Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

70

কুয়েটের এমএসই বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ম্যাটেরিয়ালস্্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এমএসই স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানটি ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। এমএসই বিভাগের সহকারী অধ্যাপক ও এমএসই স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি ওয়াহিদুর রহমান সজল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহ্জাহান, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, ম্যাটেরিয়ালস্্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ ফয়সাল হোসেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে:খালেক
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সুবিধার্থে দেশের সকল উপজেলায় একটি বিদ্যালয় এবং একটি কলেজ সরকারি করেছেন। শিক্ষা ব্যবস্থা সময়ের সাথে তালমিলিয়ে পরিবর্তন করা হচ্ছে। সরকার আধুনিক শিক্ষার সাথে সম্পৃক্ত করে দেশে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা চালু করার চেষ্টা শুরু করেছে।

মেয়র মঙ্গলবার সকালে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সিটি মেয়র বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে হবে। এ কার্যক্রম সফল করতে শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, শুধু লেখাপাড়া করলেই হবেনা, সাথে সাথে খেলাধুলায় নিজেকে সম্পৃক্ত করতে হবে। অসুস্থ থাকলে কর্মময় জীবনে প্রতিষ্ঠা লাভ করা যায় না। এজন্য ছেলে-মেয়েদের ক্রীড়াচর্চা করা প্রয়োজন। বর্তমানে ছেলেদের চেয়ে আমাদের মেয়েরা পরীক্ষার ফলাফলসহ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে।

খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ ওসমান গনি, গভর্নিং বডির সদস্য প্রফেসর ড. সৈয়দ লুৎফুন নাহার, রেকসনা কামাল লিলি, চিশতী মুজতাবীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনার প্রাণকেন্দ্রে সুইট জোন ব্রান্ডশপ উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা কর্তৃক বাস্তবায়িত এসইপি (ডেইরী ফার্ম) প্রকল্পের রেভিনিউ জেনারেটিং কমন সার্ভিস এর আওতায় দুগ্ধ শীতলীকরণ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের মাধ্যমে উৎপাদিত নিরাপদ ও স্বাস্থ্যসম্মত দুগ্ধজাত পণ্যের ভ্যালু চেইন উন্নয়নের অংশ হিসেবে “সুইট জোন” নামে ব্রান্ড শপের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র শান্তিধাম মোড়ে প্রকল্পের আওতায় এ ব্রান্ডশপের তৃতীয় শাখা উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, সুইট জোনের উদ্যোক্তা শাহ নেওয়াজ কবির শাওন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এসএম নূর হাসান জনিসহ সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তি, সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনকালে অতিথিগণ এসইপি প্রকল্পের এই উদ্যোগকে স্বাগত জানান এবং এর মাধ্যমে এই অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাগণ লাভবান হবেন এবং ভোক্তাগণের নিরাপদ দুগ্ধজাতপণ্য প্রাপ্তি নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে প্রকল্পের আওতাভুক্ত দুধ উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোক্তাদের দুধের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি ভোক্তা পর্যায়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত দুগ্ধ জাত পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। নিরাপদ দুগ্ধজাত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে স্থানীয় বাজারের পাশাপাশি প্রিমিয়াম বাজারে একাধিক ব্রান্ড শপ স্থাপন করা হবে। এই উদ্যোগের সার্বিককাজে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরী সায়েন্স বিভাগের অধ্যাপক রায়হান হাবিব পরামর্শক হিসেবে সহযোগিতা করে যাচ্ছেন।
এছাড়াও উক্ত প্রকল্পের আওতায় ১০০০ জন খামারীকে পরিবেশসম্মত খামার ব্যবস্থাপনা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে দুধ উৎপাদনে আর্থিক, কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে।

বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সফরসূচি
তথ্য বিবরণী
বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দুই দিনের সফরে ১৬ ফেব্রুয়ারি খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় বাগেরহাট রামপালের ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট পরিদর্শন এবং দুপুর সাড়ে ১২টায় মোংলার ১০০ মেগাওয়াট সোলার পাওয়ায় প্লান্ট পরিদর্শন করবেন। তিনি বিকাল তিনটায় মোংলা বন্দর সংলগ্ন অয়েল ইন্সটলেশন (নতুন ডিপো) পরিদর্শন এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় খুলনা সার্কিট হাউজে সুন্দরবন গ্যাস কোম্পানি লি: এর সার্বিক কার্যাবলী পর্যালোচনা ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন।

তিনি ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ স্মার্ট ইলেক্ট্রিক্যাল কোম্পানি (ওজোপাডিকো) পরিদর্শন, সকাল ১০টায় খুলনার খালিশপুর যমুনা অয়েল কোম্পানি লি: এর ডিপো পরিদর্শন, সকাল সাড়ে ১১টায় পদ্মা অয়েল কোম্পানি লি: এর ডিপো পরিদর্শন এবং সাড়ে ১১টায় খালিশপুরস্থ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক নবনির্মিত ৩৩০ মেগাওয়াট ডুয়েল-ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবেন। তিনি দুপুর ১২টায় খালিশপুরস্থ রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন এবং দুপুর সাড়ে ১২টায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: (ওজোপাডিকো) এর প্রধান কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। বিকালে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

খুলনায় বিভাগীয় পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠিত
তথ্য বিবরণী
ছয় দিনব্যাপী খুলনা বিভাগীয় জাতীয় পিঠা উৎসবের সমাপনী মঙ্গলবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির ও রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ বক্তৃতা করেন।

অতিথিরা বলেন, পিঠা উৎসব আবহমান বাংলার ঐতিহ্য। বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের অন্যতম অংশ। এ উৎসবের মাধ্যমে ভ্রাতৃত্ববন্ধন তৈরি হয়। প্রাচীনকাল থেকেই অঞ্চলভেদে বিভিন্ন রকম পিঠা তৈরি হয়ে আসছে। তবে ফাস্ট ফুডের প্রভাবে ধীরে ধীরে পিঠা বিলুপ্তের পথে। নতুন প্রজন্মের কাছে এর স্বাদ তুলে ধরতে ২০০৮ সাল থেকে প্রতি বছর এই পিঠা উৎসব উদযাপন করা হচ্ছে। পিঠা উৎসব বাঙালির ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়। প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব শুধু বাণিজ্যিকভাবে নয়, শিল্পের জায়গায় নিয়ে যেতে হবে। শুধু শহরে নয় এই উৎসব গ্রামাঞ্চলেও পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ নয়টি স্টল প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। খুলনা বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

আশাশুনিতে বাসের চাকায় পিষ্ট হয়ে পা ভাংলো যাত্রীর
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি টু সাতক্ষীরা সড়কে হেলপারের হাতের ধাক্কায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক যাত্রীর পা ভেঙ্গেছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২.৩০ টার দিকে সড়কের মহেশ্বরকাটি মৎস্য সেটে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় কুল্যা ইউনিয়নের আরার গ্রামের মৃত অনন্ত সানার ছেলে (কিছুটা পাগলা প্রকৃতির) উত্তম কুমার সানা (৩৫) বাসে উঠার জন্যে মৎস্য সেটের স্ট্যান্ডে অপেক্ষা করছিল। এসময় আশাশুনি থেকে সাতক্ষীরা গামী যাত্রীবাহী মিনিবাস (সিলেট-জ-০৫-০০০৩) ঘটনাস্থলে পৌছলে উত্তম বাসে উঠতে যায়। হেলপার মুনজিতপুর গ্রামের মৃত আঃ গফফারের ছেলে শেখ আঃ করিম তাকে বাসে নেবেনা বলে ধাক্কা দিয়ে নামাতে গেলে পড়ে গেলেও হাতল ধরে ঝুলন্ত অবস্থায় তার ডান পা সামনের চাকার তলায় ঢুকে গেলে হাটুর কাছ থেকে ভেঙ্গে যায়। স্থানীয় ব্যবসায়ী নওয়াপাড়া গ্রামের ইউনুস গাজী ও মহেশ্বরকাটি গ্রামের শামছুর রহমান শুভ জানান, সাথে সাথে স্থানীয় জনতা বাসের চালক জাহানাবাজ গ্রামের মৃত অমূল্য সরদারের ছেলে স্বপন ও হেলপার করিমকে আটক করে পুলিশে সোপর্ধ করেন।
আশাশুনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থানে পৌছে আহত উত্তমকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এরিপোর্ট লেখা পর্যন্ত উত্তমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আশাশুনি সরকারি কলেজে আন্তঃ বিভাগ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সরকারি কলেজে আন্তঃ বিভাগ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কলেজ মাঠে এখেলা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় খেলার শুভ উদ্বোধন করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। প্রভাষক তারিকুল ইসলাম, প্রভাষক রায়হান মোস্তফা, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিঠুন ইসলামসহ কলেজের শিক্ষকমন্ডলী খেলা উপভোগ করেন। খেলায় বিজ্ঞান বিভাগ ও হিসাব-বাণিজ্য বিভাগ ভলিবল দল মুখোমুখি হয়। বিজ্ঞান বিভাগ দল ২-১ গেমের ব্যবধানে হিসাব বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ দলকে পরাজিত করে জয়লাভ করে। রেফারীর দায়িত্ব পালন করেন, রায়হান হোসেন। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক মাসুদুর রহমান। সার্বিক পরিচালনায় ছিলেন প্রভাষক জাহিদুল ইসলাম।

 

বুধহাটা নওয়াপাড়ায় দুঃসাহসিক চুরি
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটা ইউর্নিয়নের নওয়াপাড়া গ্রামে মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের দরজা ভেঙ্গে নগদ টাকাসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়েগেছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
নওয়াপাড়া গ্রামের বাচা সরদারের ছেলে মহেশ্বরকাটি মৎস্য সেটের মৎস্য ব্যবসায়ী আঃ রব সোমবার রাত্র ৯ টার দিকে খাওয়া দাওয়া শেষে পরিবারের সকলে পাশ্ববর্তী শ্বেতপুর গ্রামে ওয়াজ মাহফিল শুনতে যান। রাত্র ২.৩০ টার দিকে বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা ভাঙ্গা এবং ভিতরে আলমারী ভাঙ্গা। এরপর তারা খোজ করে দেখেন আলমারীতে থাকা নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা ও বার আনা ওজনের স্বর্ণের অলঙ্কার চুরি হয়ে গেছে।

