স্টাফ রিপোর্টার ।।
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ২১৫ পিস ইয়াবা, একটি প্রাইভেট কার ও ২০০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ৪১, চাঁনমারী এ্যাপ্রোচ রোডের মো. আব্দুল আজিজ এর ছেলে এস এম মুজাহিদুল আজিজ (৪২), খালিশপুর ডিবি অফিস সংলগ্ন স্কাউট মাঠের পাশের বাসিন্দা মৃত. গোলাম মোস্তফার ছেলে মো. শামিম শেখ (২৮), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার গরানিয়া কাজীবাড়ি কাজী হারুনার রশীদ এর ছেলে কাজী আব্দুল্লাহ আল রশিদ (৪২), বোয়ালমারী থানার ওয়াবদা রোডের মো. অলি উল্লাহ এর ছেলে মেগদাদ হোসেন আলী আমিন (২৭) ও একই এলাকার মৃত. কবির হোসেন খানের ছেলে কারিমুননেসা কেয়া (২৩)।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ২১৫ পিস ইয়াবা, একটি প্রাইভেট কার ও ২০০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।











































