৭ই মার্চ পালনে কেইউজে’র কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর উদ্যোগে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০টায় জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন। বেলা ১১টায় ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা। অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য ও কর্মরত সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ অনুরোদ জানিয়েছেন।
শিরোমনিতে ডিজিটাল ডাইনামিক ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমণি বাজারে গতকাল সন্ধায় ডিজিটাল ডাইনামিক ইনস্টিটিউট এর শুভ উদ্ভোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, শিরোমনি বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আতাউর রহমান, মোঃ মিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, গফফার শেখ, শেখ সাহেব আলী, শেখ আব্বাস হোসেন, শেখ জাকির হোসেন, আবু তালেব, বুলবুল চৌধুরী, রুবেল, হাফেজ বুরহান, রাকিব, হাফেজ আল আমিন, সোলাইমান, ফজলুল গাজী, সুমন,সামাদ, মোঃ সুমন ,হাদী, জাহিদুল, ইমদাদুল, মোঃ তহিদুল ইসলাম, মোঃ আমানত ছত্তার, সাইফুল্লাহ তারেক প্রমুখ।
খুলনায় সাংবাদিক সাগর-রুনী ও ত্বকী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের মেধাবী তরুণ তানভীর মুহাম্মদ ত্বকী ও সাংবাদিক সাগর-রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় নগরীর খালিশপুর গোল চত্বরে সুশাসনের জন্য নাগরিক-সুজন খুলনা মহানগর ও জেলা এবং খালিশপুর থানা শাখার যৌথভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু।
এতে বক্তারা বলেন, ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের মেধাবী তরুণ তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ করা হয়েছিল; যার লাশ ৮ মার্চ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়। ৮ মার্চ রাতেই ত্বকীর পিতা রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আসামি অজ্ঞাত উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ২৮ মে উচ্চ আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) কাছে ন্যস্ত করা হয়। ২৯ জুলাই দুইজন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ঐ জবানবন্দিতে তারা কোথায়, কখন, কারা, কীভাবে এবং কেন ত্বকীকে হত্যা করেছে তার বিশদ বর্ণনা দেয়। ৭ আগস্ট একটি টর্চারসেলে অভিযান পরিচালনা করে রক্তমাখা প্যান্ট, রক্তমাখা গজারীকাঠের লাঠি, ইয়াবা সেবনের সরঞ্জামাদি ও পিস্তলের অংশসহ কিছু আলামত সংগ্রহ করে র্যাব। ৫ মার্চ ২০১৪, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হাসান র্যাবের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সামনে র্যাব ত্বকী হত্যার রহস্য উদঘাটনের দাবি জানান। মোট ১১ জন মিলে ত্বকীকে হত্যা করা হয়েছে বলে তারা জানান। এই সংবাদ সম্মেলনের প্রতিবেদক ২০১৪ সালের ৫ মার্চ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। পরদিন বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্ব সহকারে প্রকাশিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে একটি অভিযোগপত্র তৈরি করে সাংবাদিকদের সরবরাহ করা হয় এবং অচিরেই তা আদালতে পেশ করা হবে বলে জানানো হয়। এই পর্যায়ে এসে ত্বকী হত্যার বিচার প্রক্রিয়া থেমে যায়। কেননা আজ পর্যন্ত আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়নি। এই হত্যার পর থেকে অদ্যাবধি ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের প্রতিবাদী কর্মসূচিসহ হত্যার বিচারেরদাবিতে অনেক কর্মসূচি পালিত হয়ে আসলেও এক্ষেত্রে কোনো অগ্রগতি নেই। যেন এক বিচারহীনতার আবর্তে আটকে আছে এই মর্মান্তিক হত্যাকান্ড। শুধুমাত্র ত্বকী হত্যা-ই নয়, ২০১১ সালে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার একযুগ পেরিয়ে গেলেও তার অভিযোগপত্র আজও পেশ করা হয়নি। তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে ৯৪ বার সময় বাড়িয়ে নেওয়া হয়েছে। বিচার প্রক্রিয়ার অগ্রগতি নেই কুমিল্লার তরুণী সোহাগী জাহান তনু হত্যারও। এমনিভাবে সারাদেশে গুম, অপহরণ ও হত্যার ঘটনা প্রতিনিয়তই ঘটে চলছে; যার বিচার হচ্ছে না। আর এভাবেই গড়ে উঠছে বিচারহীনতার সংস্কৃতি, যা একটি সভ্যসমাজে কাম্য নয়।
বক্তৃতা করেন, সুজন জেলা কমিটির সম্পাদক নাগরিক নেতা অ্যাডভোকে কুদরত-ই খুদা, সুজন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, নিজামুর রহমান লালু, রুবিনা আক্তার, তাহেরুল আলম চৌধুরী প্রমুখ।
ফুলতলায় শোকাহত যুবলীগ নেতার পরিবারের পাশে জেলা আওয়ামী লীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তি
ফুলতলা উপজেলার ফুলতলা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ (৪৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন ( ইন্না.. … রাজিউন)। মৃত্যুর সংবাদ শুনে গতকাল সকাল ১০টায় মরহুমের ফুলতলার শিকিরহাটস্থ নিজস্ব বাসভবনে শোকাহত পরিবারের পাশে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, আসলাম খান, সরদার জাকির হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহাফুজুর রহমান সোহাগ, আওয়ামী লীগ নেতা কাজী আশরাফ হোসেন আশু, মোঃ আবু তাহের রিপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, গোলাম সরোয়ার মুন্সি, আলী আজম মোহন, হেদায়েত হোসেন লিটু, রবিউল ইসলাম মোল্যা, এস কে মিজানুর রহমান, মোঃ আল আমিন, মাসুদ পারভেজ, সোহাগ হোসেন, মেহেদী হাসান, সোহাগ খান, সিদ্দিকুর রহমান, আব্দুল কাদের, রবিউল ইসলাম, শেখর সুর, রবিন কুন্ডু, মোস্তফা জামান মুন্সি, ফারুক হোসেন মোল্যা, এস কে সাদ্দাম, আলাউদ্দিন আক্তার, রাকিবুল হাসান, মোঃ ইসমাইল মৃধা ইমন প্রমুখ। এসময় নেতৃবৃন্দ নামাজে জানাযায় অংশগ্রহণ করেন, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
যশোরে অসহায় পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা
যশোর অফিস।।
যশোরে বহুল আলোচীত আলী মাহমুদ চুন্নু নিজেকে রক্ষা করতে আপন ভগ্নিপতি বিরুদ্ধে প্রতারনা চুরি এবং বিশ্বাস ভঙ্গের মামলা করেছে। ৮ বার হজ্ব করে আসা নিঃসন্তান জিকরুল ইসলাম চৌধুরীর নামে দায়ের করা মামলায় চুন্নু সে তার নিজের বোন রিজিয়া সুলতানা মিলিকে বাদী করেন। আজ ৬ মার্চ যশোর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আমলি আদালতে মামলা( সিআর ৪৬৫/২৩) করেন। আদালত মামলাটি পিবিআই তদন্ত করতে প্রতিবেন দিতে বলেছেন।
যশোর শহরের পুলিশ লাইন টালি খোলার বাসিন্ধা জিকরুল ইসলামের বাড়ির ভাড়াটে রিজিয়া সে তার মামলায় অভিযোগ করেন, গত ২৮ ফেব্রুয়ারি সকাল ৯ টায় আসামি জিকরুল ইসলাম ও তার স্ত্রী আমিনা আহম্মেদ সহ অজ্ঞাত ৪/৫ মিলে বাদির ঘরে ঢুকে মালামাল ভাংচুর, সোনার গহনা নিয়ে গেছ। এবং এর আগে সোপাসেট আত্মসাদ করেছে বলে অভিযোগ।
এঘটনায় জিকরুল ইসলাম চৌধুরী বলেন, বাদি রিজিয়া আমার আপন শালিকা। আমার কোন ছেলে- মেয়ে নেই। আমার স্ত্রী ফিরোজা বেগম মারা যাওয়ার পরে শ্যালক চুন্নু ও রিজিয়ারা আমাকে আবার বিয়ে দেয়। আমার সারা জীবনের আয় শালা শালিরা খেয়েছে।বর্তমানে খেতে পারছেনা বলে আমার নামে মামলা করছে।মামলার পরে মামলা দিয়ই যাচ্ছে। রিজিয়া সুলনা আমার নামে ধর্ষন মামলা দিয়েছিল কোতয়ালী থানায়। নড়াইল জেলায় কোর্ট চাদাবাজী মামলা দিয়েছে। সবই মিথ্যা প্রমানিত হয়েছে আজ শুনলাম নতুন করে কোর্টে মামলা দিয়েছে। আমার কিছু বলার নাই বাসায় সিসি ক্যামরা লাগানো আছে দেখলে প্রমান মিলবে। এরকম কোন ঘটনাই ঘটেনি।সম্পন্ন মিথ্যা ভুয়া,বানোয়াট এবং ভিত্তিহীন নাটক সাজানোর চেষ্টা করছে। এরা আমার তৃতীয়তলা বাড়িটি দখল করতে চায়। মামলা কিছুইনা।
আমার সারা জীবনের আয় দিয়ে চুন্নু এখন দুইটি ট্রাকসক লাখ লাখ টাকার মালিক।
