Home আঞ্চলিক ফুলতলার বেজেরডাঙ্গায় অবৈধ্ জ্বালানী তেলের ব্যবসা জমজমাট

ফুলতলার বেজেরডাঙ্গায় অবৈধ্ জ্বালানী তেলের ব্যবসা জমজমাট

12

শেখ আসলাম হোসেন।।
দীর্ঘদিন থেকেই চলছে ফুলতলা থেকে খুলনার শেষ সিমানা পর্যন্ত অবৈধ্য জ¦ালানি তেলের ব্যবসা। মহাসড়কের পাশেই দোকান খুলে বসে আছে কয়েক জন ব্যবসায়ী। প্রতিদিন তেলবাহী ট্যাংঙ্কার থেকে গাড়ীর ড্রাইভারদের যোগসাজসে একটি সিন্ডিগেট কয়েক হাজার লিটার তেল অবৈধ্য ফুটপাতের বিভিন্ন দোকানে তেল নামিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এ যেন মগের মুল্লুক দেখার কেউ নাই। এমনি একটি ঘটনা গতকাল ফুলতলা বেজেরডাঙ্গা এলাকার অবৈধ্য জ¦ালানি তেল ব্যবসায়ী রূপা অটো এন্টারপ্রাইজের মালিক মোঃ নাসির উদ্দিন কয়েকশত লিটার জ¦ালানি তেল নামিয়ে রাখার সময় সাংবাদিকদের ক্যামের বন্ধি হন। এ সময় নাসির উদ্দিন অকপটে শিকার করেন যে, তিনি দীর্ঘদিন অবৈধ্য জ¦ালানি তেলের ব্যবসা করে আসছেন। সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব দিতে তিনি অস্বীকার করেন এবং তাৎক্ষনিক ভাবে মোবাইলে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের ডেকে এনে বিভিন্ন ভয়-ভীতি এবং হুমকি দেন। নাসির উদ্দিন বলেন তিনি স্থানীয় সাংবাদিকদের ও এলাকার প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করে এখানে ব্যবসা করেন। এই সকল অবৈধ্য ব্যবসায়ীদের কাছে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের কোন অনুমোদন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন বৈধ্য কাগজ পত্র দেখাতে পারেনি। সরকার যেখানে জ¦ালানি তেলের উপর ভর্তুকি দেয়ে রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার চেষ্টা করছেন তখন কোন ক্ষমতা বলে এই ধরনের অবৈধ্য জ¦ালানি তেল ব্যবসায়ীরা দিনের পর দিন রাষ্ট্রের ক্ষতি করে নিজের পকেট ভারি করছে। এলাকা বাসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আসুহস্তেক্ষের কামনা করে এ সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।