আরও বলেন, আগামীতে এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।