খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু ও জেলা ছাত্রদলের সাধারণ গোলাম মোস্তফা তুহিন আদালতের হাজির হয়ে পুলিশের কথিত নাশকতা সৃষ্টির অভিযোগের দায়েরকৃত মামলায় গতকাল বৃহস্পতিবার জামিন আবেদন করেন। আওয়ামী আজ্ঞাবহ আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। একেরপরএক নিরাপরাধ রাজনৈতিক কর্মীদের গ্রেফতার ও জেলহাজতে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, নগর ও জেলা বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও এসএম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম জহীর ও শেখ আবু হোসেন বাবু প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০দফা দাবি এবং বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির ঘোষিত জনদাবির কর্মসূচিগুলোতে ব্যাপক জনসম্পৃক্তা দেখে সরকার চরম আতঙ্কিত। সে কারণেই সহিংস রাজনীতির পথে হাঁটছে আওয়ামী লীগ। দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে রাষ্ট্র ক্ষমতা চিরস্থায়ী করতে চাইছে। লুটেরা সরকারের সে আশা পূরণ হতে দেবে না জনগন।
রূপসায় মিছিল: খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রনু এবং খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের প্রতিবাদে রূপসা থানা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করে এ সময় পুলিশ বাধা ও লাঠিচার্জ করে মিছিল পন্ড করে দেয়,রুপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজন এর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রনি জমাদ্দারের সঞ্চালনার উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সহ- ভাপতি হাবিবুর রহমান হাবিব, সহসভাপতি রাকিবুল ইসলাম রাকিব,দপ্তর সম্পাদক মোঃ আবু জাফর,মোঃ রাসেল শেখ ,মোঃ রাসেল ফরাজী,মোঃ রাকিবুল ইসলাম রাজু,মোঃ লিটন হাওলাদার,মাজেদুল ইসলাম সুমন,মোঃ আবু বক্কার, মোঃ আকাশ আহমেদ হেলাল,মোঃ ইউসুফ মল্লিক,মোঃ সৌরব আহমেদ,মোঃ মানিক হাওলাদার,মোঃ আমির হামজা ফিরোজ,মোঃ আব্দুল্লাহজমাদ্দার, মোঃ আব্দুল্লাহ জমাদ্দার,মোঃ সুমন হাওলাদার, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ তৌকির আহমেদ,মোঃ ইমন আহমেদ,মোঃ সাজিদ,মোঃ আসিফ ফকির,মোঃ মাজিদ আহমেদ প্রমূখ।











