বঙ্গবন্ধু পরিষদ খুলনা জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গত ০২/০৩/২০২৩ ইং তারিখ গৃহিত সিদ্ধান্ত মোতাবেক সন্ধ্যা ৭ টায় বিএমএ ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ খুলনার সভাপতি ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ। সভার প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গাজী লিয়াকত হোসেন, তিনি তার বক্তব্যে বিগত ২৬/০২/২০২৩ ইং তারিখে অনুষ্ঠিত বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি প্রয়াত ডাঃ এস এ মালেক এর স্মরণ সভায় মাননীয় প্রধানমন্ত্রীর মূল্যবান ভাষণ সম্পর্কে আলোকপাত করেন এবং প্রাণ প্রিয় নেত্রী বঙ্গবন্ধু পরিষদের প্রধান পৃষ্টপোষক হিসেবে দায়িত্ব নিয়ে সর্ব ক্ষেত্রে এই মহতি সংগঠনের পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করেছেন বলে সভাকে অবহিত করেন। এসময় সভায় উপ¯ি’ত সকলে প্রিয় নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতঃ তার সুস্বা¯’ ও দীর্ঘায়ূ কামনা করেন। অতঃপর সভায় আলোচ্যসূচীর উপর বক্তব্য রাখেন- সহ সভাপতি মোঃ মিজানুল ইসলাম, অধ্যক্ষ সরদার ফেরদাউস আহমেদ, অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, শেখ মোঃ জামাল উদ্দিন, ডাঃ চৌধুরী মাহবুবুল হক, ডাঃ নৃপেন্দ্র নাথ বৈরাগী, মোঃ আরিফ নেওয়াজ, যুগ্ম সম্পাদক মোঃ হারুন অর রশিদ, এম আলমগীর হোসেন, দেবেন্দ্র নাথ সাহা, শিকদার তৌহিদুল ইসলাম, শরিফ শামীম হোসেন, শেখ মোঃ শামসুদ্দোহা বাঙালী, শামসুনন্নাহর দৃপ্তি, উপাধ্যক্ষ মোঃ দরুজ্জামান সবুর, প্রফেসর ড. অনুপম বৈরাগী, মোঃ ওয়াহিদুজ্জামান, মোঃ মিশকাত মিনা, মোঃ মঈনুদ্দিন, হাফেজ মাওঃ মোঃ মুক্তার উদ্দিন প্রমুখ। সভায় বিস্তারিত আলোচনা পর্যালো শেষে সর্বসম্মতিক্রমে যথাযথ মর্যাদায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। এ উপলক্ষে সংগঠনের কার্যকরী সভাপতি এস এম নুরুল হক নুরু কে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক গাজী লিয়াকত হোসেনকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ঠ জন্মদিন উদযাপন কমিটি গঠন করা হয়। সভায় আরও সিদ্ধান গৃহিত হয় যে, আগামী ১১ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন লক্ষে কমিটির সকলকে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে ১১ মার্চ সকাল ৯ টায় বিএমএ ভবন প্রাঙ্গনে উপ¯ি’ত হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা অনতি বিলম্বে সংগঠনের দাপ্তরিক কাজের জন্য একটি অফিস ভাড়া নেয়ার প্রস্তাব করেন এবং সাংগঠনিক ব্যায় নির্বাহের জন্য সদস্য প্রতি মাসিক ২০০/- টাকা সদস্য চাঁদা নির্ধারন করা হয়। অবিলম্বে থানা ও উপজেলা কমিটি করার প্রস্তাবনা গৃহিত হয়। পরিশেষে সভার সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
গ্রাহকদের ভোগান্তি কমাতে কেশবপুর সোনালী ব্যাংকের শাখা স্থানান্তরের দাবি
আলমগীর হোসেন,কেশবপুর
ভোগান্তি কমাতে কেশবপুর সোনালী ব্যাংকের শাখা স্থানান্তরের দাবি জানিয়েছেন গ্রহকরা । পৌর শহরের ত্রিমোহিনী মোড় সংলগ্ন কেশবপুর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সোনালী ব্যাংকের শাখা স্থাপন করে সেবা দিয়ে যাচ্ছেন কর্মকর্তারা। ব্যস্ততম জায়গা হওয়ায় প্রতিদিন হাজারো মানুষের সমাগম ঘটে এ এলাকায়। পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় সেবা নিতে এসে সাইকেল-মোটর সাইকেল রাখতে বিড়ম্বনার শিকার হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন গ্রাহকরা। রাষ্ট্রীয় মালীকানাধীন এ ব্যাংকের সেবার মান অক্ষুন্ন রেখে গ্রাহক অনুসারে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা করার দাবি জানিয়েছেন সেবা প্রত্যাশীরা । স্থান সংকুলান হওয়ায় পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা করা অসম্ভব হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষরা ।
তথ্যানুসন্ধানে জানা যায়, সোনালী ব্যাংক লিমিটেড সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ও অবসরভাতা প্রদান, সরকারী ও বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের বেতনভাতা প্রদান, সেবামূলক প্রতিষ্ঠানের বিল গ্রহণ, সরকারি রাজস্ব আদায় কার্যক্রম, হজ্জ্ব ও জাকাত ফান্ডের অর্থ গ্রহণসহ সামাজিক কর্মকান্ডের মাধ্যমে আপামর জনগোষ্ঠীকে সহায়তা করে আসছে। এসব সেবা নিতে প্রতিদিন হাজারো মানুষ কেশবপুর সোনালী ব্যাংকে আসেন। পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় তাদেরকে বিড়ম্বনার শিকার হতে হয়। গত ১ বছরে প্রায় ১০ গ্রাহকের সাইকেল-মোটর সাইকেল চুরি হয়েছে। একাধিক গ্রাহকরা সোনালী ব্যাংকের কেশবপুর শাখায় পর্যাপ্ত পার্কিং ব্যবস্তা চালুর দাবি করেন।
সোনালী ব্যাংকের গ্রাহক আবু হাসান রনি বলেন, প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে টাকা পাঠাতে সোনালী ব্যাকে যেতে হয়। কিন্তু সেখানে পর্যাপ্ত পার্কিং না থাকায় মোটর সাইকেল রাখা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। গ্রাহকের সুবিধার্তে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা রয়েছে এমন স্থানে ব্যাংকের শাখা স্থানান্তরের দাবি করেন তিনি।
অপর গ্রাহক আব্দুল করিম বলেন, এমন কিছু সরকারি সেবা রয়েছে যেটা নিতে সোনালী ব্যাংকে আসতেই হয় চাইলেও অন্য ব্যাংকে যেতে পারছিনা। পর্যাপ্ত পার্কিং না থাকায় বিড়ম্বনায় পড়তে হয়। দীর্ঘদিন ধরে এমন ভোগান্তি পোহালেও কর্র্তৃপক্ষ দেখেও না দেখার ভান করে রয়েছেন। গ্রাহকের ভোগান্তির কথা ভেবে তিনি ব্যাংকের শাখা পর্যাপ্ত পার্কিং রয়েছে এমন স্থানে নিয়ে যাবার দাবি করেন। ব্যবসায়ী আবু হাসান রনি, আবুল কালাম আজাদ,শহিদুল ইসলামসহ শতাধিক গ্রাহক এই ব্যাংকের শাখা স্থানান্তরের দাবি জানিয়েছেন।
এব্যাপারে সোনালী ব্যাংক কেশবপুর শাখার ম্যানেজার ফারুকুজ্জামান বলেন, গলির মধ্যে গ্রাহকের সাইকেল ও মটর সাইকেল রাখার ব্যবস্থা পর্যাপ্ত না হলেও রয়েছে। স্থান সংকুলান হওয়ায় পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা করা অসম্ভব হয়ে যাচ্ছে। এ শাখাটি কেশবপুরের গুরুত্বপূর্ন স্থানে হওয়ায় অন্য কোথাও শাখা স্থানান্তর করা কঠিন।
ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
আজ ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস। এ উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন, ৯টা ১০ মিনিটে র্যালি সহকারে বঙ্গবন্ধুর ভাস্কর্য কালজয়ী মুজিব এ পুষ্পস্তবক অর্পণ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদীপ প্রজ্বালন।
মেধার স্বীকৃতিস্বরূপ ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন খুবির জীববিজ্ঞান স্কুলের ১২ শিক্ষার্থী
