দিঘলিয়ার সংবাদ।।
গতকাল বিকাল ৬ টায় দিঘলিয়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুবুল আলম এর পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান দিঘলিয়া প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়াল্লি যুক্ত হন অনুষ্ঠানের প্রধান অতিথি ও দিঘলিয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ও দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো: মাহমুদুর রহমান, দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মোল্যা আকরাম হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হায়দার আলী মোড়ল। এছাড়াও অন্যান্য দের মধ্যে উপস্হিতি ছিলেন কাজী মোশাররফ হোসেন, মো: মকবুল হোসেন, সৈয়দ মিজানুর রহমান, শেখ ইয়াজুজ, মো: আমিনুর রহমান, খান অলিয়ার রহমান, মো: আমীর আলী সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
সভা শেষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) মো: মাহমুদুর রহমান প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরবর্তীতে সদ্য সমাপ্ত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের দ্রুততম মানব দিঘলিয়ার কৃতি সন্তান নাইম শেখ কে দিঘলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা সংবর্ধনা স্মারক প্রদান করা হয় এবং প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী অফিসার নাইমকে প্রেসক্লাবের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।











































