Home খেলাধুলা ব্রাজিলে নতুন প্রজন্মের যাত্রা শুরু

ব্রাজিলে নতুন প্রজন্মের যাত্রা শুরু

0

স্পোর্টস ডেস্ক।।

হিউস্টনে শেষ মিনিটের গোলে জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছিল ব্রাজিল। বাংলাদেশ সময় আজ বিকেল সোয়া ৪টায় সিঙ্গাপুরে আবার সেই জাপানের মুখোমুখি হচ্ছে লাতিন জায়ান্টরা।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির কাছে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি পরিষ্কার করেই বলেছেন, এই ম্যাচ দিয়ে ব্রাজিলের আরেকটি নতুন প্রজন্ম যাত্রা শুরু করবে।

জাপানের বিপক্ষে এই ম্যাচের ২৬ জনের স্কোয়াডে ১৫ জনের বয়স ২৩ বছরের কম। আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে এই ম্যাচ থেকে নতুন দল গঠনের কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন ব্রাজিল কোচ, ‘বিশ্বকাপে একটি প্রজন্মের পথচলা শেষ হয়েছে। এখন আমরা নতুন আরেকটি প্রজন্ম নিয়ে যাত্রা শুরু করব।

সামনে আমাদের ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপ। সে আসরগুলোর কথা মাথায় রেখে দল গঠনের কাজ শুরু করব।’ গত বিশ্বকাপ শেষে বিদায় নিয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমারসহ বেশ কজন অভিজ্ঞ তারকা। তবে আগামী প্রজন্মকেও খুব প্রতিভাবান বলছেন কোচ, ‘আমাদের দলে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় রয়েছে।

আমরা তরুণ প্রতিভার প্রতি তাকিয়ে আছি, এর মধ্যে বেশ কজন রয়েছে নবীন। এখন পর্যন্ত যা দেখেছি, তাতে আমরা সন্তুষ্ট।’