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলভুক্ত ৭টি ডিসিপ্লিনের মেধাবী শিক্ষার্থীদের ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান এবং প্রাক্তন ডিনবৃন্দের বিদায় অনুষ্ঠান ০৬ মার্চ (সোমবার) দুপুর ১টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের জীববিজ্ঞান স্কুলের ডিনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননাপত্র এবং প্রাক্তন ডিনদের সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এসময় তিনি বলেন, যেকোনা উন্নয়ন একজন চিন্তা করেন, একজন শুরু করেন, আরেকজন বাস্তবায়ন করেন। এইভাবেই মূলত অগ্রগতি অর্জিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিনস্ অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ ৪-৫ বছর আগে গ্রহণ করা হলেও তা এখন বাস্তবায়ন করা হচ্ছে। এটা আশাব্যঞ্জক। তিনি ভবিষ্যতে ডিনস্ অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি বড় পরিসরে আয়োজন করার পরামর্শ দেন, যাতে করে এই স্কুলের সকল শিক্ষার্থী সেখানে উপস্থিত থাকতে পারে এবং এ থেকে অনুপ্রাণিত হয়। তিনি আরও বলেন, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা মনোযোগী করে তোলার জন্য মাস্টার্স, এমফিল ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপ চালু করেছে। এর একটি ইতিবাচক ফলাফল আমরা লক্ষ্য করছি। বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ স্ব স্ব স্কুলের একাডেমিক নেতৃত্বে রয়েছেন এবং তাদের দিকনির্দেশনা ও সহযোগিতায় প্রত্যেক স্কুল শিক্ষা ও গবেষণায় সাফল্যের পথে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে জীববিজ্ঞান স্কুলের প্রাক্তন ডিনবৃন্দ যথাক্রমে- প্রফেসর ড. একে ফজলুল হক, প্রফেসর ড. মো. রায়হান আলী এবং প্রফেসর খান গোলাম কুদ্দুসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রাক্তন ডিনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্কুলের প্রফেসর ড. মো. রায়হান আলী ও প্রফেসর খান গোলাম কুদ্দুস। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের সজীব রায় এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. নাঈম হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. ইয়ামিন কবির।
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ডিনস্ অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন- ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের মোসা. সানজিতা নাহার (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৭), ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের মোসা. আনিকা খাতুন (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৯), বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের রাহাগির সালেকিন (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৪), এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাদিয়া আক্তার (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৫), এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সজীব রায় (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৬), ফার্মেসী ডিসিপ্লিনের মোসা. রেহেনা আক্তার (প্রাপ্ত সিজিপিএ ৩.৮১) এবং সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শোভা আক্তার (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৮)।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে ডিনস্ অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন- ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের জয়া বিশ্বাস (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৪), এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের মো. নাঈম হক (প্রাপ্ত সিজিপিএ ৩.৯১), এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সুলতানা জাহান (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৩), ফার্মেসী ডিসিপ্লিনের শাহানাজ পারভীন (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৩) এবং সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের উম্মে নাঈমা আফরোজ (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৮)।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, ডিসিপ্লিন প্রধানবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয় তাঁকে মনে রাখবে : বক্তারা
খুবির জনসংযোগ বিভাগের পরিচালক আতিয়ার রহমানের বিদায় সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমানের সাফল্যের সাথে কর্মমেয়াদ সমাপনান্তে ০৬ মার্চ (সোমবার) তাঁকে বিভাগের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
বক্তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে তাঁর নিবেদিতপ্রাণ ভূমিকা, আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করার কথা তুলে ধরে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় তাঁকে মনে রাখবে। বিশ্ববিদ্যালয়ে তিনি কেবল নিজ বিভাগের কাজ আন্তরিকতার সাথে সম্পন্ন করেছেন তাই নয়, সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে, সুনাম ও ভাবমূর্তি বৃদ্ধিতে তিনি অবদান রেখেছেন। বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামের রূপকার হিসেবে তাঁর নাম স্মরণীয় হয়ে থাকবে। বিশ্ববিদ্যালয়ের সকল সেক্টরে তাঁর যোগাযোগ ও কর্মকাণ্ডের ব্যাপ্তি এবং তথ্য-ধারণা ছিলো উল্লেখযোগ্য।
এসময় দীর্ঘ কর্মজীবনের পথচলার নানা দিক তুলে ধরে আবেগঘন বক্তব্য রাখেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি ও প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান, অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, উপ-রেজিস্ট্রার শেখ আরিফ নেওয়াজ, উপ-রেজিস্ট্রার মো. হেমায়েত মিয়া, উপ-রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী রেজিস্ট্রার গৌতম চন্দ্র পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফটোগ্রাফার মাকসুদ জামান ও পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মো. জয়নাল ফরাজী। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী পরিচালককে বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৯৯৬ সালে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার পদে যোগদান করে ২০০৫ সালে সহকারী রেজিস্ট্রার এবং ২০০৭ সালে উপ-পরিচালক পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত হন। ২০১৪ সাল থেকে তিনি জনসংযোগ ও প্রকাশনা বিভাগে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। একই বিভাগের পরিচালক পদে তৃতীয় গ্রেডে সরাসারি নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি গত ০১ জানুয়ারি যোগদান করেন। পেশাগত কাজের বাইরে তিনি প্রাজ্ঞসর চিন্তক হিসেবে পদ্মা-যমুনা ত্রিমুখী সেতু ও করিডোর এক্সপ্রেসওয়ের প্রস্তাবিত নকশার সচিত্র ধারণা দিলে তা ব্যাপকভাবে প্রশংসিত হয়। ভারতসহ দেশের ৫টি ইউটিউব চ্যানেল তাঁর সেই সচিত্র-নকশা প্রতিবেদন আকারে প্রচার করে, যার ভিউয়ার প্রায় ২০ লাখ। খুলনার গল্লামারী থেকে জিরোপয়েন্ট নির্মাণাধীন চারলেন দৃষ্টিনন্দন মহাসড়ক তৈরি ও সম্প্রসারণের তিনি মূল পরিচিন্তক, প্রস্তাবক ও সচিত্র প্রথম নকশা তৈরিকারী। জাতীয় ও স্থানীয় দৈনিকের উপ-সম্পাদকীয় কলামে বিভিন্ন বিষয়ের ওপর তাঁর ৩০টির বেশি লেখা প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনসহ বিভিন্ন অনুষ্ঠানকেন্দ্রিক প্রকাশনায় তিনি সক্রিয় অবদান রাখেন।
পাইকগাছার রাড়ুলীতে ৯ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছায় রাড়ুলী আল-হেরা দারুল কুরআন মাদরাসা ও এতিমখানার উদ্যোগে ৯ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় মাদরাসা মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ¦ ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন খুলনার ক্রিসেন্ট বাজার খানজাহান আলী মাদরাসার হাফেজ মাওঃ মুফতী হাফিজুর রহমান আজাদী। বিশেষ বক্তা ছিলেন দেয়ানা মোহাম্মাদিয়া মাদরাসার আলহাজ¦ মাওঃ ইলিয়াস হুসাইন মাঞ্জুরী, লোনাপানি কেন্দ্র জামে মসজিদের ইমাম মাওঃ রইসুল ইসলাম। মাহফিল সঞ্চালনা করেন হাফেজ মাওঃ ক্বারী গুলামুল্লাহ। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, আরশাদ আলী বিশ^াস ও ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি। মাহফিল শেষে হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান করা হয়।#
ফকিরহাটে ট্রাকর সাথে পিকআপের ধাক্কা, প্রাণ গেল দুই হেলপারের