বুধহাটায় মৎস্য ব্যবসায়ী সাড়ে ১৭ লক্ষ টাকা ছিনতাই
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটা পথ আটকে ব্যবসায়ীর ১৭ লক্ষ ৪৮ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এব্যাপারে আশাশুনি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
উপজেলার নওয়াপাড়া গ্রামের সামছুর রহমান শিকারীর ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় দাখিলকৃত এজাহার ও বাদী সূত্রে জানাগেছে, বাদীর জামাই একই গ্রামের মৃতঃ লতিফ সরদারের ছেলে তাইজুল মহেশ্বরকাটি মৎস্য সেটে সাদা মাছের ব্যবসা করেন। ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখায় জামাইয়ের একাউন্ট হতে তিনি ব্যবসার টাকা লেনদেন করে থাকেন। রবিবার বিকাল ৪ টার দিকে তিনি ব্যাংক হতে ১৭ লক্ষ ৪৮ হাজার টাকা উত্তোলন করে অন্য কাজ শেষে ভাড়া মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৭.৩০ টার দিকে তিনি জনৈক গৌরপদ নাথের বাড়ির কিছু দূরে নেমে হেটে বাড়িতে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পরপরই ৪ ছিনতাইকারী তাকে চারদিক থেকে ঘিরে ধরে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে টাকার ব্যাগ কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকারে পাশের লোকজন এগিয়ে গিয়ে ঘটনা জানতে পারে। এব্যাপারে শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত এজাহার দাখিল করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

রূপসায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, খুলনা ৪ আসনের ধানের শীষের প্রার্থী গন মানুষের প্রিয় নেতা আজিজুল বারী হেলাল ভাইয়ের নামে মিথ্যা মামলা দায়ের এর প্রতিবাদে রুপসা উত্তর উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় রুপসা উত্তর উপজেলা ছাত্রদলের আহবায়ক শেখ হৃদয় আহমেদ রিপনের সভাপতিত্বে সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক গোলাম মোস্তাফা তুহিন,জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, মোঃ রাসেল শেখ,মোঃ রাসেল ফরাজী,মোঃ রনি জমাদ্দার,মাজেদুর ইসলাম সুমন,মোঃ আবু বক্কার, মোঃ আকাশ আহমেদ হেলাল,মোঃ ইউসুফ মল্লিক,মোঃ সৌরব আহমেদ,মোঃ মানিক হাওলাদার,মোঃ আমির হামজা ফিরোজ,মোঃ আব্দুল্লাহ আল মামুন,মোঃ সুমন হাওলাদার,মোঃ সাদ্দাম হোসেন,মোঃ তৌকির আহমেদ,মোঃ ইমন আহমেদ,মোঃ সাজিদ,মোঃ আসিফ ফকির,মোঃ মাজিদ আহমেদ প্রমূখ।

এড. শিলুর ভাইয়ের মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
মাসাসের নির্বাহী পরিচালক জনউদ্যোগ খুলনার নারী সেলের আহ্বায়ক এড. শামিমা সুলতানা শিলুর ভাই শেখ আব্দুল বাদী (টুলু) মঙ্গলবার বেলা ২টা ১০ মিনিটে দৌলতপুর মহেশ^রপাশা নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দৌলতপুরের একজন সনামধন্য ব্যবসায়ী ছিলেন। ১১ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন ৫ম। তার বড় বোন ভাষা সৈনিক বেগম মাজেদা আলী। মৃত্যুকালে তিনি ভাই-বোন, স্ত্রী, ছেলে মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দৌলতপুরে ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার বাদ এশা নতুন রাস্তা মোড়ে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মাসাস, খুলনা জনউদ্যোগ ও গুণীজন স্মৃতি পরিষদের পরিবারবর্গ।

 

বিএনপি নেতা হেলাল’র নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত গত ১১ ফেব্রুয়ারি সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচীর অংশ হিসাবে খুলনা জেলার অন্তর্গত ডুমুরিয়া উপজেলা বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ খুলনা জেলা ও উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করলে নিশিরাতের ভোট চোর, অবৈধ ফ্যাসিস্ট, স্বৈরশাসকের দলকানা পেটুয়া পুলিশ বাহিনী বাধা সৃষ্টি করে। তা স্বত্ত্বেও বিএনপি ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সরব উপ¯ি’তিতে ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়। পরবর্তীতে ডুমুরিয়া থানা পুলিশ রাতে নেতৃবৃন্দের নামে ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট মামলা দায়ের করে। মামলায় জনাব আজিজুল বারী হেলালসহ খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক আমির এজাজ খান, ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোশারফ হোসেন মফিজ, মোল্লা মশিউর রহমান, হালিম গাজী, সরোয়ার হোসেন, মশিউর রহমান লিটন, মালেক সরদার, রব আকুঞ্জী, আবরার হোসেন সৈকত, শেখ শাহিনুর রহমান, শেখ হাফিজুর রহমান, ফরহাদ শেখ, আফজাল হোসেন, আতিয়ার সরদার, শাহ নেওয়াজ শেখ, আমিনুর শেখ ও শফি খানসহ অজ্ঞাত ১২০/১৩০ জনকে আসামী করে মামলা দায়েরের প্রতিবাদে খুলনা জেলা বিএনপি ও সকল অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। খুলনা জেলা স্বে”ছাসেবক দলের সভাপতি তৈয়েবুর রহমানের সভাপতিত্বে এবং খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা আবু হোসেন বাবু, বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক খাঁন জুলফিকার আলী জুলু, জেলা বিএনপি নেতা মোস্তফা-উল-বারী লাভলু, আব্দুর রকিব মল্লিক, এনামুল হক সজল, চৌধুরী কওছার আলী, নাজমুস সাকিব পিন্টু, ইকবাল শরিফ, শেখ আলী আজগর, মোজাম্মেল শরিফ। আরও উপ¯ি’ত ছিলেন- আতাউর রহমান রুনু, আব্দুল্লাহেল কাফী সখা, আনোয়ার হোসেন আনো, ইশতিয়াক আহমেদ ইশতি, গোলাম মোস্তফা তুহিন, এ্যাডঃ তছলিমা খাতুন ছন্দা, সেতারা সুলতানা, মোঃ আজিজুল ইসলাম, বিকাশ মিত্র, পারভেজ সাজ্জাদ বাবলা, মোল্লা মনিরুজ্জামান, মোল্লা আলতাফ হোসেন, ফকরুল ইসলাম বুলু চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, সাইফুল ইসলাম মোড়ল, এ্যাড. এসকেন্দার মির্জা, সাব্বির হোসেন রানা, মাশকুর হাসান ফ্রান্স, মোল্লা রিয়াজুল ইসলাম, অহিদুজ্জামান সোহাগ, মোল্লা হুমায়ুন কবির, প্রভাষক মঞ্জুর রশিদ, কুদরত-ই-এলাহী স্পিকার, মোল্লা মশিউর রহমান, আব্দুর রাজ্জাক কচি, ফারুক খন্দকার, রবিউল ইসলাম রবি, হেলাল আহেমেদ সুমন, হুমায়ুন কবির রুবেল, রাকিবুল ইসলাম, রাশিউর রহমান রুবেল, সাজ্জাদ আহমেদ, জিতু, আশিকুর রহমান অনিক, ফয়সাল আমিন দ্বীপ, মাহমুদুল হাসান মিঠু, মোস্তাফিজুর রহমান আজিবর, আজমল হোসেন লিটন, গাজী মনিরুল ইসলাম, ফয়সাল চৌধুরী, সাব্বির আহম্মেদ টগর, হৃদয় আহমেদ রিপন, ইয়ামিন শেখ, ইমতিয়াজ আলী সুজন, হিমেল গাজী, আবু সাইদ, রনি জমাদ্দারসহ খুলনা জেলা বিএনপি ও সকল অংগ সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা কর্মী।

 

কারামুক্ত হয়েছে খুলনা বিএনপির আরও ৫জন
খবর বিজ্ঞপ্তি।।
পুলিশের দায়ের করা গায়েবী মামলায় দীর্ঘদিন কারাবন্দি বিএনপি ও অঙ্গ সংগঠনের আরো ৫ নেতাকর্মী মঙ্গলবার সন্ধ্যায় খুলনা জেলা কারাগার থেকে কারামুক্ত হয়েছেন। খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের নেতৃত্বে মহানগর বিএনপি নেতৃবৃন্দ কারাফটকে তাদের ফুলের মালা দিয়ে বরন করে নেয়। কারামুক্ত নেতৃবৃন্দ হলেন, মো. রাহুল চিশতি, মো. তুহিন, খান আব্দুল আলিম, রাব্বি চৌধুরি ও বিল্লাল ব্যাপারী। এসময় উপস্থিত ছিলেন বদরুল আনাম খান, চৌধুরি শফিকুল ইসলাম হোসেন, শেখ তৈয়েবুর রহমান, হাফিজুর রহমান মনি, জামাল উদ্দিন, কেএম আশরাফুল আলম খান নান্নু, শফিকুল ইসলাম শফি, ইশতিয়াক আহমেদ ইস্তি, আতাউর রহমান রুনু, ওয়াহেদুজ্জামান হাওলাদার, কামরুজ্জামান, আব্দুল আলিম প্রমূখ।

নগরীতে ‘শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা’ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে ‘শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। দেশের খেলাধুলার উন্নয়ন, শিশু সুরক্ষা ও অবহেলিত সুবিধাবঞ্চিত শিশু-কিশোর এবং গ্রামীণ জনগোষ্ঠীকে খেলাধুলায় সম্পৃক্ত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ-এর পারস্পারিক সহযোগিতায় এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

সভায় সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ক্রীড়া ক্ষেত্রে দেশ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেকখানি এগিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে নারী ফুটবলারদের কৃতিত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের পৃষ্টপোষকতায় ক্রিকেটেও খেলোয়াড়রা দেশের জন্য অনেক সুনাম কুড়িয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত খেলাধুলার উন্নয়নে বাস্তবভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সরকার। ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সরকারের এ পৃষ্টপোষকতা দেশকে আরো এগিয়ে নিবে বলে সিটি মেয়র মন্তব্য করেন।

সভায়, শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের ৫টি ভেন্যু নির্বাচন করা হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি সকালে কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল মাঠে ব্যাডমিন্টন ও বিকেলে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভলিবল, ২২ ফেব্রুয়ারি সকালে ফুলবাড়িগেট খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে কাবাডি ও বিকেলে দৌলতপুর সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল এবং ২৪ ফেব্রুয়ারি সকালে খুলনা জিলা স্কুল মাঠে ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। ২০ ফেব্রুয়ারি সকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে সভায় জানানো হয়।

প্রতিযোগিতাসমূহ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সিটি মেয়র ও স্থানীয় সংসদ সদস্যকে উপদেষ্টা করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-কে সভাপতি ও জেলা ক্রীড়া অফিসার মোঃ বকতিয়ার রহমান গাজীকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া প্রতিযোগিতা সংক্রান্ত সকল কার্যক্রম পরিবীক্ষণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে সভাপতি করে জাতীয় কমিটি এবং অতিরিক্ত সচিব/যুগ্মসচিবকে (ক্রীড়া-১) সভাপতি করে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

