নব কুমার দে পাটকেলঘাটা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটায় ইজারাকৃত সরকারি পেরী-পেরি সম্পত্তি প্রায় অর্ধকোটি টাকার বিনিময়ে হস্তান্তর করার খবর দৈনিক কল্যাণসহ বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় সম্প্রতি ফলাও করে প্রকাশ হওয়ায় প্রকৃত মালিকের দৃষ্টি গোচর হলে তিনি গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে উক্ত সম্পত্তি উদ্ধারে সহকারী কমিশনার (ভূমি) অভিযোগ দাখিল করেন। অভিযোগ সূত্রে জানা যায় পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের মৃত শেখ আবু ইউসুপ তার জীবদ্দশায় নিজ পুত্রদ্বয় ঢাকাতে অবস্থান করায় নিজের ভাগিনা শেখ আহসান হাবিব পিতা মৃত নসিমউদ্দীন, সাং চৌগাছা কে পাটকেলঘাটা পশ্চিম বাজারে ১নং খাস খতিয়ানের ১৪২১ দাগের সরকারি পেরী-পেরিভুক্ত প্রায় তিন শতক জমি উপর নির্মিত তিনটি দোকান ঘর দেখভাল করার দ্বায়িত্ব দেয়। সেসুবাদে সুচতুর আহসান হাবিব ২০১৬ সালে মামার মৃত্যুর পর নিজ নামে লিজ গ্রহন করিয়া অভিযোগকারী জেসমিন মাহমুদ পিতা মৃত শেখ আবু ইউসুফ সাং চোগাছা গংদের ন্যায্য হক বঞ্চিত করে পাশ্ববর্তী প্রভাবশালী ব্যবসায়ীদের নিকট ৩৯ লক্ষ টাকার বিনিময়ে হস্তান্তর করিয়াছে।
দোকান তিনটির ক্রয়কারী যথাক্রমে (১)শেখ মোস্তাইন বেল্লা পিতা মৃত শেখ আনসার উদ্দীন সাং চৌগাছা ১১(এগার )লক্ষ টাকা (২)মো: ইব্রাহিম পিতা মো: ইসলাম সাং পাটকেলঘাটা (পশ্চিমপাড়া)১৩(তের )লক্ষ টাকা(৩)মিন্টু বিশ্বাস পিতা অজ্ঞাত সাং যুগীপুকুরিয়া১৫(পনের )লক্ষ টাকা।উক্ত দোকান তিনটি আহসান হাবিব ২০১৬ সালে নিজ নামে তার বড় ছেলে আমানুল্লাহ ও নাবালক ছোট ছেলে আদনান এর নামে সহ নিজের শ্যালক কাজী রুহুল আমিনের নামে ইজারা গ্রহন করে নিয়ম বহির্ভূতভাবে হস্তান্তর করিয়াছে। যাহার ইজারা কেস নং যথাক্রমে ২৪৩,২৪৪,২৪৫,২৪৬/১৫-১৬, এবং ইজারা বহি নং ৫৬০৪০ ও ৫৬০৪২ তাং ২০/৬ / ২০১৬ বলে জানা জায়। বতর্মানে সুচতুর আহসান হাবিব মোটা টাকায় উক্ত দোকান ঘর হস্তান্তর করে কেটে পড়েছেন। ইজারাকৃত দোকান হস্তান্তর এর বিষয়ে কতৃপক্ষের অনুমোদিত পত্র আছে কিনা জানতে চাইলে আহসান হাবিব এই প্রতিবেদক কে জানান আমার দোকান আমি বিক্রয় করেছি তা ডিসি অফিসের অনুমোদন লাগবে কেন? পেরি-পেরী সম্পত্তি হস্তান্তরের বিষয়ে অভিযোগ পেয়েছেন কিনা জানতে চাইলে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রুহুল কুদ্দুস জানান আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি দৈনিক কল্যাণকে জানান ঘটনার সত্যতা পেয়েছি। অসৎ পন্থায় সরকারি সম্পত্তি হস্তান্তরিত ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনপূর্বক প্রকৃত প্রাপ্যদার কে ইজারা দেওেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।











