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরের কাকডাঙ্গা এলাকায় বালি ভর্তি ট্রাকের পিছনে মাছ ভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় দুই হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন খুলনার খালিশপুর থানা এলাকার নুর হোসেনের পুত্র পিকআপ ভ্যানের হেলপার ইমন হাসান (২১) এবং বাগেরহাটের চিতলমারী থানার কলিগাতি গ্রামের ওহিদুল শেখের পুত্র রিয়াজ শেখ (২২)। পুলিশ জানায়, সোমবার (৬ই মার্চ) ভোর ৪টার দিকে কাকডাঙ্গা এলাকায় বালি ভর্তি একটি ট্রাক দাড়িয়ে ছিল। এসময় চট্রগ্রাম থেকে আসা খুলনাগামী মাছ ভর্তি একটি পিকআপ ভ্যান দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে প্রচান্ড আকারে ধাক্কা লাগে। এতে ট্রাক ও পিকআপ ভ্যানের দুই হেলপার ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর ট্রাক নিয়ে তার চালক পালিয়ে যায়। খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেন। মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
ফকিরহাটের কে আলী মাঃ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন সোমবার (৬ই মার্চ) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সহকারী অধ্যাপক বিশ্বাস মাসুদ হোসেন মুক্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, জেলা পরিষদ সদস্য শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম। সহকারী শিক্ষক সবুজ দাশের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ দেব দুলাাল বসু চম্পক, ইউনিয়ন ইওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বাস সাইফুল ইসলাম, এসএমসি সদস্য ফকির দাউদ হায়দার বাবূ, আব্দুস ছালাম, আমিরুল ইসলাম, ক্রীড়া শিক্ষক শেখ সুমনসহ বিভিন্ন শিক্ষক, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থী। পরে অতিথিবৃন্দরা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
কালিগঞ্জে সহকারি শিক্ষকের বিরুদ্ধে শিক্ষকমণ্ডলীর অভিযোগ
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে সহকারি শিক্ষক শহিদুল ইসলাম মুকুলের বিরুদ্ধে প্রধান শিক্ষকসহ অভিভাবক ও শিক্ষক মন্ডলীর বিস্তর অভিযোগ।সে উপজেলার চক পরানপুর গ্রামের শওকাত হোসেনের পুত্র। তার বিরুদ্ধে সময়ে স্কুলে না আসা, অদক্ষতা, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, মিথ্যা মামলা দায়ের করাসহ ডজন ডজন অভিযোগ করেছেন তারা। সোমবার (৬ মার্চ) বেলা ৩টায় উপজেলার সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মৌখিক ও লিখিতভাবে অভিযোগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১২জন শিক্ষক ও স্টাফরা। প্রধান শিক্ষক হযরত আলী বলেন স্কুলের ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম মুকুল এর কারণে স্কুলের অর্জিত সন্মান ক্ষুন্ন হচ্ছে এবং স্কুলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সে ঠিকমত স্কুলে আসেনা, ক্লাস নেয়না, দলবাজি করে আর তার বিরুদ্ধে কথা বললেই মামলা করে হয়রানী করায়। সম্প্রতি সে গলায় দড়ি দেওয়ার নাটক সাজায়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করে। এবং শতভাগ মিথ্যা অভিযোগ দায়ের করে। সে কতিপয় স্বার্থান্বেশীর ইন্ধনে কাল্পনিক আত্মহত্যার নাটক সৃষ্টি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে। তার বিরুদ্ধে এ পর্যন্ত ত্রিশটিরও বেশি শোকজ ও একাধিক জিডি দায়ের করা হয়েছে। এছাড়া ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, ইউপি সদস্য ও যুবলীগের ইউনিয়ন নেতা মাসুম বিল্লাহ সুজন বলেন মুকুল মাষ্টারের কারণেই স্কুলের লেখাপড়া ও ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। কথায় কথায় সে স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিকর মামলা করে ক্ষতিগ্রস্ত করে আসছে। বারবার নিজের দোষ স্বীকার করে মুচালিকা দিয়ে রেহাই পেয়ে যায়। তার হীন ছোবল ও কবল থেকে স্কুলকে বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।এ সময়ে উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক ফজলুল হক, সিনিঃ শিক্ষক গুনধর মিস্ত্রি, সিনিঃ শিক্ষক দীপঙ্কর মন্ডল, সিনিঃ শিক্ষক রাকিব হোসেন, সিনিঃ শিক্ষক আব্দুল করিমসহ ১২ জন। ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সাবেক ইউপি সদস্য মাসুম বিল্লাহ সুজন প্রমুখ। মুঠোফোনে সহকারি শিক্ষক শহিদুল ইসলাম মুকুলের সাথে কথা হলে তিনি জানান, তাদের অভিযোগ সব ঠিক নয়, তবে আমি কিছু কিছু দোষ করেছি। কিন্তু প্রধান শিক্ষক ও তার দোসররা আমার বেতন আটকিয়ে পঙ্গু করে ফেলেছে। আমিও প্রতিকার চাই।
বিচারহীনতার আবর্তে আটকে আছে মেধাবী তরুন ত্বকীর মর্মান্তিক হত্যাকান্ড: মানববন্ধনে বক্তারা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বিচারহীনতার আবর্তে আটকে আছে নারায়ণগঞ্জের মেধাবী তরুন ত্বকীর মর্মান্তিক হত্যাকান্ড। আচমকা থেমে যায় বিচার প্রক্রিয়া। আজ পর্যন্ত আদালতে ত্বকী হত্যাকান্ডের অভিযোগপত্র দাখিল হয়নি। সচেতন নাগরিকদের সংগঠন হিসেবে এই অবস্থাকে ”সুজন” মেনে নিতে পারেনা। তাই ত্বকী হত্যাকান্ডের দশম বার্ষিকীতে দাড়িয়ে আমরা ত্বকী হত্যাকান্ডের বিচার দাবি করছি। সোমবার সকালে মোংলার শাহাদাতের মোড়ে সুজন’র (সুশাসনের জন্য নাগরিক) উপজেলা কমিটির আয়োজনে মেধাবী তরুন তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকান্ডের বিচারের দাবিতে দেশব্যাপী ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে মানববন্ধনে বক্তারা একথা বলেন।
সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিকের মোংলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজন নেত্রী ছবি হাজরা, সুষ্মিতা মন্ডল, সুজন নেতা শেখ রাসেল, হাছিব সরদার, মেহেদী হাসান বাবু, আলী আজম, নুহাদ আব্দুল্লাহ ও নাঈম।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, শুধুমাত্র ত্বকী হত্যাকান্ডই নয়, ২০১১ সালে সাংবাদিক দম্পত্তি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যাকান্ডের একযুগ পেরিয়ে গেলেও তার অভিযোগপত্র আজও পেশ করা হয়নি। তদন্তকারি কর্মকর্তার পক্ষ থেকে ৯৫বার সময় বাড়িয়ে নেয়া হয়েছে। বিচার প্রক্রিয়ার অগ্রগতি নেই কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যারও। দেশব্যাপী মানববন্ধন কর্মসুচির মধ্য দিয়ে বিরাজমান বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে সুজন’র অবস্থান থেকে আমরা সকল হত্যাকান্ডের প্রতিবাদ জানাচ্ছি এবং সুবিচার দাবি করছি।
অদম্য নাইম শেখ দিঘলিয়া তথা খুলনার গর্ব
আসাদ, দিঘলিয়া :
বাঁশ দিয়ে তৈরি ঘর, বৃষ্টি হলে চাল দিয়ে পানি পড়ে, সংসার খরচ চালানোর জন্য রাজমিস্ত্রীর হেলপার হিসাবে কাজ করতে হয়, নেই আর্থিক সচ্ছলতা, তবু দমে যাননি খুলনার দিঘলিয়া উপজেলার ব্রক্ষ্মগাতি গ্রামের ছেলে নাইম শেখ। পরিবারের আর্থিক অনটনের মাঝেও নিজেকে এগিয়ে নেওয়ার কাজটা করে গেছেন তরুণ এই স্প্রিন্টার। অদম্য নাইম হয়েছেন সদ্য সমাপ্ত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের দ্রুততম মানব। গত ৪ঠা মার্চ বনানীর আর্মি স্টেডিয়ামে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন এই তরুণ।
যুব গেমসে ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হওয়ার পর নাইম জানান, বড় ভাই মো: ইমরান হোসেন মোবাইল ফ্লেজি লোড এর দোকান থেকে সামান্য আয়ে চলে নাইমদের ছয় ভাই-বোনের সংসার। প্রায় ১২ বছর ধরে বাবা তাদের সঙ্গে থাকেন না। তাই সব খরচ বহন করেন তাঁর বড় ভাই। মাঝে মাঝে মন চায় খেলাধুলা ছেড়ে দেই। ট্রেনিং করলে পর্যাপ্ত খাবার খেতে হয় কিন্তু সেই খাবার আমি পাই না। আমি একজন ছাত্র, পড়াশোনার পাশাপাশি খেলাধূলা করি, কিন্তু খেলাধুলার খরচ চালানোর সামর্থ আমার নেই, তাই রাজমিস্ত্রির কাজে সহায়তা করি তাতে দৈনিক ৪৫০ টাকা করে পাই। সেখানে সপ্তাহে দুই/তিন দিন করে কাজ করলে ৫/৬ হাজার টাকা মাসে আয় হয়। এই টাকা দিয়েই কোনরকমে খরচ চালাই।