কেসিসি’র কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, কাজী আবুল কালাম আজাদ বিকু, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, সচিব মোঃ আজমুল হক, কেএমপি’র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) বিমল কৃষ্ণ মল্লিক, জেলা ক্রীড়া অফিসার মোঃ বকতিয়ার রহমান গাজী, থানা শিক্ষা অফিসার (সদর) শেখ মোঃ নূরুল ইসলাম, ইউনিসেফ-এর প্রজেক্ট অফিসার ডালিয়া আক্তার, হাজেরা খাতুন প্রমূখ সভায় উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখার অভিনন্দন
বটিয়াঘাটা প্রতিনিধি
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখার সভাপতি ও বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদারকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট খুলনা জেলা শাখার সহ-সভাপতি নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী মোঃ আহসান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক চন্দন রেজা, সাংগঠনিক সম্পাদক এমএ মিলন এবং জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি এম এম জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক এ্যাড. অসীম কুমার বৈদ্যকে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখার নেতৃবৃন্দ। প্রদত্ত বিবৃতিদাতারা হলেন, উপজেলা শাখার সহ-সভাপতি যথাক্রমে রাজু হালদার, গোপীনাথ গোলদার, অংশুমান রায়, নিপুণ বালা, বাপ্পা মল্লিক, স্বপন রায়, সাধারণ সম্পাদক বিউটি পাল, সহ-সাধারণ লিটন বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক অরূপ জোয়াদ্দার, সাংগঠনিক সম্পাদক ফাল্গুনী গোলদার, সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাংস্কৃতিক সম্পাদক উত্তম কুমার টিকাদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক সুদীপ্ত মল্লিক, সঞ্জীবন মিস্ত্রী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড.অনীল মালী, প্রচার সম্পাদক সুজল বালা, সহ-প্রচার সম্পাদক প্রতাপ মল্লিক, মহিলা বিষয়ক সম্পাদক শেখ ওয়াসিয়া রহমান, বন্ধনা রায়, মীর হালদার, তোপা টিকাদার, মীনা মহলদার, বিউটি বিশ্বাস, গীতা গোলদার, মিতালী মন্ডল, সুইটি, প্রিংকা মিস্ত্রী প্রমূখ ।

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ খুলনা উন্নয়ন কমিটির
খবর বিজ্ঞপ্তি
রাজনীতিতে এ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম (মরণত্তর) একুশের পদক প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, সহ-সভাপতি মোঃ নিজাম-উর রহমান লালু, শাহীন জামাল পন, মিজানুর রহমান বাবু, এ্যাড. কুদরত-ই-খুদা, জেড এ মাহমুদ ডন, অধ্যাপক মোঃ আবুল বাসার, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, জোবায়ের আহমদ খান জবা, মামনুরা জাকির খুকুমনি, শেখ মোশাররফ হোসেন যগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ হাসান ইফতেখার চালু, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাস্টার, প্রচার সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, নির্বাহী সদস্য এস এম আসাদুজ্জামান মুরাদ, ক্রীড়া সম্পাদক শেখ আবিদ উল্লাহ্, দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আযম খান, মোঃ মিজানুর রহমান টিংকু, আব্দুস সালাম, ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, পরিবেশ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, শেখ আব্দুস সালাম, শেখ গোলাম সরোয়ার, শেখ আবুল কাসেম, আফজাল হোসেন রাজু, সরদার রবিউল ইসলাম রবি, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, কাউিন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী, মোঃ শফিকুর রহমান, মোঃ ইলিয়াস মোল্লা, হাফিজুর রহমান চৌধুরী, নুরুজ্জামান খান বাচ্চু, শিকদার আব্দুল খালেক, প্রমিতি দফাদার প্রমুখ।

ফকিরহাটে চোরের ছুরিকাঘাতে গৃহকর্তাসহ আহত-৪,আটক-১
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে এক চোরের ছুড়িকাঘাতে নারীসহ ৪জন আহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কাঠালতলা গ্রামে মৃত আকবর আলীর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ছুড়িকাঘাতে আহত চারজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে চুরির অপরাধে জড়িত থাকার অভিযোগে ফকিরহাটের আট্টাকী এলাকা থেকে ভাংগাড়ি ব্যবসায়ি মাহবুব সেখ (৩০)কে আটক করেছেন মডেল থানা পুলিশ। আটককৃত মাহবুব পিরোজপুর এলাকার মৃত সুরোত আলীর ছেলে। আহতরা হলেন, মৃত আকবর আলীর মেয়ে সুমি আক্তার (৩৫), সুমির স্বামী আতিকুর রহমান (৪৫), পাশের বাড়ীর ভাড়াটিয়া ইজিবাইক চালক মামুন খান (৪৫) ও দিনমুজুর মো. শাহাজাহান (৬০)। এদের মধ্যে সুমির অবস্থায় আশঙ্কাজনক। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে মৃত আকবর আলীর বাড়ীর টয়লেটের ফাঁকা অংশ থেকে চোর প্রবেশ করে। বাড়ির লোকজন টের পেয়ে চোরকে ধরতে যায়। চারজনকে ছুড়কাঘাত করে চোর পালিয়ে যায়। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুঃ আলীমুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। মাহবুব শেখ নামের এক সন্দেহভাজন যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরিবারের সকলে হাসপাতালে থাকায় কোন মালামাল চুরি হয়েছে কিনা এ বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা। ##

সুন্দরবন দিবসে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভা
স্টাফ রিপোটার,বাগেরহাট
“সুন্দরবনকে ভালবাসুন, সুন্দরবন সুরক্ষায় এগিয়ে আসুন” এই স্লোগান নিয়ে বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বাগেরহাট প্রেসক্লাব ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলম ফরাজি। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা‘র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো: নুরুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, সাংবাদিক শেখ আছাদুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের অক্সিজেন ব্যাংক হিসেবে কাজ করে। ঝড়-জলচ্ছাস থেকে রক্ষা করে দক্ষিনাঞ্চলকে কিন্তু নানা কারণে সুন্দরবন ধ্বংস হয়ে যাচ্ছে। সুন্দরবন এখন আর আগের মত ভাল নেই। বিষ দিয়ে সুন্দরবনের মাছসহ জলজ প্রানি ধ্বংস করা হচ্ছে, চোরা শিকারীদের হাতে মরছে বাঘ-হরিণসহ মূল্যবান প্রাণি, সুন্দরী গাছ মরছে লবনে। এছাড়াও নানা কারণে সুন্দরবন আজ ধ্বংসের মুখে। কিন্তু সুন্দরবন রক্ষায় সরকারের তেমন কোন উদ্যোগ নিতে হবে। দেশের মানুষকে ভাল রাখতে সুন্দরবন রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
এছাড়া বাগেরহাটের মোংলা ও শরণখোলা উপজেলায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সুন্দরবন দিবস পালিত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা পরিবারকে মামলায় ফাঁসানোর অভিযোগ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের চিতলমারীতে দোকানে আগুন দিয়ে কৌশলে এক বীর মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের সদস্যদের মামলায় ফাঁসানোর চেষ্টা অভিযোগ উঠেছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল ওই মুক্তিযোদ্ধার পারিবারিক সম্পত্তি স্থায়ীভাবে দখলে নিতে নানাভাবে হয়রানি করছে। দখলদারদের হামলা ও মামলার ভয়ে মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছেন। পরসম্পদলোভীদের রোষানল থেকে বাঁচতে চান বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের সদস্যরা।মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় চিতলমারী উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। এ সময় তাঁর সাথে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তাঁদের দাবি দোকানে আগুনের ঘটনা সাজানো নাটক। এজন্য তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবর কাজী (৭৫) সংবাদ সম্মেলনে বলেন, ‘উপজেলার বোয়ালিয়া মৌজায় সিএস খতিয়ান নং-৪৬১, দাগ নং-২৩৭১, ২৩৭২, ২৩৭৩ ও ২৩৭৪ এবং খতিয়ান নং-২০০, দাগ নং-২৩৯২ এই ৫ টি দাগে আমাদের মোট ১ একর ৪১ শতক জমি রয়েছে। যার মধ্যে আমরা ৭৩ শতক ভোগ দখল করি। বাকী ৬৮ শতক জায়গা বোয়ালিয়া গ্রামের মোঃ আকবর আলী গাজী, বাবলু গাজী, নজরুল গাজী, মোঃ ইব্রাহীম গাজী, মিন্টু গাজী ও মোঃ লিন্টু গাজীর পূর্বপূরুষের সাথে আমাদের পূর্বপূরুষরা এয়াজবদল (সম্পত্তি বিনিময়) করে ভোগ করে। ওরা আমাদের যে জমি দিয়েছিল সেই জমি ওরা অন্য লোকের কাছে বিক্রি করে দিয়েছে। এখন আমাদের জমি ফেরত দিচ্ছেনা। আমাদের পরিবার ও শরীকদের সম্পত্তি স্থায়ীভাবে জবরদখল রাখতে কুচক্রিরা উঠে পড়ে লেগেছে। তারা গত ১২ ফেব্রুয়ারি রাতে বোয়ালিয়া গ্রামের নজরুল গাজীর ভাড়াটিয়া মুদি দোকানে অগ্নিসংযোগ করে মামলা দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। এই বিষয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সমাধানের উদ্যোগ নেয়া হলে তা ভেস্তে দিতে আরও নানা ফাঁদ পাতা হচ্ছে।

আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবর কাজীর ভাতিজা মোঃ রাজা মিয়া কাজী। এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আকরাম কাজী, জহিরুল কাজী, নজরুল কাজী, রুহুল আমীন কাজী প্রমুখ।

অপরদিকে, মোঃ নজরুল গাজী জানান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবর কাজীসহ তার পরিবারের জায়গা-সম্পত্তি নিয়ে আমাদের বিরোধ আছে। এর জেরে তাঁরা আমার ভাড়া দেয়া দোকানঘরে গত ১২ ফেব্রুুয়ারি রাতে আগুন দিয়েছে।

বাগেরহাটে সাহসিকতা পদক পেলেন আনসার অধিনায়ক চন্দন দেবনাথ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্রে ধারাবাহিকভাবে চুরি হওয়া মালামাল উদ্ধার ও চুরির সাথে জড়িতদের দফায় আটক করাসহ চুরি প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী কর্তৃক সাহসিকতা পদক পেয়েছেন আনসার ব্যাটালিয়ন-৩ অধিনায়ক চন্দন দেবনাথ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশ-২০২৩ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে রবিবার এ পদক প্রদান করেন।

