সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
”যশোরের যশ খেঁজুরের রস” এ ঐতিহ্য ধবংসকারী ঝিনাইদহ কালীগঞ্জের ভেজাল গুড় ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্মকান্ডের হোতা বশির উদ্দিন মন্ডল ডিবির হাতে আটক হয়েছে। গত বুধবার গভীর রাতে বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে সাদা চিনি ও ক্ষতিকর পাউডার মেশানো ১০৫ কেজি ভেজাল গুড় উদ্ধার করা হয়। আটক বশির ওই গ্রামের হাশেম উদ্দিন মন্ডলের ছেলে। সে বাড়িতে ভেজাল গুড় তৈরীর কারখানায় সাদা চিনি ও নিম্নমানের ভেজাল গুড়সহ নানা ক্ষতিকারক দ্রব্য দিয়ে খেঁজুরের ভেজাল গুড় ও পাটালী তৈরির মাধ্যমে পাইকারী ব্যবসা করে আসছিল। এ নিয়ে গত জানুয়ারী মাসে দৈনিক খুলনাঞ্চলসহ দেশের বিভিন্ন পত্র পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এরই সুত্রধরেই ডিবি পুলিশ ওই অভিযান চালায়।
ঝিনাইদহ ডিবি পুলিশের উপ-পরিদর্শক আবু সায়েম জানান, চিনি ও রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজার গুড় তৈরির মাধ্যমে এ এলাকার ঐতিহ্য নষ্ট করছিল। ভেজাল গুড় বিক্রির মাধ্যমে মানুষ প্রতারনার শিকার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ডিবি পুলিশের একটি টিম বশির মন্ডলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে ১০৫ কেজি ভেজার গুড় ও সরঞ্জামাদীসহ বশিরকে আটক করা হয়। পরে সে ভেজাল গুড় তৈরির কথা স্বীকার করেছে। আটক বসিরের বিরুদ্ধে মামলা দিয়ে কালীগঞ্জ থানাতে সোপর্দ করা হযেছে।
এলাকাবাসীর ভাষ্য, আটক বশির একজন ভয়ঙ্কর প্রকৃতির মানুষ। সে সব সময় ক্ষমতার কাছাকাছি থেকে সুযোগ লুটে থাকে। কালীগঞ্জের সাবেক এমপি মরহুম আব্দুল মান্নানের আমলে এলাকায় অনেকগুলো সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে এলাকার ত্রাসে পরিণত হয়।











