আমি যখন স্কুলে (ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়) পড়ার সময় স্কুলের শিক্ষক তালুকদার তকদির হোসেন এর উৎসাহে প্রথমে এথলেটিকসে আসি। এরপর বাড়ি থেকে ৩/৪ কিলোমিটার হেঁটে দিঘলিয়া ওয়াইএমএ মাঠে এসে দিঘলিয়া গ্রামের সাবেক এথলেট খান ওলিয়ার ও মুরাদ হোসেন এর প্রশিক্ষনে আজ আমি এ পর্যায়ে খেলতে পেরেছি। তাদের প্রশিক্ষনে ফল পেয়ে উচ্ছ্বসিত এই স্প্রিন্টার বলেছে, আমেকে আজ এপর্যায়ে নিয়ে আসার জন্য কোচ সহ সকলের প্রতি আমি কৃতজ্ঞ।
আমার এবারের লক্ষ্য সিনিয়র মিটে ভালো ফল করা, সূযোগ পেলে দেশের প্রতিনিধিত্ব করতে চাই এবং সাফ গেমসে অংশগ্রহণ করে দেশের জন্য পদক আনতে চাই। আমার প্রশিক্ষনকে সহজ ও অর্থিক সমস্যা দুর করার জন্য ইচ্ছা আছে কোন বাহিনীতে চাকরি করার।
এদিকে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের দ্রুততম মানব নাইম শেখ কে গতকাল সন্ধায় দিঘলিয়া প্রেসক্লাবের কার্যালয়ে দিঘলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়।
ডুমুরিয়ায় সুকনদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে পানি সেচে চলছে মাছ শিকার, বোরো চাষীরা বিপাকে
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মাগুরখালী ইউনিয়নে সুকনদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে পানি সেচে চলছে মাছ শিকার। নদীর জলমহল ইজারা নিয়ে যেখানে সেখানে এভাবে বাঁধ দিয়ে মাছ ধরা হ”েছ। নদীতে বাঁধ দেওয়ায় যেমন হারা”েছ নাব্যতা, তেমনি নদীতে পানি না থাকায় পানির অভাবে বোরো ধান চাষে ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে কৃষকের।
সরেজমিনে গিয়ে জানা যায়, ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে বয়ে যাওয়া সুকনদীর বদ্ধ জলমহলটি জুলাই/২২ থেকে এপ্রিল/২৩ পর্যন্ত ¯’ানীয় অনুকুল চন্দ্র মন্ডল ইজারাপ্রাপ্ত হয়ে বিভিন্ন জনকে তিনি সাব-ইজারা দিয়েছেন। সম্প্রতি অনিয়মভাবে নদীতে কয়েকটি ¯’ানে আড়াআড়ি বাঁধ দিয়ে পানি সেচে মাছ শিকার করা হ”েছ। এতে নিধন হ”েছ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা এবং নষ্ট হতে বসেছে জীববৈচিত্র। শুধু তাই নয় সুকনদীর সাথে আলাদিপুর-মাগুরখালী বিলের রয়েছে একটা গভীর সম্পর্ক। প্রায় বছরজুড়ে কৃষকরা তাদের উৎপাদিত ফসল ও তেল-সারা আনা-নেওয়ার কাজে এ নদীপথ ব্যবহার করে থাকে। নদীটি সেচ দেওয়ায় চলতি বোরো মৌসুমে কৃষকের ধান ক্ষেতে পানি ধরে রাখা দুষ্কর হয়ে পড়েছে। এতে বেশি বিপাকে পড়েছে নদীর পাশের বোরো চাষীরা।
আলাদিপুরের কৃষক গোবিন্দ মন্ডল জানান, সুকনদীর পাশে ৩ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছি। ধান ক্ষেতে এখন পানি রাখার সময়। কিš‘ নদী শুকিয়ে ফেলায় ক্ষেতে পানি ধরে রাখা দুষ্কর হয়ে পড়েছে। এদিকে খালের সাব-ইজারাদার জিল্লুর রহমান বলেন, খালটির একটি অংশ ২ লাখ ২০ হাজার টাকা দিয়ে আমি কিনেছি অনুকুল মেম্বরের নিকট থেকে। আমি তার (অনুকুল) অনুমতি নিয়ে খালে বাঁধ দিয়ে সেচের কাজ করি। সাবেক মেম্বর সুকুমার গোলদার জানান, এই মুহুর্তে নদীতে পানি সেচ দিলে বোরো ধান চাষের ব্যাপক ক্ষতি হবে। এমনিতে এবছর বর্ষা-বাদল নেই, পানির স্তর নিচে নেমে গেছে। এরপর যদি নদীর জল শুকানো হয় তাহলে তো কৃষকরা বিপাকে পড়বেই। তিনি বলেন, ধান চাষ হয়ে গেলে পানি সেচ দিলে কৃষকের এতো বড় ক্ষতি হতো না।
মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা বলেন, অবৈধভাবে সুকনদীর জলাশয়ে একাধিক¯’ানে আড়াআড়ি বেঁধে সেচ দিয়ে মাছ ধরছে। এতে নদীটি যেমন নাব্যতা হারাবে তেমনি দেশীয় মাছের পোনা নিধন হ”েছ। এ বিষয়ে আইনগত ব্যব¯’া নিতে উপজেলা প্রশাসনকে রেজুলেশনের মাধ্যমে জানানো হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, সরকারি নদী বা জলাশয়ে সেচ দিয়ে মাছ ধরা দন্ডনীয় অপরাধ। তাছাড়া এতে দেশীয় প্রজাতির মাছগুলো নষ্ট হয়ে যাবে। এখনি আমরা ব্যব¯’া নি”িছ।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, খবর পেয়ে সুকনদী সেচের কার্যক্রম বন্ধ করতে বলেছি। তাছাড়া সুকনদীর জলাশয় ইজারা বন্ধের প্রক্রিয়া চলছে।###
ডুমুরিয়ায় মাগুরখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মাগুরখালীর চন্ডিপুর গ্রামের অসিত কুমার মন্ডলসহ কতিপয় দষ্কৃতিকারি কর্তৃক মহানামযজ্ঞের পোষ্টার ছিঁড়ে গদদলিত করার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কৈপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় সামনে মাগুরখালি মহানামযজ পরিচালনা পর্ষদ ও ইউনিয়বাসির আয়োজনে কপিলমুনি-মাগুরখালি সড়কে হাজার হাজার নারী-পুরুষ দাঁড়িয়ে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি আওয়ামীলীগ নেতা সুকৃতি মন্ডল, অনিমেষ মন্ডল, ইউপি সদস্য ভবেন্দ্রনাথ বালা,সঞ্জয় সানা, মনোজ কুমার সরকার, গোপাল হালদার, বিবেকানন্দ বৈরাগী, স্বরসতি মন্ডল, প্রমিলা মন্ডল, লাভলী বিশ্বাস, যামিনী রঞ্জন সানা, সুব্রত গোলদার, চিত্তরঞ্জন সানা, উদয় সরকার, দিপংকর রায়, ইউনুস সরদার, শেখ মোস্তাইন, সদানন্দ বিশ্বাস,অমৃত মহলদার, সুশান্ত বিশ্বাস, অজয় রায় বাবলু প্রমূখ।
বক্তারা অবিলম্বে ধর্মীয় অনুভূতিতে আঘাত কারী এবং তাদের সহযোগীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভয়নগরে গৃহবধূর মরদেহ উদ্ধার : স্বামী পলাতক
স্টাফ রিপোর্টার-
যশোরের অভয়নগরে শুকুরন বেগম (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত শুকুরন যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছী গ্রামের রফিকের মেয়ে। এ ঘটনার পর থেকে তার স্বামী বিল্লাল হোসেন পলাতক রয়েছে। গতকাল সকালে নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পালপাড়া শিমুলতলী এলাকা থেকে উদ্ধার করা হয়।
নিহতের ভাই রায়হান হোসেন বলেন, আমার বোনকে পরিকল্পিত ভাবে দুলাভাই গলায় ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে গেছে। আমার বোনের ২বছর ও ৫ বছরের দু’টি ছেলে সন্তান রয়েছে, আমরা বিল্লাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করব।
অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, আজ সকালে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এটা হত্যা না আত্মহত্যা, সেটা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
কুয়েট ভাইস-চ্যান্সেলরের সাথে শিক্ষক সমিতির সৌজন্য স্বাক্ষাত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ। ০৬ মার্চ সোমবার সকালে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে সৌজন্য স্বাক্ষাতকালীন সময়ে সমিতির সভাপতি প্রফেসর ড. হেলাল-আন-নাহিয়ান, সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. শেখ মোঃ রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল আলম, কোষাধ্যক্ষ মোঃ রিয়াদ হোসেন, ক্রীড়া সম্পাদক ফাহিম ইসলাম অনিক, সাংস্কৃতিক সম্পাদক নওরীন মহসীন, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক অমিত দত্ত রায় এবং সদস্য প্রফেসর ড. আব্দুল মতিন, প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক ও প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি শিক্ষক সমিতির বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়
ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় সরকার টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বদ্ধপরিকর : খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় সরকার টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বদ্ধপরিকর। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে। ইমামদের সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সবল নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারের এ কাজে তাদের জোরালো ভূমিকা পালনের আহবান জানান।
