Home আঞ্চলিক খুলনায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

12

স্টাফ রিপোর্টার ।।
নগরীর লবণচরা থানাধিন নিজখামার এলাকার ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধষর্ণের মামলায় এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
সোমবার (৬ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন লবণচরা থানাধিন বিশ্বাস প্রোপারটিজ এলাকার মো. আল আমিন (৩৮)। সে বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার সুতারালি গ্রামের আব্দুস সোবাহান হাওলাদারের ছেলে। রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রুবেল খান নথীর বরাত দিয়ে জানান, লবণচরা থানাধিন হোগলাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে বিশ্বাস প্রোপারটিজ এলাকায় আসামির দুলা ভাইয়ের ঘরে নিয়ে ২০২১ সালের ১ এপ্রিল আইসক্রিম খাওয়ানোর কথাসহ বিভিন্ন প্রোলভন দেখিয়ে ধর্ষণ করে। ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামি আল আমিনের স্ত্রী মনি বেগম ভিকটিমের মাকে জানায় তার স্বামীর ফোনে ওই স্কুলছাত্রীর খারাপ ছবি আছে। ভিকটিমের মা সেটি দেখে মেয়েকে ঘটনার কারণ জিজ্ঞাসা করেন। একপর্যায়ে ভিকটিম মাকে জানায় ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের কথা জানায়। এছাড়া আসামির কথা মত না আসলে ধারনকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি প্রদান করে আসামি। তার ভয়ে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা ও ভিডিওর কথা এতদিন গোপন রেখেছিল। এঘটনায় ওই স্কুল ছাত্রীর মা ১৩ অক্টোবর লবনচরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনীয় ২০০৩) এর ৯(১) ধারা তৎসহ পর্নোগ্রাফি আইন ২০১৩ এর ৮(১) ধারায় আল আমিনকে আসামি করে মামলা দায়ের করেন যার নং-১০। ২০২২ সালের ১২ মে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোকলুকুর রহমান আসামি আল আমিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ৮জন আদালতে সাক্ষ্য প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি এডভোকেট ফরিদ আহমেদ।