খুলনা রুপসার আনসার ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার নুরুজ্জামান সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে দেয়া এক মেইল বার্তায় জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ আনসার ব্যাটালিয়ন-৩ অধিনায়ক চন্দন দেবনাথকে প্রধানমন্ত্রী সাহসিকতা পদক দিয়েছেন। চন্দন দেবনাথ ২০১৪ সালে ৩৩তম বিসিএস (আনসার) কর্মকর্তা হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সহকারী পরিচালক পদে যোগদান করেন। চাকরি জীবনে তিনি প্রশিক্ষণ শেষে ২০১৬ সালে র্যাপিড একশন ব্যাটালিয়নে প্রেষণে থাকেন। দীর্ঘ প্রায় ৫ বছর র্যাবে সফলতার সাাথে দায়িত্ব পালন করেন। চট্রগ্রামে র্যাব- ৭ ও ময়মনসিংহ র্যাব- ১৪ এ দায়িত্ব পালনের সময় মাদক, জঙ্গি, সন্ত্রাস, মানব পাচারকারী দমন, ক্লুলেস মামলার আসামি গ্রেফতার করে দেশের জন্য অগ্রণী ভূমিকা পালন করেন। ২০২০ সালের শেষের দিকে নিজ বাহিনীতে প্রত্যাবর্তন করে অক্টোবর ২০২২ -এ আনসার ব্যাটালিয়ন-৩, ছোটমেরুং, দিঘীনালা, খাগড়াছড়িতে ব্যাটালিয়ন অধিনায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। পার্বত্য এলাকা, খাগড়াছড়িতে দায়িত্ব পালনে সেনাবাহিনীসহ অন্যান্য আইন- শৃঙ্খলা বাহিনীর সাথে যৌথ ভাবে অভিযান করে প্রশংসা লাভ করেন। তিনি পার্বত্য এলাকায় অপারেশন উত্তরণে সেনাবাহিনীর সাথে বিভিন্ন স্থানে অত্যন্ত সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে পাহাড়ি সন্ত্রাস দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখেন। পরবর্তীতে গত ২০২২ সালের এপ্রিল মাসে তিনি তার ব্যাটালিয়ন নিয়ে খুলনা জেলার রুপসা উপজেলার ইলাইপুরে আবর্তন করেন। নতুন স্থানে আগমনের পর থেকে ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথের নির্দেশনায় বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড ও এর আশেপাশে চোর চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। গত এপ্রিল ২০২২ থেকে ডিসেম্বর- ২০২২ পর্যন্ত গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে ৩৮ জন চোর চক্রের সদস্যকে আটক করেন এবং প্রায় ৬০ লাখ টাকার মালামাল জব্দ করে পুলিশে সোপর্দ করেন। যা কিনা ইতোমধ্যে দেশের গুরুত্বপূর্ণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়েছে। রাষ্ট্রীয় সম্পদকে রক্ষায় তার এই সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ তাকে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল সাহসিকতা পদক প্রদান করেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এভাবেই আনসার ব্যাটালিয়ন-৩ তথা বাংলাদেশ আনসার বাহিনী এগিয়ে যাবে এটাই সকল সদস্যদের কামনা বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

তার এই অসম সাহসিকতা পদক অর্জনে ব্যাটালিয়নের সকল কর্মকর্তা ও কর্মচারী অনেক অনেক খুশি হয়েছে এবং ব্যাটালিয়ন অধিনায়ককে অভিনন্দন জানিয়েছে।

বাগেরহাটে অপরাজিতাদের নেতৃত্ববিকাশ নেটওয়ার্কিং ও এডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ববিকাশ, নেটওয়ার্কিং ও এডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের জেলা কার্যালয়ে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিনের সভাপতিত্বে ও রুপান্তরের ফিল্ড সমন্বয়কারী শিল্পী আক্তার সঞ্চলনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রাধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রুবাইয়া তাছনিম।
সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের তত্ববধানে রূপান্তর কর্তৃক বাস্তবায়নাধীন অপরাজিতা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন অপরাজিতা রহিমা খাতুন ও প্রকল্পের এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, অপরাজিতা প্রকল্পের সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল ও স্ক্রিম প্রকল্পের জেলা প্রজেক্ট অফিসার মাসুদ রানা । প্রশিক্ষণটি সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা সমন্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু। প্রশিক্ষণে সদর উপজেলার ১০ ইউনিয়নের ২০ জন অপরাজিতারা অংশগ্রহণ করেন।

সাংবাদিক মহসিন উল হাকিম এবার বিষমুক্ত সুন্দরবন করার কাজ শুরু করেছেন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

সুন্দরবনকে দস্যুমুক্তর করার পর এবার সুন্দরবনকে বিষমুক্ত (কীটনাশক) করার কাজ শুরু করেছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসিন উল হাকিম। আজ ১৪ ফেব্রুয়ারী সুন্দরবন দিবসে সুন্দরবনকে বিষমুক্ত করার অঙ্গিকার নিয়ে পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশন কার্যালয় এলাকা থেকে তিনি এ কার্যক্রম শুরু করেন। এ উপলক্ষ্য জিউধারা ফরেস্ট অফিস থেকে প্রচার শোভাযাত্রা করেছেন। প্রচার শোভাযাত্রায় বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী, কমিউনিটি পেট্রোলিং গ্রুপ, ভিলেজ কনজারভেশন ফোরাম, ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যসহ বননির্ভরশীল জেলে-বাওয়ালীরা অংশ নেয়। সুন্দরবনের নদী-খালে বিষ দেয়া বন্ধে এই প্রথম সুন্দরবন দিবসে চালানো প্রচারাভিযানে প্রধান অতিথি হিসেবে বনবিভাগের জিউধারা ষ্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান। শোভাযাত্রা শেষে সাংবাদিক মহসিন উল হাকিম সুন্দরবনকে বিষমুক্ত করার ক্ষেত্রে সকলকে সজাগ থেকে বনবিভাগকে সহযোগীতা করার আহবান জানান।

এসময় বন কর্মকর্তা মোঃ শাহজাহান বলেন, সুন্দরবন দিবসে সুন্দরবনকে বিষমুক্ত করার প্রচারাভিযান চালানো হয়েছে। যাতে করে বন সংলগ্ন জনগোষ্ঠীর মাঝে সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি বনের অভ্যন্তরে বিষ প্রয়োগ থেকে সকলে বিরত থাকেন। দসুমুক্ত সুন্দরবন গড়ার কারিগর যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসিন উল হাকিম আরো বলেন, একদিকে মাছের দাম কম পাওয়ায় ও অপরদিকে প্রচুর মাছের আশায় এক শ্রেণীর দুর্বৃত্তরা অধিক মুনাফার লোভে বিষ প্রয়োগের কাজ করছেন। অর্থাৎ একবারেই অধিক মাছের আশায় বিষ প্রয়োগের এ ঘটনা ঘটছে। সুতরাং এ বিষ বন্ধে আজ থেকেই আন্দোলন শুরু হলো। সুন্দরবনের জিউধারা থেকে শুরু হওয়া এ আন্দোলন ছড়িয়ে পড়বে পুরো বনজুড়ে। তিনি বলেন, যেভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত ও হরিণ শিকারীদের প্রতিহত করা হয়েছে, ঠিক সেভাবেই সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিষ প্রয়োগকারীদেরকে প্রতিহত করতে হবে। এতে স্থানীয়দেরকে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি বনবিভাগকে সহযোগীতা করতে হবে। আর আইনি বিষয়টি বনবিভাগ তো দেখছেনই।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কাজ শুরু করেন ঢাকার সাংবাদিক মহসিন উল হাকিম। তার প্রচেষ্টায় সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে। এখন বিষ দস্যুমুক্ত করতে বনবিভাগের সাথে কাজ শুরু করেছেন তিনি। সুন্দরবন দিবসেই তিনি বনবিভাগের সহায়তায় বননির্ভরশীলদেরকে নিয়ে এ কাজ শুরু করেছেন।

পাইকগাছায় স্বামী সন্তান ফেলে প্রেমিকের হাত ধরে পাড়ি দিলেন প্রেমিকা

পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় স্বামী সন্তান ফেলে প্রেসিকার হাত ধরে পাড়ি দিলেন দুই প্রমিক প্রেমিকা। অবশেষে সোমবার রাতে তাদেরকে আটক করে পুলিশি দিলেন জনতা। ঘটনাটি উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে। থানায় মামলা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আনজির হোসেন জানান, খুলনার টুটপাড়া এলাকার সদানন্দ হালদারের ছেলে সাগর সরকারের(২৭) মোবাইলের মাধ্যমে পরিচয় ঘটে বগুড়া জেলার সোনাতলা সানার নামাজ খালী এলাকার মৃত্যু সিরাজ ব্যাপারীর মেয়ে এলিনার (৩০) সাথে। এলিনার বিয়ে হয় একই এলাকার শামীম মাহামুদের সাথে। তার ৮ বছরের ছেলে সন্তান রয়েছে। স্বামী শামীম ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করে। এ সুযোগে তারা গত সোমবার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে বন্ধুর বাড়িতে আসে। এ সময় এলাকাবাসী থানায় সংবাদ দেয়। পুুলিশ সেখান থেকে তাদেরকে আটক করে থানায় আনে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন তারা দুইজন ভিন্ন ধর্মাবলম্বী। তারা কোন বিবাহ করেনি বলে তারা জানান। তাদেরকে ৫৭ ধারায় আটক করে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

সকল উপজেলায় ইসলামী আন্দোলনের নুতন কমিটি গঠন সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার আওতাধীন সকল উপজেলা এবং পাইকগাছা ও চালনা পৌরসভায় আগামী ২০২৩-২৪ সেশনের কমিটি গঠন সম্পন্ন হয়েছে । রুপসা উপজেলায় সভাপতি মোঃ ইউসুফ আলী এবং সেক্রেটারি মাওঃ হারুন অর রশিদ।তেরখাদা উপজেলায় সভাপতি মুফতি ফয়জুল্লাহ এবং সেক্রেটারি মাওঃ আব্বাস আলী। দিঘলিয়া উপজেলায় সভাপতি মোঃ নূরুল হুদা সাজু এবং সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম এসকেন্দার।ডুমুরিয়া উপজেলায় সভাপতি মুফতি বেলাল হুসাইন এবং সেক্রেটারি মোহাঃ ওলিয়ার রহমান। ফুলতলা উপজেলায় সভাপতি মুফতি আব্দুল জব্বার আজমী এবং সেক্রেটারি হাফেজ ইউসুফ আলী। পাইকগাছা উপজেলায় সভাপতি ক্বারী আব্দুর রহমান এবং সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম। পাইকগাছা পৌরসভায় সভাপতি হাফেজ মাওঃ আসাদুল্লাহ তুহিন এবং সেক্রেটারি মোঃ ফারুক খলিফা। কয়রা উপজেলায় সভাপতি মোঃ আশরাফ আলী এবং সেক্রেটারি মোঃ আহসান উল্লাহ।দাকোপ উপজেলায় সভাপতি মাওলানা মোঃ তাবারক হুসাইন এবং সেক্রেটারি হাফেজ উসমান করিম। চালান পৌরসভায় সভাপতি আলহাজ্ব আবু দাউদ এবং সেক্রেটারি মোহাঃ শফিকুল ইসলাম।
বটিয়াঘাটা উপজেলা ( পুর্ব) শাখায় সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি মোহাঃ জিয়াউর রহমান। বটিয়াঘাটা উপজেলা (পশ্চিম) শাখায় সভাপতি রেজাউল করিম এবং সেক্রেটারি
হাফেজ কারিমুল ইসলাম।নুতন সেশনের কমিটির জন্য খুলনাবাসীর নিকট সহযোগীতা কমনা করে -ছেন জেলা সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিীব।