সিটি মেয়র সোমবার সকালে নগরীর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘ইপিআই কার্যক্রম জোরদারকরণ’ শীর্ষক বিভাগীয় পর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ও ইউনিসেফ-এর সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন-খুলনা এ মতবিনিময় সভার আয়োজন করে।
ফাউন্ডেশনের পরিচালক শেখ আকরামুল হক-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম, খুলনার বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মনজুরুল মুরশিদ ও ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোঃ আনিসুজ্জামান শিকদার। সভা পরিচালনা করেন কেসিসি’র সচিব মোঃ আজমুল হক। অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, ডা. শরীফ শাম্মীউল ইসলাম, ইউনিসেফ-এর কর্মকর্তা সুফিয়া আকতার প্রমুখ সভায় বক্তৃতা করেন। ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাসহ ইমামগণ ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণের মাঝে সনদপত্র বিতরণ করেন। ইসলামিক ফাউন্ডেশন-খুলনার পরিচালক শেখ আকরামুল হক-এর সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোঃ আনিসুজ্জামান শিকদার। অনুষ্ঠানে কেসিসি’র কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ইমাম প্রশিক্ষণ একাডেমির কর্মকর্তা, ইমামগণ ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যুর অভিযোগ
মহশেপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে ঋণের টাকা নিয়ে ¯স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া। এই ঝগড়াকে কেন্দ্র করে পুত্রের লাঠির আঘাতে হান্নান মন্ডল(৪৮)নামে এক পিতার করুন মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ¯্রােতহাল রিপোর্ট করার জন্য রিপোট লেখা পর্যন্ত ঘটনাস্থলে রয়েছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামে ঋণের কিস্তির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এই ঘটনায় ছেলেরা জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুত্র মনিরুল ইসলাম মায়ের পক্ষ নিয়ে বাবা হান্নান মন্ডলকে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে স্থানীয় মেম্বার আলিম গাজী বলেন, পারিবারিক কলহে হান্নান মন্ডল মারা গেছে বলে শুনেছি। সাবেক মহিলা মেম্বার মাজেদা খাতুন জানান, ঋণের কিস্তির টাকা নিয়ে পরিবারের মধ্যে গোলযোগ হলে এই মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল আলম মৃধা জানান,স্বামী-স্ত্রীর মধ্যে ঋণের টাকা নিয়ে গোলযোগের এক পর্যায়ে সে মারা যায়। এদিকে নিহতের প্রতিবেশীরা নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েজন বলেন, ঋণের টাকা নিয়ে ঝগড়া হলে হান্নান মন্ডল তার স্ত্রীকে চড়, থাপ্পড় মারে। এই ঘটনায় ছেলে মনিরুল মায়ের পক্ষ নিয়ে বাবাকে লাঠির আঘাত করলে ঘটনাস্থলে বাবার মৃত্যু হয়। বিষয়টি ধামা চাঁপা দেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালী মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঘটনাস্থালে উপস্থিত মহেশপুর থানার এসআই আসাদ বলেন,তারা বিষয়টি খোজ-খবর নিচ্ছেন এবং লাশ ¯স্রোতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছেন।
স্রোতহাল রিপোর্টকারী এসআই মাহমুদ রেজার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহে মর্গে পাঠানো হচ্ছে।
পাসপোর্ট যাত্রীর পেটের ভেতর মিললো ৫টি স্বর্ণের বার
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে এক যাত্রীর পেট থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা। এ সময় ওই যাত্রীকে আটক করা হয়েছে।
সোমবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে ওই যাত্রী ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম ব্যাপারী (৩৫) মুন্সীগঞ্জ জেলা সদরের চরকেওয়ার গ্রামের আব্দুল লতিফের ছেলে।
বেনাপোল কাস্টম হাউজের শুল্ক দফতরের সহকারী পরিচালক শায়েখ আরেফিন জাহেদী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিমকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি স্বর্ণের কথা অস্বীকার করেন। পরে স্থানীয় বেনাপোল বাজারের একটি ক্লিনিকে নিয়ে তার পেট এক্সরে করে পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৫৮৩ গ্রাম। এর বাজার মূল্য প্রায় ৪৬ লাখ টাকা।’
তিনি আরও বলেন, ‘আটক যাত্রীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।
সাদিয়া ইসলাম জাতীয় পর্যায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর জাতীয় পর্যায় শ্রেষ্ঠ উপজলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছন নড়াইল সদর উপজলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম। ৬মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ মামুনুল আলম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছ আগামী ১২ মার্চ সকাল সাড়ে ৯টায় ঢাকা ওসমানী মিলনায়তনে পদক প্রদান করা হব। চিঠিতে উল্লেখ করা হয়ছে, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশষ অবদানের স্বীকতিস্বরপ নড়াইল সদর উপজলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামকে শ্রেষ্ঠ উপজলা নির্বাহী অফিসার নির্বাচন করা হয়ছে। আগামী ১২ মার্চ সকাল সাড়ে নয়টায় ঢাকা ওসমানী স্মতি মিলনায়তন জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ এর উদ্বাধন ও প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ ও ২০২২ প্রদান করা হবে। অনুষ্ঠান উপস্তিত হয়ে পদক গ্রহণের অনুরাধ জানানো হয়ছে। সাদিয়া ইসলাম এর আগে নড়াইল জেলা পর্যায় এবং খুলনা বিভাগী পর্যায় শ্রেষ্ঠ উপজলা নির্বাহী অফিসার হিসবে নির্বাচিত হন।
সাদিয়া ইসলাম যশার-১ আসনর সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযাদ্ধা আলহাজ্ব কে এম নজরুল ইসলামের কন্যা। সাদিয়া ইসলাম ২০২২ সালে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল নারী হিসবে যশার জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়ছিলন। সাদিয়া ইসলাম ২০১৪ সালে ৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডার যোগদান করেন।
এদিকে সাদিয়া ইসলাম জাতীয় পর্যায় শ্রেষ্ঠ উপজলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় জেলা ও উপজলা প্রশাসনর কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ সুশীল সমাজর প্রতিনিধিরা শুভছা জানিয়েছেন।
কলারোয়ায় ডাকাত ও পুলিশের মধ্যেও গোলাগুলি আটক ৬
সোহাগ হোসেন কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় ডাকাত ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়। গুলিবিদ্ধ একজনসহ আটক করা হয়েছে ছয় ডাকাতকে। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও ডাকাত দলের ব্যবহৃত দুটি প্রাইভেট কার। এসময় পালিয়ে গেছে আরও দুই সশস্ত্র ডাকাত।
সোমবার (৬ মার্চ) ভোররাতে কেরালকাতা ইউনিয়নের কোটার মোড়ে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা পুলিশের এডিশনাল এসপি মীর আসাদুজ্জামান। তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কোটার মোড় এলাকায় যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে পরিবহনে ডাকাতির প্রস্তুতি করছে একদল ডাকাত। সেসময় তার (এডিশনাল এসপি মীর আসাদুজ্জামান) নেতৃত্বে পুলিশের একটি দল ডাকাতদের চ্যালেঞ্জ করলে ডাকাতরা তাদের ব্যবহৃত একটি সাদা রংয়ের একটি প্রাইভেটকার থেকে গুলি বর্ষণ শুরু করে। জবাবে পুলিশও তখন গুলিবর্ষণ করে। পরবর্তীতে গুলিবিদ্ধ একজন ডাকাতসহ মোট ছয়জন ডাকাত সদস্যকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ২ রাউন্ড গুলিসহ নাইন এমএম একটি পিস্তল। জব্দ করা হয় ডাকাতদের ব্যবহৃত সাদা রংয়ের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ ১২-৭৭৪৬) ও এ্যাশ রংয়ের একটি প্রাইভেটকার। এ ঘটনায় তিনি (এডিশনাল এসপি মীর আসাদুজ্জামান), কলারোয়া থানা ওসি নাসির উদ্দিন মৃধা, এএসআই আনোয়ার ও কন্সটেবল রাজীব মীর আহত হয়েছেন।’ এ ঘটনায় মামলা ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান। আটককৃতরা হলেন যশোরের কোতোয়ালি থানা এলাকার মিজান (৪৭), একই এলাকার সাইদুল ইসলাম (৬০), শার্শার বসতপুর এলাকার আবুল কালাম (৫৫), একই এলাকার আব্দুল্লাহ (৩০), ঝিকরগাছার হাজিরআলী গ্রামের হুমায়ন কবির (৩৭), সাতক্ষীরা সদর এর মধ্যকাটিয়া এলাকার সাইদুর জামান (২৮)।
