Home আঞ্চলিক রূপসায় র্যাবের অভিযানে ধর্ষণকারী গ্রেপ্তার

রূপসায় র্যাবের অভিযানে ধর্ষণকারী গ্রেপ্তার

22

স্টাফ রিপোর্টার ।।
খুলনা জেলার রূপসাথাধীন পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বাসুদেব রায় (৫৫) কে গ্রেপ্তার করেছে করেছে র্যাব-৬। ৫ মার্চ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ জানায়, ভিকটিম খুলনা জেলার রুপসা থানা এলাকার ৬ বছর বয়সী নাবালিকা শিশু। গত ২ মার্চ সকালে ভিকটিম তার নিজ বাড়ির উঠানে খেলা করছিলো। তখন আসামী বাসুদেব রায় সেখানে এসে ভিকটিমকে খাবারের প্রলোভন দেখিয়ে আসামীর বসত বাড়ি সংলগ্ন মাছের ঘেরের পাশে থাকা ঘরের মধ্যে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। ভিকটিম চিৎকার করলে আসামী তার মুখ চেপে ধরে জোড়পূর্বক ধর্ষণ করে এবং ঘটনার বিষয় কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়। ভিকটিম অসুস্থ হয়ে পরলে তার বাবা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে রূপসা থানায় আসামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় বাসুদেবকে গ্রেপ্তার করা হয়। তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।