স্টাফ রিপোর্টার ।।
ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার একমাত্র আসামী আইনজীবী আলমগীর হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬ ও র্যাব-৩ ঢাকার একটি আভিযানিক দল। ১২ ফেব্রুয়ারি বিকেলে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ জানায়, গত ৩/৪ মাস পূর্বে যাত্রাপথে আসামীর সাথে ভিকটিমের গণপরিবহনে পরিচয় হয় এবং বাচ্চাদের প্রাইভেট পড়ানোর জন্য আসামী ভিকটিমের মোবাইল নম্বর নিয়ে নেয়। গত ১০ ফেব্রুয়ারি বিকালে টিউশনি দেওয়ার কথা বলে ভিকিটিমকে আসামী তার পাচুরিয়া এলাকার বাসায় ডাকে। ভিকটিম সরল মনে আসামীর বাসায় গিয়ে আসামী ব্যতিত অন্য কোন সদস্যকে দেখতে না পেয়ে বিচলিত হয়ে পড়েন। তখন আসামী বিভিন্ন ধরণের কথা বলার একপর্যায়ে তাকে প্রলুব্ধ করে জোড়পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে।
ভিকটিম আসামীর হাত হতে রক্ষা পাওয়ার জন্য আসামীকে জোড়ে ধাক্কা দিয়ে র”মের বাহিরে গিয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে। ভিকটিম বিশ্ববিদ্যালয়ে গিয়ে কর্তৃপক্ষকে নিকট বিস্তারিত ঘটনা অবহিতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের উপ- রেজিস্ট্রার বাদী হয়ে আসামীর বির”দ্ধে গোপালগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি বিকেলে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে গোপালগঞ্জ জেলা সদরের সামসুল হক রোডের আইনজীবী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।










