আটক গুলিবিদ্ধ ডাকাত যশোর সদরের ধলা মিয়ার পুত্র মিজানুর রহমান (৫০)কে কলারোয়া হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরাও চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, ‘ডাকাত দল ঢাকা থেকে সাতক্ষীরাগামী পরিবহনে ডাকাতির উদ্দেশ্যে কলারোয়ায় অবস্থান করছে এমন গোপন খবরের ভিত্তিতে কলারোয়া থানা পুলিশের পুরো টিম নিয়ে অভিযান করা হয়। অভিযানকালে দুটো প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করলে তারা পুলিশের উপর গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়।’
তিনি বলেন, ‘সদর সার্কেল ও কলারোয়ার ওসি সহ পুলিশের চার সদস্য আহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতসহ ছয় জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে
স্বাধীনতা শিক্ষক পরিষদের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
খবর বিজ্ঞপ্তি
নগরীর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের বেগম মুন্নুজান সুফিয়ান মাল্টিমিডিয়া ভবনে গতকাল ৬ মার্চ সোমবার সকাল ১১ টায় স্বাধীনতা শিক্ষক পরিষদের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাশিপ খালিশপুর থানার সভাপতি শেখ জাহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর স্বাশিপের সাধারন সম্পাদক এ.ডি.এম আরিফ বিল্লাহ, আলোচনা সভায় বক্তৃতা করেন মহানগর স্বাশিপ নেতা মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইউনুছ আলী, মোঃ তরিকুল ইসলাম, মোঃ আব্দুল গফ্ফার, মোঃ আনিছুর রহমান, শেখ কওছার আলী, মোঃ রবিউল ইসলাম, নাজমুল হক খাঁ, সহিদুল হক খান, মোঃ গোলাম রসুল বাদশা, প্রীতিশ কুমার রায়, অভিজিৎ কুমার মন্ডল, জাফর আলী, বদর উদ্দিন আহম্মেদ, মোঃ শহিদুল ইসলাম প্রমূখ, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মানসম্মত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে ৫% প্রবৃদ্ধি, ২০% বৈশাখী ভাতা, দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ, নতুন ভবন নির্মানের জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং অনতি বিলম্বে সারাদেশে এমপিও ভূক্ত শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয় করনের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর প্রতি জোর দাবী জানান এবং শিক্ষাক্ষেত্রে বিভিন্ন উন্নয়নের সঠিক নেতৃত্ব দানের জন্য স্বাধীনতার স্বপক্ষের শক্তি স্বাধীনতা শিক্ষক পরিষদের পতাকাতলে সমবেত হওয়ার জন্য সকল শিক্ষকদের উদাত্ত্ব আহবান জানান।
ঝিনাইদহে তামাক চাষীদের মানববন্ধন ও সমাবেশ
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ –
তামাকের ন্যায্য মুল্য নিশ্চিত করতে দেশীয় তামাক রক্ষায় ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দসহ তামাকচাষীরা বক্তব্য রাখেন। এসময় বক্তব্য রাখেন দেশীয় তামাক চাষী কল্যান সমিতির (ঝিনাইদহ-মেহেরপুর) আহ্বায়ক আলমগীর হোসেন রিন্টু, যুগ্ম-আহ্বায়ক দুদু শাহ্, রুহুল আমিন, সদস্য রমজান আলী মিন্টু, আমিনুল ইসলাম পিলু, রবিউল ইসলাম জনি, জহুরুল ইসলাম, হোসেন আলী, শাকিরুল ইসলাম, উজ্জ্বল মিয়া ও ওমর আলী।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশীয় মালিকানাধীন তামাক শিল্পের অস্তিত্ব রক্ষায় প্রতিযোগিতা আইনের দ্রুত বাস্তবায়ন চাই। তারা আরো বলেন আমাদের মাটি এবং আবহাওয়া তামাক চাষের উপযোগী। ন্যায্য মূল্যে বিক্রি না করতে পারায় আজ আমরা ঠিকমত তামাক চাষ করতে পারছি না। দেশীয় কোম্পানিগুলো ব্যবসা-বাণিজ্য করতে পারলে তামাকের ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার ২০১৮-১৯ অর্থ বছরে শতভাগ দেশীয় কোম্পানিগুলোর জন্য আলাদা নীতিমালা তৈরির উদ্যোগ নিলেও তা আজও বাস্তবায়ন হয়নি। এতে হুমকির মুখে পড়েছে ৩০টি দেশীয় সিগারেট প্রস্তুতকারী কোম্পানি।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, কাজ করে দু-মুঠো ডাল-ভাত খেতে চাই, তাই আমাদের চাষাবাদ করার সুযোগ দিন। আমরা উৎপাদন করতে চাই।
“জাতীয় পাট দিবসে পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির আহবান”
খবর বিজ্ঞপ্তি
পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মান ও সোনালী আাঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে ৬ মার্চ সকাল ৯ টায় জাতীয় পাট দিবস-২০২৩ পালনে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর খুলনার আয়োজনে শহীদ হাদীস পার্ক থেকে দিবসের উদ্বোধন, বর্নাঢ্য র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরেফিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এই সময় অন্যান্যদের মধ্যে বিপিআইএফ এর খুলনা বিভাগীয় কমিটিঃ খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির একটি প্রতিনিধি দল অংশগ্রহন করেন।
অপরদিকে সমিতির কার্যালয়ে বেলা ১২ টায় সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস.এম সোহরাব হোসেন যৌথ বিবৃতিতে জাতীয় পাট দিবসে পোল্ট্রি ফিস ফিডে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ যুগপোযোগী করার আহবান জানিয়ে বলেনঃ- সম্ভাবনাময় পোল্ট্রি-ডেইরী-মৎস্য শিল্পের পোল্ট্রি ফিড, ফিস ফিড ও ভুট্টার প্রয়োজনীয় আধুনিক পাটের বস্তা উৎপাদন এবং সাশ্রয়ী মূল্যে সরবরাহ করার জন্য সরকারের নিকট আহবান জানান। ক্ষুদ্র-মাঝারী ফিড ব্যবসায়ীদের জেল-জরিমানা-হয়রানী না করে মূল পলিথিন প্লাস্টিক উৎপাদন, আমদানী ও সরবরাহকারীদের আইনের আওতায় আনার অনুরোধ করেন। পাটের উন্নয়ন ও হারানো গৌরব পুনরোদ্ধারের জন্য সরকারের গৃহীত কর্মসূচী বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করারও আহবান জানান।
খুলনায় একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের উদ্বোধন
তথ্য বিবরনী
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর খুলনা কার্যালয়ের উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের উদ্বোধন অনুষ্ঠান সোমবার সকালে খুলনার শিরোমণি (বিআরটিএ) সার্কেল কার্যালয়ের চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।
খুলনা বিআরটিএ’র পরিচালক প্রকৌশলী মো: মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেএমপি’র এডিসি (ট্রাফিক) বিমল কৃষ্ণ মল্লিক এবং খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক (ইঞ্জি) প্রকৌশলী তানভীর আহমেদ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ড্রাইভিং লাইসেন্সের কার্ড ডেলিভারি পাওয়ার জন্য এখন আর চালকদের বিআরটিএ অফিসে আসতে হয় না। এখন একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হচ্ছে। সাত দিনের মধ্যেই ঘরে বসে লাইসেন্স পাচ্ছেন একজন গ্রাহক। ড্রাইভিং লাইসেন্স এর জন্য ঘরে বসেই প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। এতে করে হয়রানি অনেক কমে গেছে। তাঁরা আরও বলেন, সড়ক দূর্ঘটনা কমিয়ে আনা প্রয়োজন। এক্ষেত্রে চালকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি পথচারীদেরও সর্তকতার সাথে সড়ক পার হতে হবে। ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবে দৃশ্যমান হয়েছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ২০৪১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, ঢাকার পরে এধরণের কার্যক্রম আজ খুলনায় উদ্বোধন করা হয়। উদ্বোধনীতে বিআরটিএ কার্যালয়ে দুইশত জন চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হয়।
