Home আঞ্চলিক শ্যামনগরে ভূমিহীনপল্লিতে হামলার অভিযোগ

শ্যামনগরে ভূমিহীনপল্লিতে হামলার অভিযোগ

9

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সৈয়দালীপুর ভূমিহীনপল্লিতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সৈয়দালীপুর গ্রামের প্রায় ৯০ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় ২৫-৩০টি ভূমিহীন পরিবার ও আব্দুল গফুর সরদারের সঙ্গে বিরোধ চলে আসছে। দুই পক্ষের মধ্যে এর আগে সংঘর্ষসহ অসংখ্য মামলা রয়েছে।

ভূমিহীন আরাফাত হোসেন অভিযোগ করেন, আকস্মিকভাবে আতাউরসহ অন্যরা তাদের পল্লিতে হামলা করে। এ সময় তাঁদের বাড়িঘর ভাঙচুরসহ অগ্নিসংযোগেরও চেষ্টা করা হয়। আগুন নেভাতে যাওয়ায় ভূমিহীন আব্দুল বারেকসহ অন্য এক নারীকে মারধর করা হয়।

ভূমিহীন আলী হোসেনের ভাষ্য, পুলিশসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ব্যবস্থা নেয়নি। হামলার সঙ্গে জড়িতরা তাদের বসতঘরের ছাউনি ও বেড়া গুড়িয়ে দিয়েছে।

আতাউর রহমান দাবি করেন, রেকর্ডীয় সম্পত্তি হওয়া সত্ত্বেও কয়েকজন ভূমিহীন পরিচয়ে তা দখল করে রেখেছে। আদালতের নির্দেশনার কথা জানিয়ে তাঁদের জমি ছেড়ে দিতে বলা হয়েছে। হামলার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল সমকালকে বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।