রামপাল শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃৃভাষা দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, বাগেরহাট জেলা পরিষদ সদস্য মনির আহমেদ প্রিন্স, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম, দুদক প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক সহকারী অধ্যাপক আকবর আলী, উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকগন উপস্থিত হলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনরা উপস্থিত হননি। সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেসব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে শহীদ মিনার নির্মাণ করা হবে বলে উপজেলা পরিষদের চেয়ারম্যান সভাকে অবহিত করেন।#

সুন্দরবন দিবস পালনে দাকোপে আলোচনা সভা অনুষ্ঠিত
বাজুয়া ( দাকোপ) প্রতিনিধি
“বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন” এই শ্লোগানে দাকোপে সুন্দরবন দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় চালনা পৌরসভা মিলনায়তনে এনজিও রুপান্তরের সহযোগীতায় সুন্দরবন একাডেমির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চালনা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল গফুর সানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস। সভার শুরুতেই জাতীয়ভাবে সুন্দরবন দিবস পালনের দাবীতে মূল প্রবন্ধ পাঠ করেন চালনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম। আলোচনা করেন রুপান্তরের ইসিআর ওয়াশ প্রকল্পের ব্যবস্থাপক শাহিন ইসলাম, স্ক্রীম প্রকল্পের জেলা কর্মকর্তা শেখ জার্জিস উল্লাহ, চালনা পৌরসভার কাউন্সিলর আঃ বারিক শেখ, আমোদিনী রায়, হাসিনা বেগম, সুধীন্দ্রনাথ বিশ্বাস মাখন, শুভংকর রায়, আঃ সাত্তার, রুস্তুম আলী খান, আইয়ুব আলী কাজী, চয়ন সাহা, নাসিমা বেগম, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, দীপক রায়, বিথিকা রায়, কুমারেশ মন্ডল, অর্চনা রায়, বিউটি রায়, মহাদেব মন্ডল, মিল্টন, রুপান্তরের স্ক্রীম প্রকল্পের প্রজেক্ট অফিসার বিপুল রায়, ফিল্ড অফিসার নমিতা মল্লিক প্রমুখ।

ফকিরহাটের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ ইউজিডিপি’র প্রতিনিধিদের পরিদর্শন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে চলমান বিভিন্ন উন্নয়ন মুলক প্রকল্পের কাজ ও স্মাট ফকিরহাট উপজেলা বির্নিমাণে নানা ধরনের কর্মপরিকল্পনা গ্রহন ও তা বাস্তবায়নে টেকসই কাজ গুলি পরিদর্শন করেছেন ইউজিডিপি’র একটি উচ্চক্ষমতা সম্পন্ন দল। মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারী) দিনব্যাপী ফকিরহাট ও বেতাগায় এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। ইউজিডিপি’র প্রাপ্তন চেয়ারম্যান ও সাবেক সচিব অমিতাভ সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোমেন পরিদর্শন করেছেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, সমাজসেবক আনন্দ কুমার দাশ, উপ-সহকারী উদ্ধিদ ও প্রাণী সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, মোঃ সোলায়মান মন্ডল, ইউপি সদস্য আসাদুজ্জামান, ইনছান উদ্দিন, অসিত দেবনাথ ও পরিমল কুমার দাশ প্রমুখ। তারা কে,আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন, সাতসাইয়া হাজ্বি আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের চেঞ্জ রুম, ঘনশ্যামপুর কমিউনিটি ক্লিনিক, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চেঞ্জ রুম, একাডেমিক ভবন, ডিজিটাল হাজিরা সেন্টার, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব, মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিক ও অগার্নিক বেতাগাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

মহেশপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির টাকা দিলেন এমপি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
উন্নয়ন সহায়তা কর্মসুচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান মাজাহারুল ইসলাম স্বপন, কাজিরবেড় ইউপি চেয়ারম্যান ইয়ানবী প্রমুখ।

কোটচাঁদপুরের এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদ চত্তরে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুননেছা মিকি, সাধারণ সম্পাদক শাহাজান আলী, আওয়ামীলীগ নেতা ফারজেল হোসেন,পৌর আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
পরে এলাকার ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসুচির আওতায় উপকার ভোগীদের মাঝে ভিডব্লিউবির কার্ড ও খাদ্যশস্য বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।

রাজাপুরে ৯ মাসের অন্তঃস্বত্তা কলেজ ছাত্রীর পেটে লাখি মেরে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুুরের সদর ইউনিয়নের রোলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৯ মাসের অন্তঃস্বত্তা শাহিদা আক্তার তামান্না (২২) নামে এক কলেজ ছাত্রীর পেটে লাথি মেরে অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত তামান্নার খোজ নিয়েছেন। গত রোববার সকালের এ ঘটনায় অন্তঃস্বত্তার মা আমিনা বেগম বাদি হয়ে সোমবার দুপুরে রাজাপুর থানায় সাধারন ডায়েরী করেছেন। তামান্না বরিশাল বিএম কলেজের ইসলাম স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী রোলা গ্রামের মোঃ শাহ আলমের মেয়ে এবং উপজেলার মনোহরপুর গ্রামের আলী আজিমের স্ত্রী। সাধারন ডায়েরী সূত্রে জানা গেছে, গত রোববার সকালে অন্তঃস্বত্তা তামান্নার মা আমিনা বেগম বাড়ির সামনের পাকা রাস্তায় বিরোধীয় জমির গাছের পাতা কুড়াতে গেলে প্রতিপক্ষ ইউসুফ, তার স্ত্রী শিউলি বেগম, মেয়ে জামিলা ইসলাম ও ইমা আক্তার একত্রিত হয়ে আমিনা বেগমকে মারধর করে। তখন মাকে রক্ষা করতে গেলে ৯ মাসের অন্তঃস্বত্তা শাহিদা আক্তার তামান্না ও তানিয়া তাদেরকেও মারধর করে এবং ৯ মাসের অন্তঃস্বত্তা শাহিদা আক্তার তামান্নার পেটে শিউলি বেগম ও ইউসুফ লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এতে অন্তঃস্বত্তা তামান্না জ্ঞান হারিয়ে মাটিতে পরে থাকলে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। ঘটনার পর থেকে প্রতিপক্ষদের অব্যাহত হুমকিতে তাদের পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে তামান্নার স্বামী আলী আজিম অভিযোগ করেন। মঙ্গলবার বিকেলে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আমির সোহেল জানান, অন্তঃস্বত্তা তামান্না ও তার গর্ভের সন্তান এখন ঝুঁিকমুক্ত ও নিরাপদ আছেন। তাকে যথাযথভাবে সেবা দেয়া হচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মোঃ ইউসুফের মোবাইলে কল দিলে তার মেয়ে জামিলা ইসলাম ফোন রিসিভ করে তার মা-বাবা ঘরে নেই দাবি করে মঙ্গলবার বিকেলে জানান, অন্তঃস্বত্তা তামান্না গাছের শিকড়ে বেঁধে মাটিতে পড়ে যায়। এখন আমাদের ফাঁসাতে মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে রাজাপুর থানার এএসআই আবুল কাসেম জানান, এ ঘটনায় অন্তঃস্বত্তা তামান্নার মা জিডি করেছেন। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে কাউকে আটক করা হয়নি।

কয়রায় দৈনিক যুগান্তরের ২ যুগ পর্দাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি
দৈনিক যুগান্তরের পত্রিকার দুই যুগে পদার্পণ উপলক্ষে খুলনার কয়রায় গতকাল ১৪ ফেব্রয়ারী সকালে ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে কেক কাটা, র্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন-অর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ ইব্রাহিম ও কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল। দৈনিক যুগান্তরের কয়রা উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তফা শফিকুল, আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, মোহাঃ হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামন মনু, ইমতিয়াজ উদ্দিন, আঃ খালেক, এস এম নুরুল আমিন নাহিন, শাহজাহন সিরাজ, জিএম নজরুল ইসলাম, কামাল হোসেন, গাজী আঃ ছালাম, শেখ সিরাজুদৌল্যা লিংকন, , নিতিশ সানা শেখ কওছার আলম, জিয়াউর রহমান ঝন্টু, ফরহাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক যুগান্তর পত্রিকা দীর্ঘ ২৩ বছর ধরে আপোষহীন ভাবে পথ চলে এ পর্যায়ে পৌছাতে পেরেছে। আগামী দিনেও সত্য ও ন্যায়ের পথে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নির্যাতিত মানুষের পাশে থাকবে। এমন আশাই তারা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে শেষে কেক কাটার পরে, যুগান্তরে প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। যুগান্তরের ২ যুগ পুর্তি অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক সহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

৩য় উপজেলা স্কাউটস ও মহাতাবু জলসার সমাপনী
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় ৫ দিন ব্যাপী ৩য় উপজেলা স্কাউট সমাবেশ ও মহাতাবু জলসা এবং স্মরনিকা উন্মোচনের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান শেষ হয়েছে। সোমবার রাত ৯ টায় মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্কাউট সমাবেশে ও মহাতাবু জলসার সমাপনি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রহমানের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ এসএম শফিকুল ইসলাম। স্কাউট সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএমএস দোহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার কাজী মোস্তাইন বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলার কমিশনার এস নুর মোহাম্মাদ মোস্তফা, সহ-সভাপতি মোঃ খায়রুল আলম, সহ-সভাপতি শহীদ সরোয়ার, যুগ্ম সম্পাদক এসএম এস্কেদার আলী, সহকারি কমিশনার দীপক কুমার মিস্ত্রি ও লক্ষী রানী রায়, জেলা স্কাউটস লিডার আঃ রাজ্জাক,শামীম আখতার, নুরুল ইসলাম নাহিদ, মেসবাহ উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন করতে হবে। স্কাউট থেকে শিক্ষা নিয়ে অংশগ্রহনকারী স্কাউটরা দেশের কল্যানে কাজ করবে। বুদ্ধিদীপ্ত চেতনায় মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে স্কাউটের সুশৃঙ্খল জীবন সহায়ক ভুমিকা পালন করবে।