জাতীয় পাট দিবস পালিত
তথ্য বিবরণী
‘পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার সকালে জেলা প্রশাসক এর সম্মেলনকক্ষে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল।
সভাপতির বক্তব্যে পুলক কুমার মন্ডল বলেন, সোনালী আঁশ পাটের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য জড়িয়ে আছে। শুধু তাই নয়, বাঙ্গালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসাবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস। পরিবেশ বান্ধব হিসেবে পাটের গুরুত্ব বিবেচনায় পাট চাষে কৃষকের আগ্রহ বাড়ানোর জন্য বর্তমান সরকার বিনামূল্যে পাটের বীজ বিতরন করছে। বাংলাদেশে প্রায় ৩০ লাখ হেক্টর পতিত জমি আছে। জমিতে যদি পাট চাষ করা হয় তাহলে মানুষের যেমন কর্মসংস্থান বাড়বে তেমনি রপ্তানি আয় বাড়বে। পাটের পণ্য ব্যবহারে সবাইকে সচেতন করতে হবে। পলিথিন পরিবেশের জন্য যে ক্ষতিকর তা প্রচার-প্রচারণার মাধ্যেমে সকলকে জানাতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার পাটজাত পণ্যকে বর্ষপণ্য ২০২৩ এবং সোনালী আঁশ পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, বিজেএমসি’র ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ কালাম মল্লিক, খুলনা চালকল মালিক সমিতির সভাপতি মোস্তাফা কামাল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, জুট গুডস মার্চেন্ট অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, পোল্টি ও ফিস ফিডের মহাসচিব মোঃ সোহবার হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
দাকোপের বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৩ অনুষ্ঠিত। রবিবার (০৫ মার্চ) সকাল ১০ টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে সোমবার (০৬ মার্চ) সকালে সাংস্কৃতিক ও বিকালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী সভার মধ্য দিয়ে অত্র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক শেখর ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক প্রবিন্দু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনকুড়ি স্কুলের সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার রায়, বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অর্ধেন্দু শেখর রায়, অত্র বিদ্যালয়ের সহ-কারি প্রধান শিক্ষক শিবাশীষ দাস, শিক্ষক লিলারাণী মিস্ত্রি, রমেশ চন্দ্র সরকার, ডরোতি পাটোয়ারী, বৃষ্টি মন্ডল, মাওলানা মুতাছিল বিল্লা, অসিত গাইন, সুব্রত চক্রবর্তী, সুব্রত গাইন, বিভাষ চন্দ্র মন্ডল, স্বাস্থ্য কর্মী নিত্যানন্দ মিস্ত্রি প্রমুখ। প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।
বোনের শেষ কথা ছিল ‘সকালে আমাকে দেখতে আসবি ভাই’
যশোর অফিস
যশোরের অভয়নগরে স্ত্রী শুকুরন বেগমকে (৩০) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বিল্লাল আহমেদ (৩৮) ওরফে বিল্লালের বিরুদ্ধে। সোমবার (৬ মার্চ) দুপুরে উপজেলার বুইকরা গ্রামের গরুহাটা এলাকায় বিল্লালের বাড়ি থেকে শুকুরনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর থেকে বিল্লাল পলাতক রয়েছেন। তিনি বুইকরা গ্রামের নেছার উদ্দিনের ছেলে।
শুকুরন বেগমের ভাই মো. রায়হান বলেন, তার ভগ্নিপতি বিল্লাল ইজিবাইকচালক। তিনি প্রায়ই তার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। রোববার রাত আনুমানিক ৮টার দিকে তার বোন ফোন করে বলেন, ‘তোর দুলাভাই আমার সঙ্গে খারাপ আচরণ ও মারপিট করেছে। সকালে আমার সঙ্গে দেখা করতে আসবি ভাই।’
তিনি আরও বলেন, সোমবার বেলা আনুমানিক সাড়ে ১১টায় বোনের বাড়িতে এসে দেখি শোয়ার ঘরে খাটের ওপর বিছানার চাদর দিয়ে আমার বোনের মরদেহ ঢেকে রাখা হয়েছে। আমার বোনকে বিল্লাল গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে। তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা করবো।
এ ব্যাপারে অভিযুক্ত বিল্লালের মোবাইল ফোনে কয়েকবার ফোন করে বন্ধ পাওয়া যায়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের গলায় কালো ক্ষতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে হত্যা না আত্মহত্যার ঘটনা। তবে নিহতের স্বামী বিল্লালকে খুঁজে পাওয়া যায়নি। মামলা প্রক্রিয়াধীন।
খেলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
খুলনাঞ্চল রিপোর্ট
কক্সবাজারের চকরিয়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) দুপুরে উপজেলার সাহারবিল ইউনিয়নের পশ্চিম কোরালখালী মাদ্রাসাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হচ্ছে- ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে তাবিয়া (৫) ও হোসাইবা (৪)।
সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরালখালী গ্রামের সাইফুল ইসলামের দুই মেয়ে তাবিয়া ও হোসাইবা দুপুরে মায়ের অগোচরে উঠানের পাশে পুকুরের পাড়ে খেলতে যায়। ওই সময় তাদের মা ঘরের ভেতরে নামাজ পড়ছিলেন। নামাজ শেষে মেয়েদের উঠানে না দেখে তাদের খুঁজতে শুরু করেন মা। খোঁজাখুঁজির একপর্যায়ে দুজনকে পুকুরে ভাসতে দেখে তিনি চিৎকার করেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুকুর থেকে ভাসমান অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, পুকুরে ডুবে একই মায়ের দুই কন্যা শিশুর মৃত্যুর খবর জানতে পেরেছি। তাদের দাফনকার্য সম্পন্ন করতে বলা হয়েছে। ঘটনাটি মর্মান্তিক ও হৃদয়বিদারক। সন্তানদের প্রতি খেয়াল রাখা দরকার।
খুলনায় ম্যাচ ফ্যাক্টরির কেমিক্যাল গোডাউনে আগুন
স্টাফ রিপোর্টার
খুলনায় বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরির কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ফ্যাক্টরির অভ্যন্তরে পরিত্যক্ত স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, খুলনায় বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরির কাঁচামাল সংরক্ষণ করার স্থানে আগুন লাগে। সেখানে কিছু পরিত্যক্ত কেমিক্যাল (বারুদ) ছিল। সেই কেমিক্যাল থাকা গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কেমিক্যাল থাকার কারণে ধোঁয়া উড়ছে। এখন নির্বাপণের কাজ চলছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানাতে পারেননি তিনি। এদিকে নগরীর বিভিন্ন স্থানে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়েছে। দাদা ম্যাচ ফ্যাক্টরির গোডাউনে থাকা পুরাতন বারুদের কারণে অগ্নিশিখার পরিবর্তে ধোঁয়ায় আচ্ছন্ন গোটা এলাকা। ধোঁয়ায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। খুলনা হাদিস পার্ক এালাকায় থাকা মাহফুজুর রহমান বলেন, দাদা ম্যাচ ফ্যাক্টরিতে আগুন লাগলেও তার ধোঁয়া ছড়িয়ে পড়েছে। খুলনার হাদিস পার্ক এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৫০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর আলমনগর কাঁচা বাজার রেল লাইন এলাকার মো. তোফাজ্জেল শেখের ছেলে মো. নাঈম (১৯) ও মহেশ্বরপাশা বনিকপাড়া শান্তিনগর লেনের মো. সৈয়দ আলী হাওলাদার এর ছেলে মো. শহিদ হাওলাদার (৪১)।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আশরাফ হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৫০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ দু’মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।











