কালীগঞ্জে প্রথম পর্বে ইউপি চেয়ারম্যান মেম্বারদের তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষন
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর উদ্যোগে ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা মিলনায়তনে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্স প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।কালিগঞ্জ উপজেলার বারটি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি সদস্য সংরক্ষিত সদস্য ও সচিবদের অংশগ্রহণ প্রথম ব্যাচ এর প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার ইনস্টিটিউট এনআইএলজি উপসচিব মিজানুর রহমান, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। তিন দিনব্যাপী প্রশিক্ষণে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ও তফসিলসমূহ, ইউনিয়ন পরিষদের কর্মপরিকল্পনা, ইউনিয়ন পরিষদের কার্য বিধিমালা, পরিষদের সভা, ওয়ার্ড সভার কার্যাবলী সভা পরিচালনা অনুশীলন, স্থায়ী কমিটি গঠন ও কার্যাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার জনপ্রতিনিধিবৃন্দের দায়িত্ব কর্তব্য, ইউনিয়ন পরিষদের সচিব হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রাম পুলিশ দায়িত্ব ও কর্তব্য, স্থানীয় সম্পদ আহরণ ইউনিয়ন পরিষদের সম্পদ ও সম্পদ সমূহ আয়ের উৎস, সম্পদ ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন সমূহ, কর আদায়ের আইনগত ভিত্তি, আদর্শ কর তফসীর ২০১৩ বাজেট প্রণয়ন, বাজেটের বৈশিষ্ট্য ও গুরুত্ব নীতিমালা ও আইনগতভিত্তি ধাপসমূহ ও বিবেচ্য বিষয়বলি, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এসডিজিও ভিষণ ২০৪১ এর প্রেক্ষাপট, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুশীলন, ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা ২১১, সরকারি ক্রয় পদ্ধতি, ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষণ ও নিরীক্ষা, গ্রাম আদালত আইন ২০০৬ সংশোধিত ২০১৩ এবং বিধিমালা ২০১৬, সামাজিক নিরাপত্তা, জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম, সুশাসন সংহতিকরণ ,তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ, সিটিজেন চাটার প্রণয়ন অনুশীলন, বাংলাদেশ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমসাথী শিখন কার্যক্রম পারস্পরিক শিখন কর্মসূচি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

খুবির মেইনগেট হবে মুক্তিযুদ্ধের বধ্যভূমির আবহ ও ঐতিহ্যস্থাপনার অংশ : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ প্রত্যাশিত দৃষ্টিনন্দন মেইনগেট ও গেট হাউজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় ফিতা কেটে, ভিত্তিপ্রস্তর স্থাপন ও পাইলের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এর আগে উপাচার্য সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় বধ্যভূমির ওপর নির্মিত দেশের একমাত্র বিশ্ববিদ্যালয়। তাই এর সাথে আমাদের আবেগ জড়িত। মেইনগেটের ডিজাইনে তার সংশ্লেষ রাখা হয়েছে। এর ডিজাইনে মুক্তিযুদ্ধ ও বধ্যভূমির আবহ অর্ন্তভুক্ত করা হয়েছে যা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যস্থাপনার অংশ হিসেবে তৈরি হবে। স্থাপনাটির নির্মাণ কাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের সম্মুখভাগের প্রবেশ অংশের চিত্র পাল্টে যাবে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যাতায়াতের সময় দৃষ্টিনন্দন মেইনগেটের সৌন্দর্য্য দর্শকদের মুগ্ধ করবে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে উন্নীত করার জন্য একাডেমিকসহ বিভিন্ন ক্ষেত্রে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্মার্ট ক্লাসরুম, ল্যাব স্থাপন, অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ জোরদার করা হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে আমরা অভীষ্টে এগিয়ে নিতে চাই। তিনি এই বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজসহ মেইনগেটের ডিজাইনে প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে তিনি মেইনগেটের কাজটি যাতে যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয় সেজন্য নির্মাণ তদারকি কমিটি, অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও প্রকৗশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
নির্মাণ কাজ উদ্বোধন প্রাক্কালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. এ জেড এম মঞ্জুর রশীদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। সূচনা বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। মেইনগেটের ডিজাইনের থিমের বিভিন্ন দিক তুলে ধরেন আরডিসিইউ টিমের পক্ষে স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এস এম নাজিমুদ্দিন। এছাড়া নির্মাণকাজের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন প্রধান প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক ও অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান।
এসময় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিশ্ববিদ্যালয়ের নির্মাণ তদারকি কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, বিভাগীয় ও শাখা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ঠিকাদারী প্রতিষ্ঠান আলফা ইন্টারন্যাশনালের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তরের পর সেখানে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। আগামী ৬ মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে খুবিতে উৎসবমুখর পরিবেশে বসন্তবরণ
খবর বিজ্ঞপ্তি
০১ ফাল্গুন ১৪২৯ ঋতুরাজ বসন্ত শুরু। খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বসন্তবরণ করা হয়। এ উপলক্ষ্যে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামনে থেকে বসন্তকে স্বাগত জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিয়ে কটকা স্মৃতিস্তম্ভ হয়ে হাদী চত্বরের সামনে দিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবন প্রদক্ষিণ করে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।
কলা ও মানবিক স্কুলের ডিন ও বাংলা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. রুবেল আনছারসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে অদম্য বাংলা চত্বরে বসন্তবরণে প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মৌমিতা রায়ের সঞ্চালনায় বাংলা কবিতা ও গান, নৃত্য পরিবেশন করা হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ করা।

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে ঢাবিকে হারিয়ে খুবি ফাইনালে
খবর বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়। ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে টস জিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যাটিংয়ে পাঠায় খুলনা বিশ্ববিদ্যালয়। প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে খুলনা বিশ্ববিদ্যালয় ১৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে অধিনায়ক আমিন খান সর্বোচ্চ ৮৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়।
এদিকে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয় দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক বার্তায় তিনি দলের খেলোয়াড়, অধিনায়ক, টিম ম্যানেজার এবং শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক প্রফেসর ড. আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান। সাফল্যের এই ধারা অব্যাহত রেখে খুলনা বিশ্ববিদ্যালয় টিম ফাইনাল খেলায় বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুরূপ অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

প্রজনন মৌসুমেও সুন্দরবনে ধরা হচ্ছে মা কাঁকড়া
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রতি বছরের মতো এবারও প্রজনন মৌসুমে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে অবাধে ধরা হচ্ছে ডিমওয়ালা মা কাঁকড়া। অসাধু জেলেরা বনবিভাগের কতিপয় কর্মকর্তাদের সহযোগিতায় মাছের পাশ নিয়ে বহালতবিয়তে চালিয়ে যাচ্ছেন এ কাজ । ফলে প্রজনন মৌসুমে সুন্দরবনে কাঁকড়া ধরা পাশ পারমিট বন্ধ রাখার নির্দেশনা শুধু কাগজ কলমে সীমাবদ্ধ থাকছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জানুয়ারী ও ফেব্রুয়ারী এই দুই মাস প্রাকৃতিক মৎস্য সম্পদ মা কাঁকড়ার প্রধান প্রজনন মৌসুম। এসময়ে প্রজনন বৃদ্ধির লক্ষে সরকারী ভাবে সুন্দরবনে কাঁকড়া ধরার পাশ পারমিট বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এই দু‘মাসে মেদী-মায়া কাঁকড়া কোটি কোটি বাচ্চা ছাড়ে। আর বনের উপকূলীয় এলাকার হাজারো জেলে এই কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। এছাড়া এই কাঁকড়া বিদেশে রপ্তানি করে ব্যবসায়ীরাও বছরে কোটি টাকা আয় করেন। কিন্তু নিয়মনীতির তোয়াক্কা না করে বহালতবিয়তে সুন্দরবন পূর্ব ও পশ্চিম বনবিভাগের বিভিন্ন স্টেশনধীন নদী ও খালে অবাধে ডিমওয়ালা মা কাঁকড়া নিধন চালিয়ে যাচ্ছেন। আর আর্থিক চুক্তিতে বনবিভাগের কতিপয় দূর্নীতিবাজ কর্মকর্তারা এসব অসাধু জেলেদের সহযোগিতা করছেন বলে অভিযোগ উঠেছে। আগে কাঁকড়ার দাম কিছুটা কম থাকলেও বর্তমানে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সর্ব নিন্মে ১৫০ থেকে সর্বোচ্চ ২০০০ টাকা কেজি দরে কাঁকড়া বিক্রি হচ্ছে বলে বিভিন্ন ব্যবসায়ীর সাথে আলাপ করে জানা গেছে। অধিক লাভের আশায় স্বার্থনেষী এসব শত শত জেলে মাছ ধরার পাশ পারমিট নিয়ে প্রতিদিন হাজার হাজার মন মা কাঁকড়া আহরন করে প্রজনন বৃদ্ধিতে ব্যাপক ক্ষতি সাধন করছেন। আবার প্রকাশ্যে আই ওয়াশ দিয়ে এসব কাঁকড়া হ্যাচারীর বলে বিভিন্ন বাজারের ডিপোতে বিক্রি করছেন জেলেরা। মাঝে মধ্যে আবার লোক দেখানো এসব কাঁকড়ার দুই একটি চালান ধরা পড়লেও কিছুতেই বন্দ হচ্ছে না মা কাঁকড়া নিধন। ফলে প্রজনন মৌসুমে সুন্দরবনে কাঁকড়া ধরা পাশ পারমিট বন্ধ রাখার নির্দেশনা শুধু কাগজ কলমে সীমাবদ্ধ থাকছে বলে ঐ মহলটি মনে করেন।
বিভিন্ন এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলের সাথে আলাপকালে তারা জানান, বনবিভাগের কতিপয় স্টেশন কর্মকর্তারা সপ্তাহে বা অমাবশ্যা ও পূর্নিমার গোনে কাঁকড়া ধরা দোনদড়ির নৌকা প্রতি রাজস্বের টাকাসহ ১৫০০ থেকে ২০০০, নিষিদ্ধ আটন ও সিক ২৫০০ থেকে ৩০০০ টাকা উৎকোচ নিয়ে মাছের পাশ দিয়ে কাঁকড়া ধরায় সহযোগীতা করে। এ ছাড়া নৌকায় দুইজনের বেশি হলে আরো বেশি টাকা দিতে হয়। তা ছাড়া নিষিদ্ধ এলাকায় কাঁকড়া ধরলে আরো ১০০০ বেশি আবার খুলনা রেঞ্জ হতে চাঁদপাই রেঞ্জে গেলে আরেক ১০০০, আবার যে টহল ফাঁড়ির আওতায় যাওয়া হবে সেখানে ১০০০ টাকা দিতে হয়। এভাবে পদে পদে টাকা দিতে দিতে যেতে হয়। আবার মাঝে মধ্যে সুযোগ পেলে ঐ কর্মকর্তারা জেলেদের নৌকা থেকে ইচ্ছামত কাঁকড়া তুলে বিক্রি করে নেয় বলেও জেলেদের অভিযোগ।
এবিষয়ে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় বলেন, কতিপয় দূর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য প্রজনন মৌসুমে সুন্দরবনে কাঁকড়া ধরা বন্ধ হচ্ছে না। এভাবে চলতে থাকলে চিংড়ির চেয়েও অর্থনৈতিক কারনে উজ্জ্বল সম্ভাবনাময় প্রাকৃতিক এই সম্পদ অচিরেই বিলুপ্ত হতে পারে। তিনি সরকারি এই সম্পদের ক্ষতি ও নষ্টের সাথে জড়িত কতিপয় দূর্নীতিবাজ কর্মকর্তা ও অসাধু ব্যবসায়ী এবং জেলেদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
এব্যাপারে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার জানান, প্রজনন মৌসুমে বনে কাঁকড়া ধরা বন্ধ। এখন শুধু মাছের পাশ দেওয়া হচ্ছে। চোরে তো চুরি করবেই। তারপরও আমরা অভিযান পরিচালনা করে এগুলো রোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ছাড়া কাঁকড়া ধরা সরঞ্জাম পেলে সে সব জেলেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে সুর্নিদৃষ্ট অভিযোগ বা প্রমান পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রীকে ‘নগ্ন করে’ ভিডিও ধারণ করলেন ছাত্রলীগ নেত্রী!
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের নেত্রী সানজিদা চৌধুরী অন্তরার বিরুদ্ধে নবীন ছাত্রীকে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টর বরাবর এ অভিযোগ করেন এক ছাত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ ও ১২ তারিখে দুই দফায় দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রী এবং পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরার নেতৃত্বে ৭-৮ জন চরম মানসিক নির্যাতন ও শারীরিক নির্যাতন করেন। পরে বিবস্ত্র করে এসবে ভিডিও ধারণের করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরের দিন গতকাল সোমবার খুব সকালে জীবন বাঁচাতে ভুক্তভোগী হল থেকে পালিয়ে গ্রামের বাড়ি পাবনাতে চলে যান। তারপর সকালে তাকে হলে না পেয়ে ছাত্রলীগনেত্রী অন্তরাসহ অন্যরা একাধিকবার ফোন দেন। তবে ভয়ে কারও ফোনই রিসিভ করেনি ভুক্তভোগী।পরে তিনি বাসায় গিয়ে পরিবারের সঙ্গে আলাপ-আলোচনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগনেত্রী সানজিদা চৌধুরী অন্তরা বলেন, ‘ওই মেয়ে কি কোনো অভিযোগ দিয়েছে? প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে?’
অভিযোগ দিয়েছেন জানানো হলে অন্তরা দাবি করেন, ‘অভিযোগের কোনো সত্যতা নেই। ওই মেয়ে মিথ্যা বলছে। হয়তো এক কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি উপাচার্যের কাছে এসেছি। ওই মেয়ে যে মিথ্যুক, তার প্রমাণ উপাচার্যকে দেওয়া হচ্ছে’ এদিকে, অভিযোগপত্রে থাকা অভিযোগকারীর নম্বরে একাধিকবার যোগাযোগ করলেও নম্বরটা বন্ধ পাওয়া যায়।
ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘ঘটনাটি শুনেছি। বিষয়টি খোঁজখবর নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম বলেন, ‘প্রথম বর্ষের এক মেয়ে কিছু সিনিয়রদের সঙ্গে খারাপ আচরণ করেছে বলে অভিযোগ করেছিল কিছু ছাত্রী। পরে আমি ও প্রক্টরিয়াল বডির সদস্যরা মিলে বিষয়টি মিটমাট করে দেই। কিন্তু পরে তার সঙ্গে কি হয়েছে এ বিষয়ে কেউ কিছু জানায়নি। লিখিত অভিযোগ পেলে আমরা হল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব।’
ইবির ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরিন বলেন, ‘আমরা র্যাগিংয়ের বিরুদ্ধে বরাবরই ‘জিরো টলারেন্স’। ওই ছাত্রীর বিষয়টি শুনেছি। তবে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টির সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘বিষয়টি জেনেছি। উভয়-পক্ষের কথা শুনে বিষয়টি যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

নওয়াপাড়া পৌরসভায় মা ও শিশু সহায়তার যাচাই বাচাই অনুষ্ঠিত
অভয়নগর প্রতিনিধি
নওয়াপাড়া পৌরসভায় মা ও শিশু সহায়তার যাচাই বাচাই অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় নওয়াপাড়া পৌরসভার কার্যালয়ে মা ও শিশু সহায়তার যাচাই বাচাই অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস, পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, কাউন্সিলর তালিম হোসেন, মিজানুর রহমান মোল্যা, মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম, শিরিনা বেগম, মহিলা বিষয়ক সহকারী অফিসার আকলিমা খাতুন, পৌরসভার অফিসার সেলিম হোসেন, রাজিব ইসলাম প্রমুখ।

কেশবপুরে জাকজমক পূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে বসন্তবরণ
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে জাকজমক পূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে বসন্তবরণ। মঙ্গলবার বিকেলে শহরের পাবলিক ময়দানে উপজেলা প্রশাসন ও বসন্ত উৎসব উদযাপন পর্ষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বসন্তের গান ও নৃত্যের তালে তালে ফুল ছিটিয়ে করা হয় অতিথিবরণ। বাসন্তী সাজে সজ্জিত হয়ে বসন্ত উৎসবে আসে বিভিন্ন বয়সী মানুষ। বিশেষ করে তরুণী ও নারীরা হলুদ বর্ণের শাড়ি আর মাথায় ফুলের মুকুট পরে মেতে ওঠেন আনন্দ-উল্লাসে। বিকেল থেকে মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নৃত্য ও গানের মাধ্যমে দর্শকদের বিনোদন দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বসন্তবরণ উৎসবের উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। স্বাগত বক্তব্য দেন বসন্ত উৎসব উদযাপন পর্ষদের আহবায়ক আশরাফ-উজ-জামান খান।

 

ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গৃহশিক্ষক গ্রেপ্তার
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে লুৎফর রহমান নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবার দায়ের করা মামলায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

লুৎফর রহমান উপজেলার বাদঘাটা গ্রামের কল্যানপুর সরকারি প্রাথমিক বিদালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত।

মামলার বিবরণে জানা যায়, সোমবার সন্ধ্যায় পাশ্ববর্তী কাঁচড়াহটি গ্রামে ভুক্তভোগীর বাসায় গিয়ে পাঠদানের এক পর্যায়ে গৃহশিক্ষক লুৎফর রহমান মেয়েটির সাথে আপত্তিকর আচরণ শুরু করেন। এসময় মেয়েটি দৌড়ে পড়ার ঘর থেকে বের হয়ে মায়ের কাছে শিক্ষকের আচরণের কথা জানায়। একপর্যায়ে গৃহশিক্ষক লুৎফর রহমান দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তবে অভিযুক্ত শিক্ষকের স্ত্রীর দাবি,ওই ছাত্রীর বাবার কাছে তার স্বামীর পাঁচ লাখ টাকা পাওনা রয়েছে। দীর্ঘদিনেও টাকা পরিশোধ না করায় সম্প্রতি তারা মামলার প্রস্তুতি নেন। এসব ঘটনার জেরে তার স্বামীকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

শ্যামনগর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, স্কুলছাত্রীর শ্লীলতাহানিচেষ্টার ঘটনায় তার বাবা সোমবার রাতে মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষককে ইতিমধ্যে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

প্রিসাইডিং কর্মকর্তার ভুলে নির্বাচন স্থগিত, ক্ষোভ
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন নিয়ে দু’পক্ষের বিরোধ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় নির্বাচন স্থগিত করেন প্রিসাইডিং কর্মকর্তা। পরে একটি পক্ষ নির্বাচনের দাবিতে আদালতে মামলা করে। আদালত নির্বাচনী কার্যক্রম চালানোর আদেশ দেন। কিন্তু ভোটের আগের রাতে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিতের একটি অনুলিপিপত্র পাঠান প্রধান শিক্ষককে প্রিসাইডিং কর্মকর্তা। সোমবার এই নির্বাচন হওয়ার কথা ছিল কুমারখালী উপজেলার চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে।
নির্বাচন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সকাল থেকে লাইনে দাঁড়িয়ে পড়েন ভোটাররা। কিন্তু প্রিসাইডিং কর্মকর্তা ব্যালট পেপার নিয়ে ভোটকেন্দ্রে না আসায় ভোট শুরু হয়নি। প্রায় ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকে ফিরে যান ভোটাররা। এ নির্বাচনে বিদ্যালয়ের ভোটার সংখ্যা ৬০৮।

সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভোট গ্রহণের জন্য দুটি বুথ তৈরি করা হয়েছে। ১ নম্বর বুথের সামনে বেশ কিছু ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন। কিন্তু কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। কথা হয় ভোটার আশরাফুল ইসলামের সঙ্গে। তাঁর ভাষ্য, ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন তিনি।

ভোট দিতে বাড়ি এসেছেন। সকাল সকাল ভোট দিয়ে ফিরবেন ঢাকায়। কিন্তু আধা ঘণ্টা অপেক্ষা করলেও ভোট শুরু না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
ভোটার আসলাম উদ্দিন বলেন, ভোট নিতে কোনো কর্তৃপক্ষ আসেনি। কী কারণে ভোট নিচ্ছে না কর্তৃপক্ষ, তা জানেন না তিনি।
প্রার্থী আরিফুল ইসলাম জানান, সোমবার সকাল সকাল লোকজন নিয়ে ভোটকেন্দ্রে এসেছেন তিনি। কিন্তু কেন্দ্রে এসে জানতে পারেন, ভোট বন্ধ করা হয়েছে।
জানা গেছে, গত ২১ জানুয়ারি বিদ্যালয়ের পরিচালনা পরিষদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা। এরপর থেকেই যদুবয়রা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান এবং পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন গ্রুপের সমর্থকরা দৌড়ঝাঁপ শুরু করেন।

এরই মধ্যে উভয় পক্ষের ১১ জন সমর্থক মনোয়নপত্র সংগ্রহ ও জমা দেন। এর পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় গত ৩১ জানুয়ারি নির্বাচন স্থগিত করেন প্রিসাইডিং কর্মকর্তা। প্রতিবাদে ওই দিন বিকেলে সংবাদ সম্মেলন করেন ছয় প্রার্থী। তারা হলেন- সাজাহান আলী, মিলন শেখ, আরিফুল ইসলাম, মাহফুজুর রহমান, নাইমুর রহমান ও সাম্মি আক্তার। এ ছাড়া স্থগিতাদেশের বিরুদ্ধে গত ৭ ফেব্রুয়ারি উচ্চ আদালতে রিট করেন মাহফুজুর রহমান। ৯ ফেব্রুয়ারি তপশিল অনুযায়ী নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রধান শিক্ষককে লিখিত আদেশ দেন প্রিসাইডিং কর্মকর্তা।
অভিযোগ রয়েছে, ভোট বন্ধের জন্য অদৃশ্য শক্তির চাপে পড়েন প্রিসাইডিং কর্মকর্তা। এ কারণে গত রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে ইউএনওর কাছে লিখিত আবেদন করেন তিনি। সেখানে উল্লেখ করেন, ‘নির্বাচন সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনা তাঁর কাছে অস্পষ্ট এবং শারীরিকভাবে অসুস্থ তিনি।’ এর পর তিনিই ফের রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ভোট স্থগিত করে অনুলিপিপত্র পাঠান। এতে উল্লেখ করেন, ‘হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে।’ আর প্রধান শিক্ষক স্থগিতাদেশ প্রচার না করায় সকাল থেকেই ভোটার ও প্রার্থীরা বিদ্যালয় চত্বরে এসে লাইনে দাঁড়িয়ে যান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম মিলন বলেন, সোমবার ভোট হওয়ার কথা ছিল। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। হঠাৎ রোববার রাত ৮টার দিকে স্থগিতপত্র হাতে পান তিনি। রাতে প্রচার করতে না পারায় সকালে প্রার্থী ও ভোটাররা চলে আসেন কেন্দ্রে।
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রার্থী মাহফুজুর রহমান। তাঁর দাবি, হাইকোর্টের নির্দেশনা না বুঝেই কর্তৃপক্ষ ভোট বন্ধ করেছেন। আইনি পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
যদুবয়রা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, জনপ্রিয়তা না থাকা ও পরাজয়ের ভয়ে প্রতিপক্ষরা অদৃশ্য ক্ষমতার প্রভাব খাটিয়েছে। আর ভয়ে ভোট বন্ধ করেছে কর্তৃপক্ষ।
তবে অভিযোগ অস্বীকার করেছেন পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন। তাঁর ভাষ্য, হাইকোর্ট রুল জারি করেছেন। কর্তৃপক্ষ ভোট বন্ধ করেছেন। সেখানে তাঁদের কোনো ভূমিকা নেই।
প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার বলেন, হাইকোর্টের কাগজপত্রাদি বুঝতে একটু সময় লেগেছে তাঁর। সে জন্য কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল।
ইউএনও বিতান কুমার মণ্ডল বলেন, প্রিসাইডিং কর্মকর্তা তাঁকে ভোট বন্ধ-সংক্রান্ত একটি অনুলিপি দিয়েছেন।

দামুড়হুদায় ব্রিজের নিচে মিলল বিদেশি পিস্তল-গুলি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ২টার দিকে দামুড়হুদার দর্শনার হঠাৎপাড়া আনোয়ারপুর ৪১নং ব্রিজের নিচ থেকে এগুলো উদ্ধার করা হয়।

দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবির জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারপুর হঠাৎপাড়া ব্রিজের নিচে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি শপিং ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় এক রাউন্ড গুলি ও একটি জাপানি ১১৫ মডেলের পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শহীদদের শ্রদ্ধা জানিয়ে থামবেন আলমগীর
নড়াইল প্রতিনিধি
থ্যালাসেমিয়া রোগীদের রক্তদানে সচেতনতা বাড়াতে হেঁটে কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন আলমগীর খান (৩০) নামে এক যুবক। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদার কালিয়াচকের বাসিন্দা। পেশায় একজন প্রকৌশলী। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে হেঁটে নড়াইল জেলা ছাড়েন আলমগীর। এ সময় তার হাতে সচেতনতামূলক পোস্টার দেখা যায়। ৮ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে যাত্রা শুরু হয় তার। ৯ ফেব্রুয়ারি বেনাপোল বন্দরে আসেন। ৩৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যশোর থেকে সোমবার বিকেলে নড়াইলে আসেন আলমগীর খান।

এ সময় নড়াইলের মুচিরপোল এলাকায় মানবিক নড়াইল, রক্তের ফেরিওয়ালা নড়াইল এবং একটু হাসি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করেন।
হাঁটা পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন আলমগীর। রক্তদানে তাদের উৎসাহ দেন। সাধারণ মানুষও আলমগীরের কথা শোনেন। কেউ কেউ এগিয়ে করমর্দন করেন আবার কেউ তোলেন সেলফি।
পদযাত্রা নিয়ে আলমগীর বলেন, ‘কলকাতায় আমাদের ভাষা হচ্ছে বাংলা আর বাংলাদেশের ভাষাও একই। আমার মূলত আন্দোলন থ্যালাসেমিয়া ও রক্তদান নিয়ে। থ্যালেসেমিয়া মুক্ত বিশ্ব গড়তে হবে আমাদের। না হলে আগামীতে প্রত্যেক ১০ জনের মধ্যে একজন বাচ্চা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে।’
তিনি আরও বলেন, ‘সবাই এক হয়ে লড়াই করলে বিশ্ব থেকে থ্যালাসেমিয়াকে নিশ্চিহ্ন করা সম্ভব। সপ্তম দিনের পদযাত্রায় নড়াই জেলা ছাড়ছি। ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে পদযাত্রা শেষ হবে।’

মানবিক নড়াইলের ইমামুল ইসলাম রিয়ান বলেন, কলকাতা থেকে হেঁটে আলমগীর ভাই যে প্রচার করছে এটা বিরল। মানবিক কাজ সবাই করতে পারে না ইচ্ছা থাকলেও। তার এ উদ্যোগ আসলেই প্রশংসনীয়।’

রক্তের ফেরিওয়ালা নড়াইলের সিনিয়র অ্যাডমিন সোহাগ শেখ রুদ্র বলেন, তিনি প্রমাণ করলেন স্বেচ্ছাসেবীদের কোনো সীমানা হয় না। কলকাতা থেকে ঢাকা পাড়ি দেওয়া চারটে খানিক কথা নয়। আমরা নড়াইলবাসী তাকে স্বাগত জানাই। আশা করি তিনি যে উদ্দেশ্য নিয়ে এসেছেন এতে সফল হবেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে মায়ের আঁচলে আগলে রেখেছে সুন্দরবন
স্টাফ রিপোর্টার
বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে আগলে রেখেছে মায়ের আঁচলের মতো করে। রয়েল বেঙ্গল টাইগার, লবণ পানির কুমির, হরিণ, অসংখ্য প্রজাতির পাখি, শুকরসহ নানা প্রজাতির মাছ রয়েছে এই বনে। তবে শিকারিদের অত্যাচার, বনদস্যুদের উপদ্রব, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আজ সুন্দরবনের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।

বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত সুন্দরবন। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১০ হাজার বর্গকিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬ হাজার ৫১৭ বর্গ কিলোমিটার (৬৬ শতাংশ) রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ (৩৪ শতাংশ) রয়েছে ভারতের মধ্যে। ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশ-এর উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।
বন বিভাগের তথ্য অনুযায়ী, দেশের সংরক্ষিত বনভূমির ৫১ শতাংশ বনই সুন্দরবন। এ বনে রয়েছে সুন্দরী, গেওয়া, গরান, পশুরসহ ৩৩৪ প্রজাতির গাছ। নদ-নদীতে রয়েছে বিলুপ্তপ্রায় তালিকায় থাকা ইরাবতীসহ ছয় প্রজাতির ডলফিন ও ২১০ প্রজাতির মাছ।

তবে এই বনের সবচেয়ে আকর্ষণীয় প্রাণী হলো রয়েল বেঙ্গল টাইগার। সুন্দরবনের বাঘের প্রকৃত সংখ্যা কত তা জানার জন্য স্বাধীনতা পরবর্তী সময়ে একাধিকবার গণনা করা হয়েছে। বাঘ গণনার জন্য নেওয়া হয়েছে আধুনিক পদ্ধতিও। বর্তমানেও ক্যামেরা ট্র্যাকিংয়ের মাধ্যমে চলছে এই ভয়ঙ্কর সুন্দর প্রাণীটি গণনার কার্যক্রম।

বন বিভাগের তথ্যানুযায়ী, ১৯৭৫ সালের জরিপে সুন্দরবনে বাঘ ছিল ৩৫০টি। ১৯৮২ সালের জরিপে বাঘের সংখ্যা দাঁড়ায় ৪২৫টি। ১৯৮৪ সালে সুন্দরবনের ১১০ বর্গকিলোমিটার এলাকায় জরিপ চালিয়ে ৪৩০ থেকে ৪৫০টি বাঘ থাকার কথা জানানো হয়। ২০১৫ সালে ‘ক্যামেরা ট্র্যাকিং’ পদ্ধতিতে পরিচালিত জরিপে বাঘের সংখ্যা বলা হয়েছে ১০৬টি। ২০১৮ সালে জরিপের ফলাফলে সুন্দরবনে বাঘ রয়েছে ১১৪টি।

২০০৪ সালের জরিপের তথ্য অনুযায়ী, ৪৪০টি বাঘের মধ্যে খুলনা ও সাতক্ষীরা রেঞ্জ এলাকায় ৮৯টি পুরুষ, ১৭০টি স্ত্রী এবং ১২টি বাঘ শাবক, বাগেরহাটের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জ এলাকায় ৩২টি পুরুষ, ১২৮টি স্ত্রী এবং ৯টি বাঘ শাবকের অবস্থান জরিপে উল্লেখ করা হয়েছিল। অর্থাৎ দেড় যুগেরও কম সময়ের ব্যবধানে ৩২৬টি বাঘ কমেছে সুন্দরবনে। আর কয়েক বছরে বেড়েছে মাত্র আটটি বাঘ।

তবে বর্তমানে সুন্দরবনের বাঘের সংখ্যা বেড়েছে বলে মনে করছে বন বিভাগসহ বনের ওপর নির্ভরশীল জেলে ও বাওয়ালিরা।